Tikun Project Tikun Project on X Tikun Project on redditTikun Project on InstaGram Tikun Project on FaceBook Donate Please

Sponsored by Holy Books




অধ্যায় 81 ^^

  1. সুখী হও এবং আমাদের শক্তিদাতা ঈশ্বরের কাছে গান গাও| ইস্রায়েলের ঈশ্বরের কাছে আনন্দ ধ্বনি দাও|
  2. সঙ্গীত শুরু কর| খঞ্জনীগুলি বাজাও| সুশ্রাব্য বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য বাজাও|
  3. অমাবস্যার সময় মেষের শিঙা বাজিও| পূর্ণিমার দিনে যখন আমাদের ছুটির উত্সব হয় তখন শিঙা বাজিও|
  4. ইস্রায়েলের লোকের জন্য এটাই বিধি| ঈশ্বর যাকোবকে সেই আজ্ঞা দিয়েছিলেন|
  5. ঈশ্বর যখন য়োষেফকেমিশর থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই সময় তিনি তাঁর সঙ্গে এই চুক্তি করেছিলেন| মিশরে আমরা একটা ভাষা শুনেছিলাম, য়েটা আমরা বুঝতে পারি নি|
  6. ঈশ্বর বলেন, “তোমার কাঁধ থেকে ভারী বোঝা আমি নিয়েছিলাম এবং তোমার হাতের ভারী ঝাঁকাগুলিও আমি বিলি করেছিলাম|
  7. তোমরা সমস্যার মধ্যে ছিলে| তোমরা সাহায্য চেয়েছিলে| আমি তোমাদের মুক্ত করে দিলাম| ঝড়ের মেঘের মধ্যে আমি লুকিয়েছিলাম এবং আমি তোমাদের উত্তর দিয়েছিলাম| মরীবার জলের ধারে আমি তোমাদের পরীক্ষা করেছিলাম|
  8. “হে আমার লোকজন, আমার কথা শোন| তোমাদের আমি আমার চুক্তি দেব| হে ইস্রায়েল, আমার কথা শোন!
  9. বিদেশীরা য়ে সব মূর্ত্তি পূজা করে, তোমরা তাদের উপাসনা কর না|
  10. আমিই প্রভু, তোমাদের ঈশ্বর, য়ে তোমাদের মিশর থেকে বের করে এনেছিলাম| হে ইস্রায়েল, তোমার মুখ খোল, আমি তোমাকে আহার দেবো|
  11. “কিন্তু আমার লোকরা আমার দিকে মনোযোগ দেয় নি| ইস্রায়েল আমায় মানে নি|
  12. তাই ওরা যা করতে চেয়েছিলো, আমি ওদের তাই করতে দিয়েছি| ইস্রায়েলীয়রা যা করতে চেয়েছিলো, তাই করেছে|
  13. যদি আমার লোকরা আমার কথা শুনতো এবং আমি য়ে ভাবে চাই সেভাবে বাঁচতো,
  14. তাহলে আমি ওদের শত্রুদের পরাজিত করতাম| যারা ইস্রায়েলে সংকটসমূহ নিয়ে আসবে তাদের আমি শাস্তি দেব|
  15. প্রভুর শত্রুরা ভয়ে কেঁপে য়েতো| চিরদিনের জন্য ওরা শাস্তি পেতো|
  16. ঈশ্বর তাঁর লোকদের সবার সেরা গম দিতেন| য়তক্ষণ না তারা পরিতৃপ্ত হয়, ততক্ষণ তাঁর লোকদের ঈশ্বর মধু দেবেন|

অধ্যায় 82 ^^

  1. ঈশ্বর দেবতাদের মণ্ডলীতেদাঁড়ান| দেবতাদের সেই সভায তিনিই ছিলেন বিচারক|
  2. ঈশ্বর বলেন, “কতদিন তোমরা অন্যায়ভাবে লোকের বিচার করবে? আর কতদিন তোমরা দুষ্ট লোকদের শাস্তি না দিয়ে ছেড়ে দেবে?”
  3. “দরিদ্র লোকদের এবং অনাথদের বিচার কর| ওই সব দরিদ্র লোকদের অধিকারকে রক্ষা কর|
  4. ওই সব অসহায় ও দরিদ্রদের সাহায্য কর| দুষ্ট লোকদের থেকে ওদের রক্ষা কর|
  5. “কে ঘটে চলেছে তা ওরা জানে না| ওরা বোঝে না! ওরা য়ে কি করছে তা ওরা জানে না, ওদের চারপাশে ওদের পৃথিবী ভেঙে পড়েছে!”
  6. আমি ঈশ্বর বলছি, “তোমরা দেবতা| তোমরা পরাত্‌পরের সন্তানগণ|
  7. য়েমন ভাবে সাধারণ মানুষ অবশ্যই মরে, তোমরাও সেই ভাবেই মারা যাবে|”
  8. ঈশ্বর, আপনি উঠুন! আপনিই বিচারক হন! ঈশ্বর, সব জাতির ওপরে আপনিই নেতা হন!

অধ্যায় 83 ^^

  1. ঈশ্বর, নীরব থাকবেন না! কান বন্ধ করে রাখবেন না! ঈশ্বর আপনি কিছু বলুন|
  2. ঈশ্বর, শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং খুব শীঘ্রই ওরা আক্রমণ করবে|
  3. আপনার লোকদের বিরুদ্ধে ওরা ফন্দি আঁটছে| য়ে লোকদের আপনি ভালোবাসেন, আপনার শত্রুরা তাদের বিরুদ্ধে শলাপরামর্শ করছে|
  4. ওই শত্রুরা বলাবলি করছে, “এস, আমরা ওদের পুরোপুরি ধ্বংস করে দিই| তাহলে কোন ব্যক্তি আর কোনদিনের জন্যও ‘ইস্রায়েলের’ নাম স্মরণ করবে না|”‘
  5. ঈশ্বর, ওই সব লোক আপনার বিরুদ্ধে এবং আমাদের সঙ্গে আপনি য়ে চুক্তি করেছেন, তার বিরুদ্ধে লড়াই করার জন্য, এক জোট হয়েছে|
  6. ওই শত্রুরা আমাদের সঙ্গে লড়াই করবে বলে এক জোট হয়েছে. ওদের মধ্যে যারা রয়েছে তারা হলো ইদোমবাসী, ইশ্মাযেলীয, মোযাব ও হাগারের উত্তরপুরুষ, গবাল, অম্মোন ও অমালেকের অধিবাসী, সোর দেশের লোক এবং পলেষ্টীয় লোকেরা| ওই সব লোক আমাদের সঙ্গে লড়াই করার জন্য একজোট হয়েছে|
  7. এমনকি অশূরীয়রাও ওদের সঙ্গে য়োগ দিয়েছে| লোটের উত্তরপুরুষদেরওরা খুব শক্তিশালী করেছে|
  8. ঈশ্বর কীশোন নদীর কাছে, য়েমন করে আপনি মিদিযনদের পরাজিত করেছিলেন, য়েমন করে আপনি সীষরা ও যাবীনকে পরাজিত করেছিলেন তেমন করে আপনি ওই শত্রুদের পরাজিত করুন|
  9. ঐন্দোরে আপনি ওদের পরাজিত করেছিলেন| মাটিতেই ওদের দেহগুলো পচে গিয়েছিলো|
  10. ঈশ্বর, ওই শত্রু নেতাদের পরাজিত করুন| ওরেব ও সেবদের প্রতি আপনি যা করেছিলেন ওদের প্রতিও তাই করুন| সেবহ ও সল্মুন্নের প্রতি আপনি যা করেছিলেন ওদের প্রতিও তাই করুন|
  11. ঈশ্বর, ওই লোকরা আমাদের আপনার ভূখণ্ড থেকে বের করে দিতে চেয়েছিল|
  12. হে ঈশ্বর, খড় কুটো য়েমন বাতাসে উড়ে যায়, তেমনি ভাবে আপনি ওদের উড়িযে দিন| ঝোড়ো হাওযায় খড় য়েমন ছড়িয়ে যায় তেমনি ভাবে ওদের ইতঃস্তত ছড়িয়ে দিন|
  13. দাবানল য়েমন করে অরণ্য ধ্বংস করে, লেলিহান আগুন য়েমন করে পাহাড় পুড়িয়ে দেয় তেমন করে আপনি শত্রুদের ধ্বংস করুন|
  14. হে ঈশ্বর, ঝড় য়েমন করে ধূলো উড়িযে নিয়ে যায় তেমনি করে আপনি ওই লোকেদের তাড়া করুন| টর্নেডোর মত ওদের কাঁপিয়ে দিন, ওদের উড়িযে দিন|
  15. ঈশ্বর, আপনি ওদের এমন শিক্ষা দিন যাতে ওরা বুঝতে পারে ওরা প্রকৃতই দুর্বল| তখন ওরা আপনার নামের উপাসনা করতে চাইবে!
  16. ঈশ্বর, চিরদিনের মত ওদের ভীত ও লজ্জিত করে দিন| ওদের অপমানিত ও বিনষ্ট করুন|
  17. তখন ওরা বুঝতে পারবে য়ে, আপনিই ঈশ্বর| ওরা জানতে পারবে য়ে, আপনিই একমাত্র পরাত্‌পর, সারা পৃথিবীর ঈশ্বর!

অধ্যায় 84 ^^

  1. হে সর্বশক্তিমান প্রভু, আপনার মন্দির সত্যিই অমূল্য!
  2. আপনার মন্দিরে ঢুকতে গেলে আমি প্রতীক্ষা করতে পারি না| আমি অত্যন্ত উত্তেজিত! আমার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জীবন্ত ঈশ্বরের সঙ্গে থাকতে চায়|
  3. হে সর্বশক্তিমান প্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, পাখিরা পর্য়ন্ত আপনার মন্দিরে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে| আপনার বেদীর কাছেই ওরা বাসা বেঁধেছে এবং ওদের শাবকও আছে|
  4. যারা আপনার মন্দিরে বাস করছে তারা খুবই ভাগ্যবান| ওরা এখনও আপনার প্রশংসা করছে|
  5. হৃদয়ে সঙ্গীত নিয়ে য়েসব লোকেরা আপনার মন্দিরে আসছে তারা খুব খুশী!
  6. তারা নির্ঝরের মত, বাকা উপত্যকা, য়েটি ঈশ্বর তৈরী করেছিলেন, সেটা পার হয়ে যাত্রা করে| শরতের বৃষ্টিতে পুকুরগুলো ভরে রয়েছে|
  7. লোকরা য়ত ঈশ্বরের কাছে যায় তত শক্তিশালী হয়|
  8. হে সর্বশক্তিমান প্রভু, আমার প্রার্থনা শুনুন| হে যাকোবের ঈশ্বর, আমার কথা শুনুন|
  9. হে ঈশ্বর, আমাদের রক্ষাকর্তাকে সুরক্ষা দিন| আপনার মনোনীত রাজার প্রতি সদয় হোন|
  10. অন্য জায়গায় এক হাজার দিন কাটানোর চেয়ে আপনার মন্দিরে একদিন কাটানো অনেক ভালো| একজন দুষ্ট লোকের ঘরে বাস করার চেয়ে আমার ঈশ্বরের গৃহের দ্বারে দাঁড়িয়ে থাকা অনেক ভালো|
  11. প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিমময় রাজা|ঈশ্বর দয়া ও মহিমার সঙ্গে আমাদের আশীর্বাদ করেন| য়ে সব লোক তাঁকে অনুসরণ করে ও মান্য করে ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন|
  12. হে সর্বশক্তিমান প্রভু, যারা আপনাকে বিশ্বাস করে তারা প্রকৃতই সুখী!

অধ্যায় 85 ^^

  1. প্রভু, আপনার রাজ্য়ের প্রতি সদয় হোন| যাকোবের লোকেরা বিদেশে নির্বাসিত| নির্বাসিতদের ওদের নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসুন|
  2. প্রভু, আপনার লোকেদের ক্ষমা করে দিন! ওদের পাপ মুছে দিন!
  3. প্রভু, আর ক্রুদ্ধ হবেন না| রাগে আত্মহারা হবেন না|
  4. হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের ওপর ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হোন এবং আবার আমাদের গ্রহণ করুন|
  5. চিরদিনই কি আপনি আমাদের ওপর ক্রুদ্ধ থাকবেন?
  6. আবার আমাদের “জীবন্ত” করে দিন! আপনার লোকদের সুখী করুন|
  7. প্রভু আমাদের রক্ষা করুন এবং আপনি য়ে আমাদের ভালোবাসেন তা প্রদর্শন করুন|
  8. প্রভু ঈশ্বর কি বলেছেন তা আমি শুনেছি| তিনি বলেছেন, তাঁর লোকদের জন্য ও তাঁর অনুগামীদের জন্য শাস্তি থাকবে| তিনি আরও বলেছেন, তাই ওদের আর কখনও নির্বোধ জীবনযাত্রায ফিরে যাওয়া উচিত্‌ হবে না|
  9. ঈশ্বর তাঁর অনুগামীদের খুব শীঘ্রই রক্ষা করবেন| আমরা খুব শীঘ্রই সম্মানের সঙ্গে আমাদের ভূখণ্ডে বাস করবো|
  10. তারা সত্য এবং করুণাকে অভিনন্দন জানাবে| তারা শান্তি ও ধার্ম্মিকতাকে চুমু খাবে|
  11. পৃথিবীর লোকরা ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হবে| স্বর্গ থেকে ঈশ্বর ওদের মঙ্গল করবেন|
  12. প্রভু আমাদের অনেক ভালো জিনিস দেবেন| জমিগুলো প্রচুর পরিমাণে ভালো শস্য় দেবে|
  13. ধার্ম্মিকতা ঈশ্বরের আগে আগে যাবে এবং তাঁর চলার পথ প্রস্তুত করবে|

অধ্যায় 86 ^^

  1. আমি একজন দীন, অসহায় মানুষ| প্রভু আমার কথা দয়া করে শুনুন এবং আমার প্রার্থনার উত্তর দিন|
  2. প্রভু, আমি আপনার অনুগামী| অনুগ্রহ করে আমায় রক্ষা করুন! আমি আপনার দাস, আপনি আমার ঈশ্বর| আমি আপনাতে বিশ্বাস করি, তাই আমায় রক্ষা করুন|
  3. হে আমার প্রভু, আমার প্রতি সদয় হোন| সারাদিন ধরে আমি আপনার দাস| তাই আমায় সুখী করুন|
  4. প্রভু, আমার জীবন আমি আপনার হাতে দিলাম| আমি আপনার দাস| তাই আমায় সুখী করুন|
  5. প্রভু, আপনি মঙ্গলময় এবং করুণাময়| আপনার লোকেরা সাহায্যের জন্য আপনাকে ডাকে| প্রকৃতই আপনি ওই সব লোককে ভালোবাসেন|
  6. প্রভু, আমার প্রার্থনা শুনুন| করুণার জন্য আমার প্রার্থনা শুনুন|
  7. প্রভু, আমার সঙ্কটের সময়ে আমি আপনার কাছে প্রার্থনা করছি| আমি জানি আপনি আমায় উত্তর দেবেন!
  8. ঈশ্বর, আপনার মত কেউই নেই| আপনি যা করেছেন তা আর কেউ করতে পারবে না|
  9. প্রভু, আপনিই প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন| ওরা সবাই য়েন এসে আপনার উপাসনা করে| ওদের সকলে য়েন আপনার নামের সম্মান করে|
  10. ঈশ্বর, আপনি মহান! আপনি আশ্চর্য়্য় কার্য়্য় করেন! আপনি একমাত্র আপনিই ঈশ্বর!
  11. প্রভু, আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন এবং আমি আপনার সত্য পথ অবলম্বন করে বেঁচে থাকবো| আপনার উপাসনা করাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করতে আমায় সাহায্য করুন|
  12. ঈশ্বর, প্রভু আমার, আমার সকল অন্তর দিয়ে আমি আপনার প্রশংসা করি| চিরদিন আমি আপনার নামের সম্মান করবো!
  13. ঈশ্বর আপনি আমার জন্য কত মহান ভালোবাসা প্রদর্শন করেছেন এবং মৃত্যুর হাত থেকে আমায় রক্ষা করেছেন|
  14. ঈশ্বর, অহঙ্কারী লোকরা আমায় আক্রমণ করছে| একদল নৃশংস লোক আমায় হত্যার চেষ্টা করছে| ওই সব লোক আপনাকে সম্মান করে না|
  15. প্রভু, আপনি দয়াময় ও করুণাময় ঈশ্বর| আপনি ধৈর্য়্য়শীল, বিশ্বস্ত এবং প্রেমে পরিপূর্ণ|
  16. ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং দেখান য়ে আপনি আমার কথা শুনেছেন| আমি আপনার দাস, আমায় শক্তি দিন| আমি আপনার দাস, আমায় রক্ষা করুন!
  17. ঈশ্বর, আপনি য়ে আমায় সাহায্য করবেন তা প্রদর্শন করে আমায় একটা চিহ্ন দিন| আমার শত্রুরা সেই চিহ্ন দেখবে এবং ওরা হতাশ হবে| সেটা প্রমাণ করবে য়ে আপনি আমার প্রার্থনা শুনেছেন এবং আপনি আমাকে সাহায্য করবেন|

অধ্যায় 87 ^^

  1. জেরুশালেমের পবিত্র পাহাড়ে ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করেছেন|
  2. ইস্রায়েলের য়ে কোন জায়গার চেয়ে সিয়োনের ফটকগুলোকে ঈশ্বর অনেক বেশী ভালোবাসেন|
  3. হে ঈশ্বরের নগরী, লোকে তোমার সম্পর্কে বিস্ময়কর কথা বলে|
  4. ঈশ্বর তাঁর সব লোকের তালিকা রাখেন| ওদের মধ্যে কিছু লোক মিশর ও বাবিলে বাস করে| ওদের মধ্যে কিছু লোক পলেষ্টীয়, সোর ও কূশ দেশে জন্মগ্রহণ করেছিলো|
  5. যারা সিয়োনে জন্মেছে, তাদের প্রত্যেককে ঈশ্বর চেনেন| পরাত্‌পর এই নগর নির্মাণ করেছেন|
  6. ঈশ্বর, তাঁর সব লোকদের তালিকা রেখেছেন| প্রত্যেকটি লোক কোথায জন্মেছে তা ঈশ্বর জানেন|
  7. ঈশ্বরের লোকরা বিশেষ ছুটি উদয়াপন করতে জেরুশালেমে যায়| ওরা প্রচণ্ড সুখী| ওরা নাচছে এবং গাইছে| ওরা বলে, “জেরুশালেম থেকেই সব ভালো জিনিস আসে|”

অধ্যায় 88 ^^

  1. প্রভু ঈশ্বর, আপনিই আমার পরিত্রাতা| দিন রাত্রি ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি|
  2. আমার প্রার্থনার দিকে মনোযোগ দিন| করুণার জন্য আমার প্রার্থনা শুনুন|
  3. আমার আত্মা এই যন্ত্রণায় অনেক কষ্ট পেয়েছে! খুব তাড়াতাড়ি আমি মারা যাবো|
  4. ইতিমধ্যেই লোকরা আমার সঙ্গে সেই রকম আচরণ শুরু করেছে, যা একজন মৃতের প্রতি করা হয়, অথবা একজন লোক য়ে বেঁচে থাকার পক্ষে খুব দুর্বল তার সঙ্গে য়েমন ব্যবহার করা হয়|
  5. ওরা মৃতদের মধ্যে আমাকে খোঁজে| আমি সেই মৃত লোকের মত কবরে পড়ে আছি, য়ে মৃত লোককে আপনি ভুলে গেছেন, য়ে আপনার থেকে এবং আপনার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে|
  6. আপনি আমাকে মাটির সেই গর্তে পুরে দিয়েছেন| হ্যাঁ, আপনি আমাকে অন্ধকারে নিক্ষেপ করেছেন|
  7. হে ঈশ্বর, আপনি আমার প্রতি ক্রোধান্তিত ছিলেন এবং আপনি আমায় শাস্তি দিয়েছেন|
  8. আপনি আমার বন্ধুদের আমায় ছেড়ে য়েতে বাধ্য করেছেন| অচ্ছুত লোকের মত ওরা সবাই আমাকে এড়িয়ে যায়| আমি গৃহবন্দী হয়ে আছি, আমি বাইরে য়েতে পারি না|
  9. যন্ত্রণায় কেঁদে কেঁদে আমার চোখ টন্টন্ করছে| প্রভু, সারাক্ষণ আমি আপনার কাছে প্রার্থনা করি! প্রার্থনার সময় আমার দুটি বাহু আমি আপনার দিকে তুলে ধরি|
  10. প্রভু, আপনি কি মৃত লোকদের জন্য অলৌকিক কাজসমূহ করেন? প্রেতরা কি জেগে উঠে আপনার প্রশংসা করে? না!
  11. কবরে থাকা লোকরা কি আপনার সত্য প্রেম সম্বন্ধে কথা বলতে পারে? মৃত্যুর জগতে থাকা লোকেরা কি আপনার বিশ্বস্ততার কথা বলতে পারে? না!
  12. য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেন, অন্ধকারে থাকা মৃতরা তা দেখতে পায় না| বিস্মৃতির দেশে মৃত লোকেরা আপনার ধার্ম্মিকতার কথা বলতে পারে না|
  13. প্রভু, আমাকে সাহায্য করার জন্য আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি! প্রত্যেকদিন উষাকালে আমি আপনার কাছে প্রার্থনা করি|
  14. প্রভু কেন আপনি আমায় ত্যাগ করেছেন? কেন আপনি আমার কথা শুনতে পান না?
  15. তরুণ বযস থেকেই আমি অসুস্থ ও দুর্বল| আমি আপনার ক্রোধ ভোগ করেছি| আমি আপনার ক্রোধের শিকার হয়েছি| আমি অসহায়!
  16. প্রভু, আপনার ক্রোধ আমাকে ধ্বংস করেছে|
  17. জ্বালা-যন্ত্রণা আমার নিত্যসঙ্গী| আমার মনে হচ্ছে য়েন, আমি আমার জ্বালা-যন্ত্রণায় ডুবে যাচ্ছি|
  18. প্রভু, আমার প্রিযজন ও বন্ধুদের থেকে আপনি আমার বিচ্ছিন্ন করেছেন| একমাত্র অন্ধকারই আমার সঙ্গী হওয়ার জন্য অবশিষ্ট রয়েছে|

অধ্যায় 89 ^^

  1. প্রভুর প্রেম সম্পর্কে আমি সর্বদাই গান গাইবো| তাঁর বিশ্বস্ততা সম্পর্কে আমি চিরকাল এবং অনন্তকাল গাই গাইবো!
  2. প্রভু, আমি সত্যিই বিশ্বাস করি য়ে আপনার ভালোবাসা চিরন্তন! আপনার বিশ্বস্ততা আকাশের মত থেকে যায়!
  3. ঈশ্বর বলেছেন, “আমার মনোনীত রাজার সঙ্গে আমি একটি চুক্তি করেছি| আমার দাস দায়ূদের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি|
  4. দায়ূদ, তোমার পরিবারকে আমি চিরদিন বাঁচিয়ে রাখবো| তোমার রাজ্যকে আমি চিরকাল অব্যাহত রাখতে সাহায্য করব|”
  5. প্রভু, আপনি আশ্চর্য়্য় কার্য্য্য় করেন| এই জন্য আকাশ আপনার প্রশংসা করে| লোকেরা আপনার ওপর নির্ভর করতে পারে| পবিত্র লোকেদের মণ্ডলীতে শুধুমাত্র এই সম্পর্কেই গান করে|
  6. স্বর্গে প্রভুর সমকক্ষ কেউ নেই| অন্য কোন “দেবতার” সঙ্গে প্রভুকে তুলনা করা চলে না|
  7. ঈশ্বর পবিত্র লোকেদের সঙ্গে সাক্ষাত্‌ করেন| ওই পবিত্র দূতেরা তাঁর চারপাশে জড়ো হয়| ওরা ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে| ওরা তাঁর ভয়ে দাঁড়িয়ে থাকে|
  8. হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আপনার মত কেউই নয়| আমরা সম্পূর্ণভাবে আপনাকে বিশ্বাস করতে পারি|
  9. আপনি পরাক্রমশালী সমুদ্রকে শাসন করেন, এর উত্তাল তরঙ্গমালাকে আপনি শান্ত করে দিতে পারেন|
  10. হে ঈশ্বর, আপনি রহবকে পরাজিত করেছিলেন| আপনার শক্তিশালী বাহু বলে আপনি আপনার শত্রুদের ছত্রভঙ্গ করেছিলেন|
  11. হে ঈশ্বর, স্বর্গ এবং মর্য়্ত আপনার অধিকারভুক্ত| এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আপনি সৃষ্টি করেছেন|
  12. উত্তর থেকে দক্ষিণ পর্য়ন্ত যা কিছু রয়েছে সবই আপনি সৃষ্টি করেছেন| তাবোর ও হর্ম্মোণ পর্বত আপনার নামের প্রশংসা করছে|
  13. আপনার বাহু পরাক্রমবিশিষ্ট! আপনার হস্ত শক্তিমান! বিজয়ী হয়ে আপনার ডানহাত উপরের দিকে ওঠে!
  14. সত্য ও ন্যায় বিচারের ওপর আপনার রাজ্য প্রতিষ্ঠিত| প্রেম এবং বিশ্বাস আপনার রাজাসনের দাস|
  15. ঈশ্বর, আপনার নিষ্ঠাবান অনুগামীরা সত্যিই সুখী| তারা আপনার করুণার আলোকে বাস করে|
  16. আপনার নাম সর্বদাই তাদের সুখী করে| তারা আপনার ধার্ম্মিকতার প্রশংসা করে|
  17. আপনি তাদের বিস্ময়কর শক্তি| তাদের শক্তি আপনার কাছ থেকে আসে|
  18. প্রভু, আপনিই আমাদের রক্ষাকর্তা| ইস্রায়েলের পবিত্র একজনই আমাদের রাজা|
  19. আপনার বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে আপনি এক স্বপ্নদর্শনের কথা বলেছিলেন, “জনতার মধ্যে থেকে আমি একজন তরুণকে মনোনীত করেছি| আমি সেই তরুণকে একজন গুরুত্বপূর্ণ লোক করে তুলেছি| সেই তরুণ সৈন্যকে আমি শক্তিশালী করেছি|
  20. আমার দাস দায়ূদকে আমি খুঁজে পেয়েছি| বিশেষ তৈল দ্বারা আমি দায়ূদকে অভিষিক্ত করেছি|
  21. আমার ডান হাত দিয়ে আমি দায়ূদকে সহায়তা দিয়েছি এবং আমার শক্তি দিয়ে আমি তাকে শক্তিশালী করেছি|
  22. এই মনোনীত রাজাকে শত্রুরা পরাজিত করতে পারে নি| দুষ্ট লোকরা ওকে হারাতে পারে নি|
  23. আমি ওর শত্রুদের শেষ করে দিয়েছি| যারা আমার মনোনীত রাজাকে ঘৃণা করেছে, তাদের আমি পরাজিত করেছি|
  24. য়ে রাজাকে আমি পছন্দ করেছি, তাকে আমি সর্বদা ভালোবাসবো ও সমর্থন করবো| সর্বদাই আমি তাকে শক্তিশালী করে তুলবো|
  25. আমার মনোনীত রাজাকে আমি সমুদ্রের দায়িত্ব দিয়েছি| নদীগুলোকে সে নিয়ন্ত্রণ করবে|
  26. সে আমাকে বলবে, “আপনিই আমার পিতা| আপনিই আমার ঈশ্বর, আমার শিলা, আমার পরিত্রাতা|”
  27. আমি তাকে আমার প্রথম জাত সন্তান করবো| সে পৃথিবীর সব রাজাদের ওপরে মহারাজা হবে|
  28. আমার প্রেম, ওই মনোনীত রাজাকে সব সময়েই রক্ষা করবে| ওর সঙ্গে আমার চুক্তি কোনদিন শেষ হবে না|
  29. আমি ওর পরিবারকে চিরকাল অব্যাহত রাখব| ওর রাজ্য স্বর্গগুলির মতই চিরদিন বজায় থাকবে|
  30. ওর উত্তরপুরুষরা যদি আমার বিধি ত্যাগ করে, যদি ওরা আমায় মান্য করা থেকে বিরত হয়, আমি ওদের শাস্তি দেবো|
  31. যদি আমার মনোনীত রাজার উত্তরপুরুষরা আমার বিধি আজ্ঞা উপেক্ষা করে,
  32. তাহলে আমি ওদের ভযানক শাস্তি দেবো|
  33. কিন্তু ওদের ওপর থেকে কখনও আমার ভালোবাসা প্রত্যাহার করবো না| সর্বদাই আমি ওদের প্রতি বিশ্বস্ত থাকবো|
  34. দায়ূদের সঙ্গে আমি কখনও আমার চুক্তি ভঙ্গ করবো না| আমি আমাদের চুক্তির পরিবর্তনও করবো না|
  35. আমার পবিত্রতা দিয়ে, আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি| দায়ূদের সঙ্গে আমি কখনই মিথ্যাচার করবো না!
  36. দায়ূদের পরিবার চিরদিনের জন্য অব্যাহত থাকবে| য়তকাল সূর্য় থাকবে ততকাল ওর রাজ্য বজায় থাকবে|
  37. চাঁদের মতই ওর রাজত্ব চিরদিন বজায় থাকবে| আকাশই আমার সেই চুক্তির প্রমাণ দেয়| এই চুক্তি বিশ্বাস য়োগ্য|”
  38. কিন্তু ঈশ্বর, আপনার মনোনীত রাজার প্রতি আপনি ক্রুদ্ধ হয়েছেন, এবং আপনি তাকে বরাবরই ত্যাগ করেছেন|
  39. আপনার চুক্তি আপনি বাতিল করে দিয়েছেন| আপনি রাজার মুকুটকে ধূলোয় নিক্ষেপ করেছেন|
  40. রাজার নগরীর প্রাচীর আপনি মাটিতে ফেলে দিয়েছেন| তার সব দুর্গকে আপনি ধ্বংস করেছেন|
  41. পথচারী মানুষ তার জিনিস চুরি করে নিয়ে যায়| তার প্রতিবেশীরা তাকে বিদ্রূপ করে|
  42. রাজার সব শত্রুকে আপনি খুশী করেছেন| তার শত্রুদের আপনি যুদ্ধে জয়ী হতে দিয়েছেন|
  43. ঈশ্বর, আপনি ওদের নিজেদের রক্ষা করতে সাহায্য করেছেন| আপনার রাজাকে আপনি যুদ্ধে জয় করতে সাহায্য করেন নি|
  44. আপনি তাকে জয়ী হতে দেন নি| তার সিংহাসনকে আপনি ভূ-লুন্ঠিত করেছেন|
  45. তার য়ৌবনেই আপনি তার জীবনকে ছোট করে দিয়েছেন| তাকে আপনি লজ্জা দিয়েছেন|
  46. প্রভু, আর কতদিন ওই সব চলবে? আপনি কি চিরদিন আমাদের উপেক্ষা করবেন? আপনার ক্রোধ কি চিরদিনই আগুনের মত জ্বলতে থাকবে?
  47. স্মরণ করে দেখুন আমার জীবন কত নীতিদীর্ঘ| আপনি আমাদের সকলকেই সামান্য সময়ের জন্য সৃষ্টি করেছেন, এরপর আমরা মারা যাবো|
  48. কেউ চিরদিন বাঁচবে না, এবং এমন কেউই নেই য়ে মরবে না| কোন ব্যক্তিই কবর থেকে নিজেকে রক্ষা করতে পারবে না|
  49. হে ঈশ্বর, সেই প্রেম কোথায যা অতীতে আপনি প্রদর্শন করেছিলেন? আপনি দায়ূদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে, তার পরিবারের প্রতি আপনি বিশ্বাসভাজন থাকবেন|
  50. হে প্রভু, স্মরণে রাখবেন, কেমন করে লোকরা আপনার দাসকে অপমান করেছিলো| প্রভু, আপনার শত্রুদের কাছ থেকে সেই সব অপমান আমায় শুনতে হয়েছে| ওই লোকরা আপনার মনোনীত রাজাকে অপমান করেছে|
  51. ধন্য প্রভু চিরকালের জন্য! আমেন! আমেন!

অধ্যায় 90 ^^

  1. হে প্রভু, আমাদের সমস্ত প্রজন্মের জন্য আপনি আমাদের গৃহ ছিলেন|
  2. হে ঈশ্বর, পর্বতমালার জন্মের আগে, এই পৃথিবীর এবং জগত্‌ সৃষ্টির আগে, আপনিই ঈশ্বর ছিলেন| হে ঈশ্বর, আপনি চিরদিন ছিলেন এবং আপনি চিরদিন থাকবেন|
  3. এই পৃথিবীতে আপনিই মানুষকে এনেছেন| আপনি পুনরায তাদের ধূলোয় পরিণত করেন|
  4. আপনার কাছে হাজার বছর গতকালের মত, য়েন গত রাত্রি|
  5. আপনি আমাদের ঝেটিযে বিদায করে দেন| আমাদের জীবন একটা স্বপ্নের মত, সকাল হলেই আমরা চলে যাই| আমরা ঘাসের মত|
  6. সকালে ঘাসগুলো জন্মায় এবং বিকেলে তা শুকিয়ে মরে যায়|
  7. ঈশ্বর, আপনার ক্রোধ আমাদের ধ্বংস করে দিতে পারে এবং তা আমাদের ভীত করে!
  8. আমাদের সব পাপ আপনি জানেন| ঈশ্বর, আমাদের প্রত্যেকটি গোপন পাপ আপনি দেখতে পান|
  9. আপনার ক্রোধ আমাদের জীবন শেষ করে দিতে পারে| ফিস্ফিসানি কথার মত আমাদের জীবন শেষ হয়ে যায়|
  10. আমরা হয়তো বা 70 বছর বেঁচে থাকি| যদি আমরা শক্তিশালী হই তাহলে হয়তো 80 বছর বেঁচে থাকতে পারি| আমাদের জীবন কঠোর পরিশ্রম এবং যন্ত্রণায় ভরা| তারপর হঠাত্‌ আমাদের জীবন শেষ হয়ে যায়! আমরা উড়ে চলে যাই|
  11. হে ঈশ্বর, আপনার ক্রোধের পূর্ণ শক্তি কতখানি তা কোন ব্যক্তিই জানে না| কিন্তু ঈশ্বর, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভয় আপনার ক্রোধের মতই বিরাট|
  12. আমাদের জীবন প্রকৃতপক্ষে য়ে কত ছোট তা আমাদের দেখান| যাতে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারি|
  13. প্রভু সব সময় আমাদের মধ্যে ফিরে আসুন| আপনার দাসদের প্রতি সদয় হোন|
  14. প্রত্যেক প্রভাতে আপনার প্রেমে আমাদের ভরিয়ে দিন| আমাদের সুখী হতে দিন, এ জীবনকে উপভোগ করতে দিন|
  15. আমাদের জীবনে অনেক দুঃখ ও সমস্যা দিয়েছেন| এবার আমাদের সুখী করুন|
  16. য়ে সব অলৌকিক কাজ আপনি আপনার সেবকদের জন্য করেন, তা ওরা দেখুক| ওদের সন্তানদের আপনার মহিমা দেখতে দিন|
  17. ঈশ্বর আমাদের শ্রমে সাহায্য করুন| আমাদের শ্রম তাঁকে সাহায্য করুক|

অধ্যায় 91 ^^

  1. গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাত্‌পরের কাছে য়েতে পারো| সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে য়েতে পারো|
  2. আমি প্রভুকে বলেছি, “আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনিই আমার দুর্গ| হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি|”
  3. ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন|
  4. নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে য়েতে পারো| য়েমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে, ঈশ্বর তোমায় রক্ষা করবেন| তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মত|
  5. রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছু থাকবে না| দিনের বেলাতেও শত্রুর তীরকে তুমি ভয় পাবে না|
  6. নিশাকালে য়ে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না, কিংবা দিনের বেলায় য়ে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকেও তুমি ভয় পাবে না|
  7. তুমি 1,000 হাজার শত্রুকে পরাজিত করতে পারবে| তোমার নিজের ডান হাত 10,000 শত্রু সৈন্যকে পরাজিত করবে| শত্রুরা তোমায় স্পর্শ পর্য়ন্ত করতে পারবে না!
  8. লক্ষ্য করে দেখ, দেখবে য়ে ওই দুষ্ট লোকদের শাস্তি হয়েছে!
  9. কেন? কারণ তুমি ঈশ্বরে আস্থা রাখ| কারণ পরাত্‌পরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থলরূপে গ্রহণ করেছ|
  10. তোমার কোন অমঙ্গল হবে না| তোমার বাড়ীতে কোন অসুখ থাকবে না|
  11. ঈশ্বর তাঁর দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে|
  12. তোমার পা যাতে পাথরে হোঁচট না খায়, সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে|
  13. বিষধর সাপ, এমন কি সিংহের মধ্যে দিয়েও তুমি হেঁটে য়েতে পারবে|
  14. প্রভু বলেন, “যদি কোন ব্যক্তি আমাকে ভালবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করবো| আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে, তাদের আমি রক্ষা করবো|
  15. আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেবো| যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকবো| আমি ওদের রক্ষা করবো এবং সম্মান দেবো|
  16. আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেবো| আমি ওদের রক্ষা করবো|

অধ্যায় 92 ^^

  1. প্রভুর প্রশংসা করাই ভাল| হে পরাত্‌পর, আপনার নামের প্রশংসা করাই ভাল|
  2. প্রাতঃকালে আপনার প্রেমের গান এবং নিশাকালে আপনার বিশ্বস্ততার গান গাওয়াই ভালো|
  3. ঈশ্বর, দশ তারা য়ন্ত্রে এবং বীণায আপনার জন্য সুর বাজানো ভাল|
  4. প্রভু, য়ে সব জিনিস আপনি করেছেন তা দিয়ে আমাদের প্রকৃতই সুখী করেছেন| আমরা প্রফুল্লচিত্তে ওই সব বিষযের গুণগান করি|
  5. প্রভু, আপনি সেই সব মহত্‌ কাজ করেছেন| আপনার চিন্তা বুঝে ওঠা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন|
  6. আপনার তুলনায় মানুষ এক্কেবারে নির্বোধ প্রাণী| আমরা সেই বোকাদের মত যারা কিছুই বুঝতে পারে না|
  7. দুষ্ট লোকরা আগাছার মত বেঁচে থেকে এবং মরে| য়ে অর্থহীন কাজ তারা করে যায়, তা চিরদিনের জন্য ধ্বংস হবে|
  8. কিন্তু প্রভু, আপনি চিরদিনের জন্য সম্মানিত থাকবেন|
  9. প্রভু, আপনার সব শত্রু ধ্বংস হবে| সেই সব লোক যারা মন্দ কাজ করে, তারা ধ্বংস হবে|
  10. একটা গণ্ডার য়েমন তার বিশাল খড়গ দিয়ে আক্রমণ করে, আমিও সেই ভাবে, যারা আমার বিরোধিতা করে, সেইসব দুষ্ট লোকদের আক্রমণ করব| বিশেষ কাজের জন্য আপনি আমায় মনোনীত করেছেন এবং গন্ধ তেল মাথায় ঢেলে আমায় অভিষিক্ত করেছেন|
  11. চারপাশে আমি শত্রুদের দেখতে পাচ্ছি| বিরাট বলদের মত ওরা আমায় আক্রমণের জন্য তৈরী হয়ে রয়েছে| আমি শুনছি ওরা আমার সম্পর্কে কি বলছে|
  12. ধার্ম্মিক লোকরা প্রভুর মন্দিরে পোঁতা লিবানোনের এরস গাছের মত| ধার্ম্মিক লোকরা ঈশ্বরের মন্দিরে অঙ্গনের কুসুমিত তাল গাছের মত|
  13. তাদের বৃদ্ধ বযসেও, তারা স্বাস্থ্য়বান তরুণ গাছের মতই ফল ধারণ করে|
  14. প্রভু য়ে ভাল এটা দেখানোর জন্যই ওরা ওখানে আছে| তিনিই আমার শিলা এবং তিনি কোন ভুল করেন না|

অধ্যায় 93 ^^

  1. প্রভুই রাজা| তিনি রাজকীয এবং শক্তিমান পোশাকে সজ্জিত| তিনি দৃঢ়তার সঙ্গে এই বিশ্বকে তার আপন জায়গায় স্থাপন করেছেন এবং এটাকে নাড়ানো হবে না|
  2. হে ঈশ্বর, আপনার রাজত্ব চিরদিন ধরে রয়েছে| ঈশ্বর আপনার অস্তিত্ব অনাদিকাল থেকে রয়েছে|
  3. প্রভু, নদীর গর্জন প্রচণ্ড তীব্র| উচ্চকিত ঢেউ প্রচণ্ড গর্জনশীল|
  4. সমুদ্রের উচ্চকিত ঢেউ প্রচণ্ড তীব্র ও গর্জনশীল| কিন্তু উর্দ্ধে অবস্থিত প্রভু তার থেকেও বেশী শক্তিশালী|
  5. প্রভু আপনার বিধি চিরদিন বজায় থাকবে| আপনার পবিত্র মন্দিরের অস্তিত্ব দীর্ঘকালের জন্য বজায় থাকবে| আপনার পবিত্র মন্দিরের অস্তিত্ব দীর্ঘকালের জন্য বজায় থাকবে|

অধ্যায় 94 ^^

  1. প্রভু, আপনিই সেই ঈশ্বর যিনি আসেন এবং লোকেদের শাস্তি দেন| আপনি সেই ঈশ্বর যিনি মানুষের জন্য শাস্তি নিয়ে আসেন|
  2. আপনিই সারা পৃথিবীর বিচারক| উদ্ধত লোকদের য়ে শাস্তি প্রাপ্য তা আপনি ওদের দিন|
  3. প্রভু, দুষ্ট লোকরা আর কতকাল ধরে উল্লাস করবে? আরও কতদিন প্রভু?
  4. আরও কতদিন ধরে ওই দুষ্কৃতকারীরা তাদের দুষ্কৃতির বড়াই করে যাবে?
  5. প্রভু, ওরা আপনার লোকদের আঘাত করে| ওরা আপনার লোকদের কষ্ট দিয়েছে|
  6. আমাদের দেশে য়ে সব বিধবা ও বিদেশী থাকে, ওই দুর্জনরা তাদের হত্যা করে| অনাথদেরও ওরা খুন করে|
  7. ওরা বলে, ওরা য়ে সব মন্দ কাজ করে প্রভু তা দেখেন না! ওরা বলে কি ঘটেছে ইস্রায়েলের ঈশ্বর তাও জানে না|
  8. তোমরা নিষ্ঠুর লোকরা সত্যই নির্বোধ মানুষ! আর কবে তোমরা শিক্ষা লাভ করবে? তোমরা মন্দ লোকরা সত্যি অপগণ্ড! তোমরা অবশ্যই বোঝবার চেষ্টা কর|
  9. ঈশ্বর আমাদের কান সৃষ্টি করেছেন, তাই নিশ্চয়ই তাঁরও কান রয়েছে এবং তিনি শুনতেও পান কি ঘটছে! ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন, তাই নিশ্চিতভাবে কি ঘটছে তা তিনি দেখতে পান!
  10. ঈশ্বর ওই লোকদের মধ্যে নিয়মানুবর্তিতা আনবেন| ওই লোকেরা কি করবে তা ঈশ্বরই ওদের শেখাবেন|
  11. মানুষ কি ভাবছে তাও ঈশ্বর জানেন| ঈশ্বর জানেন য়ে মানুষ বাতাসের একটি ফুত্‌কারের মত|
  12. প্রভু য়ে লোককে নিয়মানুবর্তী করেন সে সত্যই সুখী হবে| ঈশ্বর তাকে বেঁচে থাকার প্রকৃত পথ কি তা দেখাবেন|
  13. ঈশ্বর, সংকটের সময় য়ে লোক শান্ত থাকে তাকেই আপনি সাহায্য করবেন| মন্দ লোকেদের য়তক্ষণ পর্য়ন্ত না কবরে পাঠানো হয় ততক্ষণ পর্য়ন্ত আপনি তাকে শান্ত থাকতে সাহায্য করবেন|
  14. প্রভু তাঁর লোকদের ত্যাগ করবেন না| সাহায্য না করে তিনি ওদের ত্যাগ করবেন না|
  15. ন্যায্য বিচার ফিরে আসবে এবং ন্যায়পরায়ণতা নিয়ে আসবে| তারপর সত্‌ এবং ভাল লোকরা অবশ্যই থাকবে|
  16. মন্দ লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য কেউই আমায় সাহায্য করে নি| যারা মন্দ কাজ করে, তাদের সঙ্গে লড়াই করার জন্য কোন লোক আমার পাশে দাঁড়ায নি|
  17. যদি প্রভু আমায় সাহায্য না করতেন আমি এতদিনে কবরের গর্ভে নীরব হয়ে য়েতাম|
  18. আমি জানি আমি পতনোন্মুখ ছিলাম, কিন্তু প্রভু তাঁর অনুগামীদের সাহায্য করেছেন|
  19. আমি প্রচণ্ড চিন্তিত ও বিমর্ষ ছিলাম| কিন্তু প্রভু, আপনি আমায় সান্ত্বনা দিয়ে আমায় সুখী করেছেন!
  20. ঈশ্বর আপনি ক্রুর বিচারকদের সাহায্য করবেন না| তাই মন্দ বিচারকরা মানুষের জীবনকে আরও কঠিনতর করার জন্য নিয়ম ব্যবহার করে|
  21. ওই বিচারকরা ধার্ম্মিক লোকদের আক্রমণ করে| ওরা নিরপরাধ লোকদের দোষী বলে বিচার করে এবং ওদের হত্যা করে|
  22. কিন্তু পর্বতগুলির সু-উচ্চে প্রভুই আমার নিরাপদ আশ্রয়স্থল| ঈশ্বর আমার শিলা, আমার নিরাপদ আশ্রয়স্থল|
  23. মন্দ কাজ করার জন্য ঈশ্বর ওই দুষ্ট বিচারকদের শাস্তি দেবেন| পাপ করেছে বলে ঈশ্বর ওদের ধ্বংস করবেন| প্রভু আমাদের ঈশ্বর, ওই দুষ্ট বিচারকদের ধ্বংস করবেন|

অধ্যায় 95 ^^

  1. এস, আমরা প্রভুর প্রশংসা করি! য়ে শিলা আমাদের রক্ষা করেন তাঁর উদ্দেশ্যে আমরা উচ্চস্বরে প্রশংসাধ্বনি দিই|
  2. আমরা প্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের গান গাই| তাঁর প্রশংসায় আমরা আনন্দগান গাই|
  3. কেন? কারণ প্রভুই মহান ঈশ্বর! তিনিই সেই মহান রাজা যিনি সকল “দেবতাদের” শাসন করছেন|
  4. গভীরতম গুহা, উচ্চতম পর্বত, সবই প্রভুর|
  5. সমুদ্রও তাঁরই -তিনিই তা সৃষ্টি করেছেন| ঈশ্বর তাঁর নিজের হাতে এই শুকনো জমি সৃষ্টি করেছেন|
  6. এস, আমরা অবনত হয়ে তাঁর উপাসনা করি! য়ে প্রভু আমাদের সৃষ্টি করেছেন তাঁর প্রশংসা করি!
  7. কেন? কারণ যদি আমরা তাঁর কন্ঠ শুনি তাহলে তিনি আমাদের ঈশ্বর হবেন এবং আমরা হব সেই লোকেরা যাদের তিনি খাদ্য য়োগান, আমরা হব সেই মেষ যাদের তিনি স্বহস্তে নেতৃত্ব দেন|
  8. ঈশ্বর বলেন, “মরীবাতে তোমরা য়েমন অবাধ্য হয়েছিলে, মঃসার মরুপ্রান্তরে য়েমন হয়েছিল, তেমন হযো না|
  9. তোমাদের পূর্বপুরুষরা আমায় পরীক্ষা করেছে| ওরা আমাকে পরীক্ষা করেছিলো কিন্তু এই সময় ওরা দেখেছিলো আমি কি করতে পারি!
  10. 40 বছর ধরে আমি ওদের প্রতি ধৈর্য়্য় ধারণ করেছি| আমি জানি য়ে ওরা বিশ্বাসী নয়| ওরা আমার শিক্ষামালা অনুসরণ করতে অগ্রাহ্য করেছে|
  11. তাই ওদের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি কথা দিয়েছিলাম য়ে, ওরা আমার বিশ্রামের স্থানে কখনো প্রবেশ করতে পারবে না|

অধ্যায় 96 ^^

  1. প্রভু যা কিছু নতুন করেছেন তার জন্য একটা নতুন গান গাও! সারা পৃথিবীকে প্রভুর উদ্দেশ্যে গেয়ে উঠতে দাও|
  2. প্রভুর উদ্দেশ্যে গান গাও! তাঁর নামকে ধন্য কর! আনন্দ সংবাদ ছড়িয়ে দাও! যিনি প্রতিদিন আমাদের রক্ষা করেন তাঁর কথা বল!
  3. লোকেদের বল য়ে ঈশ্বর সত্যিই বিস্ময়কর| ঈশ্বর য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন তা সর্বত্র মানুষকে বল|
  4. প্রভু মহান এবং প্রশংসার য়োগ্য| অন্য য়ে কোন “দেবতার” চেয়ে তিনি অনেক বেশী ভয়ঙ্কর|
  5. অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র| কিন্তু প্রভু স্বর্গ সৃষ্টি করেছেন|
  6. তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে| ঈশ্বরের পবিত্র মন্দিরে শক্তি ও সৌন্দর্য়্য় দুই-ই আছে|
  7. হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর এবং প্রভুকে মহিমান্বিত কর|
  8. প্রভুর নামের প্রশংসা কর| তোমাদের নৈবেদ্য নাও এবং মন্দিরে যাও|
  9. তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও| পৃথিবীর সমগ্র জনগণ, তাঁর উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা জানাও|
  10. জাতিগণের মধ্যে ঘোষণা করে দাও য়ে প্রভু রাজা! তাহলে বিশ্ব ধ্বংস হবে না| অতএব প্রভু ন্যায়পরায়ণতার সঙ্গে লোকদের বিচার করেন|
  11. হে স্বর্গলোক - সুখী হও! হে পৃথিবী - উল্লসিত হও! সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিত্কার করে ওঠো!
  12. ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও! হে অরণ্যের বৃক্ষরাশি, তোমরা গান গাও ও সুখী হও!
  13. খুশী হও, কারণ প্রভু আসছেন. পৃথিবীকে শাসনকরার জন্য প্রভু আসছেন| ন্যায় বিচার ও সত্যপথে তিনি পৃথিবীকে শাসন করবেন|

অধ্যায় 97 ^^

  1. প্রভু শাসন করেন, তাই পৃথিবী সুখী| দূরদূরান্তের ভূখণ্ডও সুখী|
  2. ঘন কালো মেঘ প্রভুকে ঘিরে রয়েছে| সুবিচার এবং ধার্ম্মিকতা তাঁর রাজ্যকে দৃঢ় করে|
  3. একটা আগুন প্রভুর আগে আগে যায় এবং তাঁর শত্রুদের ধ্বংস করে|
  4. তাঁর বিদ্য়ুত্‌ আকাশে ঝলক দিয়ে ওঠে| তা দেখে লোকে ভয় পায়|
  5. পর্বতও প্রভুর সামনে মোমের মত গলে যায়| সমগ্র পৃথিবীর প্রভুর সামনে তারা গলে যায়!
  6. আকাশ তাঁর ধার্ম্মিকতার কথা বলে! প্রত্যেকে তাঁর মহিমা দেখুক!
  7. লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে| ওরা ওদের “দেবতার” বড়াই করে| কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে| ওদের “দেবতারাই” মাথা নত করে প্রভুর উপাসনা করবে|
  8. সিয়োন, শোন এবং সুখী হও! যিহূদার শহরসমূহ, সুখী হও! কেন? কারণ ঈশ্বর যথায়থ সিদ্ধান্ত নেন|
  9. হে পরাত্‌পর প্রভু, প্রকৃতই আপনি পৃথিবীর শাসনকর্তা| “দেবতাদের” চেয়ে আপনি অনেক ভালো|
  10. যারা প্রভুকে ভালোবাসে তারা মন্দকে ঘৃণা করবে| তাই ঈশ্বর তাঁর অনুগামীদের রক্ষা করেন| ঈশ্বর তাঁর অনুগামীদের মন্দ লোকদের হাত থেকে রক্ষা করেন|
  11. ধার্ম্মিক লোকদের ওপর আলো ও সুখ উদ্ভাসিত হয়|
  12. হে ধার্ম্মিক লোকরা, প্রভুতে সুখী হও! তাঁর পবিত্র নামের সম্মান কর!

অধ্যায় 98 ^^

  1. প্রভুর উদ্দেশ্যে একটা নতুন গান গাও, কারণ তিনি নতুন নতুন আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন!
  2. তাঁর পবিত্র ডান বাহু আবার তাঁকে বিজয় এনে দিয়েছে|
  3. প্রভু জাতিগুলোর নিকট তাঁর উদ্ধার করার শক্তি প্রকাশ করেছেন| প্রভু তাদের তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শন করেছেন|
  4. ইস্রায়েলের লোকদের প্রতি প্রভুর বিশ্বস্ততা তাঁর অনুগামীরা স্মরণ করে| দূরদূরান্তের দেশও আমাদের ঈশ্বরের ত্রাণশক্তি দেখেছে|
  5. পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রভুর উদ্দেশ্যে আনন্দধ্বনি দাও| শীঘ্রই প্রশংসা গীত শুরু কর!
  6. হে বীণা, প্রভুর প্রশংসা কর| বীণার সুর প্রভুর প্রশংসা কর|
  7. ভেঁপু ও বাঁশি বাজাও এবং আমাদের রাজা প্রভুর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি দাও!
  8. সমুদ্র এবং পৃথিবী এবং যেখানে যা কিছু আছে সবাই য়েন উচ্চস্বরে গেয়ে ওঠে|
  9. হে নদীসমূহ, তোমরা হাততালি দাও! হ পর্বতরাজি, তোমরা একসঙ্গে গেয়ে ওঠো!প্রভুর সামনে গান গাও কেননা তিনি বিশ্বকে শাসন করতে আসছেন| তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে এই বিশ্বকে শাসন করবেন| তিনি সততার সঙ্গে লোকদের শাসন করবেন|

অধ্যায় 99 ^^

  1. প্রভুই রাজা| তাই জাতিগুলোকে ভয়ে কাঁপতে দাও| করূব দূতদের ওপরে ঈশ্বর একজন রাজার মত বসেন| তাই পৃথিবীকে ভয়ে কেঁপে উঠতে দাও|
  2. সিয়োনে প্রভু মহান! সমগ্র জাতির ওপরে তিনি একজন মহান নেতা|
  3. সমস্ত লোক আপনার প্রশংসা করুক| ঈশ্বরের নাম ভীতিপ্রদ| ঈশ্বরই পবিত্র|
  4. শক্তিশালী রাজা, ন্যায় বিচার পছন্দ করে| ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন| আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন|
  5. আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর এবং তাঁর পবিত্র পাদপীঠেউপাসনা কর|
  6. মোশি ও হারোণ তাঁর বহু যাজকদের মধ্যে দু’জন এবং শমূযেলও তাঁর নাম উচ্চারণকারীদের একজন| ওরা প্রভুর কাছে প্রার্থনা করেছিলো এবং প্রভু ওদের উত্তর দিয়েছেন|
  7. দীর্ঘ মেঘের ভেতর থেকে ঈশ্বর কথা বলেছেন| ওরাও তাঁর আজ্ঞাগুলো পালন করেছিল| ঈশ্বর ওদের বিধি প্রদান করেছিলেন|
  8. প্রভু, আমাদের ঈশ্বর, আপনি ওদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন| আপনি ওদের দেখিয়েছেন য়ে আপনিই ক্ষমাশীল ঈশ্বর এবং মানুষ মন্দ কাজ করে বলে আপনি মানুষকে শাস্তি দেন|
  9. আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর| তাঁর পবিত্র পর্বতের দিকে মাথা নত করে এবং তাঁর উপাসনা কর| প্রভু আমাদের ঈশ্বর, সত্যিই পবিত্র!

অধ্যায় 100 ^^

  1. হে পৃথিবী, প্রভুর উদ্দেশ্যে গান গাও!
  2. যখন তুমি প্রভুর সেবা কর তখন আনন্দিত থেকো! আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো!
  3. এটা জেনো য়ে প্রভুই ঈশ্বর| তিনিই আমাদের সৃষ্টি করেছেন| আমরা তাঁরই মেষের পাল|
  4. ধন্যবাদের গীত গাইতে গাইতে তাঁর শহরে এসো| প্রশংসা গীত গাইতে গাইতে তাঁর মন্দিরে এসো| তাঁকে সম্মান কর, তাঁর নামকে ধন্য কর|
  5. প্রভু ভালো! তাঁর ভালোবাসা চিরন্তন| আমরা সর্বদাই তাঁর ওপর আস্থা রাখতে পারি!




Mini Disclaimer:

The information contained herein does not constitute the full body of knowledge regarding each subject discussed. The content contained herein is a starting point for you to either follow us via this website or do further research. The information contained herein is of an advanced level for those seeking higher answers.

* Conditions may apply.
** Some links are affiliate links.
*** Please read full Disclaimer here.




 * conditions may apply
Tikun Meditation Project ©™ 2021 - 2026 + Modified: 2026-07-03

The Tikun Project

 Top Of page Nav page 
 Please email a friend. Nav page Top Of page