|
Sponsored by Holy Books
অধ্যায় 61 ^^
- হে ঈশ্বর, আমার প্রার্থনা সঙ্গীত শুনুন| আমার প্রার্থনা শুনুন|
- আমি যেখানেই থাকি, য়তই দুর্বল হই না কেন, আমি সাহায্যের জন্য আপনাকে ডাকবো! আমাকে বহু বহু উঁচুতে নিরাপদ স্থানে নিয়ে চলুন|
- আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল! আপনিই সেই শক্তিশালী দুর্গ যা আমাকে আমার শত্রুদের থেকে রক্ষা করে|
- আমি চিরদিনের জন্য আপনার তাঁবুতে থাকতে চাই| যেখানে আপনি আমায় সুরক্ষিত করবেন আমি সেখানেই লুকিয়ে থাকতে চাই|
- হে ঈশ্বর, আপনাকে যা দেবার প্রতিশ্রুতি আমি করেছি তা আপনি শুনেছেন| কিন্তু আপনার অনুগামীদের যা আছে, তার প্রতিটি জিনিসই আপনার কাছ থেকে এসেছে|
- রাজাকে দীর্ঘ জীবন দিন! তাকে চিরদিন জীবিত থাকতে দিন!
- তাকে চিরদিন ঈশ্বরের সঙ্গে বেঁচে থাকতে দিন! আপনার প্রকৃত ভালোবাসা দিয়ে তাকে আপনি রক্ষা করুন|
- আমি চিরকাল আপনার নামের প্রশংসা করবো| আমি যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিদিনই আমি তা পালন করবো|
অধ্যায় 62 ^^
- যাই ঘটুক না কেন, ঈশ্বর আমায় উদ্ধার করবেন এই আশায আমার আত্মা ধৈর্য়্য় ধরে অপেক্ষা করছে| আমার পরিত্রাণ একমাত্র তাঁর কাছ থেকেই আসবে|
- হয়তো আমার অনেক শত্রু আছে, কিন্তু ঈশ্বরই আমার দুর্গ| ঈশ্বর আমায় রক্ষা করেন| উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থল| আমার মস্ত বড় শত্রুও আমায় পরাজিত করতে পারবে না|
- কতক্ষণ তোমরা আমায় আক্রমণ করবে? আমি একটা ঝুঁকে পড়া দেওয়ালের মত| আমি একটা ভগ্ন প্রায় বেড়ার মত|
- আমার গুরুত্ব থাকা সত্ত্বেও ঐসব লোক আমার বিনাশের পরিকল্পনা করছে| আমার সম্পর্কে মিথ্যা বলে ওরা আনন্দ পায়| জনসমক্ষে ওরা আমার সম্পর্কে ভাল কথা বলে কিন্তু গোপনে আমায় অভিশাপ দেয়|
- আমাকে রক্ষা করবার জন্য আমার আত্মা ধৈর্য়্য় ধরে শুধুমাত্র ঈশ্বরের অপেক্ষা করছে! ঈশ্বর আমার একমাত্র আশা|
- ঈশ্বরই আমার দুর্গ| ঈশ্বরই আমায় রক্ষা করেন| উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থল|
- আমার মহিমা ও জয় ঈশ্বরের কাছ থেকে আসে| তিনিই আমার দৃঢ় দুর্গ| তিনিই আমার নিরাপদ আশ্রয়স্থল|
- হে লোক সকল, সর্বদাই ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো| তোমাদের সব সমস্যা ঈশ্বরকে বল| ঈশ্বরই আমাদের নিরাপদ আশ্রয়স্থল|
- প্রকৃতপক্ষে লোকজন কোন সাহায্য করতে পারে না| প্রকৃত সাহায্যের জন্য তোমরা ওদের ওপর নির্ভর করতে পারবে না| ঈশ্বরের সঙ্গে তুলনা করলে, ওরা একটি বাতাসের ফুত্কার ছাড়া আর বেশী কিছু নয়|
- জোর করে কেড়ে নেওয়ার ব্যাপারে তোমার ক্ষমতার ওপর বিশ্বাস কর না| একদম ভেবো না য়ে চুরি করে কিছু নিয়ে লাভবান হবে| যদি তুমি ধনী হও, তবে মোটেই বিশ্বাস করো না সম্পদ তোমায় সাহায্য করবে|
- ঈশ্বর বলেন, একটাই মাত্র জিনিস আছে যার ওপর তুমি নির্ভর করতে পারো (এবং আমি তা বিশ্বাস করি)| “একমাত্র ঈশ্বরের কাছ থেকেই শক্তি আসে!”
- হে আমার প্রভু, আপনার ভালোবাসাই প্রকৃত ভালোবাসা| লোকে য়ে কাজ করে তার জন্যই আপনি তাকে পুরস্কার বা শাস্তি দেন|
অধ্যায় 63 ^^
- ঈশ্বর, আপনিই আমার ঈশ্বর| আমি আপনাকে ভীষণভাবে চাই| রৌদ্রদগ্ধ শুকনো জমির মত, আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে|
- হ্যাঁ, আপনার মন্দিরে আমি আপনাকে দেখেছি| আপনার শক্তি এবং মহিমাও আমি দেখেছি|
- আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম| আমার ওষ্ঠদ্বয আপনারই প্রশংসা করে|
- হ্যাঁ, আমার এ জীবনে আমি আপনারই প্রশংসা করবো| আপনার পবিত্র নামে আমি দু-হাত তুলে প্রার্থনা করবো|
- আমি এমনই সন্তুষ্ট হব য়েন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি| এবং আমার আনন্দপ্লুত মুখ দিয়ে আমি আপনারই প্রশংসা করবো|
- যখন আমি বিছানায় শুতে যাবো তখন আমি আপনাকে স্মরণ করবো| মধ্যরাত্রে আমি আপনার ধ্যান করব|
- আপনি সত্যিই আমাকে সাহায্য করেছেন! আপনি যখন আমায় সুরক্ষা দেন তখন আমি আনন্দোল্লাস করি!
- আমার আত্মা আপনাকে জড়িয়ে ধরে থাকে| আপনার ডান হাত আমাকে সহায়তা দেয়|
- যারা আমায় মেরে ফেলতে ইচ্ছা করে ওরা সবাই ধ্বংসপ্রাপ্ত হবে| ওরা ওদের কবরে তলিযে যাবে|
- তরবারির দ্বারা ওদের মৃত্যু হবে| বুনো কুকুর ওদের মৃতদেহ ছিঁড়ে খাবে|
- কিন্তু রাজা দায়ূদ তাঁর ঈশ্বরকে নিয়েই সুখী হবে এবং যারা তাঁকে মান্য করে তারাই ঈশ্বরের প্রশংসা করবে| কেন? কারণ তিনি সব মিথ্যাবাদীকে পরাজিত করেছেন|
অধ্যায় 64 ^^
- ঈশ্বর, আমার কথা শুনুন| আমার শত্রু আমায় শাসাচ্ছে| আমাকে তার হাত থেকে রক্ষা করুন!
- শত্রুর গোপন চক্রান্ত থেকে আমায় রক্ষা করুন| ঐ মন্দ লোকেদের কাছ থেকে আমায় লুকিয়ে রাখুন|
- ওরা আমার সম্পর্কে খারাপ ও মিথ্যা কথা বলেছে| ওদের জিভ তীক্ষ্ণ তরবারির মত, ওদের তিক্ত কথা য়েন বিভক্ত তীরের মত|
- ওদের গোপন ড়েবা থেকে ওরা নির্ভয়ে এবং অতর্কিতে সরল ও সত্ মানুষদের দিকে তীর ছোঁড়ে|
- মন্দ কাজে ওরা একে অন্যকে উত্সাহিত করে| ওরা ওদের ফাঁদ পাতার কথাবার্তা বলে| ওরা একে অন্যকে বলে, “কেউ এই ফাঁদ দেখতে পাবে না!”
- ওরা ওদের ফাঁদ লুকিয়ে রেখেছে| ওরা জীবন্ত বলিসমূহের সন্ধানে আছে| মানুষ খুব চতুর হতে পারে, তাই ওরা কি ফন্দি করছে তা জানা মুস্কিল|)
- কিন্তু ঈশ্বরও ওদের দিকে “তীর” নিক্ষেপ করতে পারেন! এটা জানতে পারার আগেই দুষ্ট লোকরা জখম হয়ে যাবে|
- মন্দ লোকরা অন্য লোকের খারাপ করারই চিন্তা করে| কিন্তু ঈশ্বর ওদের দুষ্ট পরিকল্পনা ভেস্তে দিতে পারেন এবং ঐ কু-পরিকল্পনা ওদের ওপরেই ঘটাতে পারেন| তখন যারাই ওদের দেখবে তারা বিস্মযে অভিভূত হয়ে মাথা নাড়াবে|
- লোকরা দেখবে ঈশ্বর কি করেছেন| তাঁর সম্পর্কে তারা অন্য লোকদের বলবে| তখন প্রত্যেকে ঈশ্বর সম্পর্কে আরও বেশী জানতে পারবে| ওরা তাঁকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে|
- একজন ভালো লোক আনন্দের সঙ্গে প্রভুর সেবা করে এবং তাঁর ওপর নির্ভর করে| একজন ভাল ও সত্ লোক ঈশ্বরকে তার অন্তর থেকে প্রশংসা করে|
অধ্যায় 65 ^^
- সিয়োনে বিরাজমান হে ঈশ্বর, আমি আপনার প্রশংসা করি| আপনাকে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি দিয়েছি|
- আপনি য়ে সব কাজ করেছেন সে সম্পর্কে আমরা বলে থাকি| আপনিও আমাদের প্রার্থনা শুনেছেন| যারা আপনার কাছে আসে, তাদের প্রত্যেকের প্রার্থনা আপনি শোনেন|
- যখন আমাদের পাপের ভার অতিরিক্ত বেড়ে যায়, তখন আপনি সেই পাপ ভার লাঘব করেন|
- ঈশ্বর, আপনিই আপনার লোকদের মনোনীত করেন| আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য আপনিই আমাদের মনোনীত করেছেন| আপনার মন্দিরে, আপনার পবিত্র প্রাসাদে, য়ে সব মনোরম জিনিস আছে, তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব!
- ঈশ্বর আপনি আমাদের রক্ষা করেন| ভালো লোকরা আপনার কাছে প্রার্থনা করে এবং আপনি তাদের প্রার্থনার উত্তর দেন| তাদের জন্য আপনি আশ্চর্য়্য় কার্য়্য় করেন| সারা পৃথিবীতে লোকরা আপনাতে আস্থা রাখে|
- ঈশ্বর তাঁর শক্তি দিয়ে পর্বত সৃষ্টি করেছেন| আমাদের চারপাশে আমরা তাঁর শক্তিকে দেখতে পাই|
- উত্তাল সমুদ্রকে ঈশ্বর শান্ত করেছেন| ঈশ্বরই পৃথিবীতে “জনসমুদ্রসমূহ” সৃষ্টি করেছেন|
- আপনি য়েসব বিস্ময়কর জিনিস করেন, তাতে সারা পৃথিবীর লোক বিস্ময় বিহ্বল হয়েছে| সূর্য়োদয় ও সূর্য়াস্ত আমাদের প্রচণ্ড সুখী করে!
- আপনিই জমির যত্ন নেন| আপনিই জমিতে সেচ দেন এবং তাতে ফসল ফলান| হে ঈশ্বর, আপনিই সেই জন, যিনি নদী ও খালগুলি জলে ভরে দিয়েছেন এবং ফসল ফলাতে সাহায্য করেছেন|
- হাল দেওয়া জমিতে আপনিই বৃষ্টি ঝরান| আপনিই জমিকে জল দিয়ে সিক্ত করেন| আপনিই বৃষ্টির জল দিয়ে জমিকে নরম করেন এবং আপনিই কচি চারা জন্মাতে দেন|
- আপনি ভালো ফসল দিয়ে নতুন বছর শুরু করেন| আপনি বিভিন্ন ফসল দিয়ে গাড়ীগুলি ভরে দেন|
- পাহাড় ও মরুভূমি ঘাসে আচ্ছাদিত হয়ে আছে|
- চারণ ভূমিগুলো মেষে ভরে রয়েছে| উপত্যকাগুলো ফসলে পরিপূর্ণ হয়েছে| প্রত্যেকটি মানুষ আনন্দে ধ্বনি দিচ্ছে এবং গান গাইছে|
অধ্যায় 66 ^^
- সমগ্র পৃথিবী উচ্চ স্বরে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি কর!
- তাঁর মহিমাময় নামের প্রশংসা কর! প্রশংসা গান গেয়ে তাঁর নামের সম্মান কর!
- ঈশ্বরকে বল তাঁর কীর্তিগুলি কি অনবদ্য! হে ঈশ্বর, আপনার পরাক্রমের মহত্বে আপনার শত্রুরা তাদের মাথা আপনার কাছে অবনত করে| ওরা আপনার ভয়ে ভীত!
- সারা পৃথিবী য়েন আপনার উপাসনা করে| প্রত্যেকে য়েন আপনার নামের প্রশংসা করে|
- ঈশ্বর যা যা করেছেন তার দিকে দেখ! এই সব জিনিস আমাদের বিস্ময় বিহ্বল করে|
- ঈশ্বর, সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করেছেন| আনন্দে উল্লাস করতে করতে তাঁর লোকরা নদী হেঁটে পারাপার করেছে|
- ঈশ্বর, তাঁর পরাক্রমে পৃথিবী শাসন করছেন| সর্বত্রই তিনি লোকের ওপর নজর রাখছেন| কেউই তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবে না|
- হে জনগণ, আমাদের ঈশ্বরের প্রশংসা কর| তাঁর কাছে উচ্চস্বরে প্রশংসা গান গাও|
- ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন| ঈশ্বর আমাদের রক্ষা করেন|
- মানুষ য়েমন করে আগুনে রূপো পরীক্ষা করে, তেমন করে ঈশ্বর আমাদের পরীক্ষা করেছেন|
- ঈশ্বর, আপনি আমাদের ফাঁদে ফেলেছেন| আপনি আমাদের ওপর ভারি বোঝা চাপিয়েছেন|
- আপনি আমাদের শত্রুদের আমাদের অতিক্রম করতে দিয়েছেন| আগুন ও জলের ভেতর দিয়ে আপনি আমাদের টেনে-হিঁচড়ে নিয়ে গেছেন| কিন্তু আপনি আমাদের নিরাপদ স্থানে নিয়ে এসেছেন|
- তাই আমি আপনার মন্দিরে বলি নিয়ে যাবো| যখন আমি সংকটের মধ্যে ছিলাম আমি আপনার সাহায্য চেয়েছিলাম| আমি আপনার কাছে অনেক প্রতিশ্রুতি করেছিলাম| যা আমি প্রতিশ্রুতি করেছিলাম, এখন তা আমি আপনাকে দিচ্ছি|
- আমি আপনার কাছে পাপমোচনের নৈবেদ্য উত্সর্গ করি| আমি আপনাকে মেষসহ ধূপ উত্সর্গ করি| আমি আপনাকে ছাগল ও ষাঁড়সমূহ উত্সর্গ করি|
- তোমরা যারা ঈশ্বরের উপাসনা করছ তারা আমার কাছে এসো, আমি তোমাদের বলবো ঈশ্বর আমার জন্য কি করেছেন|
- আমি তাঁর কাছে প্রার্থনা করেছিলাম, আমি তাঁর প্রশংসা করেছিলাম|
- আমার হৃদয় নির্মল ছিল তাই আমার প্রভু আমার কথা শুনেছেন|
- ঈশ্বর আমার কথা শুনেছেন| ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন|
- ঈশ্বরের প্রশংসা কর! ঈশ্বর আমার দিক থেকে বিমুখ হন নি, তিনি আমার প্রার্থনা শুনেছেন| আমার প্রতি তিনি তাঁর ভালোবাসা দেখিয়েছেন!
অধ্যায় 67 ^^
- হে ঈশ্বর, আমাদের কৃপা করুন এবং আশীর্বাদ করুন| অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন!
- হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত লোক য়েন আপনার সম্পর্কে জানতে পারে| প্রত্যেকটা জাতি য়েন দেখতে পায় কেমন করে আপনি মানুষকে বাঁচান|
- হে ঈশ্বর, লোকরা য়েন আপনার প্রশংসা করে! য়েন সমস্ত লোক আপনার প্রশংসা করে|
- সমস্ত জাতি আহ্লাদিত হয়ে আনন্দ উপভোগ করুন! কেন? কারণ আপনি ন্যায়সঙ্গত ভাবে লোকের বিচার করেন| এবং আপনি প্রত্যেকটি জাতিকে শাসন করেন|
- হে ঈশ্বর, লোকরা য়েন আপনার প্রশংসা করে! সকল লোক য়েন আপনার প্রশংসা করে|
- হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করুন| আমাদের জমি য়েন আমাদের ভাল আবাদ দেয়|
- ঈশ্বর য়েন আমাদের আশীর্বাদ করেন| পৃথিবীর সমস্ত লোক য়েন ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে|
অধ্যায় 68 ^^
- ঈশ্বর, আপনি উঠুন এবং শত্রুদের ছত্রভঙ্গ করুন| তাঁর সব শত্রুরা য়েন তাঁর থেকে দূরে পালিয়ে যায়|
- ধোঁযা য়েমন বাতাসে উড়ে যায়, তেমনি আপনার শত্রুরা য়েন ছত্রভঙ্গ হয়| মোম য়েমন ভাবে আগুনে গলে যায়, তেমনই করে য়েন আপনার শত্রুরাও ধ্বংস হয়|
- কিন্তু ধার্ম্মিক লোকরা সুখী| ধার্ম্মিক লোকরা ঈশ্বরের সঙ্গে আনন্দোল্লাসে সময় কাটাবে| ধার্ম্মিক লোকরা নিজেদের উপভোগ করতে পারবে এবং প্রচণ্ড সুখী হবে!
- ঈশ্বরের উদ্দেশ্য গান গাও| তাঁর নামে প্রশংসা কর| ঈশ্বরের জন্য পথ প্রস্তুত কর| মরুভূমিতে তিনি রথে চড়ে আসছেন| তাঁর নাম “য়াঃ|” তাঁর নামের প্রশংসা কর!
- তাঁর পবিত্র মন্দিরে তিনিই অনাথের পিতার মত| ঈশ্বর বিধবাদের যত্ন নেন|
- সঙ্গীহীন লোককে ঈশ্বর গৃহ দেন, ঈশ্বর তাঁর লোকদের কারাগার থেকে মুক্ত করেন| তারা ভীষণ সুখী| কিন্তু য়ে লোকরা ঈশ্বরের বিরোধিতা করবে তারা রৌদ্র দগ্ধ মরুভূমিতে বাস করবে|
- ঈশ্বর, আপনিই আপনার লোকদের মিশর থেকে বেরিয়ে আসতে নেতৃত্ব দিয়েছিলেন| আপনিই মরুভূমিতে হেঁটে গিয়েছিলেন|
- এবং ভূমি কেঁপে উঠেছিল| ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, বয়ং সীনয় পর্বতে নেমে এলেন এবং আকাশ বিগলিত হল|
- একটা পরিশ্রান্ত ও প্রাচীন ভূখণ্ডকে পুনরায সতেজ করার জন্য আপনি বৃষ্টি পাঠিয়েছিলেন|
- আপনার সব পশু সেই ভূখণ্ডে ফিরে এলো| হে ঈশ্বর, সেই জায়গায় দরিদ্র লোকদের আপনি বহু ভাল জিনিস দিয়েছেন|
- ঈশ্বর আজ্ঞা দিলেন এবং বহু লোক সুসমাচার দিতে গেল.
- “শক্তিশালী রাজার সৈনিকরা পালিয়ে গেছে! সৈনিকরা য়ুদ্ধ ফেরত্ য়ে সব জিনিস আনবে, বাড়ীর মহিলারা সেগুলো ভাগ করে নেবে| যারা বাড়ীতে আছে তারা সেই সব সম্পদ ভাগ করে নেবে|
- রূপোয মোড়া ঘুঘুর ডানা ওরা পাবে| সোনায ঝক্ঝক্ করা ডানা তারা পাবে|”
- সল্মোন পর্বতে ঈশ্বর শত্রু রাজাদের ছত্রভঙ্গ করলেন| ওরা হয়েছিল তুষারে ঝরে যাওয়ার মত|
- বাশন পর্বত অনেকগুলো শৃঙ্গ সম্বলিত এক বিরাট পর্বত|
- হে বাশন পর্বত, কেন তুমি সিয়োন পর্বতকে নীচু নজরে দেখ? ঈশ্বর সিয়োন পর্বতকে ভালোবাসেন| প্রভু চিরদিন সেখানে থাকবেন বলে স্থির করেছেন|
- ঈশ্বর পবিত্র সিয়োন পর্বতে আসেন| তাঁর পিছু পিছু লক্ষ লক্ষ রথ আসে|
- লোকদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য, এমনকি যারা তাঁর বিরুদ্ধে গিয়েছিল তাদের কাছ থেকেও উপহার গ্রহণ করার জন্য তিনি জাঁকজমক করে বন্দীদের নেতৃত্ব দিয়ে উচ্চ পর্বতের ওপরে গেলেন| প্রভু ঈশ্বর সেখানে থাকার জন্য গেলেন|
- প্রভুর প্রশংসা কর! দিনের পর দিন তিনি আমাদের ভার বহন করেন| ঈশ্বর আমাদের রক্ষা করেন!
- তিনিই আমাদের ঈশ্বর| তিনি সেই ঈশ্বর যিনি আমাদের রক্ষা করেন| প্রভু আমাদের ঈশ্বর, আমাদের মৃত্যু থেকে রক্ষা করেন|
- ঈশ্বর অবশ্যই দেখাবেন য়ে তিনি তাঁর শত্রুদের পরাজিত করেছেন| যারা তাঁর বিরুদ্ধে লড়াই করেছে ঈশ্বর তাদের শাস্তি দেবেন|
- আমার প্রভু বলেছেন, “বাশন থেকে আমি আমার শত্রুদের নিয়ে আসবো, পশ্চিম দেশ থেকে আমি শত্রুদের নিয়ে আসবো|
- তোমরা তাদের রক্তের ওপর দিয়ে হাঁটতে পারবে| তোমাদের কুকুর ওদের রক্ত চেটে খাবে|
- ঈশ্বরের শোভাযাত্রার দিকে তাকিযে দেখ| আমার ঈশ্বর, আমার রাজার পবিত্র শোভাযাত্রার দিকে তাকিযে দেখ|
- প্রথমেই আসছে গায়করা, তাদের পেছনে রয়েছে বীণাযন্ত্র বাদ্যকারীগণ যাদের অনুসরণ করছিল খঞ্জণী বাজনারতা মেযেরা|
- মহাসমাবেশে ঈশ্বরের প্রশংসা কর! হে ইস্রায়েলের লোকরা, প্রভুর প্রশংসা কর!
- ছোট বিন্যামীন নামক উপজাতি তাদের নেতৃত্ব দিচ্ছে| সেখানে যিহূদার বড় পরিবারও রয়েছে| সবূলূন এবং নপ্তালির নেতারাও সেখানে রয়েছেন|
- ঈশ্বর, আপনার ক্ষমতা আমাদের দেখান! য়ে ক্ষমতা আমাদের জন্য অতীতে ব্যবহার করেছেন সেই ক্ষমতা প্রদর্শন করুন|
- জেরুশালেমে, আপনার প্রাসাদে আপনাকে উপহার দেবার জন্য রাজারা তাঁদের ঐশ্বর্য় নিয়ে আসবেন|
- আপনি যা চান আপনার দণ্ড ব্যবহার করে, ঐসব “জন্তুদের” দিয়ে আপনি তাই করান| ঐসব জাতির “ষাঁড়” ও “গোরুদের” আপনার অনুগত করুন| ওই সব জাতিকে আপনি যুদ্ধে পরাজিত করেছেন| ওদের দিয়ে আপনার কাছে রূপো আনয়ন করুন|
- ওদের দিয়ে মিশর থেকে ধন-সম্পদ আনয়ন করুন| ঈশ্বর, কূশীয়রা য়েন ওদের সম্পদ আপনার কাছে নিয়ে আসে|
- পৃথিবীতে রাজারা যারা আছো, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর! আমাদের প্রভুর উদ্দেশ্যে প্রশংসা গান কর!
- ঈশ্বরের গীত গাও! তিনি তাঁর রথ প্রাচীন স্বর্গগুলির মধ্য দিয়ে চালান| তাঁর পরাক্রান্ত রব শোন!
- তোমাদের য়ে কোন দেবতার থেকে ঈশ্বর অনেক বেশী শক্তিশালী| ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শক্তিশালী করেছেন|
- তাঁর মন্দিরে ঈশ্বর অবিস্মরণীয| ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শক্তি এবং ক্ষমতা দিয়েছেন| ঈশ্বরের প্রশংসা কর!
অধ্যায় 69 ^^
- হে ঈশ্বর আমার সংকটসমূহ থেকে আমায় রক্ষা করুন! আমার মুখ পর্য়ন্ত জল পৌঁছে গেছে|
- এখানে এমন কিছু নেই, যার ওপর আমি দাঁড়াতে পারি| আমি কাদায ডুবে য়েতে বসেছি, আমি গভীর জলে ডুবে রয়েছি, আমার চারদিকে ঢেউ উত্তাল হয়ে উঠেছে| আমি প্রায় ডুবে মরতে বসেছি|
- আমি এতই দুর্বল হয়ে পড়েছি য়ে সাহায্য চাইতেও অক্ষম হয়ে গেছি| আমার গলা যন্ত্রণা করছে| আমার চোখ যন্ত্রণায় টন্ টন্ করে ওঠার আগে পর্য়ন্ত আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করেছি|
- আমার মাথায় য়ত চুল আছে, আমার শত্রুর সংখ্য়া তার থেকেও বেশী| কোন কারণ ছাড়াই তারা আমায় ঘৃণা করে| আমাকে বিনাশ করার জন্য ওরা খুব কঠিন চেষ্টা করে| শত্রুরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে| ওরা বলছে য়ে আমি নাকি চুরি করেছি| এরপর য়ে জিনিস আমি চুরি করি নি, ওরা আমায় তার দাম দিতে বাধ্য করেছে|
- হে ঈশ্বর, আপনি আমার ত্রুটিগুলি জানেন| আপনার কাছে আমি আমার পাপ লুকোতে পারি না|
- হে আমার সদাপ্রভু, সর্বশক্তিমান প্রভু, আমার জন্য য়েন আপনার অনুগামীরা লজ্জায না পড়ে| হে ইস্রায়েলের ঈশ্বর, আপনার অনুগামীরা য়েন আমার জন্য বিব্রত বোধ না করে|
- আমার মুখ লজ্জায ঢেকে গেছে| এই লজ্জা আমি আপনার জন্য বহন করছি|
- আমার ভাযেরা অচেনা মানুষের সঙ্গে য়েরকম ব্যবহার করে সেরকম আমার সঙ্গে করে| আমার মাযের সন্তানরা আমার সঙ্গে ভিন্দেশীর মতই ব্যবহার করে|
- আপনার মন্দির সম্পর্কে আমার তীব্র অনুভূতিই আমাকে শেষ করে দিচ্ছে| যারা আপনাকে নিয়ে মজা করে তাদের কাছ থেকে আমি অপমান কুড়িযেছি|
- আমি কাঁদি এবং উপবাস করি, এর জন্য ওরা আমায় নিয়ে হাসাহাসি করে|
- দুঃখ প্রকাশের জন্য আমি প্রায়শ্চিত্ত করি, কাপড় পরি, লোকে আমায় নিয়ে মজা করে|
- প্রকাশ্য স্থানে ওরা আমায় নিয়ে আলোচনা করে| ওই মাতালরা আমায় নিয়ে গান বাঁধে|
- হে ঈশ্বর, আমার দিক থেকে আপনার কাছে এই প্রার্থনা. আমি চাই আপনি আমায় গ্রহণ করুন! হে ঈশ্বর আমি চাই প্রেমের সঙ্গে আপনি আমায় সাড়া দিন| আমি জানি আপনি আমায় উদ্ধার করবেন| এ ব্যাপারে আমি আপনার ওপর নির্ভর করতে পারি|
- আমাকে কাদা থেকে টেনে তুলুন| আমায় কাদায ডুবে য়েতে দেবেন না| যারা আমায় ঘৃণা করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| এই গভীর জল থেকে আমায় উদ্ধার করুন|
- ঢেউগুলো য়েন আমায় ডুবিয়ে না দেয়| গভীর গহ্বরকে আমায় ভক্ষণ করতে দেবেন না| কবরকে আমায় গিলে ফেলতে দেবেন না|
- প্রভু, আপনার প্রেম ভালো| আপনার ভালোবাসা দিয়ে আমায় উত্তর দিন| আপনার সব দয়া নিয়ে আমার দিকে ফিরুন, আমায় সাহায্য করুন!
- আপনার দাসের কাছ থেকে দূরে সরে যাবেন না| আমি সংকটের মধ্যে পড়েছি! তাড়াতাড়ি আমায় সাহায্য করুন!
- আসুন আমার আত্মাকে রক্ষা করুন| শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন|
- আমার লজ্জা আপনি জানেন| আপনি জানেন য়ে আমার শত্রুরা আমাকে ঘৃণা ও অপমান করেছে| ওরা আমার প্রতি য়ে কাজ করেছে তাও আপনি দেখেছেন|
- সেই লজ্জা আমায় বিদীর্ণ করে দিয়েছে| লজ্জায আমি মরে য়েতে বসেছি! আমি সহানুভূতি পাওয়ার আশা করেছিলাম কিন্তু কখনই আমি তা পাই নি| আমি অপেক্ষা করেছিলাম কোন লোক এসে আমায় সান্ত্বনা দিক কিন্তু কোন লোক আসে নি|
- ওরা আমায়, আহার নয়, বিষ দিয়েছে| যখন আমি তৃষ্ণার্ত ছিলাম দ্রাক্ষারসের বদলে ওরা আমায় অম্লরস দিয়েছিল|
- ওদের টেবিলগুলো খাবারে পরিপূর্ণ| সমারোহপূর্ণ মঙ্গল আহার ওদের আছে| ওদের ভোজ য়েন ওদের বিনাশ করে|
- আমি কামনা করি ওরা য়েন অন্ধ হয়ে যায় এবং ওদের মেরুদণ্ড য়েন দুর্বল হয়ে পড়ে|
- ওদের আপনার সব ক্রোধ অনুভব করতে দিন|
- ওদের ঘর শূন্য করে দিন| একটা কেউ য়েন ওখানে বেঁচে না থাকে|
- ওদের শাস্তি দিন, ওরা ছুটে পালাবে| তখন ওরা আলোচনা করার জন্য কিছু যন্ত্রণা ও ক্ষত পাবে|
- মন্দ কাজের জন্য ওদের শাস্তি দিন| আপনার ধার্ম্মিকতা ওদের দেখাবেন না|
- জীবনের গ্রন্থ থেকে ওদের নাম মুছে দিন| জীবনের পুস্তকে ধার্ম্মিক লোকদের নামের সঙ্গে ওদের নাম লিখবেন না!
- আমি দুঃখী এবং যন্ত্রণাবিদ্ধ| ঈশ্বর আমায় টেনে তুলুন, আমায় রক্ষা করুন!
- গানের মধ্যে দিয়ে আমি ঈশ্বরের প্রশংসা করবো| ধন্যবাদ গীতের মধ্য দিয়ে আমি তাঁর প্রশংসা করবো|
- এটাই ঈশ্বরকে সুখী করবে! উত্সর্গ হিসেবে একটা গোটা পশু দেওয়ার চেয়ে অথবা একটা ষাঁড় হত্যা করার চেয়ে, গানের মধ্যে দিয়ে ধন্যবাদ দেওয়া অনেক ভাল হবে|
- হে বিনযী লোকরা, ঈশ্বরের উপাসনার জন্য এসো| এই সব জেনে তোমরা খুশী হবে|
- দরিদ্র ও অসহায় মানুষের কথা প্রভু শোনেন| যারা বন্দী আছেন প্রভু তাদের এখনও পছন্দ করেন|
- হে আকাশ ও পৃথিবী, ঈশ্বরের প্রশংসা কর! হে সমুদ্র এবং সমুদ্রের মধ্যের সবকিছু, প্রভুর প্রশংসা কর!
- প্রভু সিয়োনকে রক্ষা করবেন| প্রভু যিহূদার শহরগুলি আবার নির্মাণ করবেন| সেই ভূখণ্ড যাদের, সেখানে তারা আবার বাস করবে!
- তাঁর দাসদের উত্তরপুরুষরা এই ভূখণ্ড পাবে| সেই সব লোক যারা তাঁর নামকে ভালোবাসে তারা সেই ভূখণ্ডে বসবাস করবে|
অধ্যায় 70 ^^
- ঈশ্বর আমায় রক্ষা করুন! ঈশ্বর শীঘ্র আমায় সাহায্য করুন!
- লোকে আমায় হত্যা করার চেষ্টা করছে| ওদের নিরাশ করুন! ওদের লজ্জিত বোধ করান! য়ে সব লোক আমার খারাপ করতে চায় তাদের য়েন পতন হয় ও তারা য়েন লজ্জা পায়|
- লোকে আমায় নিয়ে হাসাহাসি করে| আশা করি ওদের যা প্রাপ্য ওরা তাই পাবে এবং লজ্জাবোধ করবে|
- আমি কামনা করি যারা আপনার উপাসনা করে তারা য়েন সত্যিকারের সুখী হয়| যারা আপনার সাহায্য চায় তারা য়েন সর্বদাই আপনার প্রশংসা করে|
- ঈশ্বর আমি দীন অসহায় মানুষ| ঈশ্বর তাড়াতাড়ি করুন! আপনি আসুন, আমায় রক্ষা করুন! ঈশ্বর একমাত্র আপনিই আমায় উদ্ধার করতে পারেন| আর দেরী করবেন না!
অধ্যায় 71 ^^
- হে প্রভু, আমি আপনাতে বিশ্বাস রাখি, তাই আমি কখনও হতাশ হব না|
- আপনার ধার্ম্মিকতা দিয়ে আপনি আমায় রক্ষা করবেন| আপনিই আমায় উদ্ধার করবেন| আমার কথা শুনুন, আমায় রক্ষা করুন|
- আপনি আমার দুর্গ হোন, সেই গৃহ হোন যেখানে আমি নিরাপত্তার জন্য ছুটে য়েতে পারি| আপনিই আমার শিলা এবং আমার নিরাপদ আশ্রয়স্থল| তাই আমাকে রক্ষার আজ্ঞা দিন|
- হে আমার ঈশ্বর, আমায় দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করুন| নৃশংস ও মন্দ লোকেদের হাত থেকে আমায় রক্ষা করুন|
- আমার জন্মের সময় থেকে আমি আপনার যত্নে ছিলাম| আমার জন্মের সময় থেকে আপনি আমার সঙ্গে ছিলেন|
- এমনকি আমার জন্মের আগে থেকেই আমি আপনার ওপর নির্ভর করেছি| আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনও আমি আপনার ওপর আস্থা রেখেছি| সর্বদাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি|
- আপনিই আমার শক্তির উত্স| তাই অন্য লোকদের কাছে আমি দৃষ্টান্তস্বরূপ ছিলাম|
- য়ে সব বিস্ময়কর জিনিস আপনি করেন তার সম্বন্ধে সর্বদাই আমি গান গাই|
- আমি বৃদ্ধ হয়েছি বলে আমায় ছুঁড়ে ফেলে দেবেন না| হত শক্তি হয়েছি বলে আমায় ত্যাগ করবেন না|
- শত্রুরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে| ওরা একসঙ্গে মিলিত হয়েছিলো, এবং আমাকে হত্যা করার চক্রান্ত করেছিলো|
- আমার শত্রুরা বলছে, “যাও ওকে তুলে নিয়ে এসো! ঈশ্বর ওকে ত্যাগ করেছেন| আর কেউ ওকে সাহায্য করবে না|”
- ঈশ্বর, আমায় পরিত্যাগ করবেন না! ঈশ্বর তাড়াতাড়ি এসে আমায় রক্ষা করুন!
- আমার শত্রুদের পরাজিত করুন! ওদের সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিন! যারা আমার ক্ষতি করতে চাইছে, তারা য়েন লজ্জিত ও অপমানিত হয়|
- তাহলে আমি সব সময়ই আপনার ওপর নির্ভর করবো এবং আমি আরো বেশী করে আপনার প্রশংসা করবো|
- আপনি য়ে কত ভালো, তা আমি লোকদের বলবো| আমি লোকদের বলবো কিভাবে আপনি আমায় প্রতিবার রক্ষা করেছিলেন| তা এত বার ঘটেছে য়ে গুনে শেষ করা যায় না|
- আমি আপনার মহত্বের কথা বলবো, প্রভু আমার সদাপ্রভু| আমি সেই সব ধার্ম্মিকতার কথা বলব, যা শুধুমাত্র আপনি করতে পারেন|
- ঈশ্বর, আমি যখন একটি ছোট্ট বালক ছিলাম তখন থেকে আপনি আমায় শিক্ষা দিয়েছেন| তখন থেকে আজ পর্য়ন্ত আপনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন তা আমি মানুষকে বলেছি!
- এখন আমি বৃদ্ধ হয়েছি, আমার চুল পেকে গেছে| কিন্তু হে ঈশ্বর, আমি জানি, আপনি আমায় ত্যাগ করবেন না| প্রত্যেকটি নতুন প্রজন্মকে আমি আপনার ক্ষমতা ও মহত্বের কথা বলবো|
- ঈশ্বর, আপনার ধার্ম্মিকতা আকাশের সীমা অতিক্রম করে যায়| ঈশ্বর, কোন দেবতাই আপনার মত নয়| আপনি বিস্ময়কর সব কাজ করেছেন|
- আপনি আমাকে সমস্যা এবং দুঃসময় প্রত্যক্ষ করিয়েছেন| কিন্তু তাদের সবকিছু থেকে রক্ষা করে আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন| কত গভীরে আমি ডুবে গিয়েছিলাম সেটা কথা নয়, কিন্তু আপনি আমায় সমস্যা থেকে টেনে তুলেছেন|
- অতীতে যা করেছি তার থেকেও মহত্ কাজসমূহ করতে আমায় সাহায্য করুন| আমাকে আরাম দিতে থাকুন|
- আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো| হে ঈশ্বর আমি গাইবো ও বলবো য়ে, আপনার ওপর নির্ভর করা য়েতে পারে| ইস্রায়েলের পবিত্র একের জন্য বীণা বাজিয়ে আমি গান গাইবো|
- আপনি আমার আত্মাকে রক্ষা করেছেন| আমার আত্মা সুখী হবে| নিজের মুখে আমি আপনার প্রশংসা গান করবো|
- আমার জিভ সর্বদাই আপনার ধর্মশীলতার গান গাইবে এবং যারা আমাকে হত্যা করতে চেয়েছিলো তারা পরাজিত ও অসম্মানিত হবে|
অধ্যায় 72 ^^
- ঈশ্বর রাজাকে আপনার মত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন| রাজার পুত্রকে আপনার ধার্মিকতা সম্পর্কে শিক্ষালাভ করতে সাহায্য করুন|
- রাজাকে আপনার লোকদের প্রতি ন্যায্য বিচার করতে সাহায্য করুন| আপনার দীন লোকদের প্রতি বিচক্ষণ সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করুন|
- সারা ভূখণ্ড জুড়ে শান্তি ও ন্যায়বিচার থাকতে দিন|
- রাজাকে দীন মানুষের প্রতি সুবিচার করতে দিন| সহায় সম্বলহীনকে তিনি য়েন সাহায্য করেন| ওদের যারা আঘাত করে তাদের য়েন উনি শাস্তি দেন|
- য়তদিন পর্য়ন্ত আকাশে চাঁদ থাকে এবং সূর্য় প্রতিভাত হবে ততদিন য়েন লোকেরা রাজাকে ভয় ও শ্রদ্ধা করে| লোকরা য়েন তাকে চিরদিন ভয় ও শ্রদ্ধা করে|
- য়ে বৃষ্টি শস্য়ক্ষেতের ওপর ঝরে পড়ে, রাজাকে সেই বৃষ্টির মত হতে সাহায্য করুন| য়ে জলধারা জমিতে পতিত হয়, তাকে সেই ধারার মত হতে সাহায্য করুন|
- য়তক্ষণ তিনি রাজা রয়েছেন ততদিন য়েন সত্ লোকরা বিকশিত হয়| য়তদিন আকাশে চাঁদ রয়েছে ততদিন য়েন শান্তি বজায় থাকে|
- এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্য়ন্ত তার রাজত্বের বিস্তার হোক| ফরাত্ নদী থেকে পৃথিবীর দূর প্রান্ত পর্য়ন্ত য়েন তাঁর রাজত্ব বজায় থাকে|
- মরুভূমিতে যারা বাস করে তারা সবাই য়েন তাঁর কাছে আনত হয়| তাঁর সব শত্রুরা য়েন মাটির ধূলোতে মুখ ঠেকিযে তার কাছে অবনত হয়|
- তর্শীশের রাজা এবং অন্যান্য দূরবর্তী রাজ্য য়েন তাঁর জন্য উপহার বয়ে আনে| শিবা ও সবার রাজারা য়েন তার জন্য নৈবেদ্য বয়ে আনে|
- সব রাজা য়েন আমাদের রাজার কাছে নত হয়| সব জাতি য়েন তাঁর সেবা করেন|
- আমাদের রাজা সহায় সম্বলহীনদের সাহায্য করেন| আমাদের রাজা দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন|
- দরিদ্র ও অসহায় মানুষ তাঁর ওপর নির্ভর করেন| রাজা তাদের বেঁচে থাকতে সাহায্য করেন|
- সেই সব নিষ্ঠুর লোকরা যারা ওদের ক্ষতি করতে চেষ্টা করে, তাদের হাত থেকে রাজা ওদের রক্ষা করেন| ওই সব দীন-দরিদ্র মানুষের জীবন রাজার কাছে অত্যন্ত মূল্যবান|
- রাজা দীর্ঘজীবী হোন! তিনি য়েন শিবার কাছ থেকে সোনা গ্রহণ করেন| সর্বদা রাজার জন্য প্রার্থনা কর| প্রতিদিন তাকে আশীর্বাদ কর|
- জমিগুলিতে য়েন প্রচুর পরিমানে ফসল হয়| পাহাড়গুলো য়েন শস্য়ে ভরে ওঠে| জমিগুলো য়েন লিবানোনের মত উর্বর হয়ে ওঠে| য়েমন করে মাঠগুলো ঘাসে ভরে যায় তেমন করে য়েন শহরগুলো মানুষে ভরে ওঠে|
- রাজা য়েন চিরদিনের জন্য বিখ্য়াত হয়ে যান| য়তদিন সূর্য় প্রতিভাত হবে, ততদিন য়েন লোকরা তাঁর নাম মনে রাখে| লোকরা য়েন তাঁর আশীর্বাদ পায় এবং সকলে য়েন তাঁকে আশীর্বাদ করে|
- প্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! একমাত্র ঈশ্বরই এমন আশ্চর্য়্য় কার্য়্য় করতে পারেন|
- চিরদিন তাঁর মহিমাময় নামের প্রশংসা কর! তাঁর মহিমা য়েন সারা পৃথিবীকে পরিপূর্ণ করে দেয়! আমেন! আমেন!
- য়িশযের পুত্র, দায়ূদের প্রার্থনাসমূহ এখানেই শেষ হলো|
অধ্যায় 73 ^^
- ঈশ্বর সত্যিই ইস্রায়েলের সঙ্গে ভালো ব্যবহার করছেন| যাদের হৃদয় শুচি তাদের সঙ্গে ঈশ্বর ভালো ব্যবহার করেন|
- আমার প্রায় পদস্খলন হয়েছিলো এবং আমি পাপ কাজ করতে শুরু করেছিলাম|
- আমি দেখেছি ঐসব দুষ্ট লোকরা কৃতকার্য় হয়েছে এবং তা দেখে ঐসব উদ্ধত লোকদের প্রতি আমি ঈর্ষা করেছিলাম|
- ওরা সবাই বলবান লোক ছিলো| বেঁচে থাকবার জন্য ওদের কোন লড়াই করতে হত না|
- ঐসব উদ্ধত লোককে আমাদের মত দুর্ভোগ পোহাতে হয় না| অন্যান্য লোকেদের মত ওদের কোন সংকট নেই|
- তাই ওরা উদ্ধত এবং মানুষকে ঘৃণা করে| এই অহঙ্কারকে তারা গলার মালার মত এবং শৌখিন বস্ত্রের মত সহজেই ধারণ করে|
- ঐসব লোক যদি ওদের পছন্দের কিছু দেখে, ওরা গিয়ে তা নিয়ে চলে আসে| ওরা যা মনে করে, ওরা তাই করতে পারে|
- লোকের সম্পর্কে ওরা নির্মম ও অহিতকর কথাবার্তা বলে| অন্যদের কাছ থেকে ওরা কিভাবে সুবিধে নেয সে সম্বন্ধে ওরা গর্বের সঙ্গে কথা বলে|
- ঐসব অহঙ্কারী লোকরা নিজেদের দেবতা বলে ভাবে! ওরা ভাবে ওরাই পৃথিবীর শাসনকর্তা|
- এমনকি ঈশ্বরের লোকরা পর্য়ন্ত সাহায্যের জন্য ওদের কাছে ছুটে যায়| ঐ উদ্ধত লোকরা যা বলে, ওরাও তাই করে|
- ঐ মন্দ লোকরা বলে, “আমরা কি করছি ঈশ্বর তা জানেন না! ঈশ্বর, যিনি পরাত্পর, তিনি জানেন না!”
- ঐ অহঙ্কারী লোকরা প্রচণ্ড দুর্জন, কিন্তু ওরা ধনী এবং ওরা ক্রমশঃ আরো ধনী হয়ে উঠছে|
- তাই আমার আত্মাকে কেন শুদ্ধ হতে হবে? আমি কেন আমার হাত নির্দোষ রাখব?
- হে ঈশ্বর, সারাদিন ধরে আমি যন্ত্রণা ভোগ করি| প্রত্যেকদিন সকালে আপনি আমায় শাস্তি দেন|
- ঈশ্বর, এই সব বিষযে আমি অন্য লোকদের সঙ্গে কথা বলতে চেয়েছি| কিন্তু আমি জানি তাতে আপনার লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে|
- এই সব বিষয় জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি| কিন্তু এটা আমার পক্ষে ভীষণ কষ্টকর|
- য়তক্ষণ পর্য়ন্ত আমি আপনার মন্দিরে যাই নি, আমি ঈশ্বরের মন্দিরে গেলাম এবং তারপর বুঝতে পারলাম|
- ঈশ্বর, সত্যিই ঐসব লোককে আপনি ভযানক পরিস্থিতির মধ্যে ফেলেছেন| ওদের পতন এবং বিনাশ এখন সহজ হবে|
- হঠাত্ই সমস্যা আসতে পারে এবং ঐ অহঙ্কারী লোকরা ধ্বংস হবে| ওদের সাংঘাতিক কিছু ঘটতে পারে এবং ওরা শেষ হয়ে যাবে|
- প্রভু য়েমন করে আমরা জেগে উঠে স্বপ্নকে ভুলে যাই, ঐসব লোকরা সেই স্বপ্নের মতই বিস্মৃত হবে| আমাদের রাতের দুঃস্বপ্ন য়েমন আপনি অদৃশ্য করে দেন, তেমনি করে আপনি ওই লোকগুলোকে অদৃশ্য করে দেবেন|
- আমি অত্যন্ত নির্বোধ ছিলাম| আমি দুষ্ট ও ধনী লোকদের কথা ভাবতাম এবং ক্লেশগ্রস্ত হয়ে পড়তাম| হে ঈশ্বর, আমি ক্লেশগ্রস্ত ছিলাম এবং আপনার ওপর রাগ করেছিলাম! আমি নির্বোধ ও অজ্ঞ পশুর মত ব্যবহার করেছিলাম|
- আমার যা কিছু দরকার তা আমার আছে! আমি সর্বদাই আপনার সঙ্গে আছি| হে ঈশ্বর আপনি আমার হাত ধরুন|
- ঈশ্বর, আমায় সুপরামর্শ দিন ও পরিচালিত করুন| তাহলে আপনি আমায় গৌরবের পথে নিয়ে যাবেন|
- হে স্বর্গের ঈশ্বর, আমি সর্বদা আপনার সঙ্গে রয়েছি এবং আমি যখন আপনার সঙ্গে রয়েছি তখন এই পৃথিবীতে আমি আর কী চাইতে পারি?
- আমার এই দেহ মন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার শিলা, য়াঁকে আমি ভালোবাসি তিনি থাকবেন| চিরকালের জন্য আমার কাছে ঈশ্বর আছেন!
- ঈশ্বর যারা আপনাকে ত্যাগ করেছে তারা হারিযে যাবে| যারা আপনার প্রতি অবিশ্বস্ত তাদের আপনি ধ্বংস করে দেবেন|
- আমি জানি, আমি ঈশ্বরের কাছে এসেছি এবং তাঁর কাছাকাছি থাকা আমার পক্ষে ভালো| আমি আমার প্রভু সদাপ্রভুকে নিরাপদ আশ্রয়স্থল করে নিয়েছি| ঈশ্বর আপনি যা কিছু করেছেন তাঁর সব কিছু বলতে আমি এসেছি|
অধ্যায় 74 ^^
- ঈশ্বর আপনি কি চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেছেন? আপনি কি এখনও আপনার লোকদের ওপর ক্রুদ্ধ আছেন?
- অতীতে আপনি য়ে সব লোকদের এনেছিলেন তাদের কথা স্মরণ করুন| আপনি আমাদের রক্ষা করেছেন| তাই আমরা সবাই আপনার| সিয়োন পর্বতের কথা স্মরণ করুন, যেখানে আপনি বাস করতেন|
- ঈশ্বর, সেই সব প্রাচীন ধ্বংসাবশেষের ওপর দিয়ে আপনি হেঁটে আসুন| য়ে পবিত্র স্থানকে শত্রুরা ধ্বংস করে দিয়েছে সেখানে ফিরে আসুন|
- মন্দিরেই তারা যুদ্ধের উন্মত্ত গর্জন শুরু করেছিলো| যুদ্ধে তারা জয়ী হয়েছে এটা বোঝানোর জন্য ওরা মন্দিরে পতাকা উড়িযেছিল|
- যারা নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে শত্রু সৈন্যরা সেই সব লোকের মত নির্মম|
- হে ঈশ্বর, কুঠার ও কুড়ুল ব্যবহার করে ওরা আপনার মন্দিরের খোদাই করা কাঠের কক্ষগুলি ভেঙ্গে চুরমার করেছে|
- ঐ সৈন্যরা আপনার পবিত্রস্থান পুড়িয়ে দিয়েছে| আপনার নামের সম্মানে সেই মন্দির তৈরী হয়েছিলো কিন্তু ওরা তা মাটিতে মিশিয়ে দিয়েছে|
- শত্রুরা আমাদের সম্পূর্ণভাবে গুঁড়িযে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে| দেশের প্রত্যেকটা পবিত্রস্থান ওরা পুড়িয়ে দিয়েছে|
- আমরা আমাদের কোন চিহ্নসমূহ দেখতে পাচ্ছি না| আর কোন ভাববাদী নেই| কেউই জানে না এখন কি করতে হবে|
- ঈশ্বর আর কতদিন শত্রুরা আমাদের নিয়ে উপহাস করবে? আপনি কি চিরদিন ওদের আপনার নামের অবমাননা করতে দেবেন?
- ঈশ্বর, কেন আপনি আমাদের এত কঠিন শাস্তি দিলেন? আপনার বিপুল শক্তি ব্যবহার করে আপনি আমাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলেন!
- ঈশ্বর দীর্ঘদিন ধরে আপনি আমাদের রাজা ছিলেন| এই দেশে য়ে কোন য়ুদ্ধ জয় করতে আপনি আমাদের সাহায্য করেছেন|
- ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করতে আপনি আপনার পরাক্রম প্রযোগ করেছিলেন|
- বড় বড় সমুদ্র দানবদের আপনি পরাজিত করেছেন! আপনিই লিবিয়াথনের মাথা গুঁড়িযে দিয়েছেন এবং তার দেহ পশুদের খাওয়ার জন্য ফেলে এসেছেন|
- নদী এবং ঝর্ণায আপনিই প্রবাহ দিয়েছেন| আপনিই নদীকে শুষ্ক করে দিয়েছেন|
- হে ঈশ্বর, আপনিই দিন এবং রাত্রি নিয়ন্ত্রণ করেন| আপনিই চাঁদ এবং সূর্য় সৃষ্টি করেছেন|
- আপনিই পৃথিবীর সব কিছুর সীমা নির্ধারণ করেছেন| আপনিই শীত, গ্রীষ্ম সৃষ্টি করেছেন|
- প্রভু মনে রাখবেন কেমন করে শত্রুরা আপনাকে অপমান করেছিলো! ঐ লোকগুলো আপনাকে অপমান করেছিল| ঐসব মূর্খ লোক আপনার নামকে ঘৃণা ও নিন্দে করেছে!
- ঐসব বন্য পশুদের আপনার পারাবত নিয়ে য়েতে দেবেন না! আপনার দীন দরিদ্র মানুষদের চিরদিনের জন্য ভুলে যাবেন না|
- আমাদের চুক্তির কথা স্মরণ করুন! এই দেশের প্রত্যেকটি অন্ধকার স্থানে রয়েছে হিংসাত্মক ঘটনা|
- ঈশ্বর, আপনার লোকদের সঙ্গে দুর্য়্ববহার করা হয়েছে| ওদের আর আহত হতে দেবেন না| আপনার দীন দুঃখী লোকরা আপনার প্রশংসা করে|
- ঈশ্বর, উঠুন এবং য়ুদ্ধ করুন! প্রতিদিন য়ে অবমাননা ঐসব নির্বোধদের কাছ থেকে আপনাকে পেতে হয়েছে তা মনে রাখবেন|
- আপনার শত্রুদের উন্মত্ত চিত্কারের কথা মনে রাখবেন| বার বার ওরা আপনাকে অপমান করেছে!
অধ্যায় 75 ^^
- হে ঈশ্বর, আমরা আপনার প্রশংসা করি! আমরা আপনার প্রশংসা করি| আপনি (আপনার নাম) খুব কাছাকাছি রয়েছেন এবং য়ে সব আশ্চর্য় কার্য়্য় আপনি করেছেন লোকে তার কথা বলে|
- ঈশ্বর বলেন, “আমি বিচারের সময় নির্দিষ্ট করব এবং আমি ন্যায়সঙ্গতভাবে বিচার করবো|
- পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কম্পমান এবং পতনোন্মুখ হতে পারে, কিন্তু আমি ওদের দৃঢ় সংবদ্ধ করে রাখবো|”
- “কিছু লোক প্রচণ্ড গর্বিত| ওরা ভাবে ওরাই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ| কিন্তু আমি ওই লোকদের বলেছি, মিথ্যা বড়াই করো না! এত অহঙ্কারী হযো না!”‘
- পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা একটা মানুষকে এতখানি গুরুত্বপূর্ণ করে তুলতে পারে|
- প্রভুই বিচারক| কে গুরুত্বপূর্ণ হবে তা ঈশ্বরই স্থির করেন| ঈশ্বর একজন ব্যক্তিকে তুলে নেন এবং তাকে গুরুত্বপূর্ণ করে তোলেন| অন্যদিকে, তিনি অন্য এক ব্যক্তিকে টেনে নামিয়ে দেন এবং তাকে গুরুত্বহীন করেন|
- মন্দ লোকদের শাস্তি দিতে ঈশ্বর সর্বদাই প্রস্তুত| প্রভুর হাতে একটা পেয়ালা আছে| সেই পেয়ালাটি বিষাক্ত দ্রাক্ষারসে পরিপূর্ণ| এই দ্রাক্ষারস (শাস্তি) তিনি মন্দ লোকদের ওপর ঢালবেন এবং শেষ বিন্দু পর্য়ন্ত তারা তা পান করবে|
- এসব বিষয় সম্পর্কে আমি সর্বদাই লোকদের বলবো| আমি ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা গান করবো|
- মন্দ লোকদের শক্তি আমি হরণ করবো এবং ভাল লোকদের আমি বেশী শক্তি দেবো|
অধ্যায় 76 ^^
- যিহূদার লোকরা ঈশ্বরকে জানে| ইস্রায়েলের লোকরা ঈশ্বরের নামকে সম্মান করে|
- শালেমে ঈশ্বরের মন্দির আছে| সিয়োন পর্বতের ওপর ঈশ্বর বাস করেন|
- সেই খানেই ঈশ্বর, তীর-ধনুক, ঢাল-তলোযার এবং অন্য সব য়ুদ্ধাস্ত্র, চূর্ণবিচূর্ণ করেছেন|
- হে ঈশ্বর, পর্বতসমূহের থেকে ফিরে, যেখানে আপনি আপনার শত্রুদের পরাজিত করেছেন, আপনাকে মহিমান্বিত দেখাচ্ছে|
- ঐসব সৈন্য ভেবেছিলো ওরা শক্তিশালী| কিন্তু এখন তারা য়ুদ্ধক্ষেত্রে মরে পড়ে রয়েছে| ওদের গায়ে যা কিছু ছিল সবই খুলে নেওয়া হয়েছিল| ঐ বলশালী সৈনিকরা কেউই নিজেকে রক্ষা করতে পারে নি|
- যাকোবের ঈশ্বর ওই সৈন্যদের উদ্দেশ্যে গর্জন করে উঠলেন| তারা তাদের ঘোড়াগুলো সহ পড়ে মরে গেল|
- ঈশ্বর, আপনি ভযানক! যখন আপনি ক্রুদ্ধ হন তখন কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে না|
- বিচারক হিসাবে প্রভুই তাঁর সিদ্ধান্ত ঘোষণা করেছেন| এই ভূখণ্ডের নম্র ও ভক্ত লোকদের ঈশ্বর রক্ষা করেছেন| স্বর্গ থেকেই তিনি এই সিদ্ধান্ত পাঠিয়েছেন| সারা পৃথিবী ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল|
- ঈশ্বর, যখন আপনি মন্দ লোকেদের শাস্তি দেন তখন লোকে আপনাকে সম্মান করে| আপনি আপনার ক্রোধ প্রদর্শন করলেন এবং যারা বেঁচে গিয়েছিলো তারা শক্তিশালী হল|
- লোকরা তোমরা ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে| এখন, যা প্রতিশ্রুতি করেছিলে, তা তাঁকে দাও| পৃথিবীর প্রত্যেকটি জায়গার মানুষ ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে| তারা তাঁর কাছে উপহার নিয়ে আসবে|
- ঈশ্বর বড় বড় নেতাদের পরাজিত করেন| পৃথিবীর প্রত্যেকটি রাজা তাঁকে ভয় করে|
অধ্যায় 77 ^^
- আমি ঈশ্বরের কাছে কেঁদে পড়েছিলাম এবং সাহায্যের জন্য প্রার্থনা করেছি| হে ঈশ্বর, আমি উচ্চস্বরে আপনাকে ডেকেছি, আমার কথা শুনুন!
- আমার প্রভু, যখনই আমি সমস্যায় পড়ি তখনই আমি আপনার কাছে আসি| সারা রাত আমি আপনার দিকে আমার দুবাহু বাড়িযে দিয়েছিলাম| আমার আত্মা আরাম পেতে অস্বীকার করেছিল|
- আমি ঈশ্বর বিষযে চিন্তা করেছি এবং আমি যা অনুভব করেছি তা বলতে চেয়েছি| কিন্তু আমি পারি নি|
- আপনি আমাকে ঘুমাতে দেন নি| আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আমি এত বিচলিত ছিলাম য়ে কথা বলতে পারছিলাম না|
- আমি অতীতের কথা চিন্তা করছিলাম| বহু অতীতে যা ঘটে গেছে আমি সেই সব চিন্তা করেছিলাম|
- রাত্রে আমি আমার গানগুলো সম্পর্কে ভাবি| আমি নিজের সঙ্গে কথা বলি এবং বুঝতে চেষ্টা করি|
- আমি বিস্মিত হই, “আমাদের প্রভু কি চিরদিনের মত আমাদের ত্যাগ করে চলে গেলেন? আবার কি তিনি আমাদের চাইবেন?
- ঈশ্বরের প্রেম কি চিরদিনের জন্য চলে গেল? আবার কি তিনি আমাদের সঙ্গে কথা বলবেন?
- ঈশ্বর কি কৃপা দেখাতে ভুলে গেলেন? তাঁর সহানুভূতি কি ক্রোধে রূপান্তরিত হয়েছে?”
- তারপর আমি ভাবলাম, “য়ে বিষয়টা আমায় সব থেকে বেশী বিব্রত করলো তা হল. পরাত্পর কি তাঁর ক্ষমতা হারিযেছেন?”
- প্রভু কি করেছেন তা আমার স্মরণে আছে| হে ঈশ্বর, অতীতে য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছিলেন, তা আমার স্মরণে আছে|
- আপনি যা করেছেন, তা নিয়ে আমি ভেবেছি, সে সম্পর্কে আমি চিন্তা করেছি|
- ঈশ্বর, আপনার পথই পবিত্র পথ| ঈশ্বর কেউই আপনার মত মহত্ নয়|
- আপনিই সেই ঈশ্বর, যিনি আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন| আপনি লোকদের আপনার পরাক্রমের পরিচয় দিয়েছেন|
- আপনার ক্ষমতাবলে আপনি আপনার লোকদের রক্ষা করেছেন| যাকোব এবং য়োষেফের উত্তরপুরুষদের আপনি রক্ষা করেছেন|
- ঈশ্বর, আপনাকে দেখে জলও ভীত হয়েছিলো| গভীর জলরাশি আপনাকে দেখে ভয়ে কেঁপে গিয়েছিলো|
- ঘন মেঘে জল সিঞ্চন করেছিলো| লোকে উঁচু মেঘে দারুণ বজ্র নির্ঘোষ শুনেছিলো| তারপর আপনার বিদ্য়ুতের তীর সারা মেঘে ঝলক দিয়ে উঠেছিলো|
- গুরু গুরু গর্জনের বজ্রধ্বনিতে আকাশ ভরে উঠেছিলো| বিদ্য়ুত্ ঝলকে সারা পৃথিবী আলোকিত হয়ে উঠেছিলো| পৃথিবী শিহরিত ও কম্পিত হয়েছিলো|
- ঈশ্বর, গভীর জলের মধ্যে দিয়ে আপনি হেঁটে গেলেন, গভীর সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে গেলেন| কিন্তু সেখানে আপনি কোন চরণচিহ্ন রেখে যান নি|
- মোশি এবং হারোণের মধ্যে দিয়ে আপনি আপনার লোকদের মেষের মত পরিচালিত করেছেন|
অধ্যায় 78 ^^
- হে আমার লোকরা, আমার শিক্ষামালা শোন| আমি যা বলছি তা শোন|
- আমি তোমাদের এই গল্প বলবো| আমি তোমাদের এই প্রাচীন গল্পটি বলবো|
- এই গল্প আমরাও শুনেছি| এই গল্পটা আমরা খুব ভালোভাবে জানি| আমাদের পিতা-পিতামহরা এই গল্প বলেছেন|
- এই গল্প আমরাও ভুলে যাবো না| আমাদের লোকরা শেষ প্রজন্মকে পর্য়ন্ত এই গল্প বলতে থাকবে| আমরা সবাই প্রভুর প্রশংসা করবে এবং প্রভু য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন তা বলবো|
- প্রভু যাকোবের সঙ্গে একটা চুক্তি করেছেন| ইস্রায়েলকে ঈশ্বর একটা বিধি দিয়েছিলেন| আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর আজ্ঞা দিয়েছেন| তিনি আমাদের পূর্বপুরুষদের বলেছেন তারা য়েন তাদের উত্তরপুরুষদের সেই বিধি সম্পর্কে শিক্ষাদান করে|
- নতুন শিশুরা জন্ম নেবে| তারা আস্তে আস্তে বড় হবে| তারা তাদের ছেলেমেযেদের এই গল্পগুলো বলবে| এই ভাবে শেষ প্রজন্মের মানুষ পর্য়ন্ত এই বিধি জানতে পারবে|
- তাই ঐসব লোকরাই ঈশ্বরকে বিশ্বাস করবে| ঈশ্বর কি করেছেন তা তারা ভুলবে না| ওরা খুব যত্ন করে তাঁর আজ্ঞাগুলো পালন করবে|
- যদি লোকরা তাদের শিশুদের ঈশ্বরের আজ্ঞাগুলো সম্পর্কে শিক্ষা দেয় তাহলে ওই শিশুরা ওদের পূর্বপুরুষদের মত হবে না| ওদের পূর্বপুরুষরা ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিলো| তারা তাঁকে মানতে অস্বীকার করেছিলো| ঐসব লোক প্রচণ্ড একগুঁযে ছিলো| ওরা ঈশ্বরের আত্মার প্রতি নিষ্ঠাবান ছিল না|
- ইফ্রযিমের লোকেরা অস্ত্রসস্ত্রে সজ্জিত ছিল কিন্তু তারা য়ুদ্ধক্ষেত্র থেকে দৌড়ে পালিয়ে গেল|
- তারা ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তি রক্ষা করে নি| তারা তাঁর শিক্ষামালা মান্য করতে অস্বীকার করেছিলো|
- ঈশ্বর য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেছিলেন, ইফ্রযিমের লোকরা তা ভুলে গিয়েছিলো| তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় ওদের দেখিয়েছিলেন, তা তারা ভুলে গিয়েছিলো|
- ঈশ্বর ওদের পিতৃপুরুষদের মিশরের সোযনে, তাঁর পরাক্রম প্রদর্শন করে দেখিয়েছিলেন|
- ঈশ্বর লোহিত সাগরকে দুভাগ করেছিলেন এবং লোকদের সাগর পার করিয়েছিলেন| সেই জল দুধারে একটি শক্তি দেওয়ালের মত দাঁড়িয়েছিলো|
- প্রতিদিন প্রলম্বিত মেঘের দ্বারা ঈশ্বর ওদের পথ দেখিয়েছিলেন| প্রতিটি রাত্রে আগুনের আলো দিয়ে ঈশ্বর ওদের পথ দেখিয়ে ছিলেন|
- ঈশ্বর মরুভূমির পাথরকে দ্বিধাবিভক্ত করেছেন| মাটির গভীর অতল থেকে ওই সব লোকদের তিনি জলও দিয়েছেন|
- পাথর থেকে আগত ঝর্ণার জলকে ঈশ্বরই নদীর প্রবাহ দিয়েছেন!
- কিন্তু লোকরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ অব্যাহত রেখেছিল| পরাত্পরের বিরুদ্ধে তারা মরুভূমিতে পর্য়ন্ত বিদ্রোহ করেছে|
- তারা যখন তাদের ইচ্ছা পূর্ণ করবার জন্য খাবার চাইল তখন তারা তাদের মনে মনে ঈশ্বরকে পরীক্ষা করল|
- ওরা ঈশ্বরের বিরুদ্ধে অভিয়োগ করে বলেছিলো, “ঈশ্বর কি আমাদের এই মরুভূমিতে খাবার এনে দিতে পারবেন?”
- তিনি পাথরে আঘাত করলেন এবং বন্যার মতো জলধারা বেরিয়ে এলো| নিশ্চয়ই তিনি আমাদের কিছু রুটি এবং মাংস দিতে পারেন!”
- ওই লোকগুলো কি বলছে, প্রভু তা শুনলেন| যাকোবের ওপর ঈশ্বর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন| ইস্রায়েলের ওপর ঈশ্বর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন|
- কেন? কারণ লোকরা তাঁকে বিশ্বাস করে নি| ঈশ্বর য়ে ওদের রক্ষা করতে পারেন, তা ওরা বিশ্বাস করে নি|
- এর পর ঈশ্বর মেঘকে উন্মুক্ত করে দিলেন এবং খাদ্যের জন্য ওদের ওপরে মান্না বর্ষিত হল| এ য়েন আকাশের দ্বার খুলে গেল এবং স্বর্গের ভাণ্ডার থেকে শস্য়রাশি পড়তে লাগলো|
- লোকরা দেবদূতদেরসেই খাবার খেয়েছিলো| ওদের সন্তুষ্ট করার জন্য ঈশ্বর প্রচুর খাবার পাঠিয়েছিলেন|
- ঈশ্বর পূর্বদিক থেকে একটা ঝোড়ো বাতাস প্রবাহিত করলেন এবং ওদের কাছে একধরণের পাখি বৃষ্টির মত পড়তে লাগলো| ঈশ্বর তেমানের দিক থেকে সেই বাযুকে প্রবাহিত করালেন এবং য়ে নীল আকাশের দিকটায প্রচুর পাখি ছিল সেই দিকটা অন্ধকারময় হয়ে গেল|
- ওদের তাঁবুর ঠিক মাঝখানে, ওদের তাঁবুর চারপাশে পাখিগুলো পড়ে গিয়েছিল|
- তাদের কাছে বিরাট খাদ্যের ভাণ্ডার ছিল| কিন্তু তাদের ক্ষুধা তাদের পাপকার্য়্য়ে প্ররোচিত করেছিল|
- তারা তাদের ভোজন নিযন্ত্রিত করে নি| তাই পাখীগুলোর দেহ থেকে রক্ত বেরিয়ে আসার আগেই তারা পাখীগুলোকে খেয়ে ফেলেছিল| অতএব, খাবার যখন তাদের মুখের মধ্যে তখনও ছিল তখন ঈশ্বর ওইসব লোকের ওপর প্রচণ্ড ক্ষুদ্ধ হলেন এবং ওদের অনেককে মেরে ফেললেন| ঈশ্বর বহু স্বাস্থ্য়বান তরুণের মৃত্যুর কারণ হলেন|
- ওইসব লোকরা আবার পাপ করলো! ঈশ্বর য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করতে পারেন তার ওপর নির্ভর করলো না|
- তাই ওদের মূল্যহীন জীবনগুলোতে ঈশ্বর দুর্বিপাক এনে শেষ করে দিলেন|
- যখনই ঈশ্বর ওদের কাউকে হত্যা করেছেন, অন্যরা তাঁর কাছে ফিরে এসেছেন| ওরা ছুটে ছুটে ঈশ্বরের কাছে ফিরে এসেছে|
- তখন এই সব লোকরা স্মরণ করবে য়ে ঈশ্বরই ছিলেন তাদের শিলা| ওরা তখন মনে করবে য়ে পরাত্পরই একমাত্র ওদের মুক্তিদাতা|
- ওরা বলেছিলো, ওরা তাঁকে ভালোবাসে কিন্তু ওরা মিথ্যা কথা বলেছিলো| ওই সব লোক একেবারেই আন্তরিক ছিলো না|
- প্রকৃতপক্ষে ওদের হৃদয় ঈশ্বরের সঙ্গে ছিলো না| চুক্তির প্রতি ওরা একেবারেই বিশ্বস্ত ছিলো না|
- কিন্তু ঈশ্বর করুণাময় ছিলেন| তিনি ওদের সব পাপ ক্ষমা করে দিলেন, তিনি কিন্তু ওদের ধ্বংস করেন নি| বহুবার ঈশ্বর তাঁর ক্রোধ সংবরণ করেছেন| তিনি নিজেকে কখনই অতিরিক্ত ক্রুদ্ধ হতে দেন নি|
- ঈশ্বর মনে রেখেছিলেন য়ে ওরা ন্যায়পরায়ণ মানুষ| লোকরা বাতাসেরই মত, যারা বয়ে যায় এবং চলে যায়|
- ওঃ, কতবার ঐ লোকগুলো মরুভূমিতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে! ওরা তাঁকে কত দুঃখই দিয়েছে!
- ওই লোকগুলো বার বার ঈশ্বরের ধৈর্য়্য় পরীক্ষা করেছে| ইস্রায়েলের পবিত্র একজনকে ওরা সত্যই ক্রুদ্ধ করেছে|
- ওই লোকরা ঈশ্বরের পরাক্রমের কথা ভুলে গিয়েছিলো| ঈশ্বর য়ে বহুবার শত্রুদের হাত থেকে ওদের রক্ষা করেছিলেন, তা ওরা ভুলে গিয়েছিলো|
- মিশরে ঈশ্বর য়ে সব চমত্কার কাজগুলি করেছিলেন তার কথা ওরা ভুলে গিয়েছিলো, সোযন প্রান্তরের চমত্কার কাজের কথা ওরা ভুলে গিয়েছিলো|
- ঈশ্বর নদীগুলিকে রক্তে পরিণত করেছিলেন! মিশরবাসীরা সেই জল পান করতে পারলো না|
- ঈশ্বর ঝাঁকে ঝাঁকে মাছি পাঠালেন যারা মিশরবাসীদের কামড় দিলো, তিনি অগনিত ব্যাঙ পাঠালেন যারা মিশরবাসীর জীবন ধ্বংস করে দিলো|
- ওদের শস্য়কে ঈশ্বর গঙ্গা ফড়িংযের কবলে এবং ওদের বৃক্ষ লতাকে পঙ্গপালের কবলে করে দিলেন|
- ঈশ্বর শিলাবৃষ্টির দ্বারা ওদের দ্রাক্ষাক্ষেত নষ্ট করলেন| শিলাবৃষ্টির দ্বারা তিনি ওদের বৃক্ষরাজি ধ্বংস করলেন|
- শিলাবৃষ্টি দিয়ে তিনি ওদের পশুদের মারলেন এবং বজ্র-বিদ্য়ুত্ দিয়ে গবাদি পশুদের মারলেন|
- ঈশ্বর মিশরের লোকদের তাঁর ক্রোধ দেখালেন| ওদের বিরুদ্ধে তিনি তাঁর বিধ্বংসকারী দূতদের পাঠালেন|
- ক্রোধ প্রদর্শনের জন্য ঈশ্বর একটা রাস্তা পেয়েছিলেন| ওদের একটা লোককেও তিনি বাঁচতে দিলেন না| এক মহামড়কের মধ্যে দিয়ে তিনি ওদের মরতে দিলেন|
- মিশরের প্রত্যেকটি প্রথমজাত সন্তানকে ঈশ্বর হত্যা করলেন| হাম পরিবারের প্রত্যেকটি প্রথম জাতককে তিনি হত্যা করলেন|
- তারপর একজন মেষপালকের মত তিনি ইস্রায়েলকে পথ দেখিয়েছিলেন| একজন মেষপালকের মত তিনি তাঁর লোকেদের, মেষপালকের মত জনহীন প্রান্তরে নেতৃত্ব দিয়েছিলেন|
- ঈশ্বর তাঁর লোকদের নিরাপদে চালনা করেছিলেন| তাঁর লোকদের ভয় করার মত কিছু ছিল না| তাদের শত্রুদের তিনি লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন|
- তাঁর পবিত্র ভূখণ্ডে ঈশ্বর তাঁর লোকদের পৌঁছে দিয়েছিলেন| তিনি তাঁর লোকদের নিজ ক্ষমতা বলে পাওয়া সেই পর্বতে য়েটা তিনি রূপ দিয়েছিলেন সেটাতে নিয়ে গেলেন|
- ঈশ্বর অন্যান্য জাতিদের সেই ভূখণ্ডের থেকে বাইরে তাড়িয়ে দিয়েছিলেন| প্রত্যেকটি পরিবারকে বাধ্য করিয়েছেন| প্রত্যেকটি পরিবারকে ঈশ্বর সে ভূখণ্ডের অংশ দিয়েছেন| এখান বাস করার জন্য ইস্রায়েলের প্রত্যেকটি পরিবারগোষ্ঠীকে ঈশ্বর সেই ভূখণ্ডে ঘর দিয়েছেন|
- কিন্তু ওরা পরাত্পর ঈশ্বরকে পরীক্ষা করেছিলো এবং তাঁকে দুঃখী করেছিলো| ওই সব লোক ঈশ্বরের আজ্ঞা মান্য করে নি|
- ওরা ঠিক ওদের পূর্বপুরুষদের মতই ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো| ওরা একটি বঞ্চক ধনুকের মতদিক পরিবর্তন করেছিলো|
- ইস্রায়েলের লোকরা উচ্চস্থান তৈরী করেছিলো এবং ঈশ্বরকে ক্রুদ্ধ করেছিলো| তারা মূর্ত্তিসমূহ তৈরী করেছিলো এবং ঈশ্বরকে অত্যন্ত ঈর্ষান্বিত করে তুলেছিল|
- এই সব শুনে ঈশ্বর ক্রোধান্বিত হয়েছিলেন| ঈশ্বর ইস্রায়েলকে তীব্রভাবে অস্বীকার করেছিলেন!
- ঈশ্বর পবিত্র তাঁবুটি শীলোতে রেখেছিলেন| সাধারণ লোকদের মধ্যে ঈশ্বর সেই তাঁবুতে থাকতেন|
- ঈশ্বর অন্য জাতিকে তাঁর লোকদের অধিকার করতে দিয়েছেন| শত্রুরা ঈশ্বরের “সুন্দরতম রত্ন” নিয়ে গিয়েছিলো|
- ঈশ্বর তাঁর লোকদের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করলেন| তিনি তাদের যুদ্ধে হত হতে দিলেন|
- তরুণরা সব পুড়ে মারা গেল এবং য়ে মেযেদের ওরা বিয়ে করবে ভেবেছিলো তারা কেউই বিয়ের গান গাইছিলো না|
- যাজকরা মারা গেল কিন্তু তাদের বিধবারা ওদের জন্য কাঁদে নি|
- শেষ কালে, য়েমন করে একজন লোক ঘুম থেকে ওঠে, প্রচুর দ্রাক্ষারস পান করে য়েমন একজন সৈনিক ওঠে, তেমন করে আমাদের প্রভু উঠলেন|
- ঈশ্বর তাঁর শত্রুদের জোর করে হঠিযে দিয়ে ওদের পরাজিত করালেন| ঈশ্বর তাঁর শত্রুদের পরাজিত করে চিরদিনের জন্য ওদের অসম্মানিত করলেন|
- তারপর ঈশ্বর য়োষেফের তাঁবুটিকেবাতিল করলেন এবং ইফ্রযিমের শাসন ক্ষমতা কেড়ে নিলেন|
- তারপর ঈশ্বর যিহূদা জাতিকে শাসক জাতি হিসেবে মনোনীত করলেন এবং তাঁর প্রিয জেরুশালেমকে মন্দির নির্মাণের স্থান হিসেবে বেছে নিলেন|
- সেই পাহাড়ের উঁচু জায়গায় ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করলেন| পৃথিবীর মত তিনি তাঁর মন্দির চিরকালের জন্য স্থাপন করলেন|
- ঈশ্বর তাঁর বিশেষ সেবকরূপে দায়ূদকে মনোনীত করলেন| দায়ূদ মেষ চরাচ্ছিলো, কিন্তু ঈশ্বর সেই কাজ থেকে তাকে নিয়ে এলেন|
- ঈশ্বর দায়ূদকে, তাঁর লোকদের মেষপালক হওয়ার দায়িত্ব, যাকোবের লোকদের দায়িত্ব এবং ইস্রায়েলের লোকদের ও তাদের সম্পত্তির দায়িত্ব দিয়েছিলেন|
- দায়ূদ পবিত্র মনে তাদের নেতৃত্ব দিলেন| তিনি খুব প্রজ্ঞার সঙ্গে তাদের পরিচালিত করলেন|
অধ্যায় 79 ^^
- হে ঈশ্বর, অন্য জাতিসমূহের কিছু লোক আপনার লোকদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলো| ওই সব লোক আপনার পবিত্র মন্দির ধ্বংস করেছে| ওরা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে|
- হিংস্র পাখীদের খাওয়ানোর জন্য ওরা আপনার সেবকদের দেহ ফেলে রেখে গেছে| বুনো পশুদের খাওয়ানোর জন্য ওরা আপনার অনুগামীদের দেহ ফেলে রেখে গেছে|
- হে ঈশ্বর, য়তক্ষণ না জলের মত রক্ত বয়েছে, ততক্ষণ পর্য়ন্ত ওরা আপনার লোকদের হত্যা করেছে, মৃতদেহগুলোকে কবর দেওয়ার মত একজনও অবশিষ্ট নেই|
- আমাদের চারপাশের দেশগুলো আমাদের অপমান করেছে| আমাদের চারপাশের লোকেরা আমাদের নিয়ে উপহাস করেছে এবং আমাদের নিয়ে মজা করেছে|
- ঈশ্বর, চিরদিনই কি আপনি আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবেন? আপনার তীব্র আবেগ কি আগুনের মতই জ্বলতে থাকবে?
- হে ঈশ্বর, য়ে সব জাতি আপনাকে জানে না তাদের ওপর আপনার ক্রোধ দেখান| সেই সব রাজ্য যারা আপনার নামের উপাসনা করে না, তাদের ওপর আপনার ক্রোধ উজাড় করে দিন|
- ওইসব জাতি যাকোবকে বিনষ্ট করেছে| ওরা যাকোবের দেশকে ধ্বংস করেছে|
- ঈশ্বর, আমাদের পূর্বপুরুষের পাপের জন্য আমাদের শাস্তি দেবেন না| শীঘ্রই আপনার করুণা প্রদর্শন করুন! আমাদের ভীষণভাবে আপনাকে প্রযোজন!
- হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের সাহায্য করুন! সাহায্য করুন! পরিত্রাণ করুন! তা আপনার নামের মহিমা এনে দেবে| আপনার নামের ধার্ম্মিকতার জন্য আমাদের পাপ মুছে দিন|
- আমাদের উদ্দেশ্যে, অন্য জাতিকে এই কথা বলতে দেবেন না, “কোথায তোমাদের ঈশ্বর? তিনি কি তোমাদের সাহায্য করতে পারেন না?” ঈশ্বর, ঐ লোকদের শাস্তি দিন এবং সেই শাস্তি য়েন আমরা দেখতে পাই| আপনার সেবকদের হত্যা করার জন্য ওদের শাস্তি দিন|
- দয়া করে বন্দীদের আর্তনাদ শুনুন! ঈশ্বর, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আপনার মহত্ শক্তি ব্যবহার করে তাদের রক্ষা করুন|
- হে ঈশ্বর, আমাদের চারপাশের লোকরা আমাদের সঙ্গে য়ে ব্যবহার করেছে, তার জন্য ওদের আপনি সাত গুণ বেশী শাস্তি দিন| আপনাকে অপমান করার জন্য ওদের শাস্তি দিন|
- আমরা আপনারই লোক| আমরাই আপনার পালের মেষ| আমরা চিরদিন আপনার প্রশংসা করবো| ঈশ্বর, আদি অনন্তকাল ধরে আমরা আপনার প্রশংসা করবো!
অধ্যায় 80 ^^
- হে ইস্রায়েলের মেষপালক, আমার কথা শুনুন| আপনি য়োষেফের লোকদের মেষের মত পরিচালিত করেছেন| করূব দূতের ওপর আপনি রাজার মত বসেন| আপনাকে আমাদের দেখতে দিন|
- হে ইস্রায়েলের মেষপালক ইফ্রযিম, বিন্যামীন এবং মনঃশির প্রতি আপনার মহত্ব প্রদর্শন করুন| আপনি এসে আমাদের রক্ষা করুন|
- ঈশ্বর, পুনর্বার আমাদের গ্রহণ করুন| আমাদের গ্রহণ করুন| আমাদের রক্ষা করুন!
- প্রভু, হে সর্বশক্তিমান ঈশ্বর, কখন আপনি আমাদের প্রার্থনা শুনবেন? আপনি কি চিরদিনের মত আমাদের ওপর ক্রুদ্ধ হয়ে থাকবেন?
- খাদ্য হিসেবে আপনার লোকদের আপনি চোখের জল দিয়েছেন| আপনার লোকদের আপনি তাদেরই চোখের জলে ভর্তি গামলা দিয়েছেন| সেটাই ছিল তাদের পানীয় জল|
- আমাদের শত্রুদের জন্য আপনি আমাদের ঝগড়ার কারণ হবার লক্ষ্য বানিয়েছেন এবং শত্রুরা আমাদের বিদ্রূপ করে|
- হে সর্বশক্তিমান ঈশ্বর, পুনরায আমাদের গ্রহণ করুন| আমাদের গ্রহণ করুন| আমাদের রক্ষা করুন|
- অতীতে আপনি আমাদের প্রতি গুরুত্বপূর্ণ চারা গাছের মতই যত্ন নিয়েছিলেন| মিশর থেকে আপনি আপনার “দ্রাক্ষালতা” এনেছিলেন| অন্যান্য লোকদের আপনি এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং আপনার “দ্রাক্ষালতা” আপনি এখানে রোপণ করেছিলেন|
- সেই “দ্রাক্ষালতার” জন্য আপনি জমি তৈরী করেছিলেন| এর শিকড়গুলোকে আপনি জমির গভীরে বাড়তে সাহায্য করেছিলেন| খুব তাড়াতাড়ি এই “দ্রাক্ষালতা” সারা দেশ ছেযে ফেলেছে|
- এটি পর্বতকে ঢেকে দিয়েছে| এর পাতাগুলি বৃহত্ এরস গাছকেও ছায়া দিয়েছে|
- এই দ্রাক্ষালতা ভূমধ্যসাগর পর্য়ন্ত ছড়িয়ে পড়বে| এর লতাপাতা ফরাত্ নদী পর্য়ন্ত বিস্তৃত হবে|
- ঈশ্বর, য়ে প্রাচীর আপনার “দ্রাক্ষালতাকে” রক্ষা করতো, কেন তাকে ভেঙে ফেললেন? এখন য়ে কোন ব্যক্তিই এর ধার দিয়ে যায়, সেই এর দ্রাক্ষা তুলে নিয়ে যায়|
- বুনো শূকররা এসে আমাদের “দ্রাক্ষাক্ষেতে” ঘুরে বেড়ায| বুনো জন্তুরা এসে এর পাতা খায়|
- হে সর্বশক্তিমান ঈশ্বর আপনি আসুন| স্বর্গ থেকে আপনার দ্রাক্ষাক্ষেত দেখুন এবং তাকে রক্ষা করুন|
- হে ঈশ্বর, নিজ হাতে য়ে “দ্রাক্ষালতা” আপনি লাগিয়েছিলেন, তার দিকে দেখুন| য়ে চারাগাছকেআপনি বড় হতে দিয়েছেন তার দিকে দেখুন|
- শুকনো গোবরের মত আপনার “দ্রাক্ষালতা” পুড়ে গিয়েছিলো| আপনি এর প্রতি ক্রুদ্ধ হয়ে একে ধ্বংস করে দিয়েছিলেন|
- হে ঈশ্বর, য়ে সন্তান আপনার ডানদিকে দাঁড়িয়ে ছিল তার দিকে হাত বাড়ান| য়ে সন্তানকে আপনি বড় করেছেন তার দিকে হাত বাড়ান|
- সে আর আপনাকে ছেড়ে যাবে না| তাকে বাঁচতে দিন, সে আপনার নামের উপাসনা করবে|
- হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের কাছে ফিরে আসুন| আমাদের গ্রহণ করুন| আমাদের রক্ষা করুন|
|
|