Tikun Project Tikun Project on X Tikun Project on redditTikun Project on InstaGram Tikun Project on FaceBook Donate Please

Sponsored by Holy Books




অধ্যায় 41 ^^

  1. সেই ব্যক্তি য়ে দীন দরিদ্রকে সফল হতে সাহায্য করে, সে বিপুল পরিমানে আশীর্বাদ পাবে| সমস্যার সময় প্রভু তাকে উদ্ধার করবেন|
  2. প্রভু সেই ব্যক্তিকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন| পৃথিবীতে সেই লোকই আশীর্বাদ ধন্য হবে| তার সেই লোকের শত্রুর হাতে ঈশ্বর তাকে ধ্বংস হতে দেবেন না|
  3. যখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, প্রভু তাকে শক্তি দেন| সে বিছানায় অসুস্থ থাকতে পারে, কিন্তু প্রভু তাকে সুস্থ করে দেন!
  4. আমি বলেছিলাম, “প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, সুস্থ করে তুলুন|”
  5. আমার শত্রুরা আমার সম্পর্কে খারাপ কথা বলছে| তারা বলে, “যখন ও মারা যাবে তখন ওর নাম মুছে যাবে|”
  6. লোকে আমাকে দেখতে আসে কিন্তু তারা প্রকৃতই কি ভাবছে, তা আমাকে বলে না| ওরা আমার সম্পর্কে খবর নিতে আসে এবং ফিরে গিয়ে গুজব ছড়ায|
  7. আমার শত্রু আমার সম্পর্কে কানাঘুষো করে| ওরা আমার বিরুদ্ধে খারাপ কাজ করার ষড়যন্ত্র করছে|
  8. ওরা বলে, “ও নিশ্চয় কোন অন্যায় কাজ করেছিলো| তাই ও অসুস্থ হয়েছে এবং আর কখনও ভালো হয়ে উঠবে না|”
  9. আমার প্রিযতম বন্ধু, আমার সঙ্গে খেয়েছে| আমি ওকে বিশ্বাস করেছিলাম| কিন্তু এখন সেও আমার বিরুদ্ধে গিয়েছে|
  10. তাই প্রভু আমার প্রতি সদয় হোন| আমাকে উঠে দাঁড়াতে দিন| ওদের প্রাপ্য আমি ফেরত্‌ দেবো|
  11. প্রভু শত্রুদের হাতে আমাকে আহত হতে দেবেন না| তাহলে আমি বুঝবো আমাকে আঘাত করার জন্য আপনি ওদের পাঠান নি|
  12. আমি নির্দোষ ছিলাম, তাই আপনি আমায় সহায়তা দিয়েছিলেন| আমাকে উঠে দাঁড়াতে দিন, চিরদিন আপনার সেবা করতে দিন|
  13. প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! তিনি চিরদিন ছিলেন, তিনি চিরদিন বিরাজিত থাকবেন| আমেন|

অধ্যায় 42 ^^

  1. হরিণ য়েমন ঝর্ণার জলের জন্য তৃষ্ণার্ত থাকে, সেইভাবে হে ঈশ্বর, আমার আত্মাও আপনার জন্য তৃষ্ণার্ত|
  2. জীবন্ত ঈশ্বরের জন্য আমার আত্মা তৃষ্ণার্ত| আমি তাঁর সঙ্গে সাক্ষাত্‌ করতে পারি?
  3. আমার শত্রু আমায় অনবরত উপহাস করে চলেছে| সে বলছে, “কোথায তোমার ঈশ্বর? তিনি কি এখনও তোমায় বাঁচাতে আসেন নি?” আমি এমনই দুঃখী য়ে একমাত্র চোখের জলই আমার খাদ্য হয়েছে|
  4. পবিত্র মন্দিরে যখন আমার সুসময় ছিল, সে কথা যখন স্মরণ করি তখন আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়| আমার মনে পড়ে আমি ভীড়ের একেবারে সামনে গিয়ে জনতাকে ঈশ্বরের মন্দিরের দিকে নেতৃত্ব দিতে নিয়ে য়েতাম| উত্সব পালনের সময় প্রভুর প্রশংসায় জনতা য়ে আনন্দ গীত গাইতো আমি তা স্মরণ করি|
  5. কেন আমি এত বিমর্ষ হব? কেন আমি এত মর্মপীড়া ভোগ করব? আমি ঈশ্বরের সাহায্যের জন্য অপেক্ষা করবো| তবু আমি তাঁর প্রশংসা করবার একটা সুযোগ পাবো| তিনি আমায় রক্ষা করবেন!
  6. হে আমার ঈশ্বর, আমি এত দুঃখিত কারণ, এই ছোট্ট পাহাড়, এই জায়গা থেকে আমি আপনাকে স্মরণ করছি| যেখানে হর্ম্মোণ পর্বত এ য়র্দন নদী এসে মিলেছে|
  7. পৃথিবীর গভীর অতল থেকে আগত জল, জলপ্রপাতের মধ্যে দিয়ে ঝড়ে পড়ছে, আমি সেই জলের গর্জন শুনেছি| প্রভু আপনার সব তরঙ্গ বিক্ষোভ আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে| আপনি আমায় সমস্যার মধ্যে ফেলেছেন!
  8. প্রত্যেক দিন আমার প্রতি প্রভু তাঁর প্রকৃত ভালোবাসা দেখান| প্রতি রাতে আমার জীবন্ত ঈশ্বরের জন্য আমার একটি প্রার্থনা সঙ্গীত আছে|
  9. আমি আমার শৈলস্বরূপ ঈশ্বরের সঙ্গে কথা বলব, “প্রভু, কেন আপনি আমায় ভুলে গেছেন?” কেন আমি আমার শত্রুদের নিষ্ঠুরতার জন্য ভুগব?
  10. আমার শত্রুরা আমাকে অনবরত অপমান করে চলেছে এবং তারা আমাকে চরম আঘাত হেনে জিজ্ঞাসা করছে, “কোথায তোমার ঈশ্বর? তিনি কি এখনও তোমায় বাঁচাতে আসেন নি?”
  11. কেন আমি অত দুঃখিত হবো? কেন আমি অবসন্ন হবো? আমাকে প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে| আমি তবুও তাঁর প্রশংসা করবার একটা সুযোগ পাব| তিনি আমায় রক্ষা করবেন!

অধ্যায় 43 ^^

  1. হে ঈশ্বর, একজন লোক আছে য়ে আপনার একনিষ্ঠ ভক্ত নয়| সে লোক অত্যন্ত ঠগ ও মিথ্যাবাদী| হে ঈশ্বর, আমাকে ঐ লোকটার হাত থেকে রক্ষা করুন! আমাকে প্রতিরক্ষা করুন এবং প্রমাণ করে দিন য়ে আমি নির্দোষ|
  2. ঈশ্বর, আপনিই আমার দূর্গস্বরূপ! প্রভু, কেন আপনি আমায় ত্যাগ করে গেছেন? কেন আমি আমার পীড়নকারী শত্রুর হাতে এত বিপর্য়স্ত হবো?
  3. হে ঈশ্বর, আপনার সত্য এবং আলো আমার ওপর বিকীর্ণ হোক্| আপনার আলো ও সত্য আমায় পথ দেখাবে| ঐগুলো আমায় আপনার পবিত্র পর্বতে নিয়ে যাবে| ঐগুলো আমাকে আপনার গৃহের পথ দেখাবে|
  4. আমি ঈশ্বরের বেদীর কাছে যাবো| আমি সেই ঈশ্বরের কাছে যাবো, যিনি আমায় এত সুখী করেছেন| ঈশ্বর, হে আমার ঈশ্বর, আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো|
  5. কেন আমি এত দুঃখিত? কেন আমি এত অবসন্ন? আমার ঈশ্বরের সাহায্যের জন্য প্রতীক্ষা করা উচিত্‌| আমি তবুও প্রভুর প্রশংসা করবার একটা সুযোগ পাব| তিনি আমায় রক্ষা করবেন!

অধ্যায় 44 ^^

  1. ঈশ্বর, আমরা আপনার সম্পর্কে শুনেছি| আমাদের পিতৃপুরুষরা বলে গেছেন তাঁদের জীবদ্দশায় আপনি কি করেছেন| তাঁরা বলে গেছেন সুদূর অতীতে আপনি কী করেছেন|
  2. ঈশ্বর আপনার পরাক্রমী শক্তিবলে এই ভূখণ্ড আপনি অন্য়ের কাছ থেকে নিয়ে আমাদের দিয়েছেন| সেই সব ভিন্দেশী লোকেদের আপনি একেবারে ধূলিস্যাত্‌ করে দিয়েছেন| এই ভূখণ্ড ছেড়ে য়েতে আপনি তাদের বাধ্য করেছেন|
  3. আমাদের পিতৃপুরুষরা তাঁদের তরবারির জোরে এই ভূখণ্ড অধিকার করেন নি| তাঁদের বলিষ্ঠ বাহুর জোরে তারা জয়ী হন নি| এই সব হয়েছে কারণ, আপনি আমাদের পিতৃপুরুষদের সঙ্গে ছিলেন| ঈশ্বর আপনার বিপুল শক্তি আমার পিতৃপুরুষদের রক্ষা করেছেন| কেন? কারণ আপনি তাদের ভালোবাসতেন!
  4. হে ঈশ্বর, আপনিই আমার রাজা| আপনি আজ্ঞা দিন এবং যাকোবের লোকদের জয়ের পথে পরিচালিত করুন|
  5. হে ঈশ্বর, আপনার সাহায্য নিয়েই আমরা আমাদের শত্রুকে পিছু হটিযে দেবো| আপনার ক্ষমতা নিয়ে আমরা আমাদের শত্রুদের ওপর অনায়াসে বিজয়ী হব|
  6. আমি আমার তীর-ধনুকে আস্থা রাখি না| আমি জানি অন্ততঃ আমার তরবারি আমাকে রক্ষা করবে না|
  7. ঈশ্বর আপনিই আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন| আপনিই শত্রুদের লজ্জার মুখে ঠেলে দিয়েছেন|
  8. হে ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার প্রশংসা করেছি! চিরকাল আমরা আপনার প্রশংসা করবো!
  9. কিন্তু হে ঈশ্বর আপনি আমাদের ত্যাগ করেছেন| আপনি আমাদের বিব্রত করেছেন| আপনি আমাদের সঙ্গে যুদ্ধে আসেন নি|
  10. আপনিই আমাদের শত্রুদের আমাদের ঠেলে সরিয়ে দেবার সুযোগ করে দিয়েছেন| শত্রুরা আমাদের সম্পদ নিয়ে গেছে|
  11. আপনি আমাদের সেই মেষের মত ফেলে রেখেছিলেন যাদের বধ করতে নিয়ে যাওয়া হয়| সেই সব মেষের মত আমাদের পরিত্যাগ করেছেন| আমাদের আপনি বিদেশী জাতিগুলির মধ্যে ছড়িয়ে দিয়েছেন|
  12. হে ঈশ্বর, আপনি আপনার লোকদের নামমাত্র মূল্যে বিক্রি করেছেন| এমনকি আপনি মূল্য নিয়েও কোন তর্ক করলেন না|
  13. প্রতিবেশীদের কাছে আপনি আমাদের হাস্য়স্পদ করালেন| ওরা আমাদের নিয়ে হাসাহাসি ও মজা করে|
  14. আমরা এখন লোকমুখে হাসির গল্পের মত| এমনকি সেই সব লোক যাদের নিজেদের কোন জাতি নেই তারাও আমাদের দেখে মাথা নাড়িযে হাসে|
  15. আমি লজ্জায ডুবে রয়েছি| সারাদিন ধরে আমি আমার লজ্জাকেই দেখি|
  16. যারা আমার প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছুক, সেই সব শত্রুর উপহাস এবং অপমান থেকে আমি লজ্জায নিজেকে লুকিয়ে রাখি|
  17. ঈশ্বর, আমরা আপনাকে ভুলি নি| তথাপি আপনি আমাদের প্রতি ঐসব করলেন| যখন আপনার চুক্তিতে আমরা স্বাক্ষর করেছিলাম, তখন আমরা আপনার সঙ্গে মিথ্যাচার করি নি!
  18. ঈশ্বর, আমরা আপনার কাছ থেকে মুখ ঘুরিযে দূরে চলে যাই নি| আমরা আপনাকে অনুসরণ করা থেকে বিরত হই নি|
  19. কিন্তু হে ঈশ্বর, যেখানে শেযালের বাস, সেখানে আপনি আমাদের গুঁড়িযে ফেললেন| মৃত্যুর মত নীরন্ধ অন্ধকারে আপনি আমাদের ত্যাগ করে চলে গেছেন|
  20. আমরা কি আমাদের ঈশ্বরের নাম ভুলে গিয়েছিলাম? আমরা কি অন্য কোন দেবতার কাছে প্রার্থনা করেছিলাম? না! আমরা তা করি নি|
  21. নিশ্চিতভাবে ঈশ্বর এইসব জানেন| আমাদের গভীরতম গোপন কথা পর্য়ন্ত তিনি জানেন|
  22. ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার জন্য প্রাণ দিয়েছি! য়ে সব মেষদের কেটে ফেলা হবে আমরা তাদের মতই হয়েছি|
  23. হে আমার প্রভু, উঠুন! কেন আপনি ঘুমাচ্ছেন? উঠুন! চিরদিনের জন্য আমাদের ত্যাগ করবেন না!
  24. প্রভু, কেন আপনি আমাদের থেকে লুকোচ্ছেন? আপনি কি আমাদের দুঃখ যন্ত্রণা ভুলে গেছেন?
  25. আমাদের ধূলোর মধ্যে ঠেলে দেওয়া হয়েছে| ধূলোতে উদর ঠেকিযে আমরা পড়ে আছি|
  26. ঈশ্বর, উঠুন এবং আমাদের সাহায্য করুন! আপনার চিরন্তণ প্রেম প্রদর্শন করে আমাদের উদ্ধার করুন!

অধ্যায় 45 ^^

  1. রাজার জন্য যখন আমি এই গানটি লিখছি, আমার মন চমত্কার শব্দসমূহে ভরে যাচ্ছে| একজন দক্ষ লেখকের কলমে য়েমন শব্দ আসে, তেমনি ভাবে আমার মুখে শব্দগুলো আসছে|
  2. য়ে কোন লোকের থেকেই তুমি সুন্দর! তুমি একজন দারুণ বক্তা| তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন!
  3. তোমার তরবারি কোমরে বেঁধে নাও| তোমার গৌরবময় উর্দি পরে নাও|
  4. তোমাকে বড় সুন্দর দেখায়! যাও, ন্যায় এবং সত্যের যুদ্ধে বিজয়ী হও| তোমার বলবান ডান হাত বিস্ময়কর কাজ করবার শিক্ষা পেয়েছে|
  5. হে রাজা আপনার ধারালো তীরসমূহ আপনার শত্রুদের হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে, আপনার সামনেই তারা মাটিতে লুটিযে পড়বে| আপনি চিরকাল আপনার শত্রুদের ওপরে শাসন করবেন|
  6. হে ঈশ্বর, আপনার সিংহাসন চিরবিরাজমান থাকবে! আপনি ন্যায়সঙ্গতভাবে শাসন করেন|
  7. আপনি ন্যায় ভালোবাসেন এবং আপনি মন্দ ঘৃণা করেন| তাই ঈশ্বর, আপনার ঈশ্বর আপনাকে আপনার অনুগামীদের রাজা করেছেন|
  8. আপনার পোশাক চন্দন, ঘৃতকুমারী ও দারুচিনির গন্ধে সুবাসিত| হাতির দাঁতের কাজ করা আপনার প্রাসাদ থেকে আপনার বিনোদনের জন্য সঙ্গীত ভেসে আসছে|
  9. আপনার সভা-নন্দিনীরা সকলেই রাজকন্যা, রাণী আপনার ডানদিকে খাঁটি সোনার রাজমুকুট পরে বসে আছেন|
  10. হে আমার নারী, আমার কথা শোন| খুব মন দিয়ে শোন, তাহলে তুমি বুঝতে পারবে| নিজের লোকজন এবং বাপের বাড়ীর কথা ভুলে যাও|
  11. তাহলে রাজা তোমার রূপে খুশী হবেন| তিনি তোমার নতুন প্রভু হবেন| তাই তাঁকে তোমার সম্মান করা উচিত্‌|
  12. সোর প্রদেশের ধনী লোকরা, তোমার সাক্ষাত্‌ পাবার জন্য তোমার কাছে মূল্যবান উপহার সামগ্রী নিয়ে আসবে|
  13. সোনার সুতো দিয়ে বোনা তাঁর পোশাকে রাজকন্যাকে দেখতে মহিযসী লাগছে|
  14. সেই সুন্দর পোশাক পরে যখন তিনি রাজার কাছে যাবেন তখন রাজার সভা-নন্দিনীরা তাঁর পিছন পিছন যাবে|
  15. নাচে, গানে, আনন্দে মশগুল হয়ে তারা রাজপ্রাসাদের দিকে যাবে|
  16. হে রাজা, আপনার পরে, রাজ্য শাসন করার জন্য আপনি অনেক পুত্র সন্তান পাবেন| যাতে আপনার পরে তারা রাজ্য শাসন করতে পারে|
  17. আমি আপনার নাম চিরদিনের জন্য বিখ্য়াত করে যাবো| লোকে চিরকাল আপনার প্রশংসা করে যাবে!

অধ্যায় 46 ^^

  1. ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের শক্তির উত্‌স| সমস্যার সময় তাঁর মধ্যেই আমরা সব সাহায্য খুঁজে পাবো|
  2. তাই যখন ভূমিকম্প হয়, যখন পর্বত ভেঙে সমুদ্রে পড়ে যায় তখন আমরা ভয় পাই না|
  3. যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে আর গর্জন করে এবং পর্বত যখন কেঁপে ওঠে, তখন আমরা ভয় পাই না|
  4. একটি নদী আছে যার স্রোত ঈশ্বরের শহরে পরাত্‌পরের পবিত্র শহরে আনন্দ বয়ে আনে|
  5. সেই শহরে ঈশ্বর আছেন| তাই কোনদিন তা ধ্বংস হবে না. সূর্য়োদযের আগেই ঈশ্বর সেখানে সাহায্যের জন্য উপস্থিত থাকবেন|
  6. যখন প্রভু গর্জন করবেন, পৃথিবী ভেঙ্গে পড়বে, জাতিগুলি ভয়ে কাঁপবে এবং রাজত্বগুলি ভেঙে পড়বে|
  7. সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন| যাকোবের ঈশ্বরই আমাদের নিরাপদ স্থান|
  8. প্রভু য়ে সব ক্ষমতা সম্পন্ন কাজ করেন তা দেখ| পৃথিবীতে তিনি য়ে সব বিস্ময়কর জিনিসগুলি করেছেন সেগুলো দেখ|
  9. প্রভু এই পৃথিবীর য়ে কোন জায়গার য়ুদ্ধ থামিযে দিতে পারেন| তিনি একজন সৈনিকের ধনু ভেঙে দিতে পারেন| তিনি তাদের বল্লম চূর্ণবিচূর্ণ করে দিতে পারেন এবং তিনি তাদের রথও পুড়িয়ে দিতে পারেন|
  10. ঈশ্বর বলেন, “লড়াই বন্ধ কর এবং আমিই য়ে ঈশ্বর এই শিক্ষা গ্রহণ কর! আমিই সেই জন, য়ে জাতিগণকে পরাজিত করি! আমিই পৃথিবীকে নিয়ন্ত্রণ করি!”
  11. সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন| যাকোবের ঈশ্বরই আমাদের নিরাপদ স্থান|

অধ্যায় 47 ^^

  1. হে পৃথিবীর জনগণ, তোমরা হাততালি দাও! মহানন্দে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনি দাও!
  2. পরাত্‌পর প্রভু বড় ভয়ঙ্কর| তিনি সারা পৃথিবীর মহান রাজা|
  3. তিনি আমাদের অন্য লোকদের পরাজিত করতে সাহায্য করেন| ঐসব জাতিকে তিনি আমাদের অধীনস্থ করেছেন|
  4. প্রভুই আমাদের জন্য নির্দিষ্ট ভূখণ্ড মনোনীত করেছেন| যাকোব যাকে তিনি ভালোবাসতেন, তাঁর জন্য তিনিই সুন্দর ভূখণ্ড মনোনীত করেছেন|
  5. শিঙা ও ভেরীর শব্দের মাঝে প্রভু তাঁর সিংহাসনে আরোহণ করেন|
  6. ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর| তাঁর প্রশংসা কর| আমাদের রাজার প্রশংসাগীত গাও| তাঁর প্রশংসা কর|
  7. ঈশ্বরই সারা পৃথিবীর রাজা| তাঁরই প্রশংসা কর|
  8. ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন| তিনি সব জাতিকে শাসন করেন|
  9. সব জাতির নেতারা অব্রাহামের ঈশ্বরের লোকদের সঙ্গে একত্র হয়| পৃথিবীর সব জাতির সকল নেতা ঈশ্বরের অধীন| ঈশ্বর তাদের সবার ওপরে বিরাজ করেন!

অধ্যায় 48 ^^

  1. প্রভু মহান! আমাদের ঈশ্বরের শহরে, তাঁর পবিত্র পর্বতে লোকরা নিষ্ঠার সঙ্গে তাঁর প্রশংসা করে|
  2. ঈশ্বরের পবিত্র শহর একটি মনোরম উচ্চতায় অবস্থিত! তা সারা পৃথিবীর লোকদের সুখী করে! সিয়োন পর্বতই ঈশ্বরের প্রকৃত পর্বত|এটাই মহান রাজার নগর|
  3. ঐ শহরের রাজপ্রাসাদগুলোর মধ্যে, ঈশ্বর নগর দুর্গ হিসাবে জ্ঞাত|
  4. এক সময় কিছু রাজা একসঙ্গে মিলে এই শহর আক্রমণ করার পরিকল্পনা করলো| তারা সবাই দলে দলে শহরের দিকে এগিয়ে এলো|
  5. কিন্তু যখন তারা এই শহর দেখলো, তখন তারা অভিভূত হয়ে গেল, তারা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল!
  6. ভয়ে পরিপূর্ণ হয়ে তারা কেঁপে উঠল| তারা প্রসব যন্ত্রণায় ব্যথিত একজন মহিলার মত কাঁপতে লাগল!
  7. ঈশ্বর একটা দমকা পূবের বাতাস দিয়েই আপনি ওদের বড় জাহাজ ধ্বংস করে দিয়েছেন|
  8. হ্যাঁ, আমরা আপনার পরাক্রমের কথা শুনেছি| আমরা আমাদের ঈশ্বরের নগরে এবং আমাদের সর্বশক্তিমান প্রভুর নগরে তা ঘটতেও দেখেছি| ঈশ্বর সেই নগরকে চিরদিনের জন্য দৃঢ় রাখবেন!
  9. হে ঈশ্বর, আপনার মন্দিরে, আমরা আপনার প্রেমময় দয়ার কথা ধ্যান করি|
  10. ঈশ্বর, আপনি বিখ্য়াত| সারা পৃথিবী জুড়ে লোকরা আপনার প্রশংসা করে| প্রত্যেকেই জানে আপনি কত ভাল|
  11. ঈশ্বর, সিয়োন পর্বত সত্যই সুখী| আপনার সিদ্ধান্তের জন্য যিহূদার শহরগুলি আনন্দ করছে|
  12. সিয়োন শহরে ঘুরুন| এই শহরকে দেখুন| দুর্গসমূহ গুনে দেখুন|
  13. এর দেওয়ালগুলো দেখুন| সিয়োনের প্রাসাদগুলিকে মুগ্ধভাবে প্রশংসা করুন. তাহলে আপনি পরবর্তী প্রজন্মকে এ বিষযে বলতে পারবেন|
  14. এই আমাদের ঈশ্বর চিরদিনের ঈশ্বর! চিরদিনের জন্য তিনি আমাদের পরিচালিত করবেন!

অধ্যায় 49 ^^

  1. হে জাতিসকল, তোমরা শোন| পৃথিবীর সকল মানুষ, তোমরা শোন|
  2. ধনী দরিদ্র প্রত্যেকটি লোক, তোমরা শোন|
  3. আমি তোমাদের অত্যন্ত জ্ঞানের এবং চিন্তনের কথা কিছু বলবো|
  4. আমি নিজে এই কাহিনীগুলি শুনেছি| এখন আমার বীণার সহযোগে গান গেয়ে, সেই বাণী আমি তোমাদের কাছে প্রকাশ করবো|
  5. যদি সংকট আসে কেন আমি ভীত হব? যদি দুষ্ট লোকেরা আমাকে ঘিরে থাকে এবং আমাকে ফাঁদে ফেলার চেষ্টায থাকে, আমি কেন ভয় পাবো?
  6. কিছু লোক ভাবে তাদের শক্তি এবং সম্পত্তি তাদের রক্ষা করবে| প্রকৃতপক্ষে ওরা বোকা লোক|
  7. কোন লোকরা, বন্ধু, তোমাকে বাঁচাতে পারবে না| লোকরা ঈশ্বরকে উত্‌কোচ দিতে পারে না|
  8. নিজের জীবনকে কিনে ফেলার মত য়থেষ্ট টাকা একটা মানুষ কখনই পাবে না|
  9. নিজের কবরের পচন থেকে শরীরকে রক্ষা করার মত এবং চিরকাল বেঁচে থাকার অধিকার কেনার মত টাকা একটা মানুষ কখনই পাবে না|
  10. দেখ, জ্ঞানী লোকরা বোকা এবং অজ্ঞ লোকের মতই মরে| অন্য লোকরা তাদের সম্পদ নিয়ে যায়|
  11. চিরদিনের জন্য ওদের কবর ওদের ঘর হয়| যদিও জীবিত অবস্থায় তাদের অনেক জমি ছিল|
  12. লোকরা ধনী হয়ে য়েতে পারে কিন্তু চিরদিন তারা এখানে থাকবে না| আর পাঁচটা পশুর মত তারাও মরবে|
  13. যারা তাদের সম্পদ নিয়ে তুষ্ট হবে, সেই বোকা লোকদের ঐ পরিণতিই হবে|
  14. ওই সব লোক মেষের মত| ওদের কবরের মধ্যে রাখা হবে, মৃত্যু ওদের শাসন করবে| তারপর সেই সকালে সত্‌ লোকরাই জয়ী হবে, অন্যদিকে অহঙ্কারী লোকদের দেহ তাদের সুদৃশ্য ঘর থেকে বহু দূরে কবরের মধ্যে নীরবে পচে যাবে|
  15. কিন্তু প্রভু আমায় মৃত্যু থেকে মুক্তি দেবেন এবং আমার জীবনকে রক্ষা করবেন| যখন তিনি আমাকে তাঁর সঙ্গে নিয়ে যাবেন, তখন তিনি আমায় কবরের দুর্ভোগ থেকে রক্ষা করবেন!
  16. মানুষ শুধুমাত্র ধনী বলে ওদের ভয় পেও না| তাদেরও ভয় পেও না যাদের খুব সুদৃশ্য বাড়ী আছে|
  17. মৃত্যুর সময় তারা কোন জিনিসই সঙ্গে নিয়ে যাবে না| ঐসব সুন্দর জিনিসের মধ্যে একটাও সঙ্গে নিয়ে যাবে না|
  18. একজন সম্পদশালী লোক তার ইহজীবনে য়ে সাফল্য লাভ করেছে, সে বিষযে সে নিজেকে অভিনন্দন জানাতে পারে| এমনকি নিজের জন্য সে যা করেছে, তার জন্য অন্য লোকও তার গুণগান করতে পারে|
  19. কিন্তু এমন সময় আসবে যখন তাকে মরতে হবে, এবং মৃত্যুলোকে গিয়ে তাকে তার পূর্বপুরুষদের সঙ্গে থাকতে হবে| আর কোনদিন সে দিনের আলো দেখবে না|
  20. লোকেরা খুব ধনশালী হতে পারে, কিন্তু তবু তারা প্রকৃত সত্য হৃদয়ঙ্গম করতে পারে না| কিন্তু নিছক একটা প্রাণীর মত তাদেরও মরতে হবে|

অধ্যায় 50 ^^

  1. প্রভু, যিনি ঈশ্বরদেরও ঈশ্বর বয়ং তিনি কথা বলছেন| তিনি সূর্য়োদয থেকে সূর্য়াস্ত পর্য়ন্ত, অর্থাত্‌ এপ্রান্ত থেকে ও প্রান্ত পর্য়ন্ত সমগ্র পৃথিবীর মানুষকে চিত্কার করে ডাক দিচ্ছেন|
  2. সিয়োন থেকে দীপ্তিমান ঈশ্বর অসীম সুন্দর!
  3. আমাদের ঈশ্বর আসছেন এবং তিনি নীরব থাকবেন না| তাঁর সামনে সর্বগ্রাসী আগুন জ্বলছে| তাঁর চারদিকে প্রচণ্ড ঝড় বইছে|
  4. যখন তিনি তাঁর লোকদের বিচার করেন তখন তিনি আকাশ ও পৃথিবীকে সাক্ষী থাকতে ডাকেন|
  5. ঈশ্বর বলেন, “হে আমার অনুগামীরা আমার চারিদিকে এস| হে আমার ভক্তসকল, আমরা একে অন্য়ের সঙ্গে চুক্তি করেছি|
  6. ঈশ্বর হলেন বিচারক, আকাশ তাঁর যথায়থ ধার্ম্মিকতার কথা ঘোষণা করে|
  7. ঈশ্বর বলেন, “আমার লোকরা, আমার কথা শোন! হে ইস্রায়েলের লোকরা, আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেব| আমিই ঈশ্বর, তোমাদের ঈশ্বর|
  8. আমি তোমাদের বলি সম্পর্কে অভিয়োগ করছি না| তোমরা ইস্রায়েলের লোকেরা সর্বদাই আমার কাছে হোমবলি দিয়েছ| প্রতিদিনই তোমরা তা আমায় দিয়েছ|
  9. তোমাদের ঘর থেকে আমি ষাঁড় নেব না| তোমাদের খোঁযাড় থেকে আমি ছাগলও নেব না|
  10. ঐ পশুগুলো আমি চাই না| ইতিমধ্যেই জঙ্গলের সমস্ত পশুসমুহের আমি অধিকারী| হাজার হাজার পর্বতের ওপরের সমস্ত পশুগুলি ইতিমধ্যে আমার অধিকারে|
  11. উচ্চতম পর্বতের প্রত্যেকটি পাখিকে আমি চিনি| পাহাড়ের প্রত্যেকটি চলমান বস্তুই আমার|
  12. আমি ক্ষুধার্ত নই! যদি আমি ক্ষুধার্তও হতাম আমি তোমাদের কাছে আহার চাইতাম না| সারা পৃথিবী এবং তার মধ্যে যা যা আছে, আমিই পৃথিবীর এবং পৃথিবীর সমস্ত জিনিষের মালিক|
  13. আমি ষাঁড়ের মাংস খাই না| আমি ছাগলের দেহ থেকে রক্ত পান করি না|”
  14. অতএব, অন্যান্য ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তোমাদের ঈশ্বরের কাছে দেয় ধন্যবাদ নৈবেদ্য নিয়ে এস এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য এসো এবং তোমাদের পরাত্‌পরের কাছে যা প্রতিশ্রুতি করেছিলে তোমরা তাঁকে তাই দাও|
  15. ঈশ্বর বলেন, “যখন তুমি সংকটে পড়বে তখন আমায় ডেকো! আমি তোমাকে সাহায্য করবো! তারপর তুমি আমাকে সম্মান করতে পারবে|”
  16. কিন্তু দুষ্ট লোকেদের ঈশ্বর বলেন, “তোমরা আমার বিধির সম্বন্ধে কথা বল| তোমরা আমার চুক্তির সম্বন্ধে কথা বল|
  17. আমি যখন তোমাদের ভুল সংশোধন করে দিই, তখন কেন তোমরা তা ঘৃণা কর? আমি যা বলি কেন তোমরা তা উপেক্ষা কর?
  18. তোমরা একটা চোরকে দেখ এবং তার সঙ্গে য়োগ দিতে ছুটে যাও| যারা ব্যভিচার করে তোমরা তাদের সঙ্গে বিছানায় ঝাঁপিযে পড়|
  19. তোমরা মিথ্যা কথা বল এবং অশুভ ব্যাপারে কথা বল|
  20. অন্য লোকদের সম্পর্কে তোমরা সব সময় খারাপ কথা বল| এমনকি তোমরা নিজের ভাইদের সম্পর্কেও খারাপ কথা বল|
  21. তোমরা ঐসব বাজে কাজ করেছো| এবং আমি কিছু বলি নি| তাই তোমরা ভেবেছো আমিও ঠিক তোমাদের মত| তবে হ্যাঁ, আর বেশীদিন আমি চুপ করে থাকবো না! এটা আমি তোমার পরিষ্কার বুঝিয়ে দেবো এবং আমি সামনাসামনি তোমার সমালোচনা করবো!
  22. তোমরা ঈশ্বরকে ভুলে গেছ| তাই আমি তোমাদের ছিন্নভিন্ন করার আগে যদি তোমরা উপলদ্ধি কর তো ভাল! আর যদি না বোঝ কেউ তোমাদের বাঁচাতে পারবে না!
  23. তাই যদি কোন লোক আমায় ধন্যবাদ বলি দেয় তবে সে আমার সম্মান করে| যদি সে সত্‌ উপায়ে বাঁচে তাকে বাঁচানোর জন্য আমি আমার সমস্ত ক্ষমতা প্রদর্শন করবো|”

অধ্যায় 51 ^^

  1. আপনার মহান প্রেমময় দয়ার জন্য এবং আপনার মহান করুণা দিয়ে আমার সমস্ত পাপসমূহ ধুয়ে মুছে দিন!
  2. ঈশ্বর, আমার অপরাধ মুছে দিন. আমার সব পাপ ধুয়ে দিন| আবার আমায় পাপমুক্ত করে দিন!
  3. আমি জানি আমি পাপ করেছি| সব সময় আমি সেই সব পাপ দেখতে পাই|
  4. য়ে সব কাজকে আপনি গর্হিত বলেন, সেই সব কাজই আমি করেছি| ঈশ্বর আপনিই সেই ‘পরম এক’ যার বিরুদ্ধে আমি পাপ করেছি| এইসব কথা আমি স্বীকার করেছি যাতে মানুষ বোঝে আমি ভুল কিন্তু আপনি সঠিক| আপনার সব সিদ্ধান্ত যথায়থ নিরপেক্ষ|
  5. আমি পাপের মধ্যে দিয়ে জন্মেছিলাম এবং পাপের মধ্যেই আমার মা আমায় গর্ভে ধারণ করেছিলেন|
  6. হে ঈশ্বর, আপনি চান আমি প্রকৃতভাবে অনুগত হই| তাই আমার মনের গভীরে প্রকৃত জ্ঞান দান করুন|
  7. এসবের দ্বারা আমার সব পাপ মুছে দিন, আমায় পবিত্র করে দিন| সমস্ত পাপ ধুয়ে দিয়ে আমাকে তুষারের থেকেও শুভ্র করে দিন!
  8. আমায় সুখী করুন! আবার কি করে সুখী হতে পারবো তা বলে দিন| আপনি য়ে হাড়গুলো চূর্ণবিচূর্ণ করেছেন সেগুলো আবার সুখী হোক্!
  9. আমার পাপের দিকে তাকাবেন না! আমার সব পাপ মুছে দিন!
  10. ঈশ্বর আমার মধ্যে বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করুন! আমার আত্মাকে আবার শক্তিশালী করুন!
  11. আমাকে দূরে ঠেলে দেবেন না! আমার কাছ থেকে আপনার পবিত্র আত্মাকে সরিয়ে নেবেন না!
  12. আপনার সাহায্য আমাকে প্রচণ্ড সুখী করেছে! সেই আনন্দ আবার আমায় ফিরিয়ে দিন| আপনার নির্দেশ মান্য করার জন্য, আমার আত্মাকে শক্তিশালী করে দিন|
  13. পাপীদের কেমন ধারা জীবনযাত্রা আপনি চান তা আমি ওদের শেখাবো এবং ওরা আপনার কাছে ফিরে আসবে|
  14. ঈশ্বর, মৃত্যুর শাস্তি থেকে আমায় নিষ্কৃতি দিন| হে আমার ঈশ্বর, আপনিই সেই, যিনি আমায় রক্ষা করেন! আমার জন্য আপনি য়ে সব ভালো কাজ করেছেন, তা নিয়ে আমায় গান গাইতে দিন!
  15. প্রভু আমার, আপনার সম্মানে আমি মুখ খুলবো এবং আপনার প্রশংসা গান গাইবো!
  16. প্রকৃতপক্ষে আপনি কোন বলি চান না| যদি আপনি চাইতেন আমি তা আপনার উদ্দেশ্যে দিতাম| তাহলে কেন আপনাকে হোমবলি দেব যা আপনি প্রকৃত পক্ষে চান না!
  17. ঈশ্বর য়ে বলি চান তা হল এক অনুতপ্ত আত্মা| হে ঈশ্বর, যদি একজন লোক নম্র হৃদয়ে ও বশ্যতার মন নিয়ে আপনার কাছে আসে তাকে আপনি ফিরিয়ে দেবেন না|
  18. ঈশ্বর, সিয়োনের প্রতি প্রসন্ন ও ভাল ব্যবহার করুন| জেরুশালেমের প্রাচীর আবার গড়ে দিন.
  19. তাহলে আপনি হোমবলি এবং সব উত্তম বলি উপভোগ করতে পারবেন| লোকরা আবার আপনার বেদীতে ষাঁড় বলি দেবে|

অধ্যায় 52 ^^

  1. হে য়োদ্ধা, তোমার কৃত অন্যায় নিয়ে তুমি এত বড়াই কর কেন? তুমি অনবরত ঈশ্বরের সম্মানহানি ঘটাও|
  2. তোমরা সবসময় অন্য লোকদের বিরুদ্ধে চক্রান্ত কর| তোমাদের জিভ বিপজ্জনক, খুরের মতই ধারালো| তোমরা সর্বদাই মিথ্যা কথা বল এবং কাউকে না কাউকে ঠকাতে চেষ্টা কর!
  3. ভালোর থেকে মন্দটাই তোমরা বেশী পছন্দ কর| তোমরা সত্যের থেকে মিথ্যা বলতেই বেশী পছন্দ কর|
  4. তোমরা এবং তোমাদের মিথ্যাবাদী জিভ মানুষকে আঘাত করতে ভালোবাসে|
  5. তাই ঈশ্বর চিরদিনের জন্য তোমাদের ধ্বংস করবেন! য়েমন করে একটা লোক একটা গাছকে মূলসহ উপড়ে ফেলে, একইভাবে ঈশ্বর তোমাদের বাড়ীথেকে তোমাদের বিচ্ছিন্ন করে দেবেন!
  6. ভালো লোকরা তা দেখবে এবং ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে| তারা তোমাদের দেখে উপহাস করে বলবে,
  7. “দেখ, ঈশ্বরে য়ে ব্যক্তি নির্ভর করত না, তার কি অবস্থা হয়েছে| ঐ লোকটা ভেবেছিলো ওর সম্পদ এবং মিথ্যাচার ওকে রক্ষা করবে|”
  8. কিন্তু আমি সবুজ জলপাই গাছের মত প্রভুর মন্দিরে বড় হয়ে উঠছি| আমি প্রভুর সত্য প্রেমে চিরদিন আস্থা রাখবো|
  9. ঈশ্বর যা কিছু আপনি করেছেন তার জন্য চিরদিন আমি আপনার প্রশংসা করবো| আপনার ভক্তদের সামনে আমি আপনার নামের প্রশস্তি গীত করবো,কারণ সেটা খুব ভালো!

অধ্যায় 53 ^^

  1. একমাত্র বোকারা ভাবে ঈশ্বর বলে কিছু নেই| এই ধরণের লোকরা দুর্নীতিগ্রস্ত, দুর্জন এবং ক্ষতিকর, ওরা ভাল কিছু করে না|
  2. প্রকৃতপক্ষে একজন ঈশ্বর আছেন যিনি স্বর্গ থেকে আমাদের লক্ষ্য করছেন| ঈশ্বর সেইসব জ্ঞানী মানুষের খোঁজ করছেন যারা ঈশ্বরের খোঁজ করে!
  3. কিন্তু প্রত্যেকে ঈশ্বরের থেকে মুখ ঘুরিযে নিয়েছে| প্রত্যেকটি লোকই খারাপ| কেউ ভাল কিছু করে না| না, একটা লোকও না|
  4. ঈশ্বর বলেন, “ওই সব মন্দ লোকরা নিশ্চয় জানে সত্য কী! কিন্তু ওরা আমার কাছে প্রার্থনা করে না| দুষ্ট লোকরা এমনভাবে আমার লোকদের গ্রাস করে য়েন ওরা খাবার খাচ্ছে|
  5. ঐসব মন্দ লোক এমন আতঙ্কিত হবে, য়ে আতঙ্ক ওরা আগে কখনও পায় নি! ঐ মন্দ লোকরা ঈস্রাযেলের শত্রু| ঈশ্বর ঐ মন্দ লোকদের বাতিল করে দিয়েছেন| তাই ঈশ্বরের লোকরা ওদের পরাজিত করবে এবং ওদের হাড়গুলো ঈশ্বর দ্বারা ছিন্নভিন্ন হবে|
  6. ঈশ্বর, ইস্রায়েলের জন্য সিয়োন পর্বতে জয় নিয়ে আসুন! ঈশ্বর যখন তাঁর লোকদের নির্বাসন থেকে ফিরিয়ে আনবেন তখন যাকোবের লোকরা য়েন আনন্দ করে|

অধ্যায় 54 ^^

  1. ঈশ্বর, আপনার ক্ষমতা প্রযোগ করে আমায় রক্ষা করুন| আমাকে মুক্তি দিতে আপনার পরাক্রম কাজে লাগান|
  2. ঈশ্বর আমার প্রার্থনা শুনুন| আমি যা বলি তা শুনুন|
  3. বিদেশী লোকরা যারা ঈশ্বরের উপাসনা করে না তারা আমার দিক থেকে মুখ ফিরিয়েছে| ঐসব শক্তিশালী লোকরা আমায় হত্যা করার চেষ্টা করছে|
  4. দেখ, আমার ঈশ্বর আমায় সাহায্য করবেন| আমার প্রভু আমায় সহায়তা দেবেন|
  5. যারা আমার বিরুদ্ধে গিয়েছে, আমার ঈশ্বর তাদের শাস্তি দেবেন| ঈশ্বর আমার প্রতি বিশ্বস্ত হবেন এবং ঐসব লোকের বিনাশ করবেন|
  6. হে ঈশ্বর, আমি আপনাকে স্বেচ্ছাবলি উত্সর্গ করব| প্রভু, আমি আপনার নামের প্রশংসা করবো কারণ সেটি এত ভালো!
  7. আমি আপনার নামের প্রশংসা করব কারণ আমার সব সঙ্কট থেকে আপনি আমায় রক্ষা করেছেন| আমি আমার শত্রুদের পরাজিত হতে দেখেছি| 8

অধ্যায় 55 ^^

  1. ঈশ্বর আমার প্রার্থনা শুনুন| করুণার জন্য আমার য়ে প্রার্থনা তাকে উপেক্ষা করবেন না|
  2. ঈশ্বর, দয়া করে আমার প্রার্থনা শুনুন এবং উত্তর দিন| আমাকে কোন্ জিনিস মানসিকভাবে যন্ত্রণা দেয় তা আপনার কাছে বলতে দিন|
  3. আমি য়ে সব জিনিষে ভয় পাই আমার শত্রু সেইগুলো বলছে| ঐ দুষ্ট লোকটি আমাকে বলছে| আমার শত্রুরা যারা ক্রোধে উন্মত্ত তারা আমায় আক্রমণ করছে| ওরা আমার মাথার ওপর হুড়মুড় করে সংকটসমূহ এনে ফেলেছে|
  4. আমার হৃদয়ের ভিতরে ঘাত-প্রতিঘাত হয়ে যাচ্ছে| মৃত্যু ভয়ে আমি ভীত হয়ে রয়েছি|
  5. আতঙ্কে আমি কাঁপছি| আমি সন্ত্রস্ত|
  6. আহা, আমার যদি ঘুঘু পাখীর মত ডানা থাকত! তাহলে আমি উড়ে গিয়ে একটা বিশ্রামের জায়গা খুঁজে বের করতাম|
  7. আমি মরুভূমির অনেক দূরের কোন জায়গায় চলে য়েতাম|
  8. আমি ছুট দিতাম| আমি পালিয়ে য়েতাম| এই সমস্যার ঝড় থেকে আমি পালিয়ে য়েতাম|
  9. প্রভু আমার, ওদের মিথ্যা বলা আপনি বন্ধ করুন| আমি এই শহরে হিংসাত্মক ব্যাপার এবং লড়াই দেখছি|
  10. এই শহরের প্রতিটি জায়গায় দিনরাত্রি জুড়ে অপরাধ ও ধ্বংসাত্মক কাজ লেগেই রয়েছে|
  11. রাস্তাগুলোতে অপরাধ বেড়ে গেছে| লোকজন সর্বত্র মিথ্যা কথা বলছে এবং ঠকাচ্ছে|
  12. এটা যদি আমার শত্রুরা আমাকে অপমান করতো, আমি সহ্য করতে পারতাম| এটা যদি আমার শত্রুরা আমায় আক্রমণ করতো আমি লুকোতে পারতাম|
  13. কিন্তু হে আমার সখা, বন্ধু, আপনি বয়ং আমায় আক্রমণ করেছেন|
  14. যখন আমরা একসঙ্গে ভীড়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মন্দিরে হেঁটে য়েতাম, তখন নিজেদের গোপন কথা একে অপরের সঙ্গে বিনিময় করে কত নিকটভাবে কথা বলেছি|
  15. য়েন অত্যন্ত বিস্ময়করভাবে মৃত্যু এসে আমার শত্রুদের গ্রাস করে! পৃথিবী ফাঁক হয়ে যাক্ এবং ওদের জীবন্ত গিলে ফেলুক! কেন? কারণ ওরা সবাই মিলে ভয়ঙ্কর সব কু-পরিকল্পনা করে|
  16. সাহায্যের জন্য আমি ঈশ্বরকে ডাকবো, প্রভু অবশ্যই আমাকে উদ্ধার করবেন|
  17. সন্ধ্যায, সকালে, দুপুরে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি| আমি তাঁকে বলব, কোন্ বিষয় আমাকে ক্লেশগ্রস্ত করে এবং তিনি আমার কথা শোনেন|
  18. আমি অনেক যুদ্ধ করেছি| সর্বদাই ঈশ্বর আমায় উদ্ধার করেছেন এবং নিরাপদে ফিরিয়ে এনেছেন|
  19. ঈশ্বর, আমার কথা শোনেন| সেই অনন্ত রাজা অবশ্যই আমায় সাহায্য করবেন|
  20. কিন্তু আমার শত্রুরা ঈশ্বরকে ভয় করে না বা তাঁকে শ্রদ্ধাও করে না| তারা তাদের হৃদয় এবং জীবন বদলাবে না|
  21. ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং নিজের বন্ধুদের আক্রমণ করে|
  22. আমার শত্রুরা খুব মসৃণভাবে কথা বলে, শান্তির কথা বললেও ওরা যুদ্ধের পরিকল্পনা করে| ওদের কথা মাখনের মত মসৃণ, কিন্তু ঐসব কথা ছুরির মতই কাটে|
  23. তোমার য়োদ্ধাদের প্রভুর কাছে সমর্পণ কর তিনি তোমাদের যত্ন নেবেন| ঈশ্বর ভালো লোকদের পরাজিত হতে দেবেন না| [24 ] তোমার চুক্তির অঙ্গ অনুসারে, ঐসব খুনী ও মিথ্যাবাদীদের অর্ধেক জীবন শেষ হওয়ার আগেই হে ঈশ্বর আপনি ওদের কবরে পাঠান এবং আমার চুক্তির একটি অংশ হিসেবে আমি আপনাতে আস্থা রাখব|

অধ্যায় 56 ^^

  1. ঈশ্বর, লোকে আমায় আক্রমণ করেছে তাই আমার প্রতি কৃপা করুন| ওরা সর্বক্ষণ ধরে আমার সঙ্গে য়ুদ্ধ করে চলেছে, আমায় তাড়া করে চলেছে|
  2. আমার শত্রুরা ক্রমাগত আমায় আক্রমণ করে চলেছে| ওখানে অসংখ্য য়োদ্ধা আছে|
  3. যখন আমি ভীত হয়ে পড়ি তখন আপনাতে আমার বিশ্বাস স্থাপন করি|
  4. আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি ভয় পাই না| মানুষ আমার কী করবে! আমার প্রতি ঈশ্বরের শপথের জন্য আমি তাঁর প্রশংসা করি|
  5. শত্রুরা সব সময় আমার কথাকে বিকৃত করে| সর্বদাই ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে|
  6. আমাকে হত্যা করবার একটা পথ খুঁজে পাবার আশায ওরা একসঙ্গে লুকিয়ে থেকে আমার গতিবিধি লক্ষ্য করে|
  7. ঈশ্বর, ওদের অন্য দেশে বিদায করে দিন| হে ঈশ্বর, ওদের দুষ্ট কাজের জন্য ওদের শাস্তি দিন| আপনার ক্রোধ দেখান এবং ঐসব জাতিদের পরাজিত করুন|
  8. আপনি জানেন য়ে আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্য়স্ত| আমি য়ে কত কেঁদেছি তাও আপনি জানেন| আপনি নিশ্চয় আমার চোখের জলের হিসেব রেখেছেন|
  9. তাই যখন আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তখন আমার শত্রুদের পরাজিত করুন| আমি জানি আপনি তা করতে পারবেন| কারণ আপনিই আমার ঈশ্বর!
  10. তাঁর প্রতিশ্রুতির জন্য আমি ঈশ্বরের প্রশংসা করি| আমার প্রতি তাঁর প্রতিশ্রুতির জন্য আমি প্রভুর প্রশংসা করি|
  11. আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি ভয় পাই না| মানুষ আমার কী করবে!
  12. ঈশ্বর, আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছি এবং যা প্রতিশ্রুতি দিয়েছি তা আমি পালন করবো| আমি আপনাকে আমার ধন্যবাদ উত্সর্গ নিবেদন করবো|
  13. কেন? কারণ আপনি আমাকে মৃত্যু থেকে উদ্ধার করেছেন| পরাজয় থেকে আপনি আমায় রক্ষা করেছেন| তাই আমি প্রকাশ্য দিবালোকে ঈশ্বরের উপাসনা করবো যাতে কেবলমাত্র জীবিত লোকেরা দেখতে পায়|

অধ্যায় 57 ^^

  1. ঈশ্বর, আমার প্রতি ক্ষমাশীল হোন| সদয় হোন কেননা আমার আত্মা আপনাতে বিশ্বাস রাখে| যখন সমস্যা আসে, তখন আমি সুরক্ষার জন্য আপনার কাছে আসি|
  2. আমি পরাত্‌পর ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি| ঈশ্বর সম্পূর্ণভাবে আমার যত্ন নেন!
  3. স্বর্গ থেকে তিনি আমায় সাহায্য দেন ও রক্ষা করেন| যারা আমায় অবদমিত করে তাদের তিনি পরাজিত করেন|আমার প্রতি ঈশ্বর তাঁর প্রকৃত ভালোবাসা প্রদর্শন করেন|
  4. আমার জীবন সঙ্কটাপন্ন| শত্রুরা আমার চারদিকে ঘিরে রয়েছে| ওরা মানুষখেকো সিংহদের মত, ওদের দাঁতগুলো তীরের মত তীক্ষ্ণ, ওদের জিভগুলো তরবারির মত ধারালো|
  5. হে ঈশ্বর, আপনি স্বর্গের চেয়েও ওপরে| আপনার মহিমা পৃথিবীকে আবৃত করে|
  6. আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে| ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে| ওরা আমার পথে একটা গভীর গর্ত খুঁড়েছে যাতে আমি ওর মধ্যে পড়ে যাই, কিন্তু ওরা নিজেরাই তার মধ্যে পড়ে গেছে!
  7. কিন্তু ঈশ্বর আমায় নিরাপদে রাখবেন| তিনি আমায় সাহস দেবেন| আমি তাঁর প্রশংসা করবো|
  8. হে আমার আত্মা, জেগে ওঠো! হে সারেঙ্গী, হে বীণা, তোমাদের সঙ্গীত শুরু কর! এস আমরা উষাকালকে জাগিয়ে তুলি|
  9. আমার প্রভু সকলের কাছে আমি আপনার প্রশংসা করি| সব জাতির কাছেই আমি আপনার প্রশংসা করি|
  10. আপনার প্রকৃত ভালোবাসা, আকাশের উচ্চতম মেঘের থেকেও উচ্চ!
  11. হে ঈশ্বর, স্বর্গকেও অতিক্রম করে যাও| আপনার মহিমা পৃথিবীকে আবৃত করুক|

অধ্যায় 58 ^^

  1. ওহে বিচারকগণ, তোমরা তোমাদের বিচারে ন্যায় সঙ্গত নও| তোমরা সত্‌ভাবে লোকের বিচার করছো না|
  2. না, তোমরা শুধুই খারাপ কাজ করার কথা ভাবো| এই দেশে তোমরা হিংসাত্মক অপরাধসমূহ কর|
  3. সেই সব মন্দ লোক যখনই জন্মায় তখন থেকেই ওরা ভুল কাজ করতে শুরু করে| জন্ম থেকেই ওরা মিথ্যাবাদী|
  4. ওদের ক্রোধ সাপের বিষের মতই ভয়ঙ্কর এবং বধির গোখরে সাপের মত| ওরা সত্য কথা শুনতে অস্বীকার করে|
  5. গোখরে সাপরা সাঁপুড়ের বীণের সুর বা গান শুনতে পায় না| ঐসব মন্দ লোকরাও সেইসব সাপের মত, কারণ তারা কু-চক্রান্ত করে|
  6. প্রভু, ঐ লোকগুলো সিংহের মত| তাই হে প্রভু, ওদের দাঁতগুলো ভেঙে দিন|
  7. নর্দমা দিয়ে য়েমন জল গড়িযে যায়, ঐ লোকগুলোও য়েন সেভাবেই অদৃশ্য হয়ে যায়| পথের ধারে আগাছার মত ওরা য়েন বিনষ্ট হয়|
  8. ওরা শামুকের মত হোক, নড়বার সময় য়েন গলে গলে যায়| ওরা য়েন জন্ম-মৃত শিশুর মত কোনদিন দিনের আলো না দেখে|
  9. য়ে কাঁটাঝোপকে জ্বালানী হিসেবে বালিয়ে রান্নার পাত্র গরম করা হয় ওরা য়েন সেই কাঁটাঝোপের জ্বালানীর মত বিনষ্ট হয়|
  10. একজন সত্‌ লোক তখন খুশী হবে যখন সে দেখবে তার প্রতি করা অন্যায় কাজের জন্য মন্দ লোকরা শাস্তি পাচ্ছে| সে সেই রকম সৈনিকের মত হবে য়ে তার সমস্ত শত্রুদের পরাজিত করেছে|
  11. যখন এটা ঘটবে, তখন লোকে বলবে. “সত্‌ লোকেরা সত্যিই পুরস্কৃত| সত্যই একজন ঈশ্বর আছেন যিনি পৃথিবীর বিচার করেন|”

অধ্যায় 59 ^^

  1. ঈশ্বর আমাকে আমার শত্রুদের হাত থেকে রক্ষা করুন| যারা আমার সঙ্গে লড়াই করতে এসেছে তাদের পরাজিত করতে আমায় সাহায্য করুন|
  2. সেই সব লোক যারা মন্দ কাজ করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| ঐসব খুনীদের হাত থেকে আমায় রক্ষা করুন|
  3. দেখুন শক্তিশালী লোকরা আমার জন্য অপেক্ষা করছে| যদিও আমি কোন পাপ বা অপরাধ করিনি তবুও ওরা আমায় হত্যা করার জন্য অপেক্ষা করছে|
  4. আমি কোন ভুল করি নি কিন্তু আমাকে আক্রমণ করার জন্য ওরা এখানে ছুটে এসেছে| প্রভু, উঠুন এবং এসে আমায় সাহায্য করুন| দেখুন কি ঘটছে|
  5. প্রভু, আপনিই সর্বশক্তিমান ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর! উঠুন এবং ঐসব লোককে শাস্তি দিন| ঐসব বদ বিশ্বাসঘাতকদের প্রতি এতটুকু দয়া দেখাবেন না|
  6. ঐসব লোকরা কুকুরের মত যারা সন্ধ্যা বেলায় ক্রুদ্ধ গর্জন করতে করতে এবং রাস্তায় ঘুরতে ঘুরতে শহরে আসে|
  7. ওদের হুমকি ও অপমান শুনুন| ওরা ঐসব নির্মম কথাগুলো বলছে| কিন্তু ওরা খেয়াল করে না কারা তা শুনছে|
  8. প্রভু ওদের আপনি উপহাস করুন| ওদের সকলকে বিদ্রূপ করুন|
  9. আমি আপনার উদ্দেশ্যে আমার বন্দনা গান করবো| ঈশ্বর, উঁচু পর্বতে আপনিই আমার নিরাপদ স্থান|
  10. ঈশ্বর আমায় ভালোবাসেন এবং তিনি আমাকে জয়ী হতে সাহায্য করবেন| তিনি আমায় শত্রুদের পরাজিত করতে সাহায্য করবেন|
  11. হে ঈশ্বর, ওদের নিছক হত্যা করবেন না, নতুবা আমার লোকেরা তাদের ভুলে য়েতে পারে| কে তাদের জয় এনে দিয়েছে? হে আমার প্রভু এবং রক্ষাকারী, আপনার ক্ষমতা বলে ওদের আপনি পরাজিত করুন| ছত্রভঙ্গ করুন|
  12. ঐসব মন্দ লোক মিথ্যা কথা বলে ও অভিশাপ দেয়| ওরা যা বলেছে তার জন্য ওদের শাস্তি দিন| ওদেরই দম্ভের ফাঁদে ওদের পড়তে দিন|
  13. আপনার ক্রোধে ওদের ধ্বংস করে দিন| ওদের সম্পূর্ণরূপে বিনাশ করুন! সারা পৃথিবীকে বুঝতে দিন য়ে বয়ং ঈশ্বর ইস্রায়েলে শাসন করছেন!
  14. ঐসব মন্দ লোক, ঘেউ ঘেউ করা ভ্রাম্যমান কুকুরের মত, রাতের বেলায় শহরে এসেছে|
  15. তারা কিছু খাবারের খোঁজে ঘুরে বেড়াবে, কিন্তু কোন খাবার পাবে না, রাতে বিশ্রাম করবার জন্যও কোন জায়গা তারা খুঁজে পাবে না|
  16. কিন্তু সকালে, আমি আপনার প্রশংসা গান গাইবো| আমি আপনার প্রেমে আনন্দ উল্লাস করবো| কেন? কারণ উচ্চ পর্বতে আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল| সংকট এলে আমি আপনার কাছে ছুটে য়েতে পারবো|
  17. আপনার প্রশংসা করে আমি গান গাইবো| কেন? কারণ উচ্চ পর্বতে আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল| আপনি সেই ঈশ্বর যিনি আমায় ভালোবাসেন!

অধ্যায় 60 ^^

  1. হে ঈশ্বর, আপনি আমাদের ওপর ক্রুদ্ধ ছিলেন| আপনি আমাদের বাতিল করে দিয়েছেন, আমাদের ধ্বংস করে দিয়েছেন| দয়া করে আমাদের পুনরুদ্ধার করুন|
  2. আপনিই ভূমিকম্প করিয়েছেন এবং পৃথিবীকে দ্বিধাবিভক্ত করেছেন| আমাদের পৃথিবী টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে| দয়া করে একে ঠিক করুন|
  3. আপনি আপনার লোকদের বহু সমস্যা দিয়েছেন| আমরা নেশাগ্রস্ত লোকদের মত টলমল করতে করতে পড়ে যাচ্ছি|
  4. যারা আপনাকে উপাসনা করে তাদের আপনি সতর্ক করেছেন| এখন তারা শত্রুদের হাত থেকে পালিয়ে য়েতে পারে|
  5. আপনার পরাক্রম প্রযোগ করে আমাদের উদ্ধার করুন! আমার প্রার্থনার উত্তর দিন এবং যাদের আপনি ভালোবাসেন তাদের রক্ষা করুন!
  6. ঈশ্বর তাঁর মন্দিরে কথা বলেছেন এবং এতে আমি খুব খুশী! তিনি বলেছেন, “আমার লোকদের সঙ্গে আমি এই ভূখণ্ড ভাগ করে নেব| আমি ওদের শিখিম দেবো| আমি ওদের সুক্কোতের উপত্যকা দেবো|
  7. গিলিয়দ এবং মনঃশি আমার হবে| ইফ্রযিম আমার মাথার শিরস্ত্রাণ হবে| যিহূদা হবে আমার বিচারদণ্ড|
  8. মোযাব দেশ আমার পা ধোযার গামলা হবে| ইদোম আমার জুতো বহনকারী ক্রীতদাস হবে| আমি পলেষ্টীয়দের পরাজিত করে বিজয় উল্লাসে চিত্কার করে উঠবো!
  9. কিন্তু ঈশ্বর, আপনি আমাদের ত্যাগ করলেন! আমাদের সৈন্যদের সঙ্গে আপনি গেলেন না! তাই কে আমাকে ঐ দৃঢ় ও সুরক্ষিত শহরে নিয়ে যাবে? ইদোমের বিরুদ্ধে য়ুদ্ধ করতে কে আমায় নেতৃত্ব দেবে?
  10. ঈশ্বর, শত্রুদের পরাজিত করতে আমাদের সাহায্য করুন! জনগণ আমাদের সাহায্য করতে পারে না!
  11. একমাত্র ঈশ্বরই আমাদের শক্তিশালী করতে পারেন| একমাত্র ঈশ্বরই আমাদের শত্রুদের পরাজিত করতে পারেন!




Mini Disclaimer:

The information contained herein does not constitute the full body of knowledge regarding each subject discussed. The content contained herein is a starting point for you to either follow us via this website or do further research. The information contained herein is of an advanced level for those seeking higher answers.

* Conditions may apply.
** Some links are affiliate links.
*** Please read full Disclaimer here.




 * conditions may apply
Tikun Meditation Project ©™ 2021 - 2026 + Modified: 2026-07-03

The Tikun Project

 Top Of page Nav page 
 Please email a friend. Nav page Top Of page