|
Sponsored by Holy Books
অধ্যায় 21 ^^
- প্রভু, আপনার শক্তি রাজাকে সুখী রাখে| আপনি যখন তাকে রক্ষা করেন তখন সে অত্যন্ত খুশী হয়|
- রাজা যা যা চেয়েছিল, আপনি তাকে তাই দিয়েছেন| প্রভু, রাজা কিছু চেয়েছিল এবং আপনি তাকে ঠিক তাই দিয়েছেন সে যা চেয়েছিল|
- প্রভু, সত্যিই আপনি রাজাকে আশীর্বাদ করেছেন| আপনিই তার মাথায় সোনার মুকুট পরিযে দিয়েছেন|
- ঈশ্বর, রাজা আপনার কাছে জীবন চেয়েছিলো, আপনি তাকে তাই দিয়েছেন! আপনি তাকে দীর্ঘ জীবন দিয়েছেন, যা য়ুগ য়ুগ ধরে চলছে|
- আপনি রাজাকে জয়ের পথে পরিচালিত করেছেন এবং তাকে মহান গৌরব এনে দিয়েছেন| আপনি তাকে সম্মান এবং প্রশংসা দিয়েছেন|
- ঈশ্বর, সত্যিই আপনি রাজাকে চিরদিনের জন্য আশীর্বাদ করেছেন| যখন রাজা আপনার মুখ দর্শন করে, তখন সে ভীষণ খুশী হয়|
- রাজা প্রভুর ওপর আস্থা রাখে| হে পরাত্পর, তাকে হতাশ করবেন না|
- হে ঈশ্বর, আপনি আপনার শত্রুদের দেখাবেন য়ে আপনি শক্তিমান| যারা আপনাকে ঘৃণা করে, আপনার শক্তি তাদের পরাজিত করবে|
- হে প্রভু, আপনি যখন রাজার সঙ্গে থাকেন, তখন সে একটা জ্বলন্ত চুল্লির মত যা সব কিছুকেই পুড়িয়ে দেয়| তার ক্রোধ লেলিহান আগুনের মত জ্বলতে থাকে এবং সে শত্রুদের বিনাশ করে|
- আর তার শত্রুদের পরিবারসমূহ ধ্বংস হয়ে যাবে| তারা এই পৃথিবী থেকে সরে যাবে|
- কেন? কারণ ঐসব লোক প্রভু, আপনার বিরুদ্ধে খারাপ কাজের ফন্দি এঁটেছিল কিন্তু তারা সফল হতে পারে নি|
- প্রভু, ঐসব লোককে আপনি আপনার ক্রীতদাস করে রেখেছেন| আপনি ওদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধেছেন| আপনি ওদের গলায দড়ি পরিযেছেন| আপনি ওদের ক্রীতদাসের মত মাথা নত করিয়েছেন|
- প্রভু, আমরা আপনার মহত্বের গৌরব-গাথা গাইবো! হে প্রভু, আপনার বিরাটত্বে আপনি মহিমান্বিত হউন!
অধ্যায় 22 ^^
- হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর! কেন আপনি আমায় ছেড়ে চলে গেছেন? আপনি এত দূরে য়ে, আমাকে রক্ষা করতে পারবেন না! আপনি এত দূরে য়ে, আমার সাহায্যের জন্য চিত্কার ও শুনতে পাবেন না!
- ঈশ্বর আমার, সারাদিন ধরে আমি আপনাকে ডেকেছি| কিন্তু আপনি সাড়া দেন নি| সারারাত ধরে আমি আপনাকে ডেকেছি|
- ঈশ্বর, আপনি হলেন সেই পবিত্র একজন| আপনি রাজার মত থেকে যান| ইস্রায়েলের প্রশংসাই আপনার সিংহাসন|
- আমাদের পূর্বপুরুষরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন| হ্যাঁ, হে ঈশ্বর তাঁরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন এবং আপনি তাঁদের রক্ষা করেছেন|
- ঈশ্বর, আমাদের পূর্বপুরুষরা আপনার কাছে সাহায্যের জন্য কেঁদে পড়েছিলেন এবং তাঁরা তাঁদের শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন| তাঁরা আপনার ওপর আস্থা রেখেছিলেন এবং তাই তাঁরা আশাহত হন নি!
- সুতরাং, আমি কি কীট, মানুষ নই? লোকে আমার সম্পর্কে লজ্জা বোধ করে এবং আমাকে ঘৃণা করে|
- প্রত্যেকে যারা আমাকে দেখে, আমায় নিয়ে ঠাট্টা করে| তারা তাদের মাথা নাড়ায এবং আমায় জিভ ভেঙ্গায|
- তারা আমায় বলে. “প্রভুর কাছে সাহায্য চাও| হয়তো বা তিনি তোমার পরিত্রাণ করবেন| তিনি যদি সত্যিই তোমায় পছন্দ করেন, নিশ্চয়ই তিনি তোমায় উদ্ধার করবেন!”
- হে ঈশ্বর, এটাই প্রকৃত সত্য য়ে, একমাত্র আপনার ওপরেই আমি নির্ভর করি| এমন কি আমি যখন আমার মাযের বুকের দুধ খেতাম আপনি আমাকে আশ্বাস এবং স্বস্তি দিতেন|
- য়ে দিন আমি জন্মেছি, সে দিন থেকেই আপনি আমার ঈশ্বর| মাযের গর্ভ থেকে বেরিয়ে আসার পরেই আমি আপনার যত্নে লালিত হয়েছি|
- তাই, হে আমার ঈশ্বর, আমাকে ছেড়ে যাবেন না! কারণ সংকট নিকটবর্ত্তী| আমাকে সাহায্য করার মত কেউই নেই|
- আমার চারপাশে লোকজন রয়েছে, শক্তিশালী বলদের মত তারা আমার চারদিকে ঘিরে রয়েছে|
- তাদের মুখগুলো একটা গর্জনকারী সিংহের মত হাঁ করে খোলা, য়েন তার শিকারের দিকে সবেগে ছুটে যাচ্ছে|
- মাটিতে ফেলে দেওয়া জলের মত আমার শক্তি চলে গেছে| আমার অস্থিগুলো আলাদা হয়ে গেছে| আমি আমার সাহস হারিযে ফেলেছি!
- আমার শক্তিভাঙ্গা মৃত্ পাত্রের মতই শুকিয়ে গেছে| আমার জিভ তালুতে আটকে যাচ্ছে| আপনি আমাকে “মৃত্যুর ধূলায” পৌঁছে দিয়েছেন|
- আমার চারপাশে “কুকুর” ঘুরে বেড়াচ্ছে| সেই সব মন্দ লোকেদের দল আমাকে ফাঁদে ফেলেছে| সিংহের মত তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে|
- আমি আমার হাড়গুলো পর্য়ন্ত দেখতে পাচ্ছি| লোকজন আমার দিকে চেয়ে রয়েছে! তারা ক্রুর দৃষ্টিতে আমার দিকে তাকিযে আছে!
- ঐ লোকগুলো ওদের মধ্যে আমার কাপড়গুলো ভাগাভাগি করে নিচ্ছে| তারা আমার কাপড়ের জন্য ঘুঁটি চালছে|
- প্রভু, আমাকে ছেড়ে যাবেন না! আপনিই আমার শক্তি| শীঘ্রই আমাকে সাহায্য করুন!
- প্রভু, শত্রুর তরবারি হতে আমায় রক্ষা করুন| ওই সব কুকুরদের হাত থেকে আমার মূল্যবান জীবন রক্ষা করুন|
- আমাকে সিংহের মুখ থেকে রক্ষা করুন| বলদের শিং এর আঘাত থেকে আমায় রক্ষা করুন|
- প্রভু, আপনার সম্পর্কে আমি আমার ভাইদের বলবো| মহাসমাজের সামনে আমি আপনার প্রশংসা করব|
- তোমরা যারা প্রভুর উপাসনা কর, তারা প্রভুর প্রশংসা কর! হে ইস্রায়েলের উত্তরপুরুষগণ প্রভুর প্রতি সম্মান প্রদর্শন কর! হে ইস্রায়েলের মানুষ প্রভুকে ভয় ও শ্রদ্ধা কর|
- কেন? কারণ প্রভু দরিদ্র লোকদের তাদের সংকটে সাহায্য করেন| প্রভু তাদের জন্য লজ্জিত নন| যদি মানুষ তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না|
- প্রভু, মহাসমাজে আমার প্রশংসা আপনার কাছ থেকেই আসে| এইসব উপাসনাকারী ভক্তদের সামনে, আমার মানত করা বলি আমি আপনাকে উত্সর্গ করবো|
- দরিদ্র লোকরা খেয়ে তৃপ্ত হবে| তোমরা যারা প্রভুকে খুঁজছ, তারা তাঁর প্রশংসা কর! তোমাদের অন্তঃকরণ চিরজীবি হউক!
- তোমরা, সুদূর দেশগুলির জনগণ, প্রভুকে মনে রেখো এবং তাঁর কাছে ফিরে এস! য়ে সব মানুষ বিদেশে থাকে তারাও য়েন প্রভুরই উপাসনা করে|
- কেন? কারণ প্রভুই রাজা| তিনি সব জাতিকে শাসন করেন|
- বলিষ্ঠ এবং সুদেহী লোকেরা আহারান্তে ঈশ্বরের কাছে প্রণিপাত করবে| বস্তুতঃ সকলে যারা মারা যাবে এবং যারা ইতিমধ্যেই মারা গেছে তারা সকলেই ঈশ্বরের কাছে অবনত হবে!
- এবং ভবিষ্যতে আমাদের উত্তরপুরুষরা প্রভুর সেবা করবে| লোকে চিরদিন তাঁর কথা বলবে|
- প্রত্যেকটি প্রজন্ম তাদের শিশুদের কাছে ঈশ্বর য়ে ভাল জিনিসগুলি করেছেন সে সম্পর্কে বলবে|
অধ্যায় 23 ^^
- প্রভুই আমার মেষপালক| আমার যা কিছু চাই, সবসময় আমি তা-ই নেব|
- তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইযে দেন| তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন|
- তাঁর নামের মহিমা উপলদ্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন| তাঁর নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন|
- এমনকি, যদি আমি কবরের মত গাঢ় অন্ধকারময় কোন উপত্যকা দিয়ে হেঁটে যাই, আমি কোন বিপদের দ্বারা ভীত হব না| কেন? কারণ আপনি য়ে আমার সঙ্গে রয়েছেন প্রভু| আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখে|
- প্রভু, আপনি আমার শত্রুদের সামনে আমার টেবিল তৈরী করেছিলেন| আপনি আমার মাথায় তেল দিয়ে আমাকে অভিবাদন করেছিলেন| আমার পানপাত্র পরিপূর্ণ এবং তা উপচে পড়ছে|
- ধার্ম্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে| এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় ধরে বসে থাকবো|
অধ্যায় 24 ^^
- এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর| এই জগত্ এবং জগতের সব লোকও তাঁর|
- প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন| তিনি নদীসমূহের ওপর এই সব তৈরী করেছেন|
- কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে? কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?
- সেই সব লোক যারা মন্দ কাজ করে নি, সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি, সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয নি, যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে|
- ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে| ঐসব ভালো লোকরাও ঈশ্বর, তাদের পরিত্রাতাকে ভাল কাজই করতে বলে|
- সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে| তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়|
- হে ফটক সকল, তোমাদের মাথা তোল! হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন|
- কে সেই মহিমান্বিত রাজা? প্রভুই সেই রাজা| তিনিই পরাক্রমী সৈনিক| প্রভুই সেই রাজা, তিনিই যুদ্ধের নাযক|
- হে ফটক সকল তোমাদের মাথা তোল! হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন|
- কে সেই মহিমান্বিত রাজা? সর্বশক্তিমান প্রভুই সেই রাজা| তিনিই সেই মহিমান্বিত রাজা!
অধ্যায় 25 ^^
- প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি|
- হে আমার ঈশ্বর, আমি আপনাতে আস্থা রাখি| তাই আমাকে লজ্জিত করবেন না| আমার শত্রুরা য়েন আমার ওপর জয়লাভ না করে|
- যদি কোন ব্যক্তি আপনার ওপর নির্ভর করে, সে কখনও হতাশাগ্রস্থ হবে না| কিন্তু বিশ্বাসঘাতকরা হতাশ হবে| তারা কিছুই পাবে না|
- হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান| আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন|
- আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন| আপনিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা| প্রতিদিন আমি আপনার ওপর নির্ভর করি|
- হে প্রভু, আমার প্রতি দয়া করে আমায় স্মরণ করবেন| য়ে কোমল ভালোবাসা আপনি আমায় চিরদিন দিয়ে এসেছেন সেই ভালোবাসা আমার প্রতি প্রদর্শন করুন|
- আমার তরুণ বযসের কৃত কুকর্ম ও পাপ আপনি স্মরণে রাখবেন না| হে প্রভু, আপনার সুনামের জন্য, আমায় ভালোবেসে স্মরণ করবেন|
- প্রভু প্রকৃতপক্ষেই ভাল এবং সত্| তিনি পাপীদের ঠিক পথে জীবনযাপন করবার শিক্ষা দেন|
- যারা বিনীত, তাদেরই তিনি তাঁর পথগুলি শেখান| তিনি ন্যায়পথে তাদের পরিচালিত করেন|
- প্রভুই রাজা, যারা তাঁর চুক্তি এবং প্রতিশ্রুতি অনুসরণ করে তিনি তাদের প্রতি সত্যনিষ্ঠ হন|
- হে প্রভু, আমি অনেক পাপ কাজ করেছি| কিন্তু আপনার মহত্ব দেখাবার জন্য, আমি যা যা করেছিলাম, সেগুলো সবই আপনি ক্ষমা করেছেন|
- যদি কোন লোক প্রভুকেই অনুসরণ করবে বলে মনোনীত করে, তাহলে ঈশ্বর তাকে বেঁচে থাকবার শ্রেষ্ঠ রাস্তা দেখাবেন|
- সেই লোক ভাল জিনিস উপভোগ করতে পারবে, এবং তাঁর সন্তানরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূখণ্ড পাবে|
- প্রভু তাঁর গূঢ় কথা তাঁর অনুগামীদের বলেন| তাঁর চুক্তি সম্পর্কে তিনি তাদের শিক্ষা দেন|
- সাহায্যের জন্য আমি সর্বদাই প্রভুর দিকে চেয়ে থাকি| তিনি সর্বদাই আমাকে সমস্যার জাল থেকে মুক্ত করেন|
- হে প্রভু, আমি নিঃসহায় এবং নিঃসঙ্গ| আমার দিকে মুখ ফেরান, আমায় কৃপা করুন|
- আমাকে আমার সংকটসমূহ থেকে মুক্ত করুন| আমার সমস্যাগুলির সমাধান করতে আমায় সাহায্য করুন|
- আমার প্রচেষ্টা ও সমস্যার দিকে দৃষ্টিপাত করুন| আমার সকল পাপ থেকে আমায় ক্ষমা করে দিন|
- আমার য়েসব শত্রু আছে তাদের দিকে দেখুন| তারা আমায় ঘৃণা করে, আমায় আঘাত করতে চায়|
- হে ঈশ্বর, আমায় রক্ষা করুন এবং আমায় উদ্ধার করুন| আমি আপনার ওপর নির্ভর করি| দয়া করে আমায় হতাশ করবেন না|
- হে ঈশ্বর, আপনি প্রকৃতই ভাল| আমি আপনাতে নির্ভর করি, তাই আমায় রক্ষা করুন|
- হে ঈশ্বর, ইস্রায়েলের লোকদের, তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করুন|
অধ্যায় 26 ^^
- প্রভু, আমার বিচার করুন| আমি য়ে সত্ পথে জীবনযাপন করেছি তা প্রমাণ করে দিন| আমি কখনও প্রভুতে আস্থা রাখা থেকে বিরত হই নি|
- প্রভু আমায় পরীক্ষা করুন, আমার হৃদয় ও মনকে খুব ভালোভাবে দেখুন|
- আমি সর্বদাই আপনার কোমল ভালোবাসা দেখতে পাই| আপনার সত্যে আমি বাঁচি|
- আমি মিথ্যাবাদী ও কপটাচারীদের সঙ্গে নিজেকে যুক্ত করি না| আমি ঐসব অকেজো লোকদের সঙ্গে সংশ্লিষ্ট হই না|
- ঐসব অপরাধীদের দলগুলিকে আমি ঘৃণা করি| ঐসব শযতানদের দলে আমি য়োগ দেবো না|
- হে প্রভু আমি য়ে নিস্পাপ তা দেখাতে এবং আপনার য়জ্ঞবেদীতে যাওয়ার জন্য আমি আমার হাত ধুই|
- প্রভু আমি আপনার প্রশংসা গান গাই| আপনার সৃষ্টিকরা আশ্চর্য়্য় বিষয় সম্পর্কে আমি গান গাই|
- প্রভু আমি আপনার মন্দিরকে ভালোবাসি| আমি আপনার মহিমাময় তাঁবু ভালোবাসি|
- প্রভু আমাকে ঐসব পাপীদের দলভুক্ত করবেন না| ঐসব খুনীদের সঙ্গে আমার জীবন গ্রহণ করবেন না|
- ঐ লোকগুলো সব সময় অন্যদের প্রতারিত করে| খারাপ কাজ করার জন্য ওরা সর্বদাই উত্কোচ নিতে প্রস্তুত|
- কিন্তু আমি নির্দোষ| তাই হে ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং আমায় রক্ষা করুন|
- সব বিপদ থেকে আমি সুরক্ষিত| হে প্রভু, আমি আপনার মণ্ডলীগণের সামনে আপনার প্রশংসা করি|
অধ্যায় 27 ^^
- প্রভু, আপনিই আমার জ্যোতি এবং আমার পরিত্রাতা| আমি কাউকেই ভয় পাবো না! প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান, তাই কোন লোককেই আমি ভয় পাবো না|
- মন্দ লোকেরা আমায় আক্রমণ করতে পারে এবং আমার শত্রুরা আমায় ধ্বংস করবার চেষ্টা করতে পারে, তখন তারা হোঁচট খেয়ে পড়ে যাবে|
- যদি একদল সৈন্যও আমার চারদিকে ঘিরে থাকে, আমি ভয় করবো না| এমনকি যুদ্ধে যদি লোকজন আমায় আক্রমণ করে, আমি ভয় করবো না| কেন? কারণ আমি প্রভুকে বিশ্বাস করি|
- প্রভুর কাছ থেকে আমি কেবলমাত্র একটা জিনিসই চাইবো. “আমাকে সারাজীবন মন্দিরে তাঁর সৌন্দর্য়্য় দেখবার জন্য এবং তাঁকে সাক্ষাত্ করবার জন্য প্রভুর মন্দিরে বসে থাকতে দিন|”
- যখন আমি বিপদগ্রস্থ তখন প্রভুই আমায় রক্ষা করবেন| তাঁর তাঁবুতেই তিনি আমায় লুকিয়ে রাখবেন| তিনি আমাকে তাঁর নিরাপদ আশ্রয়ে তুলে নেবেন|
- আমার শত্রুরা আমায় ঘিরে রয়েছে| কিন্তু ওদের পরাজিত করতে প্রভু আমায় সাহায্য করবেন! তারপর আমি তাঁর তাঁবুতে বলি উত্সর্গ করবো| আনন্দধ্বনি করে আমি উত্সর্গ নিবেদন করব| প্রভুর সম্মানে আমি গান-বাজনা করবো|
- প্রভু আমার কথা শুনুন| আমায় উত্তর দিন| আমার প্রতি সদয় হোন|
- প্রভু, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই| আমার অন্তর থেকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই| আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আপনার সামনে এসেছি|
- প্রভু, আপনার দাস আমি, আমার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না| আমায় সাহায্য করুন! আমায় সরিয়ে দেবেন না! আমায় ফেলে চলে যাবেন না! ঈশ্বর আমার, আপনিই আমার পরিত্রাতা|
- আমার মা বাবা আমায় ছেড়ে চলে গেছেন| কিন্তু প্রভু আমায় গ্রহণ করেছেন| তিনি আমায় তাঁর আপনজন করে নিয়েছেন|
- প্রভু আমার প্রচুর শত্রু আছে| তাই আপনার পথ আমায় শেখান| আমায় সঠিক কাজ করতে শেখান|
- প্রভু, আমার বিরোধী পক্ষকে আমায় পরাজিত করতে দেবেন না| কারণ মিথ্যে সাক্ষীরা আদালতে আমার বিরুদ্ধে কথা বলেছে| আমার বিরুদ্ধে হিংসাত্মক কার্য়্য়কলাপ উদ্রেক করবার জন্য তারা এটা করেছিল|
- আমি প্রকৃতই বিশ্বাস করি য়ে, আমার মৃত্যুর পূর্বেআমি প্রভুর ধার্মিকতা দেখে যাবো|
- প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর| শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর!
অধ্যায় 28 ^^
- হে প্রভু, আপনি আমার শিলা| আপনার সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি| আমার প্রার্থনা থেকে কান ফিরিয়ে নেবেন না| যদি আপনি আমার ডাকে সাড়া না দেন, লোকে ভাববে আমি কবরের মৃত ব্যক্তির চেয়ে উন্নত কিছু নই|
- প্রভু, আমার দু হাত তুলে আপনার পবিত্রতম স্থানে আমি প্রার্থনা জানাই| যখন আমি আপনাকে ডাকি আমার ডাক শুনুন| আমার প্রতি কৃপা প্রদর্শন করুন|
- প্রভু, আমাকে খারাপ লোকদের একজন ভাববেন না| সেই সব লোক “সলোম” শব্দের দ্বারা তাদের প্রতিবেশীদের অভিনন্দন করে| কিন্তু মনে মনে তারা প্রতিবেশীদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটে|
- প্রভু, ঐসব লোক অন্যান্য লোকদের প্রতি মন্দ আচরণ করে| অতএব তাদের যাতে খারাপ হয় তাই করুন| য়েমন ওরা অন্যদের করেছিল|
- মন্দ লোকরা কখনই প্রভুর ভালো কাজগুলো বুঝতে পারে না| প্রভু য়ে সব ভালো কাজ করেন তা তারা দেখে না| না তারা বুঝতে চায় না, তারা শুধু ধ্বংস করতে চায়|
- প্রভুর প্রশংসা কর! তিনি আমার প্রতি করুণা করার প্রার্থনা শুনেছেন!
- প্রভুই আমার শক্তি, তিনিই আমার ঢাল| আমি তাঁকে বিশ্বাস করেছি| তিনি আমায় সাহায্য করেছেন| আমি প্রচণ্ড খুশী! এবং তাই আমি তাঁর প্রশংসা করে গান গাইছি|
- প্রভু যাকে পছন্দ করেন তাঁকে রক্ষা করেন| প্রভুই তাঁর শক্তি!
- ঈশ্বর আপনার লোকদের রক্ষা করেন| আপনার অধিকারভুক্ত যারা তাদের আশীর্বাদ করুন| তাদের আপনি চিরকালের জন্য নেতৃত্ব দিন এবং তাদের সম্মান দিন!
অধ্যায় 29 ^^
- হে ঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর! তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর|
- প্রভুর প্রশংসা কর এবং তাঁর নামের সম্মান কর! তোমরা পবিত্র বস্ত্র পরে তাঁর উপাসনা কর|
- প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়| মহিমান্বিত ঈশ্বরের রব মহাসমুদ্রের বজ্রধ্বনির মত|
- প্রভুর রব তাঁর শক্তি ঘোষণা করে| প্রভুর রব তাঁর মহিমা প্রকাশ করে|
- প্রভুর রব বিরাট বড় এরস গাছদের ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়| প্রভু লিবানোনের এরস গাছ ভেঙ্গে দিয়েছেন|
- প্রভু লিবানোনকে প্রকম্পিত করেছেন| দেখে মনে হয় য়েন একটি বাচ্চা বাছুর নাচছে| শিরিযোণপ্রকম্পিত হচ্ছে| দেখে মনে হয় য়েন একটা বাচ্চা ছাগল লাফাচ্ছে|
- বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে|
- প্রভুর রব মরুভূমিকে কাঁপিয়ে দিচ্ছে| প্রভুর রবে কাদেশ মরুভূমি কেঁপে উঠছে|
- প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়| প্রভু বনস্থলী ধ্বংস করেন| কিন্তু তাঁর পবিত্র মন্দিরে, লোকে তাঁর মহিমার গান গায|
- প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন|
- প্রভু তাঁর লোকদের শক্তি দেন| তিনি তাঁর লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন|
অধ্যায় 30 ^^
- প্রভু, আপনি আমায় আমার সংকটগুলি থেকে টেনে তুলেছেন| আপনি আমাকে আমার শত্রুদের হাতে পরাজিত হতে এবং বিদ্রূপ করতেও দেন নি| তাই আপনার প্রতি আমি সম্মান দেখাবো|
- প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম| এবং আমার প্রার্থনা শুনে আপনি আমায় আরোগ্য করে তুলেছেন|
- আপনি আমায় কবর থেকে টেনে তুলেছেন| আপনি আমায় বাঁচতে দিয়েছেন| মৃত্যু লোকের মৃত মানুষদের সঙ্গে আমাকে থাকতে হয় নি|
- ঈশ্বরের অনুগামীরা, প্রভুর প্রতি স্তবগান কর| তাঁর পবিত্র নামের প্রশংসা কর!
- যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন “মৃত্যু” ছিল তাঁর সিদ্ধান্ত| কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন “জীবন|” রাত্রে আমি লুটিযে পড়ে কাঁদি| পরদিন সকালে আমি আনন্দে গান গাই!
- যখন নিশ্চিন্তে ও নিরাপদে ছিলাম আমি ভেবেছিলাম কিছুই আমাকে আঘাত করতে পারবে না!
- হ্যাঁ, প্রভু যখন আপনি আমার প্রতি সদয় ছিলেন আমি অনুভব করেছিলাম কোন কিছুই আমাকে হারাতে পারবে না! কিন্তু যখন আপনি মুখ ঘুরিযে নিলেন আমি ভয়ে কাঁপতে লাগলাম|
- তাই, হে ঈশ্বর আমি ফিরে এসে আপনার কাছে প্রার্থনা করেছি| আমি আপনার কাছে করুণা প্রার্থনা করেছি|
- আমি বলেছিলাম, “হে ঈশ্বর, যদি আমি মরে কবরে যাই, তাতে কি ভালো হবে? মৃত লোকরা শুধুই ধূলোয় শুয়ে থাকে! তারা আপনার প্রশংসা করে না| আমরা য়ে আপনার ওপর কতখানি নির্ভর করতে পারি, তা তারা অন্যান্য লোদের বলে না|
- প্রভু আমার প্রার্থনা শুনুন এবং আমার প্রতি সদয় হোন! প্রভু আমায় সাহায্য করুন!
- আমি প্রার্থনা করেছিলাম এবং আপনি আমায় সাহায্য করেছেন! আপনি আমার কান্নাকে নৃত্যে পরিণত করেছেন| আপনি আমায় চটের বস্ত্র সরিয়ে দিয়ে আনন্দ দিয়ে ঢেকে দিয়েছেন|
- প্রভু আমার ঈশ্বর, আমি চিরদিন আপনার প্রশংসা করবো, তাই কখনই নীরবতা থাকবে না| সর্বদাই কোন একজন থাকবে, য়ে আপনার সম্মানের জন্য আপনার প্রশংসা গীত গাইবে|
অধ্যায় 31 ^^
- প্রভু, আমি আপনার ওপর নির্ভর করি| আমাকে হতাশ করবেন না| আমার প্রতি সদয় হোন এবং আমায় রক্ষা করুন|
- হে ঈশ্বর, আমার কথা শুনুন| শীঘ্রই আপনি এসে আমায় রক্ষা করুন| আপনি আমার নিরাপদ আশ্রয় হোন| আপনি আমার নিরাপদ দুর্গ হোন| আমায় সুরক্ষিত করুন!
- ঈশ্বর, আপনিই আমার শিলা, তাই, আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন|
- আমার শত্রুরা আমার সামনে এক ফাঁদ পেতে রেখেছে| ওদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করুন| আপনিই আমার নিরাপদ আশ্রয়|
- প্রভু, আপনিই সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি| আমার জীবন আমি আপনার হাতে সমর্পণ করলাম| আমায় উদ্ধার করুন!
- যারা মূর্ত্তিসমূহের পূজা করে, তাদের আমি ঘৃণা করি| আমি একমাত্র প্রভুকেই বিশ্বাস করি|
- হে ঈশ্বর, আপনার করুণায আমি খুব খুশী| আপনি আমার দুর্ভোগ দেখেছেন| আমার য়ে সব সমস্যা ছিল তাও আপনি জানেন|
- আপনি আমাকে আমার শত্রুদের হস্তগত করবেন না| ওদের ফাঁদ থেকে আপনি আমায় মুক্ত করবেন|
- প্রভু, আমার অসংখ্য সমস্যা আছে| তাই আমার প্রতি সদয় হন| আমি মানসিকভাবে এমন বিপর্য়স্ত য়ে কেঁদে কেঁদে আমার চোখ ব্যথা করছে| আমার গলা ও পেট জ্বালা করছে|
- আমার জীবন দুঃখে শেষ হতে চলেছে| দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমার বছরগুলি কাটছে| আমার সংকটগুলি আমার সব শক্তিকে কেড়ে নিচ্ছে| আমার সব শক্তি, আমায় ত্যাগ করছে|
- শত্রুরা আমায় ঘৃণা করছে| আমার প্রতিবেশীরাও আমায় ঘৃণা করছে| সমস্ত আত্মীয়রা আমার সঙ্গে রাস্তায় দেখা করে| তারা আমাকে ভয় পায় এবং এড়িয়ে চলে|
- হারিযে যাওয়া যন্ত্রপাতির মত লোকরা আমাকে ভুলে গেছে|
- লোকরা আমার সম্পর্কে য়ে সব ভয়ঙ্কর কথা বলে, তা আমি শুনি| ঐসব লোক আমার বিরুদ্ধে গেছে| ওরা আমায় মেরে ফেলার চক্রান্ত করেছে|
- হে প্রভু, আমি আপনাতে আস্থা রাখি| আপনিই আমার ঈশ্বর|
- আমার জীবন আপনার হাতে রয়েছে| আমার শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন| কিছু লোক আমায় তাড়া করছে| ওদের হাত থেকে আমায় রক্ষা করুন|
- দয়া করে আপনার দাসকে অভ্য়র্থনা করুন এবং গ্রহণ করুন| আমার প্রতি সদয় হোন এবং আমাকে রক্ষা করুন!
- প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছি, তাই আমি হতাশ হবো না, মন্দ লোকেরা হতাশ হবে| ওরা নীরবে কবরে যাবে|
- ঐসব মন্দ লোক নিজেদের সম্পর্কে বড়াই করে এবং সত্ লোকেদের সম্পর্কে মিথ্যা কথা বলে| ঐসব মন্দ লোকেরা প্রচণ্ড উদ্ধত| কিন্তু য়ে মুখ দিয়ে ওরা মিথ্যা কথা বলে তা নীরব হয়ে যাবে|
- হে ঈশ্বর, আপনার অনুগামীদের জন্য আপনি অনেক ভালো জিনিষ বাঁচিয়ে রেখেছেন| যারা আপনাকে বিশ্বাস করে তাদের জন্য সকলের সামনেই আপনি ভাল কাজ করেন|
- সত্ লোকদের আঘাত করার জন্য মন্দ লোকরা একসঙ্গে জড় হয়| ঐসব মন্দ লোক লড়াই শুরু করতে চায়| কিন্তু আপনি সেই সব সত্ লোকদের লুকিয়ে রাখেন এবং তাদের রক্ষা করেন| আপনার নিজের আশ্রয়ে আপনি তাদের রক্ষা করেন|
- প্রভু ধন্য! সারা শহর যখন শত্রুদের দ্বারা বেষ্টিত, তখন তিনি আমার প্রতি, তাঁর আশ্চর্য়্য় করুণা দেখিয়েছেন|
- আমি ভীত হয়ে বলেছিলাম, “আমি এমন এক জায়গায় রয়েছি সেখানে ঈশ্বরও আমাকে দেখতে পাবেন না|” কিন্তু হে ঈশ্বর, আপনার সাহায্য চেয়ে আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আপনি আমার উচ্চস্বরের প্রার্থনা শুনেছিলেন|
- হে ঈশ্বরের অনুগামীরা, তোমরা অবশ্যই প্রভুকে ভালোবেসো! যারা প্রভুর প্রতি নিষ্ঠাবান, প্রভু তাদের রক্ষা করেন| কিন্তু যারা নিজের ক্ষমতা নিয়ে দম্ভ করে প্রভু তাদের শাস্তি দেন| তারা তাদের প্রাপ্য শাস্তি পায়|
- তোমরা যারা প্রভুর সাহায্যের জন্য প্রতীক্ষা করছো, তারা সাহসী হও, শক্তিশালী হও!
অধ্যায় 32 ^^
- একজন ব্যক্তি, যার পাপসমূহ ক্ষমা করা হয়েছে, সে প্রকৃতই ধন্য| যার পাপ মুছে দেওয়া হয়েছে, সেই লোকও সত্যিই ধন্য|
- একজন ব্যক্তি সত্যিকারের সুখী যখন প্রভু তাকে বলেন তার কোন দোষ নেই| সেই ব্যক্তি ভাগ্যবান, সে তার গোপন পাপ লুকিয়ে রাখে নি|
- ঈশ্বর, আমি বার বার আপনার কাছে প্রার্থনা করেছি, কিন্তু আমার গোপন পাপের কথা আমি বলিনি| তাই য়তবার আমি প্রার্থনা করেছি, ততবারই আমি দুর্বল হয়ে পড়েছি|
- দিন রাত আপনি আমার জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছেন| গ্রীষ্মকালের শুকনো জমির মত আমি শুকিয়ে গিয়েছিলাম|
- তখন আমি আমার সব পাপ প্রভুর কাছে স্বীকার করার সিদ্ধান্ত নিলাম| প্রভু, আমি আপনাকে আমার পাপের কথা বলেছি| আমার কোন অপরাধ আমি লুকিয়ে রাখিনি এবং আপনি আমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন!
- এই কারণে, হে ঈশ্বর, সব অনুগামীদের আপনার প্রতি প্রার্থনা করা উচিত্| এমনকি, যখন প্লাবনের মত বিপর্য়যগুলি অন্যদের ওপর আসে, তখনও তারা আপনার অনুগামীদের কাছে আসবে না|
- হে ঈশ্বর, আমার কাছে আপনিই লুকোনোর স্থান| আমার সমস্যা থেকে আপনি আমায় রক্ষা করেছেন| আপনি আমায় ঘিরে থাকেন এবং আমায় রক্ষা করেন| তাই আপনি য়ে ভাবে আমায় উদ্ধার করেছেন আমি তারই গান গাই|
- প্রভু বলেন, “য়ে পথে তুমি বাঁচবে আমি তোমাকে সেই পথের শিক্ষা দেবো| আমি তোমায় সেই পথে পরিচালিত করবো| আমি তোমায় রক্ষা করবো এবং তোমার পথ প্রদর্শক হবো|
- একটা ঘোড়া বা গাধা যাদের বোধশক্তি নেই, তাদের মত নির্বোধ হযো না| এই সব জন্তুকে বশে আনতে গেলে, লোকদের বল্গা ও লাগাম ব্যবহার করা উচিত| এই সব জিনিস ছাড়া ঐসব জন্তু আপনার কাছে আসবে না|”
- মন্দ লোকদের কাছে অনেক যন্ত্রণা আসবে| কিন্তু যারা প্রভুতে আস্থা রাখে, তাঁর প্রকৃত ভালোবাসা তাদের ঘিরে থাকবে|
- ভালো লোকেরা, তোমরা আনন্দ কর এবং প্রভুতে আনন্দলাভ কর! তোমরা সত্ লোকেরা আনন্দ কর!
অধ্যায় 33 ^^
- হে ভালো লোকরা, তোমরা প্রভুতে আনন্দ কর! ভাল লোকদের পক্ষে তাঁর প্রশংসা করাই ভালো!
- বীণা বাজাও এবং প্রভুর প্রশংসা কর! দশতারা বাদ্যযন্ত্র সহযোগে প্রভুর গান গাও|
- তাঁর জন্য একটা নতুন গান গাও| অত্যন্ত সুন্দরভাবে বাজাও এবং আনন্দ ধ্বনি দাও!
- প্রভুর বাক্য সত্য| তিনি যা কিছু করেন, তাতে তোমরা নির্ভর করতে পারো|
- ঈশ্বর ন্যায়পরায়ণ হতে ও ভাল কাজ করতে ভালবাসেন| প্রভুর প্রকৃত ভালোবাসা পৃথিবীকে ভরিয়ে দেয়!
- প্রভু নির্দেশবাক্য উচ্চারণ করেছিলেন এবং এই পৃথিবী সৃষ্টি হয়েছিল| ঈশ্বরের মুখের নিঃশ্বাস থেকেই পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে|
- ঈশ্বর, সমুদ্রের জল এক জায়গায় জমা করেছেন| তিনি সমুদ্রকে তার জায়গায় রাখেন|
- সমগ্র পৃথিবীর সকলের উচিত্ ঈশ্বরকে ভয় এবং শ্রদ্ধা করা| জগতের প্রত্যেকটি মানুষের তাঁকে ভয় করা উচিত|
- কেন? কারণ ঈশ্বর একটি আজ্ঞা দেন এবং সেটি ঘটে| যদি তিনি বলেন “থাম” তাহলেই সবকিছু বন্ধ হয়ে যায়|
- প্রভু প্রত্যেকের উপদেশকেই অর্থহীন করে তুলতে পারেন| তিনি জাতিদের পরিকল্পনাগুলি মূল্যহীন করে দিতে পারেন|
- কিন্তু প্রভুর উপদেশ চিরন্তন সত্য| তাঁর পরিকল্পনাগুলো বংশপরম্পরায সত্য থাকে|
- যারা প্রভুকে তাদের ঈশ্বররূপে পেয়েছে তারা সত্যিই ধন্য| কেন? কারণ ঈশ্বরই তাদের তাঁর নিজের লোক হিসেবে মনোনীত করেছেন|
- প্রভু স্বর্গ থেকে নীচের দিকে তাকিযেছিলেন এবং সমস্ত লোকদের দেখেছেন|
- পৃথিবীতে যারা বসবাস করছে, তাঁর উচ্চ সিংহাসন থেকে তিনি সকলকে দেখেন|
- ঈশ্বর প্রত্যেকটি লোকের মন সৃষ্টি করেছেন| প্রত্যেকটি লোক কি ভাবছে ঈশ্বর তাও জানেন|
- একজন রাজা তাঁর বৃহত্ শক্তিতে উদ্ধার পায় না| একজন বলবান সৈনিক, তাঁর নিজের শক্তিতে রক্ষা পায় না|
- ঘোড়াগুলো যুদ্ধের বিজয় এনে দেয় না| এমনকি তাদের শক্তিও সৈন্যদের পালাতে সাহায্য করতে পারে না|
- তাঁর প্রকৃত ভালবাসায আস্থা রেখে, যারা প্রভুকে অনুসরণ করে, প্রভু তাদের ওপর লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্ন নেন|
- সেই সব লোককে ঈশ্বর মৃত্যু থেকে রক্ষা করেন| ক্ষুধার্ত অবস্থায় তিনি তাদের শক্তি দেন|
- তাই আমরা প্রভুর জন্য প্রতীক্ষা করবো| তিনি আমাদের সাহায্য করেন, রক্ষা করেন|
- ঈশ্বর আমাদের সুখী করেন, আমরা তাঁর পবিত্র নামে প্রকৃতই আস্থা রাখি|
- প্রভু, প্রকৃতই আমরা আপনার উপাসনা করি! তাই আমাদের প্রতি আপনার মহান ভালোবাসা দেখান|
অধ্যায় 34 ^^
- সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই| আমার মুখ সর্বদাই তাঁর প্রশংসা করে|
- হে বিনীত লোকরা, যখন আমি প্রভুর সম্পর্কে বড়াই করি তোমরা শোন এবং সুখী হও|
- আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা কর| এসো আমরা তাঁর নামের সম্মান করি|
- আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন| যা কিছু আমি ভয় করতাম, তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন|
- সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও, তিনি তোমায় গ্রহণ করবেন| লজ্জিত হযো না|
- এই দরিদ্র মানুষটি প্রভুকে ডেকে সাহায্য প্রার্থনা করে| প্রভু আমার কথা শুনেছেন এবং সব সমস্যা থেকে তিনি আমায় রক্ষা করেছেন|
- যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন| প্রভুর দূত তাদের রক্ষা করেন|
- প্রভু কতখানি ভালো তা দেখাবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ কর| য়ে প্রভুর ওপর নির্ভর করে সে সত্যিই সুখী হয়|
- তোমরা প্রভুর পবিত্র অনুগামীরা, প্রভুকে শ্রদ্ধা কর| কারণ অনুগামীদের কাছে প্রত্যেকটি জিনিস আছে যা তাদের প্রযোজন|
- বলবান লোকরাও ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়বে| কিন্তু যারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য যাবে, তারা সব ভালো জিনিসই পাবে|
- শিশুরা, আমার কথা শোন, আমি তোমাদের শিখিয়ে দেবো কেমন করে প্রভুকে শ্রদ্ধা করতে হয়|
- যদি কেউ জীবনকে ভালোবাসে এবং দীর্ঘ ও ভালো জীবনযাপন করতে চায়,
- তাহলে, সেই ব্যক্তি য়েন মন্দ কথা না বলে, সে য়েন মিথ্যা কথা না বলে|
- খারাপ কাজ করা বন্ধ করে দাও! ভালো কাজ কর| শান্তির জন্য কাজ কর| য়তক্ষণ না শান্তি পাও, ততক্ষণ তার পেছনে ছুটে বেড়াও|
- ভালো লোকদের প্রভু রক্ষা করেন| তিনি তাদের প্রার্থনা শোনেন|
- কিন্তু যারা খারাপ কাজ করে প্রভু তাদের বিরোধী| তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেন!
- প্রভুর কাছে প্রার্থনা কর এবং তিনি তোমার কথা শুনবেন এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন|
- যখন সংকট আসে তখন কযেকজন দম্ভ করা থেকে বিরত হয়| প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন|
- ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন|
- তাদের প্রত্যেকটি হাড় প্রভু রক্ষা করবেন| তাদের একটি হাড়ও ভাঙবে না|
- দুষ্ট লোকদের শযতানি তাদের ক্রমশঃ ধ্বংস করবে|
- প্রভু তাঁর দাসদের আত্মাকে রক্ষা করেন| যারা তাঁর ওপর নির্ভর করে তিনি তাদের বিনষ্ট হতে দেবেন না|
অধ্যায় 35 ^^
- হে প্রভু, আমার বিরোধীপক্ষের বিরুদ্ধে য়ুদ্ধ করুন! যারা আমার সঙ্গে য়ুদ্ধ করেছে তাদের সঙ্গে আপনি য়ুদ্ধ করুন!
- প্রভু, ঢাল এবং বর্ম তুলে নিন| উঠুন এবং আমায় সাহায্য করুন|
- বর্শা এবং বল্লম হাতে তুলে নিন এবং যারা আমার বিরুদ্ধে রয়েছে তাদের সঙ্গে য়ুদ্ধ কর| হে প্রভু আমার আত্মাকে বলুন, “আমি তোমায় উদ্ধার করবো|”
- লোক আমাকে হত্যা করতে চাইছে| ওদের পরাজিত এবং লজ্জিত করুন| এমন করুন য়েন ওরা পিছন ফিরে পালিয়ে যায়| ওরা আমায় আঘাত করার চক্রান্ত করছে| ওদের পরাজিত ও নাস্তানাবুদ করে ছাড়ুন|
- ওদের তুষের মত বাতাসে উড়িযে দিন| প্রভুর দূত য়েন ওদের ধাওযা করে|
- প্রভু ওদের পথ অন্ধকারময় এবং পিচ্ছিল করে দিন| প্রভুর দূত য়েন ওদের তাড়া করে|
- আমি ওদের কাছে কোন ভুল কাজ করিনি কিন্তু ঐসব লোক আমাকে ফাঁদে ফেলতে চাইছে| সম্পূর্ণ বিনা কারণে ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে|
- তাই প্রভু, ওদের নিজেদের ফাঁদেই ওদের ফেলুন| নিজেদের জালেই ওরা হোঁচট খাক্| কোন অজানা বিপদ য়েন ওদের উপরে বর্তায|
- তখন আমি প্রভুতে আনন্দ করবো| তিনি যখন আমায় উদ্ধার করবেন তখন আমি সুখী হবো|
- আমার সমস্ত সত্ত্বা দিয়ে আমি বলব, “প্রভু আপনার মত কেউই নেই| শক্তিশালী লোকেদের হাত থেকে আপনি একজন দুর্বল লোককে বাঁচিয়েছেন| আপনি একজন দরিদ্র লোককে উদ্ধার করেন যার কাছ থেকে লোকে চুরি করতে চেষ্টা করে|”
- একদল মিথ্যা সাক্ষী আমায় আঘাত করবার জন্য পরিকল্পনা করছে| ওরা আমায় নানা প্রশ্ন জিজ্ঞাসা করবে| আমি কিন্তু জানি না ওরা কি বিষযে বলছে|
- আমি কেবলমাত্র ভাল কাজই করেছি| কিন্তু ওরা আমার প্রতি খারাপ কাজই করবে| প্রভু, য়ে রকম ভালো জিনিস আমার প্রাপ্য তা আমায় দিন|
- যখন ওরা অসুস্থ হয়েছিলো, আমি ওদের জন্য দুঃখ পেয়েছিলাম| উপবাসের মাধ্যমে আমি সেই দুঃখ প্রকাশ করেছি| ওদের জন্য প্রার্থনা করে এটাই কি আমার প্রাপ্য?
- ঐসব লোকদের জন্য আমি দুঃখের পোশাক পরেছিলাম| ওদের আমি আমার বন্ধুর মত, এমন কি ভাইযের মত দেখেছিলাম| মাযের মৃত্যুর পর য়ে লোকটা কাঁদে আমি তার মতই দুঃখিত ছিলাম| ওদের দুঃখের কারণে আমি কালো কাপড় পরেছিলাম| দুঃখে মাথা নত করে আমি হাঁটাচলা করতাম|
- কিন্তু যখন আমি একটু ভুল করলাম, ওরা আমায় উপহাস করলো| ওরা আসলে প্রকৃত বন্ধু ছিল না| আমি ওদের চিনতামও না| কিন্তু চারিদিক থেকে ওরা আমায় ঘিরেছিল এবং আক্রমণ করেছিল|
- অত্যন্ত খারাপ ভাষায় ওরা আমায় বিদ্রূপ করেছে| ওরা আমার বিরুদ্ধে ক্রোধ দেখিয়ে দাঁত কিড়মিড় করে|
- হে আমার প্রভু, আর কতদিন আপনি এইসব খারাপ ঘটনা ঘটতে শুধুই দেখে যাবেন? ওরা আমায় ধ্বংস করতে চাইছে| হে প্রভু, আমার জীবন রক্ষা করুন| আমার প্রিয জীবনকে ওদের থেকে রক্ষা করুন| ওরা সিংহের মত হিংস্র|
- প্রভু মন্দিরের মহাসমাজে আমি আপনার প্রশংসা করবো| সেই বলবান জনতার সামনে আমি আপনার প্রশংসা করবো|
- ঐসব শত্রুকে কোন কারণেই আমাকে ঘৃণা করতে অথবা পরাজিত করতে দেবেন না| আমাকে ওদের বিদ্রূপের পাত্র হতে দেবেন না| ওদের গোপন পরিকল্পনার জন্য ওরা অবশ্যই শাস্তি পাবে|
- আমার শত্রুরা প্রকৃতপক্ষে শান্তির জন্য পরিকল্পনা করছে না| ওরা দেশের শান্তিপ্রিয লোকদের বিরুদ্ধে অনিষ্টকর কাজ করার জন্য গোপনে পরিকল্পনা করছে|
- শত্রুরা আমার সম্পর্কে বাজে কথা বলে চলেছে| ওরা মিথ্যা কথা বলে, ওরা বলে “হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কি করছো|”
- হে প্রভু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে কি ঘটছে| তাই, চুপ করে থাকবেন না| আমায় ছেড়ে যাবেন না|
- প্রভু, উঠুন! জাগুন! হে আমার প্রভু, আমার ঈশ্বর, আমার জন্য লড়াই করুন, আমাকে ন্যায় বিচার দিন|
- প্রভু, আমার ঈশ্বর, আপনার নিরপেক্ষতা দিয়ে আমার বিচার করুন| ঐ লোকগুলোকে আমার প্রতি বিদ্রূপ করতে দেবেন না|
- ওরা য়েন বলতে না পারে, “হ্যাঁ! এইতো আমরা যা চেয়েছি, তাই পেয়েছি!” ওরা য়েন বলতে না পারে, “আমরা ওকে ধ্বংস করেছি!”
- আমি আশা করি, আমার সব শত্রু লজ্জিত ও অপমানিত হবে| যখন আমার কিছু খারাপ হয়েছিল, তখন ওরা খুব খুশী হয়েছিল| ওরা ভেবেছিলো ওরা আমার থেকে বেশী ভালো! তাই, ওই সব লোক য়েন লজ্জা ও অবমাননায ঢেকে যায়|
- কিছু লোক চায় আমার ভালো হোক্| আমি আশা করি, ওরা প্রচণ্ড সুখী হবে! ওরা সব সময় বলে, “প্রভু মহান! যা তাঁর দাসের পক্ষে মঙ্গলকর, তিনি তাই চান|”
- তাই হে প্রভু, আমি লোকদের বলি, আপনি কত ভাল| প্রতিদিনই আমি আপনার প্রশংসা করি|
অধ্যায় 36 ^^
- একজন খারাপ লোক নিজের উপরেই খুব খারাপ আচরণ করে, যখন সে বলে, “আমি ঈশ্বরকে ভয় বা শ্রদ্ধা করবো না|”
- সেই লোক নিজের প্রতিই মিথ্যাচার করে| সেই লোক তার নিজের দোষ দেখে না| তাই সে ক্ষমাও চায় না|
- তার কথামাত্রই অকাজের মিথ্যা কথা| ঐ লোকের কোনদিন সত্য জ্ঞান হবে না এবং কোনদিন সে ভাল কাজ করতে শিখবে না|
- রাতের বেলায় সে অকাজের পরিকল্পনা করে সকালে উঠে সে কোনও ভাল কাজই করে না| এমনকি সে মন্দ করাকেও এড়িয়ে চলে না|
- হে প্রভু, আপনার প্রকৃত প্রেম আকাশ ছুঁযে যায়, আর আপনার আনুগত্য স্বর্গে পৌঁছায|
- হে প্রভু আপনার ধার্মিকতা উচ্চতম পর্বতের চেয়েও উঁচু| আপনার ন্যায়নীতি গভীরতম সমুদ্রের চেয়েও গভীর| প্রভু, আপনিই মানুষ এবং পশুদের রক্ষা করেন|
- আপনার বিশ্বস্ত প্রেমের চেয়ে মূল্যবান আর কিছুই নেই| লোকরা এবং দূতরা আপনার পাখার ছায়ায় আশ্রয় নেয|
- হে প্রভু, আপনার মন্দিরের ভাল জিনিস থেকে তারা নতুন শক্তি পায়| আপনার আনন্দ -নদী থেকে আপনি ওদের জল পান করতে দেন|
- প্রভু আপনার থেকেই জীবনের ঝর্ণা ধারা প্রবাহিত হয়! আপনার আলো আমাদের আলো দেখতে সাহায্য করে|
- প্রভু, যারা সত্যি সত্যিই আপনাকে চেনে, তাদের প্রতি আপনার ভালোবাসা অব্যাহত রাখুন| যারা আপনার প্রতি নিষ্ঠাবান আপনি তাদের মঙ্গল করুন|
- প্রভু অহঙ্কারী লোকদের হাতে আমাকে ধরা পড়তে দেবেন না| দুষ্ট লোকদের আমাকে ধরতে দেবেন না|
- ওদের কবরের ফলকে লিখে দিন, “এখানে দুষ্ট লোকদের দেহ পড়ে রয়েছে| ওদের ধ্বংস করা হয়েছে| আর কোনদিন ওরা জাগবে না|”
অধ্যায় 37 ^^
- দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না| যারা মন্দ কাজ করে, ওদের দেখে ঈর্ষান্বিত হযো না|
- মন্দ লোকরা সবুজ ঘাস-পাতার মত, যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায়|
- যদি তুমি প্রভুতে আস্থা রাখ এবং ভালো কাজ কর, তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভাল বস্তুগুলি উপভোগ করবে|
- প্রভুর সেবা করে নিজে উপভোগ কর এবং তাহলে তোমার যা প্রযোজন, তিনি তোমায় তাই দেবেন|
- প্রভুর ওপরে নির্ভর কর| তাঁকে বিশ্বাস কর, যা করার তিনি তাই করবেন|
- প্রভু তোমার ধার্ম্মিকতা ও ন্যায়নীতি মধ্যাহ্নের সূর্য়্য়ের মত উজ্জ্বল করুন|
- প্রভুকে বিশ্বাস কর এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা কর| মন্দ লোকরা যখন জয়ী হয় তখন হতাশ হযো না| দুষ্ট লোকেরা যখন কু-পরিকল্পনা করে জয়ী হয়, তখন মর্মপীড়া বোধ করো না|
- ক্রুদ্ধ হযো না! রাগে আত্মহারা হয়ে য়েও না! এতখানি হতাশ হয়ে য়েও না, যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়|
- কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে|
- খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না| তোমরা হয়তো তাদের খুঁজবে, কিন্তু ততদিনে তারা সবাই গত হয়েছে!
- বিনযী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে|
- মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটবে| ভালো লোকদের দিকে দাঁত কিড়মিড় করে ওরা ওদের ক্রোধ প্রকাশ করবে|
- কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন| ওদের য়ে কি হবে, তা তিনি দেখতে পান|
- মন্দ লোকরা তাদের তরবারি তুলে নেয, ওদের তীর তাক করে| ওরা দরিদ্র সহায়সম্বলহীন লোককে হত্যা করতে চায়| সত্ এবং ভালো লোকদের ওরা হত্যা করতে চায়.
- কিন্তু ওদের তরবারি ওদের বুকেই বিদ্ধ হবে, ওদের তীরও ভেঙ্গে যাবে|
- মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে মুষ্টিমেয কিছু সত্ লোক অনেক ভালো|
- কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু প্রভু সত্ লোকদের প্রতি যত্ন নেন|
- খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন| ওরা অনন্তকাল ধরে পুরস্কার পাবে|
- সংকট এলে সত্ লোকরা হতাশ হবে না| দুর্ভিক্ষের সময় ভালো লোকদের জন্য প্রচুর আহার থাকবে|
- কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে| ওদের উপত্যকা শুকিয়ে যাবে এবং পুড়ে যাবে| ওরা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে|
- একজন দুষ্ট লোক খুব তাড়াতাড়ি টাকা ধার করে, কিন্তু কখনও সেটা ফেরত্ দেয় না| কিন্তু ভালো লোক মুক্ত হাতে অপরকে দেয়|
- একজন ভালো লোক যদি লোকদের আশীর্বাদ করে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে| যদি সে অন্য়ের খারাপ চায়, তাহলে তারা ধ্বংসপ্রাপ্ত হবে|
- য়ে সৈন্য সাবধানে চলে, প্রভু তাকে সাহায্য করেন| প্রভু তাকে পড়ে য়েতে দেন না|
- যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে, প্রভু সেই সৈন্য়ের হাত ধরে তাকে পতন থেকে রক্ষা করেন|
- একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি| আমি কখনও ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখি নি| ভালো মানুষের সন্তানদের আমি কখনও খাবার ভিক্ষা করতে দেখি নি|
- একজন সত্ লোক মুক্ত হাতে অন্যকে দেয়| সত্ লোকদের সন্তানরা আশীর্বাদের মত|
- যদি তুমি খারাপ কাজ না কর, যদি তুমি ভালো কাজ কর, তুমি অনন্তকাল বেঁচে থাকবে|
- প্রভু ন্যায় ভালবাসেন| সাহায্য না করে তিনি তাঁর অনুগামীদের পরিত্যাগ করেন না| প্রভু তাঁর অনুগামীদের সর্বদাই রক্ষা করেন| কিন্তু দুষ্ট লোকদের তিনি বিনাশ করেন|
- সত্ লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্য পাবে| সেখানে তারা চিরদিন বাস করবে|
- একজন সত্ লোক সর্বদাই সুপরামর্শ দেয়| সে প্রত্যেকের জন্যই ন্যায্য সিদ্ধান্ত দেয়|
- তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে| তাই সে সত্ পথে বাঁচা থেকে বিরত হবে না|
- কিন্তু দুষ্ট লোকরা সব সময় সত্ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে|
- সত্ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে, তখন প্রভু সত্ লোকদের ত্যাগ করেন না| ঈশ্বর কখনই সত্ লোকদের দোষী বলে বিচারে সাব্যস্ত হতে দেবেন না|
- ঈশ্বর যা বলেন তা কর এবং তাঁর সাহায্যের প্রতীক্ষা কর| যখন তিনি মন্দ লোকদের জোর করে তাড়িয়ে দেবেন, তখন প্রভু তোমাকেই জয়ী করবেন এবং তুমিই প্রভুর প্রতিশ্রুত রাজ্য পাবে|
- আমি একজন দুষ্ট লোককে দেখেছিলাম য়ে ছিল ক্ষমতাশালী| তার ছিল একটা স্বাস্থ্যবান সবুজ গাছের মতো একটি শক্তিশালী দেহ|
- পরে আমি সেই পথে গিয়েছি| আমি তাকে খুঁজেছি, কিন্তু পাইনি|
- সত্ এবং পবিত্র হও| শান্তিপ্রিয লোকরা অনেক উত্তরপুরুষ পাবে|
- কিন্তু যারা ঈশ্বরের বিধান ভাঙ্গে তারা সম্পূর্ণ বিনষ্ট হবে| এবং তাদের উত্তরপুরুষদেরও দেশ থেকে সরিয়ে দেওয়া হবে|
- প্রভু সত্ লোকেদের রক্ষা করেন| সত্ লোকেরা যখন সংকটে পড়ে, তখন প্রভুই তাদের আশ্রয়|
- প্রভু সত্ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন| সত্ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন|
অধ্যায় 38 ^^
- প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমার সমালোচনা করবেন না| রাগান্বিত অবস্থায় আমায় শাস্তি দেবেন না|
- প্রভু আপনি আমায় আঘাত করেছেন| আপনার তীর আমার হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে|
- আপনি আমায় শাস্তি দিয়েছেন| এখন আমার সারা শরীর যন্ত্রণা করছে| আমি পাপ করেছিলাম, আপনি আমায় শাস্তি দিলেন| আমার সমস্ত হাড় ব্যথা করছে|
- মন্দ কাজ করার দাযে আমি অপরাধী| আমার সেই পাপের এত ভার য়ে আমি লজ্জায আমার মাথা তুলতে পারছি না|
- আমি মূর্খের মত কাজ করেছি| এখন আমার আছে দুর্গন্ধময় ক্ষতস্থান|
- এখন আমি সর্বদা বেদনায় বেঁকে রয়েছি| সারাদিনই আমি মানসিক অবসাদে কাটাই|
- আমার সারা শরীর জ্বরে টন্-টন্ করছে|
- আমি এমনই যন্ত্রণায় কাতর য়ে আমি কিছু অনুভব করতে পারছি না| আমার দ্রুত স্পন্দিত হৃদয় আমার আর্তনাদের কারণ!
- হে প্রভু, আপনি আমার তীব্র আর্তনাদ শুনেছেন| আমি কোন্ কোন্ জিনিসের আকাঙ্খী তা আপনি জানেন|
- আমার অন্তরে তীব্র ঘা দিচ্ছে| আমার সব শক্তি চলে গেছে এবং আমি অন্ধ হতে বসেছি|
- আমার অসুস্থতার জন্য আমার বন্ধু এবং প্রতিবেশীদের কেউই আমায় দেখতে আসে না| আমার পরিবারের কেউ আমার কাছে আসবে না|
- শত্রুরা যারা আমায় হত্যা করতে চায় তারা আমার নামে মিথ্যা রটনা করে| ওরা যারা আমায় হত্যা করতে চায়, আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে| সর্বদাই ওরা আমার বিষযে আলোচনা করছে|
- কিন্তু য়ে কানে শোনে না আমি তার মতই বধির| য়ে কথা বলতে পারে না, আমি তার মতই মূক হয়ে আছি|
- আমি সেই লোকের মত য়ে, লোকে তার সম্পর্কে কি বলছে, তা শুনতে পায় না| আমি যুক্তিতর্কে প্রমাণ করতে অক্ষম য়ে আমার শত্রুরা মিথ্যা বলছে|
- তাই প্রভু, আপনি আমায় বাঁচান| হে প্রভু, আমার ঈশ্বর, আপনি আমার হয়ে কথা বলুন|
- আমি যদি কিছু বলি, তবে আমার শত্রুরা আমায় নিয়ে মজা করবে| আমাকে অসুস্থ দেখলে তারা ভাববে কোন অন্যায় কাজের জন্য আমার শাস্তি হয়েছে|
- আমি জানি খারাপ করার জন্য আমি দোষী| আমার যন্ত্রণা আমি ভুলতে পারছি না|
- প্রভু, য়ে খারাপ কাজ আমি করেছি, তা আমি আপনাকে বলেছি| আমার পাপের জন্য আমি দুঃখিত|
- আমার শত্রুরা স্বাস্থ্য়বান ও বলবান| ওরা অনেক অনেক মিথ্যা কথা বলেছে|
- আমার শত্রুরা আমার প্রতি অনেক খারাপ আচরণ করেছে| আমি কিন্তু ওদের শুধু ভালো করেছি| আমি শুধুমাত্র ভাল কাজই করতে চেষ্টা করেছি, কিন্তু ওই সব লোক আমার বিরুদ্ধে গেছে|
- প্রভু আমায় ছেড়ে যাবেন না! হে আমার ঈশ্বর, আমার কাছে থাকুন!
- শীঘ্র এসে আমায় সাহায্য করুন! হে ঈশ্বর, আপনি আমায় রক্ষা করুন!
অধ্যায় 39 ^^
- আমি বলেছিলাম, “আমি যা বলবো সে সম্পর্কে সতর্ক থাকবো| আমার জিভকে আমাকে কোন পাপ করতে দেবো না| যখন আমি দুষ্ট লোকদের মধ্যে থাকবো তখন আমি চুপ করে থাকবো|”
- তাই আমি কিছু বলি নি| এমন কি আমি কোন ভালো কথাও বলি নি! কিন্তু আমি আরো বেশী যন্ত্রণা বোধ করছি|
- আমি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলাম| এ বিষযে আমি য়ত ভেবেছি, ততই ক্রুদ্ধ হয়েছি| তাই আমি কিছু বলি নি|
- হে প্রভু, আমায় বলে দিন, এখন আমার কী হবে? বলুন, আর কতদিন আমি বাঁচবো? আমাকে জানতে দিন আসলে আমার জীবন কত ছোট|
- হে প্রভু আপনি আমায় একটি স্বল্প আযু দান করেছেন| আপনার তুলনায় আমার জীবন কিছুই নয়| প্রত্যেকটি মানুষের জীবন মেঘের মতই যা তাড়াতাড়ি মিলিযে যায়| কোন মানুষই চিরদিন বাঁচবে না|
- আমাদের জীবন দর্পণের প্রতিবিম্বের মত, আমাদের সমস্যারও প্রকৃত কোন মূল্য নেই| আমাদের মৃত্যুর পর কারা এই সব ভোগ করবে তা না জেনেই আমরা সারা জীবন ধরে জিনিসপত্র সংগ্রহ করে চলেছি|
- তাই প্রভু, আমি আর কী আশা রাখবো? আপনিই আমার আশা!
- প্রভু আমি য়ে সব মন্দ কাজ করেছি, তা থেকে আমাকে বাঁচান| আমাকে য়েন একজন দুষ্ট মূর্খের লজ্জ্বার সম্মুখীন হতে না হয়|
- আমি আমার মুখ খুলবো না| আমি কোন কিছুই বলবো না| প্রভু যা করণীয, আপনি তাই করেছেন|
- কিন্তু হে ঈশ্বর, আমাকে আর শাস্তি দেবেন না| আপনি যদি না থামেন আপনার হাতে আমি শেষ হয়ে যাবো!
- হে প্রভু, বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা দেবার জন্য, যারা ভুল কাজ করে, তাদের আপনি শাস্তি দেন| মথ য়েমন কাপড় কেটে নষ্ট করে, তেমন করে মানুষ যা ভালোবাসে, তা আপনি বিনষ্ট করে দেন| হ্যাঁ, আমাদের জীবন ক্ষুদ্র মেঘের মত, যা তাড়াতাড়ি মিলিযে যায়|
- প্রভু, আমার প্রার্থনা শুনুন! চিত্কার করে আমি য়ে প্রার্থনা করি তা শুনুন| আমার চোখের জলের দিকে তাকান| আমি একজন পথিক মাত্র য়ে এই জীবন আপনার সঙ্গে ভোগ করছি| আমার পূর্বপুরুষদের মত আমি ক্ষণিকের জন্য এখানে থাকবো|
- মৃত্যুর পূর্বে, আমার চলে যাওয়ার আগে, আমাকে একা থাকতে দিন, আমাকে সুখী হতে দিন|
অধ্যায় 40 ^^
- আমি প্রভুকে ডেকেছিলাম, তিনি তা শুনেছেন| তিনি আমার ডাক শুনেছেন|
- তিনি আমাকে কবর থেকে টেনে তুলেছেন| তিনি আমাকে সেই কাদাময় জায়গা থেকে টেনে তুলেছেন| তিনি আমায় উদ্ধার করে, আমাকে শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন| তিনি আমার পদস্খলন হতে দেন নি|
- প্রভু আমার মুখে নতুন গান দিয়েছেন, সেই গান দিয়ে আমি আমার ঈশ্বরের প্রশংসা করি| বহুলোক দেখতে পাবে আমার কি হবে এবং তারা ঈশ্বরের উপাসনা করবে| তাঁরা প্রভুকে বিশ্বাস করবে|
- সেই ধন্য য়ে প্রভুর উপর বিশ্বাস রাখে| যদি কেউ অপদেবতা এবং মূর্ত্তির দিকে সাহায্যের জন্য না যায় সে প্রকৃতই সুখী হবে|
- প্রভু, আমাদের ঈশ্বর, আপনি অনেক আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন! আমাদের জন্য আপনার ভীষণ ভালো পরিকল্পনা আছে| কোন লোকই তার সব তালিকা করতে পারবে না! আমি সেই সব জিনিসের কথা বার বার বলবো যা গুনে শেষ করা যায় না|
- আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনাবার কান দিয়েছেন| হে প্রভু আপনি আমাকে এটা বুঝতে দিয়েছেন| আপনি প্রকৃতপক্ষে উত্সর্গ বা শস্য় নৈবেদ্য কোনটাই চান নি| আপনি আসলে হোমবলি এবং পাপমোচনের নৈবেদ্যও চান না| কিন্তু আপনি যা চান তা হল অন্য আরো কিছু|
- তাই আমি বলেছি,. “এই য়ে আমি, আমায় গ্রহণ করুন| আমি এসেছি| আমার সম্পর্কে বইতে এমনই লেখা আছে|
- হে ঈশ্বর, আপনি যা চান, আমি সেইগুলোই করতে চাই| আমি আপনার শিক্ষামালাগুলো জানতে চাই|
- মহাসভায মানুষের সামনে আমি জয়ের কথা বলেছি| এবং প্রভু আপনি জানেন, সুসমাচার উচ্চারণ করা থেকে আমি কখনও বিরত হব না|
- আপনার কৃত মহত্ কীর্তি সম্পর্কে আমি বলেছি| আমার অন্তরেও আমি সে সব কথা গোপন রাখি নি| প্রভু আমি লোকদের বলেছি, নিজেদের বাঁচানোর জন্য তারা আপনার ওপর নির্ভর করতে পারে| আমি মহাসভায আপনার করুণা ও বিশ্বস্ততা গোপন করি নি|
- তাই, প্রভু আপনার করুণা আমার কাছে লুকোবেন না! আপনার করুণা ও বিশ্বস্ততা দিয়ে আমায় রক্ষা করুন|”
- মন্দ লোকরা আমার চারদিকে জড় হয়েছে| তাদের গুনে শেষ করা যাবে না! আমি আমার পাপের আবর্ত্তে আটকে পড়েছি| আমি তা থেকে পালাতে পারছি না| আমার মাথার চুলের চেয়েও ওদের সংখ্য়া বেশী| আমি সাহস হারিযেছি|
- প্রভু আমার কাছে ছুটে আসুন, আমায় বাঁচান! প্রভু তাড়াতাড়ি এসে আমায় সাহায্য করুন!
- ঐসব মন্দ লোক আমায় হত্যা করতে চাইছে| প্রভু ঐসব লোককে হতাশ ও লজ্জিত করুন| ঐ লোকরা আমায় আঘাত করতে চাইছে| ওরা য়েন লজ্জায ছুটে পালিয়ে যায়!
- ঐ মন্দ লোকরা আমায় নিয়ে হাসাহাসি করে| ঐসব লোক য়েন অবমাননায বোবা হয়ে যায়!
- কিন্তু তারা, যারা আপনার কাছে আসে য়েন সুখী হয় ও আনন্দ পায়| তারা আপনার হাতে উদ্ধার পেতে ভালবাসে| অতএব তারা বলুক, “প্রভুর প্রশংসা কর!”পরিচালকের প্রতি| দায়ূদের একটি গীত|
- প্রভু, আমি একজন দরিদ্র ও অসহায় মানুষ| আমায় সাহায্য করুন, আমায় রক্ষা করুন| হে আমার ঈশ্বর, আর দেরী করবেন না!
|
|