|
Sponsored by Holy Books
অধ্যায় 126 ^^
- সিয়োন থেকে নির্বাসিত লোকদের প্রভু যখন ফিরিয়ে আনলেন, সেই সময় য়েন স্বপ্নের মতই ছিলো!
- আমরা আনন্দে ভরে গিয়েছিলাম এবং আনন্দে গান গেয়েছিলাম! তখন অন্যান্য জাতিতে সংবাদ ছড়িয়ে পড়লো, “ইস্রায়েলের লোকদের জন্য প্রভু বিস্ময়কর সব কাজ করেছেন|”
- হ্যাঁ, প্রভু আমাদের জন্য চমত্কার জিনিসগুলি করেছেন এবং এই বিষযে আমরা খুশী|
- হে প্রভু, মরুভূমিতে অতর্কিত বন্যার মত আমাদের ভাগ্যফিরিয়ে দিন|
- কোন ব্যক্তি যখন বীজ বোনে তখন হয়তো সে বিমর্ষ থাকে| কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশী হয়|
- যখন সে জমিতে বীজ বয়ে নিয়ে যায় তখন সে কাঁদতে পারে| কিন্তু যখন সে শস্য় ঘরে তোলে তখন সে খুশী হবে, আর উল্লাসে চিত্কার করবে!
অধ্যায় 127 ^^
- যদি প্রভু বয়ং একটি বাড়ী না তৈরী করেন, তাহলে নির্মাণকারীরা বৃথাই তাদের সময় নষ্ট করছে| যদি প্রভু বয়ং শহরের নজরদারি না করেন তাহলে রক্ষী বৃথাই তার সময় নষ্ট করছে|
- জীবিকার জন্য ভোরে ওঠা এবং অধিক রাত পর্য়ন্ত কাজ করা অবশ্যই সময়ের অপচয| ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের রাত্রে সুনিদ্রা দেন|
- শিশুরা ঈশ্বরেরই উপহার| তারা হল মাযের গর্ভ থেকে পাওয়া পুরস্কার|
- একজন যুবকের ছেলেরা একজন সৈনিকের তূণের ভেতর থেকে বেরিয়ে আসা তীরের মত|
- য়ে লোক তার তূণকে সন্তান দ্বারা পূর্ণ করে সে ধন্য হবে|সেই লোক কখনই পরাজিত হবে না| নগরের ফটকগুলিতে, তার সন্তানরা তাকে তার শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করবে|
অধ্যায় 128 ^^
- প্রভুর প্রত্যেকটি অনুগামীই সুখী| ঈশ্বর য়েভাবে চান তারা সেইভাবেই বাঁচে|
- যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে| তুমি সুখী হবে এবং তোমার ভাল হবে|
- গৃহে তোমার স্ত্রী ফলদাযী দ্রাক্ষালতার মতই হবে| তোমার সন্তানরা তোমার পোঁতা জলপাই গাছের মতই তোমার টেবিলের চারপাশে থাকবে|
- এই ভাবেই প্রভু তাঁর অনুগামীকে তাঁর প্রকৃত আশীর্বাদ দেবেন|
- সিয়োন থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন| সারা জীবন ধরে জেরুশালেমে তুমি তাঁর আশীর্বাদ উপভোগ কর|
- তুমি য়েন তোমার নাতি-নাতনিদের দেখার জন্য দীর্ঘ জীবন লাভ কর| ইস্রায়েলের শান্তি বজায় থাকুক|
অধ্যায় 129 ^^
- সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো| হে ইস্রায়েল, আমাকে ঐ শত্রুদের সম্পর্কে বল|
- সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো| কিন্তু তারা কখনই জয়ী হয় নি|
- আমার পিঠে গভীর ক্ষত না হওয়া পর্য়ন্ত তারা আমায় মেরেছিল| আমার দীর্ঘ গভীর ক্ষত হয়েছিল|
- কিন্তু মঙ্গলময় প্রভু দড়ি কেটে দিয়েছিলেন| আমাকে ঐ মন্দ লোকদের হাত থেকে মুক্ত করেছিলেন|
- যারা সিয়োনকে ঘৃণা করতো তারা পরাজিত হয়েছে| য়ুদ্ধ থামিযে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে গেছে|
- ঐ লোকগুলো ছাদের ওপর জন্মান ঘাসের মত| সেই ঘাস বেড়ে ওঠার আগেই মারা যায়|
- কজন শ্রমিক সেই ঘাস থেকে এক মুঠো দানাও পায় না| এক গাদা দানার জন্য সেখানে য়থেষ্ট ছিল না|
- পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন|” ওদের অভিনন্দন জানিয়ে লোকে বলবে না, “প্রভুর নামে আমরা তোমায় আশীর্বাদ করি|”
অধ্যায় 130 ^^
- হে প্রভু, আমি গভীর সংকটের মধ্যে পড়েছি, তাই সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি|
- হে আমার প্রভু, আমার কথা শুনুন| সাহায্যের জন্য আমার প্রার্থনা শুনুন|
- হে প্রভু, আপনি যদি লোকদের তাদের পাপ সমূহের জন্য শাস্তি দেন তাহলে কেউই আর জীবিত থাকবে না|
- প্রভু আপনার লোকদের ক্ষমা করে দিন| তাহলে আপনার উপাসনা করার মত লোক থাকবে|
- প্রভু আমায় সাহায্য করবেন আমি এই প্রতীক্ষায রয়েছি| আমার আত্মা তাঁর জন্য প্রতীক্ষা করে| প্রভু যা বলেন আমি তা বিশ্বাস করি|
- আমি আমার প্রভুর প্রতীক্ষায রয়েছি, য়েমন একজন প্রহরী সকাল হওয়ার প্রতীক্ষায থাকে|
- হে ইস্রায়েল, প্রভুকে বিশ্বাস কর| প্রকৃত প্রেম একমাত্র প্রভুতেই খুঁজে পাওয়া যায়| প্রভু আমাদের বারে বারে রক্ষা করেন এবং প্রভু ইস্রায়েলকে তাদের সব পাপের জন্যই ক্ষমা করবেন|
অধ্যায় 131 ^^
- হে প্রভু, আমি অহঙ্কারী নই| আমি কোন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হবার ভান করি না| এমন কি আমি বিরাট কিছু করবার চেষ্টাও করি না| আমি নিজেকে এমন কোন ব্যাপারে জড়াই না, যা খুব বড় ও আমার অসাধ্য|
- আমি শান্ত, আমার আত্মা শান্ত|
- মাযের কোলে পরিতৃপ্ত শিশুর মত আমার আত্মা শান্তিতে মগ্ন|ইস্রায়েল (তুমি) প্রভুকে বিশ্বাস কর| তাঁকে এখন বিশ্বাস কর, তাঁকে চিরদিন বিশ্বাস কর!
অধ্যায় 132 ^^
- প্রভু স্মরণে রাখবেন দায়ূদ কেমন কষ্ট পেয়েছিলেন|
- দায়ূদ প্রভুর কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন| দায়ূদ যাকোবের শক্তিমান ঈশ্বরের কাছে একটি বিশেষ প্রতিশ্রুতি করেছিলেন|
- দায়ূদ বলেছিলেন, “আমি আমার বাড়িতে যাবো না, আমি আমার বিছানায় শোব না|
- আমি ঘুমোতে যাব না| আমি আমার চোখকে বিশ্রাম দেবো না|
- য়তক্ষণ পর্য়ন্ত না আমি যাকোবের শক্তিমান ‘একজনের’ জন্য একটি বাসস্থান খুঁজে পাই ততক্ষণ পর্য়ন্ত আমি ওই সবের কোন কিছুই করবো না!”
- আমরা ইফ্রাথায সে সম্পর্কে শুনেছি| কিরিযত্ য়িযারিমে আমরা সাক্ষ্য সিন্দুক খুঁজে পেয়েছি|
- চল আমরা পবিত্র তাঁবুতে যাই| চল আমরা সেই চৌকিতে উপাসনা করি যেখানে প্রভু তাঁর পা রাখেন|
- হে প্রভু, আপনি এবং আপনার শক্তির সিন্দুকউত্থান করুন এবং বিশ্রাম স্থানে ফিরে আসুন|
- হে প্রভু, আপনার যাজকরা ধার্ম্মিকতায সজ্জিত| আপনার নিষ্ঠাবান অনুগামীরা প্রচণ্ড সুখী|
- আপনার সেবক দায়ূদের ভালোর জন্য, আপনার মনোনীত রাজাকে বাতিল করবেন না|
- প্রভু দায়ূদে কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছেন| প্রভু দায়ূদের প্রতি বিশ্বস্ত থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন| প্রভু প্রতিশ্রুতি দিয়েছেন য়ে, দায়ূদের পরিবার থেকেই রাজারা আসবে|
- প্রভু বলেছেন, “দায়ূদ, যদি তোমার সন্তানরা আমার চুক্তি এবং য়ে বিধিসমূহ আমি তাদের শিখিয়েছি তা মানে তাহলে সর্বদাই তোমার পরিবারের কোন একজন, তোমার নিজের বংশধর, রাজা হবে|”
- তাঁর মন্দিরের স্থান হিসেবে প্রভু সিয়োনকে মনোনীত করেছেন| তাঁর গৃহ (মন্দির) হিসেবে তিনি সেই স্থানই চেয়েছিলেন|
- প্রভু বলেছিলেন, “চিরদিনের জন্য এটাই আমার স্থান হবে| আমার থাকার স্থান হিসেবে আমি এই জায়গাকে মনোনীত করেছি|
- প্রচুর খাদ্য দিয়ে আমি এই শহরকে আশীর্বাদ করবো| এমনকি দরিদ্র মানুষরাও প্রচুর খাদ্য পাবে|
- আমি যাজকদের পরিত্রাণ দিয়ে সজ্জিত করবো| আমার অনুগামীরা সুখী হবে|
- এই স্থানে আমি দায়ূদকে শক্তিশালী করবো| আমার দ্বারা মনোনীত রাজার জন্য আমি একটি প্রদীপ দেব|
- দায়ূদের শত্রুদের আমি লজ্জায ঢেকে দেবো| কিন্তু দায়ূদের রাজ্যকে আমি বাড়িযে তুলবো|”
অধ্যায় 133 ^^
- যখন ভাইরা সঙঘবদ্ধ হয়ে একত্রিত বসে তখন সেটা কত সুন্দর ও মনোরম|
- এটা য়েন সেই সুগন্ধি তেলের মত য়ে তেল হারোণের মাথায় ঢালা হয়েছে এবং তার মাথা থেকে মুখ ও দাড়ি বেযে তার বিশেষ বস্ত্রে গড়িযে পড়েছে|
- এটা হর্ম্মোণ পর্বত থেকে আগত মৃদু বৃষ্টির মত য়েটা সিয়োন পর্বতের ওপর ঝরে পড়ছে|কারণ সিয়োনে প্রভু তাঁর আশীর্বাদ দিয়েছিলেন, অনন্তকালের জীবনের আশীর্বাদ|
অধ্যায় 134 ^^
- তোমরা প্রভুর দাসরা যারা সারা রাত ধরে মন্দিরে তাঁর সেবা কর!
- সেবকগণ দুহাত তুলে তোমরা প্রভুর প্রশংসা কর|
- প্রভু সিয়োন থেকে তোমাদের আশীর্বাদ করুন| প্রভু আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন|
অধ্যায় 135 ^^
- প্রভুর প্রশংসা কর! প্রভু নামের প্রশংসা কর! হে প্রভুর দাসগণ, তাঁর প্রশংসা কর!
- তোমরা যারা প্রভুর মন্দিরে দাঁড়িয়ে আছো, আমাদের ঈশ্বরের মন্দিরের আঙিনায, তারা তাঁর প্রশংসা কর|
- প্রভুর প্রশংসা কর, কারণ তিনি ভালো| তাঁর নামের প্রশংসা কর, কারণ তা অত্যন্ত মনোরম|
- প্রভু যাকোবকে মনোনীত করেছেন| ইস্রায়েল ঈশ্বরের অধিকারভুক্ত|
- আমি জানি প্রভু মহান! আমাদের প্রভু সব দেবতাদের চেয়ে মহান!
- স্বর্গে এবং পৃথিবীতে, সমুদ্র বা গভীর মহাসাগরে ঈশ্বর যা চান তাই করতে পারেন|
- ঈশ্বরই, সারা পৃথিবীতে মেঘ সৃষ্টি করেন| ঈশ্বরই বৃষ্টি এবং বিদ্য়ুত্ সৃষ্টি করেন এবং ঈশ্বরই বাতাস সৃষ্টি করেন|
- ঈশ্বর, মিশরবাসীদের প্রথম সন্তান এবং সেখানকার পশুদের প্রথম শাবককে ধ্বংস করেছিলেন|
- ঈশ্বর, মিশরে অনেক চমত্কার ও অলৌকিক কাজ করেছিলেন| এমনকি ফরৌণ এবং তার আধিকারিকদের জন্যও ঈশ্বর এই সব ঘটনা ঘটিযেছিলেন|
- ঈশ্বর অনেক জাতিকে পরাজিত করেছিলেন| অনেক শক্তিশালী রাজাকে ঈশ্বর হত্যা করেছিলেন|
- ইমোরীয়দের রাজা সীহোনকে ঈশ্বর পরাজিত করেছিলেন| বাশনের রাজা ওগকে ঈশ্বর পরাজিত করেছিলেন| কনানের সব রাজ্যগুলিকে ঈশ্বর পরাস্ত করেছিলেন|
- এবং তাদের ভূখণ্ডগুলি প্রভু ইস্রায়েলকে দিয়েছেন| তাদের ভূখণ্ড প্রভু তাঁর লোকদের দিয়েছেন|
- প্রভু আপনার নাম চিরদিন ধরে বিখ্য়াত থাকবে! প্রভু মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে|
- প্রভু জাতিগুলিকে শাস্তি দিয়েছিলেন| কিন্তু প্রভু তাঁর সেবকদের প্রতি সদয় ছিলেন|
- অন্যান্য লোকদের দেবতারা শুধুই সোনা ও রূপোর মূর্ত্তি| ওদের দেবতারা নিছকই মানুষের হাতের তৈরী মূর্ত্তি মাত্র|
- ওই মূর্ত্তিগুলোর মুখ ছিলো কিন্তু কথা বলতে পারতো না| ওই মূর্ত্তিগুলোর চোখ ছিলো কিন্তু দেখতে পারতো না|
- ওই মূর্ত্তিগুলোর কান ছিলো কিন্তু শুনতে পেতো না| ওই মূর্ত্তিগূলোর নাক ছিলো কিন্তু ঘ্রাণ নিতে পারতো না|
- য়ে লোকগুলো ওই মূর্ত্তিগুলো তৈরী করেছে তারাও ওই রকম হয়ে যাবে! কেন? কারণ ওরা বিশ্বাস করে য়ে মূর্ত্তিগুলোই ওদের সাহায্য করবে|
- হে ইস্রায়েলের পরিবারবর্গ, প্রভুর প্রশংসা কর! হে হারোণের পরিবার, প্রভুর প্রশংসা কর!
- হে লেবীয় পরিবার প্রভুর প্রশংসা কর! হে প্রভুর অনুগামীরা, প্রভুর প্রশংসা কর!
- সিয়োন থেকে, তাঁর গৃহ জেরুশালেম থেকে, প্রভু প্রশংসা প্রাপ্ত হন| প্রভুর প্রশংসা কর!
অধ্যায় 136 ^^
- প্রভুর প্রশংসা কর কারণ তিনিই মঙ্গলকর| তাঁর প্রকৃত প্রেম বিরাজমান থাকে|
- যিনি সব দেবতাদের দেবতা, সেই ঈশ্বরের প্রশংসা কর! তাঁর প্রকৃত প্রেম চিরবিরাজমান থাকে|
- সব প্রভুদের প্রভুকে প্রশংসা কর! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বরের প্রশংসা কর যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বরের প্রশংসা কর যিনি প্রজ্ঞা দিয়ে আকাশ সৃষ্টি করেছেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- শুষ্ক ভূখণ্ডকে তিনি সাগরে স্থাপন করেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর মহান আলোগুলো সৃষ্টি করেছেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- দিত্থকে শাসন করার জন্য ঈশ্বর সূর্য়্য় সৃষ্টি করেছেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- রাত্রিকে শাসন করার জন্য ঈশ্বর চাঁদ এবং তারা সৃষ্টি করেছেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- মিশরের প্রথম জাত মানুষ এবং প্রাণীকে ঈশ্বর হত্যা করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর তাঁর বিপুল শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে ছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর লোহিত সাগরের মধ্যে দিয়ে ইস্রায়েলকে পরিচালিত করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম অনন্তকাল অব্যাহত থাকে|
- ফরৌণ এবং সৈন্যবাহিনীকে ঈশ্বর লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর তাঁর লোকদের মরুভূমির মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর শক্তিশালী রাজাদের পরাজিত করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর বলবান রাজাদের পরাজিত করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর তাদের ভূখণ্ড ইস্রায়েলকে দিয়েছিলেন| তাঁর প্রকৃত প্রেম চিরবিরাজমান থাকে|
- ঈশ্বর সেই ভূখণ্ড ইস্রায়েলকে উপহারস্বরূপ দিয়েছেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- যখন আমরা পরাজিত হয়েছিলাম, তখন ঈশ্বর আমাদের স্মরণে রেখেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- ঈশ্বর প্রত্যেকটি লোককে আহার দেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
- স্বর্গের ঈশ্বরের প্রশংসা কর| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
অধ্যায় 137 ^^
- বাবিলের নদীগুলির তীরে আমরা বসেছিলাম এবং যখন সিয়োনের কথা মনে পড়েছিল, তখন আমরা কেঁদেছিলাম|
- আমরা আমাদের বীণাগুলি নিকটবর্তী বাইশী গাছে ঝুলিয়ে রেখেছিলাম|
- বাবিলের লোকরা যারা আমাদের অধিকার করেছিল, তারা আমাদের গান গাইতে বলেছিলো| ওরা আমাদের আনন্দের গান গাইতে বলেছিলো| ওরা আমাদের সিয়োন সম্পর্কে গান গাইতে বলেছিলো|
- কিন্তু বিদেশ বিভুঁইতে আমরা প্রভুর গান গাইতে পারি না!
- জেরুশালেম, কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে য়েন আমি বাজনা বাজাতে ভুলে যাই|
- জেরুশালেম কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে য়েন আবার আমি গান না গাই| আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে কখনও ভুলবো না|
- আমি প্রতিজ্ঞা করছি য়ে, জেরুশালেম সর্বদাই আমার শ্রেষ্ঠতম আনন্দ হবে| হে প্রভু, জেরুশালেমের পতনের দিন ইদোমীয়রা কি করেছিল মনে রাখবেন| তারা চিত্কার করে বলেছিল, “ভেঙ্গে ফেলো, আমূল ভেঙে ফেলো!”
- বাবিল তুমি ধ্বংস হয়ে যাবে! সেই লোকই ধন্য য়ে তোমার প্রাপ্য শাস্তি তোমাকে দেয়| সেই মানুষের প্রশংসা হোক য়ে লোক, তোমাকে সেই ভাবে আঘাত করে, য়েমন তুমি আমাদের আঘাত করেছিলে|
- সেই লোক ধন্য য়ে তোমাদের শিশুদের আঁকড়ে ধরে আর তাদের পাথরে পিষে ফেলে|
অধ্যায় 138 ^^
- ঈশ্বর, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনার প্রশংসা করি| সব দেবতার সামনে আমি আপনার গান গাইবো|
- ঈশ্বর, আপনার পবিত্র মন্দিরে আমি মাথা নত করে প্রণাম করি| আমি আপনার নাম প্রেম এবং নিষ্ঠার প্রশংসা করি| কারণ আপনার প্রতিশ্রুতি আপনার নামকে পৃথিবীর সব কিছুর উর্দ্ধে প্রতিষ্ঠা করেছে|
- ঈশ্বর, আমি আপনার সাহায্য চেয়েছিলাম| আপনি আমায় সাড়া দিয়েছেন! আপনি আমায় শক্তি দিয়েছেন|
- প্রভু, পৃথিবীর প্রত্যেকটা রাজা যখন শুনবে আপনি কি বলেন তখন তারা আপনার প্রশংসা করবে|
- তারা প্রভুর পথের বন্দনা গান গাইবে কারণ প্রভুর মহিমা অত্যন্ত মহান|
- যদিও ঈশ্বর মহিমান্বিত তথাপি তিনি নম্র ব্যক্তিদের সম্বন্ধে যত্ন নেন| আত্মগর্বী লোকরা কি করে তা ঈশ্বর জানেন, কিন্তু তিনি তাদের থেকে দূরে থাকেন|
- হে ঈশ্বর, আমি সংকটে পড়েছি, আমায় বাঁচিয়ে রাখবেন| শত্রুরা যদি আমার প্রতি ক্রুদ্ধ হয়, ওদের হাত থেকে আমায় রক্ষা করবেন|
- প্রভু, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব জিনিস আমায় দিন| প্রভু, আপনার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| প্রভু, আপনি আমাদের সৃষ্টি করেছেন| তাই আমাদের ছেড়ে যাবেন না|
অধ্যায় 139 ^^
- প্রভু আপনি আমায় পরীক্ষা করেছেন| আমার সম্পর্কে আপনি সবই জানেন|
- আমি কখন বসি এবং উঠি আপনি তাও জানেন| বহু দূর থেকেই আপনি আমার চিন্তা-ভাবনা জানতে পারেন|
- প্রভু, আমি কোথায যাই এবং আমি কোথায শুই তাও আপনি জানেন| আমি যা করি তার সবই আপনি জানেন|
- প্রভু, আমি কিছু বলার আগেই আপনি বুঝে যান আমি কি বলতে চাই|
- প্রভু, আপনি আমার সামনে পিছনে আমার চারদিকে রয়েছেন| নম্রভাবে আমার ওপর আপনার হাত রাখুন|
- আপনি যা জানেন তাতে আমি বিস্মযাভিভূত| এটা আমার বোধের অতীত|
- যেখানে যেখানে আমি যাই সর্বত্রই আপনার আত্মা বিরাজ করে| হে প্রভু, আমি আপনার কাছ থেকে পালাতে পারি না|
- হে প্রভু, যদি আমি স্বর্গলোকে যাই, আপনি সেখানে রয়েছেন| যদি আমি পাতালে যাই, আপনি সেখানেও রয়েছেন|
- প্রভু, যেখানে সূর্য়ের উদয হয় সেই পূর্বদিকে যদি আমি যাই আপনি সেখানে রয়েছেন| যদি আমি পশ্চিমের সমুদ্রে যাই সেখানেও আপনি রয়েছেন|
- সেখানেও আপনার ডান হাত আমায় ধরে থাকে এবং আমায় পরিচালিত করে|
- প্রভু, আমি আপনার কাছ থেকে লুকিয়ে থাকতে চাইতে পারি এবং বলতে পারি, “দিনের আলো এখন রাত্রিতে বদলে গেছে| নিশ্চয়ই অন্ধকার আমাকে লুকিয়ে দেবে|”
- কিন্তু অন্ধকার আপনার কাছে অন্ধকার নয়| প্রভু, রাত আপনার কাছে দিনের মতই উজ্জ্বল|
- প্রভু আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন| যখন আমি মাতৃদেহে ছিলাম তখনও আপনি আমার সম্পর্কে সব জানতেন|
- প্রভু, আমি আপনার প্রশংসা করি! আপনি অত্যন্ত বিস্ময়-বিহ্বলভাবে ও চমত্কারভাবে আমাকে সৃষ্টি করেছেন| আমি খুব ভালোভাবে জানি য়ে আপনি যা কিছু করেছেন সবই চমত্কার|
- আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন| মাযের দেহে লুকিয়ে যখন আমার শরীর বড় হচ্ছিলো তখন আপনি আমার অস্থি মজ্জাকে পর্য়ন্ত লক্ষ্য করেছিলেন|
- আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে দেখেছিলেন| আপনার গ্রন্থে আপনি সে সম্বন্ধে লিখে রেখেছেন| প্রত্যেকদিন আপনি আমার ওপর লক্ষ্য রেখেছেন| তার মধ্যে একটাও হারিযে যায় নি|
- আপনার চিন্তাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ| ঈশ্বর আপনি কত জানেন!
- যদি আমি আপনার চিন্তাগুলোকে গুনতে পারতাম, তারা সংখ্যায় সমস্ত বালুকণার চেয়ে বেশী হতো এবং যখন আমি শেষ করতাম, তখনও আমি আপনার সঙ্গে থাকতাম|
- ঈশ্বর, দুষ্ট লোকদের শেষ করে দিন| ওই ঘাতকদের আমার থেকে দূরে সরিয়ে নিন|
- ওই মন্দ লোকরা আপনার সম্পর্কে মন্দ কথা বলে| ওরা আপনার নাম সম্পর্কে বাজে কথা বলে|
- প্রভু যারা আপনাকে ঘৃণা করে আমি তাদের ঘৃণা করি| যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি|
- আমি তাদের পুরোপুরি ঘৃণা করি! আপনার শত্রুরা আমারও শত্রু|
- হে প্রভু, আমার দিকে দেখুন এবং আমার অন্তরকে জানুন| আমায় পরীক্ষা করুন এবং আমার চিন্তাগুলো জানুন|
- দেখুন কোন মন্দ চিন্তা আমার মনে আছে কিনা এবং আমাকে সেই পথে পরিচালিত করুন য়ে পথ চির বিরাজমান থাকে|
অধ্যায় 140 ^^
- প্রভু মন্দ লোকদের হাত থেকে আমায় রক্ষা করুন| নৃশংস লোকের থেকে আমায় রক্ষা করুন|
- ওই লোকরা মন্দ কাজ করার পরিকল্পনা করে| ওই লোকরা সর্বদাই লড়াই করে|
- ওদের জিভ বিষধর সাপের মত| ওদের জিভের নীচে সাপের মতই বিষ থাকে|
- প্রভু, দুষ্ট লোকদের থেকে আমায় রক্ষা করুন| নৃশংস লোকদের থেকে আমায় রক্ষা করুন| ওই লোকরা আমায় ফাঁদে ফেলবার জন্য আমায় তাড়া করে|
- ওই উদ্ধত লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে| আমাকে ধরার জন্য ওরা জাল বিছিযেছে| ওরা আমার পথে ফাঁদ পেতেছে|
- প্রভু, আপনিই আমার ঈশ্বর| প্রভু আমার প্রার্থনা শুনুন|
- প্রভু, আপনি আমার শক্তিশালী প্রভু| আপনি আমার পরিত্রাতা| আপনি আমার শিরস্ত্রাণের মত য়েটা যুদ্ধের সময় আমার মাথাকে রক্ষা করে| ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না| তাহলে ওরা নিজেদের ছাড়িযে যাবে|
- প্রভু, ঐ লোকরা দুষ্ট| ওরা যা চায় তা ওদের পেতে দেবেন না| ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না| নতুবা ওরা শক্তিশালী হয়ে উঠতে পারে|
- হে প্রভু, আমার শত্রুকে জয়ী হতে দেবেন না| ওরা সবসময়েই মন্দ ফন্দি আঁটে| ওদের খারাপ ফন্দিগুলো য়েন ওদের ক্ষেত্রেই ঘটে|
- ওদের মাথায় জ্বলন্ত কযলা ঢেলে দিন| আমার শত্রুদের আগুনে ফেলে দিন| ওদের কবরের মধ্যে নিক্ষেপ করুন যাতে ওরা আর ওখান থেকে উঠতে না পারে|
- প্রভু, ওই মিথ্যাবাদীদের বাঁচতে দেবেন না| ওই মন্দ লোকদের প্রতি য়েন মন্দ ঘটনাই ঘটে|
- আমি জানি প্রভু ন্যায়সঙ্গভাবে দরিদ্রদের বিচার করেন| ঈশ্বর সহায়হীত্থকে সাহায্য করেন|
- হে প্রভু, সত্ ও ভাল লোকরা আপনার নামের প্রশংসা করবে| সত্ লোকরা আপনার উপাসনা করবে|
অধ্যায় 141 ^^
- প্রভু, সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি| যখন আমি আপনার কাছে প্রার্থনা করি তখন আমার প্রার্থনা শুনুন| শীঘ্রই আমাকে সাহায্য করুন!
- প্রভু আমার প্রার্থনা গ্রহণ করুন| এটা য়েন জ্বলন্ত ধূপের সুগন্ধির মত হয়| এটা য়েন সান্ধ্য়কালীন উত্সর্গের মত হয়|
- প্রভু, আমি যা বলি সে সম্বন্ধে য়েন সাবধান হই| আমি যা বলি তাতেই আমাকে আনন্দিত হতে দিন| আমাকে খারাপ কাজের বাধ্য করতে দেবেন না|
- মন্দ কাজ করার আকাঙ্খা আমার মধ্যে থাকতে দেবেন না| মন্দ লোকরা যা করে আনন্দ পায় আমাকে তার সামিল হতে দেবেন না|
- একজন সত্ লোক আমার ভুল সংশোধন করিয়ে দিতে পারে| সেটা তারই দয়া| আপনার অনুগামীরা আমার সমালোচনা করতে পারে| সেটা ওদের পক্ষে ভালো কাজ হবে| তাও আমি মেনে নেবো| কিন্তু মন্দ লোকরা য়ে সব মন্দ কাজ করে তার বিরুদ্ধে আমি সর্বদাই প্রার্থনা করবো|
- ওদের শাসকদের শাস্তি পেতে দিন| তখন লোকে জানতে পারবে আমি সত্য বলেছিলাম|
- লোকে মাটি খোঁড়ে, জমি চাষ করে এবং সার ছড়িয়ে দেয়| একই রকমভাবে ওদের কবরের চারদিকে আমাদের হাড় ছড়ানো থাকবে|
- হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি| আমি আপনাকে বিশ্বাস করি| আমাকে মরে য়েতে দেবেন না|
- মন্দ লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে| আমাকে ওদের ফাঁদে পড়তে দেবেন না| ওরা য়েন ওদের ফাঁদে আমার ধরতে না পারে|
- দুষ্ট লোকরা নিজেরাই য়েন নিজেদের ফাঁদে পড়ে| এবং আমি য়েন অনাহত ভাবে চলে য়েতে পারি|
অধ্যায় 142 ^^
- আমি সাহায্যের জন্য প্রভুকে ডাকবো| আমি প্রভুর কাছে প্রার্থনা করবো|
- আমি প্রভুকে আমার সব সংকটের কথা বলবো| আমি প্রভুকে আমার অসুবিধার কথা বলবো|
- আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে| আমি সমর্পণ করতে প্রস্তুত| কিন্তু প্রভু জানেন আমার মধ্যে কি হচ্ছে|
- আমি চারদিকে দেখি, কিন্তু আমি আমার কোন বন্ধু দেখি না| আমার পালানোর কোন জায়গা নেই| কেউ আমাকে রক্ষা করার চেষ্টা করে না|
- তাই আমি প্রভুর কাছে উচ্চস্বরে সাহায্য প্রার্থনা করেছিলাম| প্রভু, আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল| প্রভু আপনিই আমায় বাঁচতে দিতে পারেন|
- হে প্রভু, আমার প্রার্থনা শুনুন কারণ আমি অসহায়| যারা আমায় তাড়া করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| ওই লোকগুলো আমার পক্ষে প্রচণ্ড শক্তিশালী|
- আমাকে এই ফাঁদ এড়িয়ে য়েতে সাহায্য করুন যাতে আমি আপনার নামের প্রশংসা করতে পারি| এবং ভালো লোকরা এসে আমার সঙ্গে উদয়াপন করবে, কারণ আপনি আমায় প্রযত্নে রেখেছিলেন|
অধ্যায় 143 ^^
- প্রভু আমার প্রার্থনা শুনুন| আমার প্রার্থনা শুনুন এবং তারপর আমার প্রার্থনার উত্তর দিন| আমাকে দেখান য়ে সত্যিই আপনি কত মঙ্গলকর ও বিশ্বস্ত|
- আমি আপনার দাস, আমাকে বিচার করবেন না| কারণ কোন জীবিত ব্যক্তি আপনার সামনে কখনই নির্দোষ বলে বিবেচিত হতে পারে না| সারা জীবন ধরে আমি কি কখনও নিস্পাপ বলে বিবেচিত হব|
- কিন্তু শত্রুরা আমায় তাড়া করেছে| তারা আমার জীবনকে ভেঙ্গে গুঁড়িযে মাটিতে মিশিয়ে দিয়েছে| দীর্ঘদিন আগে মরে যাওয়া লোকের মত ওরা আমাকে অন্ধকার কবরে ঠেলে দিচ্ছে|
- আমি ত্যাগ করতে প্রস্তুত| আমি আমার সাহস হারিযে ফেলেছি|
- কিন্তু দীর্ঘকাল আগে কি ঘটেছিলো আমার তা মনে আছে| বহু বিষয়, য়েগুলো আপনি করেছিলেন তার সম্বন্ধে আমি ভাবি| আপনার বিপুল ক্ষমতা দিয়ে আপনি যা করেছিলেন সে সম্পর্কে আমি বলে থাকি|
- প্রভু, আমার দু হাত তুলে আপনার কাছে প্রার্থনা করি, য়েমন করে শুকনো জমি বৃষ্টির প্রতীক্ষা করে তেমন করে আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করি|
- শীঘ্রই আমাকে উত্তর দিন প্রভু| আমি সাহস হারিযেছি| আমার থেকে বিমুখ হবেন না| কবরে শুয়ে থাকা মৃত লোকের মত আমাকে মৃত হতে দেবেন না|
- প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন| আমি আপনাতে বিশ্বাস রাখি| আমার যা করণীয তা আমায় দেখান| আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি!
- প্রভু আমি নিরাপত্তার জন্য আপনার কাছে এসেছি| শত্রুদের থেকে আমায় রক্ষা করুন|
- আমাকে দিয়ে আপনি কি করাতে চান তা আমায় দেখান| আপনি আমার ঈশ্বর| আপনার মহত্ উদ্দীপনা দিয়ে আমায় সঠিক পথে এগিয়ে দিন|
- প্রভু আমাকে বাঁচতে দিন, তাহলে লোকে আপনার নামের প্রশংসা করবে| আপনি য়ে প্রকৃতই মঙ্গলকর তা আমায় দেখান এবং শত্রুদের থেকে আমায় রক্ষা করুন|
- হে প্রভু, আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং যারা আমায় মেরে ফেলতে চাইছে সেই শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন| তাদের পরাজিত করুন এবং তাদের ধ্বংস করুন|
অধ্যায় 144 ^^
- প্রভু আমার শিলা, আমার নিরাপদ স্থান| প্রভুর প্রশংসা কর! প্রভু আমার হাতগুলোকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন| তিনি আমার আঙ্গুলগুলিকে সংগ্রামের জন্য প্রশিক্ষণ দেন|
- প্রভু আমায় ভালোবাসেন এবং রক্ষা করেন| উঁচু পাহাড়ে প্রভু আমার নিরাপদ আশ্রয়স্থল, প্রভুই আমায় উদ্ধার করেন| প্রভুই আমার ঢাল| আমি তাঁকে বিশ্বাস করি| আমার লোকদের তিনি আমার অধীনস্থ করেন|
- প্রভু, লোকরা কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? কেন আপনি আমাদের সম্বন্ধে যত্ন নেন|
- একজন লোকের জীবন বাতাসের ফুত্কারের মত| একজন মানুষের জীবন চলমান ছায়ার মত|
- প্রভু, আকাশ বিদীর্ণ করে নেমে আসুন| পর্বত স্পর্শ করুন ,পর্বত থেকে ধোঁযা বেরিয়ে আসবে|
- হে প্রভু, আপনি বিদ্য়ুতের চমক পাঠান এবং আমার শত্রুদের ছত্রভঙ্গ করুন| আপনার “তীরগুলি” নিক্ষেপ করুন এবং তাদের পালাতে বাধ্য করুন|
- প্রভু, স্বর্গ থেকে নেমে আসুন এবং আমায় রক্ষা করুন! শত্রুর সাগরে আমাকে ডুবে য়েতে দেবেন না| এই সব বিদেশীদের হাত থেকে আমায় রক্ষা করুন|
- এই শত্রুরা মিথ্যাবাদী| ওরা এমন কথা বলে যা সত্য নয়|
- প্রভু য়ে সব বিস্ময়কর কাজ আপনি করেন, সে সম্পর্কে আমি একটা নতুন গান গাইবো| দশতারা বীণা বাজিয়ে আমি আপনার প্রশংসা করবো|
- রাজাদের তাঁদের য়ুদ্ধসমূহে জয়ী হতে প্রভু সাহায্য করেন| প্রভু তাঁর দাস দায়ূদকে শত্রুর তরবারি থেকে রক্ষা করেছেন|
- এই বিদেশীর হাত থেকে আমায় রক্ষা করুন| এইসব শত্রুরা মিথ্যাবাদী| ওরা এমন কথা বলে যা সত্য নয়|
- আমাদের তরুণ ছেলেরা শক্ত গাছের মত| আমাদের কন্যারা প্রাসাদের অনুপম কারুকার্য়ের মত|
- আমাদের গোলাগুলি সব রকম ফসলে পূর্ণ| আমাদের চারণক্ষেত্রে হাজারে হাজারে মেষ রয়েছে|
- আমাদের সৈন্যরা সুরক্ষিত| কোন শত্রু জোর করে এখানে প্রবেশ করতে চাইছে না| আমরাও য়ুদ্ধ করতে যাচ্ছি না| রাস্তাগুলোতে লোকজন চিত্কার করছে না|
- এই রকম সময় লোকজন ভীষণ খুশী| প্রভু যদি বয়ং তাদের ঈশ্বর হন লোকজন ভীষণ খুশী হয়|
অধ্যায় 145 ^^
- হে আমার ঈশ্বর এবং রাজা, আমি আপনার প্রশংসা করি| চিরদিনের জন্য এবং অনন্তকালের জন্য আমি আপনার নামকে আশীর্বাদ করি|
- প্রতিদিন আমি আপনার প্রশংসা করি| চিরদিনের জন্য আমি আপনার নামের প্রশংসা করি|
- প্রভু মহান| লোকজন ভীষণভাবে তাঁর প্রশংসা করে| য়ে সব মহত্ কাজ তিনি করেন, তা আমরা গুনতে পারি না|
- প্রভু, আপনি যা করেন তার জন্য লোকজন চিরদিন আপনার প্রশংসা করবে| আপনি য়ে মহত্ কাজ করেন তার সম্পর্কে তারা বলবে|
- আপনার মহত্ব এবং মহিমা দুইই চমত্কার| আপনার বিস্ময়কর কাজ সম্পর্কে আমি বলবো|
- প্রভু, য়ে সব বিস্ময়কর কাজ আপনি করেন সে সম্পর্কে লোকে বলবে| আপনি য়ে সব মহত্ কাজ করেন সে সম্পর্কে আমি বলবো|
- আপনি য়েসব ভালো কাজ করেন সে সম্পর্কে লোকরা বলবে| লোকে আপনার ধার্ম্মিকতার গান গাইবে|
- প্রভু দয়াময় এবং ক্ষমাশীল| প্রভু স্থিতধী এবং প্রেমে পরিপূর্ণ|
- প্রতিটি লোকের জন্যই প্রভু মঙ্গলকর| প্রভু যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতিটি বস্তুর প্রতি তিনি করুণা প্রদর্শন করেন|
- প্রভু, আপনি যা করেন, তাই আপনাকে প্রশংসা এনে দেয়| আপনার অনুগামীরা আপনার প্রশংসা করে|
- তারা বলে আপনার রাজত্ব কত মহত্| তারা আপনার মহত্ব সম্বন্ধে বলে|
- তাই হে প্রভু, আপনি য়ে সব মহত্ কাজ করেন অন্য লোকেরা তা জানতে পারে এবং তারা জানতে পারে আপনার রাজত্ব কত বিশাল এবং গৌরবময়|
- প্রভু, আপনার রাজত্ব চির বিরাজমান থাকবে| আপনি চিরদিনই রাজত্ব করবেন|
- পতিত মানুষকে প্রভু উদ্ধার করেন| যারা সমস্যায় পড়ে প্রভু তাদের সাহায্য করেন|
- হে প্রভু, সমস্ত জীবিত প্রাণী তাদের খাদ্যের জন্য আপনার দিকে চেয়ে থাকে| এবং যথাসময়ে আপনি তাদের খাদ্য দেন|
- হে প্রভু, আপনি আপনার হাত খুলে দিন এবং জীবিত প্রাণীদের যা কিছু প্রযোজন তা দিন|
- প্রভু যা কিছু করেন তা সবই ভালো| যা কিছু তিনি করেন তা দেখিয়ে দেয় তিনি কত মঙ্গলকর এবং বিশ্বস্ত|
- যারা তাঁর সাহায্য প্রার্থনা করে, প্রভু ওই সব লোকের কাছেই থাকেন| তিনি তাঁর উপাসকদের অন্তরঙ্গ|
- তাঁর অনুগামীরা যা চান প্রভু তাই করেন| তিনি ওদের প্রার্থনার উত্তর দেন এবং ওদের রক্ষা করেন|
- যারা তাঁকে ভালোবাসে, প্রভু তাদের রক্ষা করেন| কিন্তু মন্দ লোকদের প্রভু বিনাশ করেন|
- আমি প্রভুর প্রশংসা করবো! সব লোক য়েন চিরদিন ধরে তাঁর পবিত্র নামের প্রশংসা করে|
অধ্যায় 146 ^^
- প্রভুর প্রশংসা কর! হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!
- আমার সারাজীবন ধরে আমি প্রভুর প্রশংসা করবো| সারা জীবন আমি তাঁর প্রশংসা করবো|
- সাহায্যের জন্য তোমরা নেতাদের ওপর নির্ভর কর না| লোকেদের বিশ্বাস কর না| কেন? কারণ লোকে তোমাকে বাঁচাতে পারে না|
- মানুষ মরে কবরে চলে যায়| তখন তাদের সাহায্যের সব পরিকল্পনা শেষ হয়ে যায়|
- কিন্তু যারা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায় তারা ভীষণ সুখী হয়| ওরা ওদের প্রভু ঈশ্বরের ওপর নির্ভর করে|
- প্রভুই স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন| প্রভু সমুদ্র এবং তার ভেতরের সব জিনিস সৃষ্টি করেছেন| প্রভু তাদের চিরদিন রক্ষা করবেন|
- নিস্পেষিত লোকদের জন্য প্রভু ঠিক কাজ করেন| ঈশ্বর ক্ষুধার্ত মানুষকে আহার দেন| কারাগারে বদ্ধ মানুষকে প্রভুই মুক্ত করেন|
- প্রভু অন্ধকে পুনরায দৃষ্টি দেন| যারা সমস্যায় পড়েছে, প্রভু তাদের সাহায্য করেন| য়ে সব লোকরা ভাল তাদের প্রভু ভালোবাসেন|
- আমাদের দেশে য়ে সব বিদেশীরা বাস করে তাদের প্রভু রক্ষা করেন| প্রভুই বিধবা ও অনাথদের দেখাশোনা করেন কিন্তু মন্দ লোকদের প্রভু বিনাশ করেন|
- প্রভু চিরদিনই শাসন করবেন! সিয়োন, তোমার ঈশ্বর চিরদিনই রাজত্ব করবেন! প্রভুর প্রশংসা কর!
অধ্যায় 147 ^^
- প্রভুর প্রশংসা কর কারণ তিনি মঙ্গলকর| আমাদের ঈশ্বরের কাছে প্রশংসার গান কর| তাঁর প্রশংসা করা ভালো এবং মনোরম|
- প্রভু জেরুশালেম শহরটি বানিয়েছেন| য়ে সব ইস্রায়েলীয়কে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিলো ঈশ্বর তাদের ফিরিয়ে এনেছিলেন|
- ঈশ্বর তাদের ভগ্নহৃদয় সারিযে তুলেছিলেন এবং তাদের ক্ষতের শুশ্রূষা করেছিলেন|
- ঈশ্বর তারা গণনা করেন এবং প্রত্যেকটিকে তাদের নাম ধরে ডাকেন|
- আমাদের প্রভু মহান| তিনি প্রচণ্ড শক্তিশালী| তিনি য়ে কত জানেন তার কোন সীমা নেই|
- বিনযী লোকদের ঈশ্বর সাহায্য করেন| কিন্তু মন্দ লোকদের তিনি হতবিহ্বল করে দেন|
- প্রভুকে ধন্যবাদ দাও| বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর|
- ঈশ্বর আকাশকে মেঘে ঢেকে দেন| ঈশ্বরই বৃষ্টি আনেন| ঈশ্বরই পাহাড়ে ঘাসের জন্ম দেন|
- ঈশ্বর প্রাণীকে খাদ্য দেন| ঈশ্বর নবীন পাখীদের আহার দেন|
- মানবিক ইচ্ছাসমূহ ঈশ্বরের মধ্যে থাকে না| যুদ্ধের শক্তিশালী ঘোড়াগুলো তিনি চান না|
- যারা তাঁর উপাসনা করে তাদের নিয়েই প্রভু সুখী| যারা তাঁর প্রকৃত প্রেমে বিশ্বাস রাখে ঈশ্বর তাদের নিয়েই খুশী হন|
- জেরুশালেম, প্রভুর প্রশংসা কর! সিয়োন, তোমার প্রভুর প্রশংসা কর!
- জেরুশালেম, তোমার ফটকগুলিকে ঈশ্বর দৃঢ় করেছেন এবং তোমার শহরের লোকজনকে ঈশ্বর আশীর্বাদ করেন|
- ঈশ্বর তোমাদের রাজ্য়ে শান্তি এনেছেন| সেজন্যই যুদ্ধের সময় শত্রুরা তোমাদের ফসল নিয়ে যায় নি এবং তোমাদের আহারের জন্য প্রচুর শস্য় আছে|
- ঈশ্বর পৃথিবীকে একটা আদেশ দিলে সে তত্ক্ষণাত্ তা পালন করে|
- য়তক্ষণ পর্য়ন্ত মাটি পশমের মত সাদা না হয়, ঈশ্বর ততক্ষণ তুষার পাত করেন| ঈশ্বরই শিলাবৃষ্টিকে বাতাসের মধ্যে ধূলোর মত উড়িযে নিয়ে যান|
- ঈশ্বর আকাশ থেকে শিলাবৃষ্টি বর্ষণ করান| তাঁর পাঠানো ঠাণ্ডা কেউ সহ্য করতে পারে না| য়ে মেঘ তিনি পাঠান কোন লোকই তাকে দাঁড় করাতে পারে না|
- তারপর ঈশ্বর আর একটা আদেশ দেন এবং আবার উষ্ণ বাতাস বইতে শুরু করে| বরফ গলতে শুরু করে এবং জল প্রবাহিত হয়|
- ঈশ্বর যাকোবকে তাঁর নির্দেশ দিয়েছিলেন| ঈশ্বর তাঁর নিয়ম ও বিধিগুলো ইস্রায়েলকে দিয়েছিলেন|
- অন্য কোন জাতির জন্য ঈশ্বর এসব করেন নি| তাঁর বিধিগুলো ঈশ্বর অন্য লোকদের শেখান নি| প্রভুর প্রশংসা কর|
অধ্যায় 148 ^^
- প্রভুর প্রশংসা কর! হে দূতগণ স্বর্গ থেকে প্রভুর প্রশংসা কর!
- তোমরা সব দূতগণ, প্রভুর প্রশংসা কর! তাঁর সেনাবাহিনীরপ্রভুর প্রশংসা কর!
- চন্দ্র ও সূর্য় প্রভুর প্রশংসা কর| আকাশের তারকাগণ এবং আলো তাঁর প্রশংসা কর!
- স্বর্গের উচ্চতম স্থানে প্রভুর প্রশংসা কর! হে আকাশের উর্দ্ধের জলরাশি, তাঁর প্রশংসা কর!
- প্রভুর নামের প্রশংসা কর| কারণ ঈশ্বর আদেশ দিয়েছিলেন এবং তাই প্রতিটি বস্তু অস্তিত্ব পেয়েছে!
- চিরদিন অব্যাহত থাকবার জন্য ঈশ্বর এই সব সৃষ্টি করেছেন| ঈশ্বর তাদের অনন্ত বিধিসমুহ দিয়েছেন|
- পৃথিবীর সব কিছুই প্রভুর প্রশংসা করে! মহাসাগরের বড় বড় সামুদ্রিক প্রাণীরা, প্রভুর প্রশংসা কর!
- আগুন ও শিলাবৃষ্টি, তুষার এবং ধোঁযা, এবং ঝোড়ো বাতাস সবই ঈশ্বর সৃষ্টি করেছেন|
- ঈশ্বর পাহাড় ও পর্বতমালা সৃষ্টি করেছেন, ফলের বৃক্ষসমুহ ও এরস গাছ সৃষ্টি করেছেন|
- সমস্ত প্রাণী ও গবাদি পশু এবং সরীসৃপ ও পাখি সৃষ্টি করেছেন|
- ঈশ্বরই পৃথিবীতে রাজাগণকে এবং জাতিগণকে সৃষ্টি করেছেন| ঈশ্বরই নেতাদের ও বিচারকদের সৃষ্টি করেছেন|
- ঈশ্বরই তরুণ তরুণীদের সৃষ্টি করেছেন| ঈশ্বরই বৃদ্ধ ও যুবকদের সৃষ্টি করেছেন|
- প্রভুর নামের প্রশংসা কর| চিরদিনের জন্য তাঁর নামের সম্মান কর! পৃথিবী এবং স্বর্গে যা কিছু রয়েছে, তারা সবাই প্রভুর প্রশংসা কর!
- ঈশ্বর তাঁর মানুষদের শক্তিশালী করবেন| লোক ঈশ্বরের অনুগামীদের প্রশংসা করবে| লোকে ইস্রায়েলের প্রশংসা করবে| ওরা সেই লোক যাদের জন্য ঈশ্বর লড়াই করেন, প্রভুর প্রশংসা কর!
অধ্যায় 149 ^^
- প্রভুর প্রশংসা কর! প্রভু নতুন যা করেছেন তার জন্য একটা নতুন গান গাও! যেখানে তাঁর অনুগামীরা একসঙ্গে জড় হয়, সেই সমাজে তাঁর প্রশংসা কর|
- ইস্রায়েলকে তাদের স্রষ্টাকে নিয়ে আনন্দ করতে দাও| সিয়োনের লোককে তাদের রাজাকে নিয়ে আনন্দ করতে দাও|
- লোকেরা বীণা ও খঞ্জনী বাজাক এবং নাচতে নাচতে ঈশ্বরের প্রশংসা করুক!
- ঈশ্বর তাঁর লোকদের প্রতি প্রসন্ন| ঈশ্বর তাঁর বিনম্র লোকদের জন্য এক বিস্ময়কর জিনিস করেছেন| তিনি তাদের রক্ষা করেছেন!
- হে ঈশ্বর অনুগামীরা, তোমাদের জয়কে উপভোগ কর! বিছানায় যাওয়ার পরে পর্য়ন্ত সুখী হও|
- লোকজনকে চিত্কার করে প্রভুর প্রশংসা করতে দাও এবং তাদের হাতে তরবারি ধরতে দাও|
- ওরা ওদের শত্রুদের শাস্তি দিতে যাক| ওরা ওই সব লোকদের শাস্তি দিতে যাক|
- ঈশ্বরের লোকরা ওদের রাজাদের এবং বড় বড় নেতাদের লোহার শিকল দিয়ে শৃঙ্খলিত করবে|
- ঈশ্বরের নির্দেশ মতই ঈশ্বরের লোকরা ওদের শাস্তি দেবে| ঈশ্বরের সমস্ত অনুগামীরা, তাঁকে সম্মান জানাও| প্রভুর প্রশংসা কর!
অধ্যায় 150 ^^
- প্রভুর প্রশংসা কর! ঈশ্বরের মন্দিরে তাঁর প্রশংসা কর! স্বর্গে তাঁর ক্ষমতার প্রশংসা কর!
- ঈশ্বর য়ে সব মহত্ কাজ করেন, তার জন্য তাঁর প্রশংসা কর! তাঁর সকল মহত্বের জন্য তাঁর প্রশংসা কর!
- শিঙা ও বাঁশির সাহায্যে তাঁর প্রশংসা কর! বীণা ও লীরা বাজিয়ে তাঁর প্রশংসা কর!
- খঞ্জনি বাজিয়ে নাচ করতে করতে তাঁর প্রশংসা কর! তন্ত্রবাদ্যযন্ত্র ও বাঁশি বাজিয়ে তাঁর প্রশংসা কর!
- করতালের উচ্চ ধ্বনিতে তাঁর প্রশংসা কর! কান ফাটানো করতালের শব্দে তাঁর প্রশংসা কর!
- প্রত্যেকটি জীব তোমরা তাঁর প্রশংসা কর! প্রভুর প্রশংসা কর!
|
|