|
Sponsored by Holy Books
অধ্যায় 101 ^^
- আমি প্রেম এবং ন্যাযের গান গাইবো| প্রভু, আমি আপনার উদ্দেশ্যে গান গাইবো|
- আমি একজন বিচক্ষণ লোকের মত শুদ্ধ হৃদয় নিয়ে একটি শুদ্ধ জীবনযাপন করব| আপনি আমার গৃহের একান্ত অভ্য়ন্তরভাগে কখন আসবেন?
- আমার সামনে কোন মূর্ত্তি আমি রাখবো না| ওরকম ভাবে যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি| আমি তা করবো না!
- আমি সত্ থাকবো| আমি কোন মন্দ কাজ করবো না|
- যদি কেউ গোপনে তার প্রতিবেশী সম্পর্কে মন্দ কথা বলে, আমি তাকে চুপ করিয়ে দেবো| আমি লোকেদের কখনই উদ্ধত হতে দেবো না এবং তাদের ভাবতে দেবো না য়ে তারা অন্যান্যদের চেয়ে ভালো|
- আমি সমস্ত দেশের মধ্যে সেই সব লোকেদের খুঁজবো যাদের ওপর নির্ভর করা যায়| এবং একমাত্র তাদেরই আমার সেবা করতে দেবো| যারা পবিত্র জীবনযাপন করে একমাত্র তারাই আমার সেবক হবে|
- আমি মিথ্যেবাদীদের আমার গৃহের গোপন অভ্য়ন্তরভাগে বাস করতে দেব না|
- এই দেশে য়ে সব মন্দ লোক বাস করে, সব সময়েই আমি তাদের ধ্বংস করবো| মন্দ লোকদের আমি প্রভুর শহর ছেড়ে য়েতে বাধ্য করবো|
অধ্যায় 102 ^^
- যন্ত্রণা কাতর একটি মানুষের প্রার্থনা| সে যখন দুর্বল বোধ করে ও প্রভুকে তার অভিয়োগ জানাতে চায় তখনকার প্রার্থনা| প্রভু, আমার প্রার্থনা শুনুন| সাহায্যের জন্য আমার ক্রন্দন শুনুন|
- যখন আমি সমস্যার মধ্যে থাকি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না| আমার কথা শুনুন| যখন আমি সাহায্যের জন্য প্রার্থনা করি তখন আমায় উত্তর দিন|
- ধোঁযার মত আমার জীবন কেটে যাচ্ছে| আমার জীবন একটি আগুনের মত যা ধীরে ধীরে পুড়ে যাচ্ছে|
- আমার শক্তি চলে গেছে| আমি শুকনো মৃত প্রায় ঘাসের মত| আমি আমার খাবার পর্য়ন্ত খেতে ভুলে গেছি|
- দুঃখের কারণে আমার ওজন কমে যাচ্ছে|
- আমি একটি ধ্বংসস্তূপের মধ্যে বাস করা পেঁচার মত নিঃসঙ্গ| ধ্বংসাবশিষ্ট অট্টালিকায আমি একা পেঁচার মত বাস করছি|
- আমি ঘুমোতে পারি না| আমি ছাদে বাস করা এক নিঃসঙ্গ পাখির মত|
- শত্রুরা সব সময়ে আমাকে অপমান করে| ওরা আমাকে নিয়ে মজা করে ও ভর্ত্সনা করে|
- আমার খাদ্যই এখন আমার বিরাট দুঃখ| আমার চোখের জল আমার পানীয়তে পড়ছে|
- কেন? কারণ প্রভু আপনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছেন| আপনিই আমাকে তুলে ধরেছেন এবং তারপর আপনিই আমায় ছুঁড়ে ফেলে দিয়েছেন|
- দিনের শেষের দীর্ঘ ছায়াগুলির মত আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে| আমি শুকনো এবং মৃত প্রায় ঘাসের মত|
- কিন্তু প্রভু, আপনি চিরদিনই বিরাজিত থাকবেন| আপনার নাম চিরকাল এবং অনন্তকাল মনে রাখা হবে|
- আপনাকে উত্থান করতে হবে এবং আপনি সিয়োনকে স্বস্তি দেবেন| কারণ তাকে সান্ত্বনা দেবার সময় হয়েছে|
- আপনার দাসগণ সিয়োনের পাথরগুলিকে ভালোবাসে| এই শহরের ধূলোকে পর্য়ন্ত তারা ভালোবাসে|
- লোকরা প্রভুর নামের উপাসনা করবে| হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত রাজারা আপনাকে মহিমান্বিত করবে|
- প্রভু সিয়োনকে আবার নির্মাণ করবেন| লোকেরা আবার তাঁর মহিমা দেখবে|
- য়ে সব লোককে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, তিনি আবার তাদের প্রার্থনার উত্তর দেবেন| ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন|
- ভবিষ্যত্ প্রজন্মের জন্য এইসব লিখে রাখো এবং ভবিষ্যতে ওরা প্রভুর প্রশংসা করবে|
- প্রভু, তাঁর পবিত্র স্থান থেকে নীচের দিকে চেয়ে দেখবেন| স্বর্গ থেকে প্রভু পৃথিবীর দিকে চেয়ে দেখবেন|
- তিনি বন্দীদের প্রার্থনা শুনবেন| যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের তিনি মুক্ত করবেন|
- তারপর সিয়োনে লোকরা প্রভুর কথা বলবে| জেরুশালেমে তারা প্রভুর নামের প্রশংসা করবে|
- সব জাতিসমূহ একসঙ্গে জড় হবে| প্রভুর সেবার জন্য সব রাজ্য ছুটে আসবে|
- আমার শক্তি কমে এসেছে| আমার জীবনও ছোট হয়ে এসেছে|
- তাই আমি বলেছিলাম, “আমি য়তক্ষণ যুবক আছি আমাকে মরতে দেবেন না| ঈশ্বর আপনি চিরদিন বিরাজিত থাকবেন!
- সুদূর অতীতে আপনি এই বিশ্বসৃষ্টি করেছিলেন| নিজের হাতে আপনি আকাশ সৃষ্টি করেছিলেন!
- এই বিশ্ব, এই আকাশ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনি চির বিরাজমান থাকবেন! ওদের বস্ত্রের মতই পরিধান করা হবে| এবং জামাকাপড়ের মতই আপনি ওদের বদল করবেন| ওরা সবাই পরিবর্তিত হবে|
- কিন্তু ঈশ্বর, আপনি পরিবর্তিত হবেন না| আপনি চিরদিন বিরাজ করবেন!
- আজ আমরা আপনার দাস| আমাদের সন্তানরাও এখানে বসবাস করবে| এমনকি তাদের উত্তরপুরুষরাও আপনার উপাসনা করার জন্য এখানেই বসবাস করবে|
অধ্যায় 103 ^^
- হে আমার আত্মা, প্রভুকে ধন্যবাদ দাও! আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তাঁর পবিত্র নামের প্রশংসা কর!
- হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর! ভুলে য়েও না য়ে তিনি সত্যিই দয়ালু|
- ঈশ্বর আমাদের পাপসমূহ ক্ষমা করেন| তিনি আমাদের সকল রোগ থেকে সারিযে তোলেন|
- ঈশ্বর আমাদের জীবনকে কবর থেকে রক্ষা করেন| তিনি আমাদের প্রেম ও সহানুভূতি দেন|
- তিনি আমাদের রাশি রাশি ভালো জিনিস দেন| তিনিই সেইজন যিনি পুরানো পালক ঘসে নতুন পালক গজানো একটি ঈগলের মত তোমাদের য়ৌবন পুনরুজীবিত করেন|
- প্রভুই সত্| প্রভু অবদমিত লোকদের কাছে ন্যায় বিচার ও নিরপেক্ষতা আনেন|
- ঈশ্বর মোশিকে তাঁর শিক্ষামালা দিয়েছিলেন| য়ে সব ক্ষমতা সম্পন্ন কাজ ঈশ্বর করতে পারেন সে সব তিনি ইস্রায়েলকে দেখিয়েছিলেন|
- প্রভু দয়ালু এবং ক্ষমতাশীল| ঈশ্বর ধৈর্য়্য়শীল এবং প্রেমে পূর্ণ|
- প্রভু সব সময় আমাদের সমালোচনা করেন না| প্রভু সর্বদা আমাদের ওপর ক্রুদ্ধ থাকেন না|
- আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেন নি|
- য়েমন করে পৃথিবীর ওপরে আকাশ বিস্তৃত হয়ে আছে, তেমনি ঈশ্বরের অনুগামীদের ওপরে ঈশ্বরের প্রেম পরিব্যপ্ত হয়ে আছে|
- পূর্ব য়েমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন, তেমন করেই ঈশ্বর, আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন|
- পিতা য়েমন পুত্রের প্রতি দয়াময় তেমনি প্রভুও তাঁর অনুগামীদের প্রতি দয়ালু|
- ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছুই জানেন| ঈশ্বর জানেন য়ে আমরা ধূলো থেকে সৃষ্ট হয়েছি|
- ঈশ্বর জানেন আমাদের জীবন ঘাসের মত অত্যন্ত সংক্ষিপ্ত|
- ঈশ্বর জানেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বুনো ফুলের মত| সেই সব ফুল খুব তাড়াতাড়ি জন্মায়| তারপর উত্তপ্ত বাতাস বইলেই সেই সব ফুল ঝরে পড়ে| আবার তুমি বলতেও পারবে না, সেই সব ফুল কোথায জন্মেছিল|
- কিন্তু প্রভু তাঁর অনুগামীদের প্রতি সবসময়ই স্নেহশীল| তিনি চিরদিনই তাঁর অনুগামীদের ভালোবাসেন| ঈশ্বর তাঁর সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করবেন|
- যারা তাঁর চুক্তি অনুসরণ করে, তাদের প্রতি ঈশ্বর ভালো ব্যবহার করেন| যারা তাঁর আজ্ঞা মেনে চলে তাদের প্রতিও ঈশ্বর ভালো ব্যবহার করেন|
- স্বর্গে ঈশ্বরের সিংহাসন রয়েছে এবং তিনিই সব কিছুর শাসন করছেন|
- হে দূতগণ, প্রভুর প্রশংসা কর! তোমরা দূতেরা সেই শক্তিশালী সৈন্য যারা ঈশ্বরের আজ্ঞা পালন করো| তোমরা ঈশ্বরের কথা শোন এবং তাঁর আজ্ঞা মান্য কর|
- প্রভু এবং তাঁর সকল সৈন্যদের প্রশংসা কর| তোমরা তাঁর দাস| ঈশ্বর যা চান তোমরা তাই কর|
- প্রভুর প্রশংসা কর| তাঁর রাজ্য়ের প্রতিটি জায়গায় তাঁর সব কাজগুলিকে প্রশংসা কর| হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!
অধ্যায় 104 ^^
- হে আমার আত্মা প্রভুর প্রশংসা কর! হে প্রভু আমার ঈশ্বর, আপনি মহান! মহিমা এবং সম্মান সহ সজ্জিত|
- য়েমন করে মানুষ জামাকাপড় পরে, তেমন করে আপনি আলোক পরিধান করেন| আপনিই আকাশকে পর্দার মত বিস্তৃত করেছেন|
- ঈশ্বর তার ওপরে আপনি আপনার গৃহ নির্মাণ করেছেন| ঘন মেঘকে রথের মত ব্যবহার করে, বাতাসের ডানায ভর করে আপনি সারা আকাশে ঘুরে বেড়ান|
- ঈশ্বর, আপনার দূতদের আপনি বাতাসের মত এবং আপনার দাসদের আগুনের মত করে সৃষ্টি করেছেন|
- ঈশ্বর, পৃথিবীকে আপনি তার শক্ত ভিতের ওপর নির্মাণ করেছেন, তাই পৃথিবী কখনও পড়ে যাবে না|
- কম্বলের মত আপনি তাকে জল দিয়ে ঢেকে দিয়েছেন| জলরাশি পর্বতকে ঢেকে দিয়েছে|
- কিন্তু আপনি নির্দেশ দিয়েছিলেন তাই জলও সরে গিয়েছিলো| ঈশ্বর আপনি জলের দিকে চেয়ে উচ্চস্বরে নির্দেশ দিয়েছিলেন এবং জলরাশি সরে গিয়েছিলো|
- সেই জলরাশি পর্বতসমূহ থেকে বয়ে গিয়ে পড়েছিলো উপত্যকার মধ্যে এবং তারপর তার জন্য য়ে নির্দিষ্ট জায়গা আপনি তৈরী করেছিলেন সেখানে ঝরে পড়েছিলো|
- আপনিই সমুদ্রের সীমা নির্ধারণ করেছেন| অতএব, জলরাশি আর অত উঁচুতে উঠবে না যাতে পৃথিবী পুনরায ঢেকে য়েতে পারে|
- ঈশ্বর, আপনিই প্রস্রবণের জলকে নদীর ধারায প্রবাহিত করিয়েছেন| পার্বত্য ধারা বেযে তা নীচে নেমে আসে|
- সেই জলধারা সব বন্য প্রাণীদের পানীয় জল দেয়| এমন কি বুনো গাধারাও এখানে জল পান করতে আসে|
- জলের ধারে বুনো পাখিরা বাস করতে আসে, কাছাকাছি গাছের ডালে বসে তারা গান গায|
- ঈশ্বর, পর্বত বেযে বৃষ্টি পাঠান| য়ে সব জিনিস ঈশ্বর সৃষ্টি করেছেন সেগুলি পৃথিবীর যা কিছু প্রযোজন তার সবই জোগান দেয়|
- পশুদের জন্য তিনি ঘাস দিয়েছেন| আমরা আমাদের কঠিন পরিশ্রম দিয়ে য়ে উদ্ভিদগুলি রোপন করি তাও তিনিই দেন| ওই সব গাছ মাটি থেকে আমাদের খাদ্য দেয়|
- য়ে দ্রাক্ষারস আমাদের সুখী করে, য়ে তেল আমাদের চামড়া নরম রাখে, য়ে খাদ্য আমাদের শক্তিশালী করে সে সবই ঈশ্বর আমাদের দেন|
- লিবানোনের মস্ত বড় এরস গাছগুলো ঈশ্বরের| প্রভুই ওই গাছগুলো লাগিয়েছেন এবং ওদের প্রযোজনীয জল তিনিই দিয়েছিলেন|
- ওই গাছগুলোতে চড়ুই থেকে শুরু করে সারস পর্য়ন্ত সব পাখি বাসা করেছে|
- উঁচু পর্বতে বুনো ছাগলরা থাকে| বিশাল বিশাল পাথরের মধ্যে পাহাড়ী ভোঁদড় লুকিয়ে থাকে|
- হে ঈশ্বর, কবে ছুটি শুরু হবে তা বলে দেওয়ার জন্য আপনি আমাদের চাঁদ দিয়েছেন| এবং কখন অস্ত য়েতে হবে সূর্য় তা সব সময়েই জানে|
- রাত্রি হবার জন্য আপনি অন্ধকার সৃষ্টি করেছেন, সেই সময় হিংস্র পশুরা বেরিয়ে আসে এবং ঘুরে বেড়ায|
- আক্রমণের সময় সিংহ গর্জন করে ওঠে, ঈশ্বর য়ে খাদ্য তাদের দেন তা য়েন তারা গর্জন করে চাইতে থাকে|
- তারপর সূর্য় ওঠে এবং পশুরা তাদের ঘরে গিয়ে বিশ্রাম করে|
- তারপর লোকরা য়ে যার কাজে যায় এবং তারা সন্ধ্যা পর্য়ন্ত কাজ করে|
- হে ঈশ্বর, আপনি অনেক বিস্ময়কর কাজ করেছেন| আপনার সৃষ্ট জিনিসে এই পৃথিবী পূর্ণ| আপনি যা কিছু করেন, তার মধ্যে আমরা আপনার প্রজ্ঞা দেখি|
- সাগরের দিকে দেখ তা কত বড়! সাগরের মধ্যে কত রকম ছোট এবং বড় প্রাণীসমূহ আছে যা গোনা যায় না!
- আপনার সৃষ্ট লিবিয়াথন যখন সমুদ্রে খেলা করে, তখন জাহাজসমূহ সমুদ্র পারাপার করে|
- ঈশ্বর, ওই সব জিনিসই আপনার ওপর নির্ভর করে| যথাসময়ে আপনি ওদের খাদ্য দেন|
- সব জীবন্ত প্রাণীকেই আপনি তাদের আহারের খাদ্য দেন| ভালো ভালো খাবারে ভর্ত্তি করে আপনি আপনার করয়ুগল উন্মুক্ত করেন এবং তারা সন্তুষ্ট না হওয়া পর্য়ন্ত আহার করে যায়|
- কিন্তু যখন আপনি ওদের থেকে বিমুখ হন ওরা ভয় পেয়ে যায়| ওদের আত্মা ওদের ছেড়ে যায়, ওরা দুর্বল হয়ে পড়ে এবং মারা যায় এবং ওদের দেহ আবার ধূলোয় পরিণত হয়!
- কিন্তু যখন আপনি আপনার আত্মাকে পাঠালেন, প্রভু, তখন ওরা আবার স্বাস্থ্য়বান হল| দেশটিকে আপনি আবার নতুন করে তোলেন!
- প্রভুর মহিমা চিরদিন বিরাজ করুক! ঈশ্বর যা সৃষ্টি করেছেন তা তিনি উপভোগ করুন|
- প্রভু যদি একবার পৃথিবীর দিকে তাকান পৃথিবী কেঁপে যাবে| পর্বতকে তিনি স্পর্শ করলে সেখান থেকে ধোঁযা বেরোতে থাকবে|
- আমার সারা জীবন আমি ঈশ্বরের উদ্দেশ্যে গান গাইব| য়তক্ষণ আমি বেঁচে থাকবো, আমি প্রভুর কাছে প্রশংসা গীত গাইব|
- আমি যা বলেছি, তা য়েন ঈশ্বরকে সন্তুষ্ট করে| প্রভুর সঙ্গ লাভ করে আমি খুশী|
- পাপ য়েন পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়| দুষ্ট লোকদের অস্তিত্ব য়েন আর না থাকে| হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর! প্রভুর প্রশংসা কর!
অধ্যায় 105 ^^
- প্রভুকে ধন্যবাদ দাও| তাঁর নাম উপাসনা কর| তাঁর বিস্ময়কর কাজকর্ম সম্বন্ধে জাতিগণকে বল|
- প্রভুর উদ্দেশ্যে গান গাও| তাঁর প্রশংসা গান কর| তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন সে সম্পর্কে বল|
- প্রভুর পবিত্র নামে গর্ববোধ কর| যারা প্রভুর খোঁজে এসেছে তারা য়েন সুখী হয়!
- শক্তির জন্য তোমরা প্রভুর কাছে যাও| সর্বদাই তাঁর কাছে সাহায্যের জন্য যাও|
- তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন তা স্মরণ কর| তিনি য়ে সমস্ত চমত্কার কাজ করেছেন এবং তাঁর বিচক্ষণ প্রজ্ঞা সিদ্ধান্তগুলি স্মরণে রেখো|
- তোমরা তাঁর দাস অব্রাহামের উত্তরপুরুষ| তোমরা যাকোবের উত্তরপুরুষ যাকে ঈশ্বর বেছে নিয়েছিলেন|
- প্রভুই আমাদের ঈশ্বর| প্রভু সারা বিশ্বকে শাসন করেন|
- ঈশ্বর তাঁর চুক্তি চিরদিন স্মরণে রাখেন এবং 1,000 প্রজন্ম ধরে, য়ে আজ্ঞাগুলি তিনি দিয়েছেন তা স্মরণে রাখেন|
- অব্রাহামের সঙ্গে ঈশ্বর একটা চুক্তি করেছিলেন| ইস্হাককে ঈশ্বর একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন|
- তারপর তিনি যাকোবের জন্য বিধিরূপে দিলেন| ইস্রায়েলের সঙ্গে ঈশ্বর চুক্তি করেছিলেন| এই চুক্তি চিরদিন ধরে চলবে!
- ঈশ্বর বললেন, “আমি তোমাদের কনানের ভূখণ্ড দেব| সেই দেশটি তোমাদের হবে|”
- যখন অব্রাহামের পরিবার ছোট ছিল, তখন ঈশ্বর এই প্রতিশ্রুতি দিয়েছিলেন| সেই সময়, সেই দেশে তারা বিদেশী ছিল|
- তারা এক জাতি থেকে অন্য জাতিতে, এক রাজ্য থেকে অন্য রাজ্য়ে ঘুরে বেড়াচ্ছিলো|
- কিন্তু ঈশ্বর লোকদের ওদের সঙ্গে দুর্বব্যবহার করতে দেন নি| ঈশ্বর রাজাদের সাবধান করে দিয়েছিলেন য়ে ওদের কোন ক্ষতি করা চলবে না|
- ঈশ্বর বলেছিলেন, “আমার মনোনীত লোকদের আঘাত করো না| আমার ভাববাদীদের প্রতি অন্যায় করো না|”
- ঈশ্বর সেই দেশে এক দুর্ভিক্ষ ঘটালেন| লোকজন আহারের জন্য খাবার পেল না|
- কিন্তু, ঈশ্বর য়োষেফ নামে একজনকে ওদের সামনে পাঠালেন| য়োষেফকে একজন ক্রীতদাস হিসাবে বিক্রি করা হয়েছিল|
- ওরা একটি দড়ি য়োষেফের পাযে জড়িয়ে বেঁধে দিল| ওরা তার গলায একটা লোহার রিং পরিযে দিল|
- ঈশ্বর যা বলেছিলেন তা য়তদিন পর্য়ন্ত না প্রকৃতপক্ষে ঘটল, ততদিন য়োষেফ ক্রীতদাসই ছিল| প্রভুর বার্তা প্রমাণ করেছিল য়ে য়োষেফ নির্দোষ ছিল|
- তাই মিশরের রাজা তাকে মুক্ত করে দিল| সেই জাতির নেতা তাকে কারাগারের বাইরে বের করে দিল|
- সে তাকে নিজের বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিল| য়োষেফও তার প্রভুর সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ করত|
- য়োষেফ অন্যান্য নেতাদের নির্দেশ দিয়েছিল| বৃদ্ধ লোকদেরও য়োষেফ শেখাতো|
- পরে ইস্রায়েল মিশরে এলো| যাকোব হামের দেশে থাকলো|
- যাকোবের পরিবার বেশ বড় হয়ে গেল| ওদের শত্রুদের থেকে ওরা অনেক শক্তিশালী হয়ে গেল|
- এই মিশরীযরা যাকোবের পরিবারকে ঘৃণা করতে লাগল| ওরা ওদের ক্রীতদাসদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল|
- তাই ঈশ্বর তাঁর দাস মোশি এবং তাঁর নির্বাচিত যাজক হারোণকে পাঠিয়েছিলেন|
- ঈশ্বর মোশি ও হারোণকে ব্যবহার করে হামের দেশে বহু অভাবনীয কাজ করিয়েছিলেন|
- ঈশ্বর নীরন্ধ্র অন্ধকার পাঠিয়েছিলেন, কিন্তু মিশরীযরা তবুও তাঁর কথা শুনতে অস্বীকার করল|
- তাই ঈশ্বর জলকে রক্তে পরিণত করলেন এবং ওদের সব মাছ মারা গেল|
- ওদের দেশ ব্যাঙে ভরে গিয়েছিল| রাজার শোবার ঘরে পর্য়ন্ত ব্যাঙ ঢুকে পড়েছিলো|
- ঈশ্বর আজ্ঞা দিলেন, উকুন ও মাছিরা উড়ে এলো| তারা দেশের সর্বত্রই ছড়িয়ে পড়ল!
- ঈশ্বর বৃষ্টিকে শিলাবৃষ্টিতে পরিণত করলেন| সারা দেশে বিদ্য়ুত্পাত হল|
- ঈশ্বর ওদের দ্রাক্ষালতা ও ডুমুর গাছ ধ্বংস করে দিলেন| ঈশ্বর ওদের দেশের সব গাছ ধ্বংস করে দিলেন|
- ঈশ্বর আজ্ঞা দিলেন এবং গঙ্গাফড়িং ও পঙ্গপালরা এলো| ওদের সংখ্য়া গণনারও অতীত|
- ঝাঁকে ঝাঁকে গঙ্গাফড়িং ও পঙ্গপালরা দেশের সব গাছপালা ও দ্রাক্ষালতা, ডুমুর গাছগুলো খেয়ে শেষ করে দিল|
- এরপর ঈশ্বর, দেশের প্রত্যেকটি প্রথমজাতকে হত্যা করলেন| ঈশ্বর সমস্ত জোষ্ঠ সন্তানদের হত্যা করলেন|
- তারপর ঈশ্বর মিশর থেকে তাঁর লোকদের বের করে নিয়ে এলেন| আসার সময় ওরা সঙ্গে করে সোনা রূপো নিয়ে এলো| ঈশ্বরের কোন লোকই হোঁচট খায় নি বা পড়ে যায় নি|
- ঈশ্বরের লোকদের চলে য়েতে দেখে মিশর ভীষণ খুশী হয়েছিলো, কেননা ওরা ঈশ্বরের লোকদের ভয় পেতো|
- ঈশ্বর তাদের ওপর কম্বলের মত একটি মেঘ বিস্তৃত করে দিলেন| রাত্রে তাঁর লোকদের আলো দেখানোর জন্য, ঈশ্বর তাঁর অগ্নিস্তম্ভ ব্যবহার করলেন|
- লোকরা খাদ্য চাইল এবং ঈশ্বর তাদের কাছে কোযেল এনে দিলেন এবং তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য ঈশ্বর আকাশ থেকে তাদের রুটি দিলেন|
- ঈশ্বর শিলাটিকে অর্ধেক করে ভাঙলেন এবং সেখান থেকে জল বেরিয়ে এলো| মরুভূমিতে একটা নদী বইতে শুরু করলো!
- ঈশ্বর তাঁর পবিত্র প্রতিশ্রুতির কথা স্মরণ করলেন| তাঁর দাস অব্রাহামের কাছে তিনি য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি স্মরণ করলেন|
- ঈশ্বর মিশর থেকে তাঁর নির্বাচিত লোকদের বের করে আনলেন| লোকজন মহা উল্লাস করতে করতে, আনন্দ গান গাইতে গাইতে বেরিয়ে এলো!
- তারপর ঈশ্বর তাদের সেই দেশ দিলেন যেখানে অন্যান্য লোকরা বাস করেছিলো, অন্যান্য লোকরা যার জন্য পরিশ্রম করেছিলো, ঈশ্বরের লোকরা সেই সব জিনিস পেলো|
- কেন ঈশ্বর এই সব করলেন? যাতে তাঁর লোকরা তাঁর বিধি মান্য করে| যাতে তারা তাঁর শিক্ষামালাসমূহ সতর্কতার সঙ্গে পালন করে| প্রভুর প্রশংসা কর!
অধ্যায় 106 ^^
- প্রভুর প্রশংসা কর! প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি মঙ্গলময়! ঈশ্বরের প্রেম চিরন্তন!
- ঈশ্বর য়ে প্রকৃতপক্ষে কত মহান তা কেউই বর্ণনা করে বলতে পারবে না| কোন ব্যক্তিই ঈশ্বরের য়থেষ্ট প্রশংসা করতে পারে না|
- যারা ঈশ্বরের নির্দেশ মানে তারা সুখী হয়| ওই সব লোক সর্বদাই ভালো কাজ করে|
- হে প্রভু, যখন আপনি আপনার লোকদের দয়া করবেন, তখন আমার কথা স্মরণে রাখবেন| যখন আপনি আপনার লোকদের রক্ষা করবেন তখন আমায় মনে রাখতে ভুলে যাবেন না|
- আপনার পছন্দ করা লোকদের জন্য আপনি য়ে সব ভালো কাজ করেন, আমাকেও তার অংশীদার হতে দিন| আপনার জাতির সঙ্গে আমাকেও আনন্দ করতে দিন| আপনার লোকদের সঙ্গে আমাকেও আপনার প্রশংসা করতে দিন|
- য়েমন ভাবে আমাদের পূর্বপুরুষরা পাপ করেছে, আমরাও তেমন ভাবেই পাপ করেছি| আমরা ভুল করেছি| আমরা গর্হিত কাজ করেছি!
- হে প্রভু, মিশরে আপনি য়ে সব অলৌকিক কাজ করেছিলেন তা থেকে আমাদের পূর্বপুরুষরা কিছুই শেখেনি| তারা আপনার ভালবাসা ও দয়া মনে রাখে নি| লোহিত সাগরের ধারে, আমাদের পূর্বপুরুষরা, আপনার বিরুদ্ধাচরণ করেছিল|
- কিন্তু তাঁর পবিত্র নামের মহিমার জন্য ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন| তাঁর মহত্ শক্তি প্রদর্শনের জন্য ঈশ্বর ওদের রক্ষা করেছিলেন|
- ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং লোহিত সাগর শুকিয়ে গিয়েছিলো| শুকনো মরুভূমি দিয়ে চলার মত, তিনি আমাদের পূর্বপুরুষদের সমুদ্রের গভীরতার ভেতর দিয়ে ডাঙায নিয়ে গিয়েছিলেন|
- ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের শত্রুদের হাত থেকে আমাদের বাঁচিয়েছিলেন! তাদের শত্রুদের হাত থেকে ঈশ্বর তাদের উদ্ধার করেছিলেন|
- ঈশ্বর সমুদ্র দ্বারা ওদের শত্রুদের আবৃত করেছিলেন! ওদের একজন শত্রুও পালাতে পারে নি!
- তারপর আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন| তাঁরা তাঁর প্রশংসা করেছিলেন|
- কিন্তু ঈশ্বর যা করেছিলেন, আমাদের পূর্বপুরুষরা খুব তাড়াতাড়ি তা ভুলে গিয়েছিলেন| তাঁরা ঈশ্বরের পরামর্শের জন্য অপেক্ষা করেন নি|
- আমাদের পূর্বপুরুষরা মরুভূমিতে ক্ষুধার্ত হয়েছিলেন| উষর প্রান্তরে তাঁরা ঈশ্বরকে পরীক্ষা করেছিলেন|
- কিন্তু আমাদের পূর্বপুরুষরা যা চেয়েছিলেন, ঈশ্বর ওদের তাই দিয়েছিলেন| কিন্তু ঈশ্বর ওঁদের এক ভযাবহ রোগও দিয়েছিলেন|
- পবিত্র শিবিরে লোকরা বিশ্বস্ত রইল এবং মোশি ও হারোণের প্রতি তাদের উদ্যম দেখাল|
- কিন্তু দাথন এবং অবীরামের গোষ্ঠীর দিকে মাটি দ্বিধাবিভক্ত হল, তাদের গিলে ফেলল এবং ঢেকে দিল|
- তারপর এক আগুনের হল্কা সেই জনতাকে পুড়িয়ে দিলো| তারপর আগুন সেই সব দুষ্ট লোকদের পুড়িয়ে দিলো|
- হোরেব পর্বতে তারা একটা সোনার বাছুর তৈরী করেছিল| তারা সেই মূর্ত্তিকে পূজো করেছিলো|
- এই ভাবে তৃণগ্রাসী বলদ মূর্ত্তির সঙ্গে ওদের মহিমাময় ঈশ্বরের আদান-প্রদান করেছিলো!
- ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের রক্ষা করেছিলেন! কিন্তু তাঁরা তাঁকে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন| মিশরে য়ে ঈশ্বর বিরাট অলৌকিক কাজ করেছিলেন, তাঁকে তাঁরা ভুলে গেলেন|
- হামের দেশে ঈশ্বর আশ্চর্য়্য় কার্য়্য় করেছিলেন| লোহিত সাগরের ধারে ঈশ্বর ভয়ঙ্কর কাজ করেছিলেন|
- ঈশ্বর ওসব লোককে ধ্বংস করতে চেয়েছিলেন| কিন্তু মোশি, যাকে তিনি মনোনীত করেছিলেন তিনি ঈশ্বরকে নিরস্ত করেন| ঈশ্বর ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু মোশি পথ রোধ করে দাঁড়ান তাই ঈশ্বর সেইসব লোকদের আর ধ্বংস করেন নি|
- কিন্তু তারপর এই সব লোক কনানের চমত্কার রাজ্য়ে প্রবেশ করতে অস্বীকার করে| ওরা বিশ্বাস করেনি য়ে, ওই দেশে (কনানে) বসবাসকারী মানুষদের পরাজিত করতে ঈশ্বর ওদের সাহায্য করবেন|
- আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভ করতে তাঁবুর ভেতরে রয়ে গিয়েছিলেন| তাঁরা প্রভুর কন্ঠস্বর শুনতে অস্বীকার করেছিলেন|
- তাই ঈশ্বর প্রতিশ্রুতি করেছিলেন য়ে তাঁরা মরুভূমিতে মারা যাবেন|
- ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে, তিনি অন্য লোকদের তাদের উত্তরপুরুষদের পরাজিত করতে দেবেন| ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে, আমাদের পূর্বপুরুষদের তিনি বিভিন্ন জাতিদের মধ্যে ছড়িয়ে দেবেন|
- তারপর, বাল-পিযোরে, ঈশ্বরের লোকরা বাল মূর্ত্তির পূজা করায য়োগ দিয়েছিলো| ঈশ্বরের লোকরা জংলী দলটিতে য়োগ দিয়েছিলো এবং মৃত লোকের সম্মানে উত্সর্গ করা বলি আহার করেছিলো|
- ঈশ্বর তাঁর লোকদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি তাদের ভীষণ অসুস্থ করে দিয়েছিলেন|
- কিন্তু পীনহস ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলো এবং ঈশ্বর অসুস্থতা রদ করেছিলেন|
- ঈশ্বর জানতেন য়ে পীনহস খুব ভালো একটা কাজ করেছিলো| ঈশ্বর সেটা চিরদিন, অনন্তকালের জন্য স্মরণে রাখবেন!
- মরাবীর কাছে লোকজন প্রচণ্ড ক্রোধান্বিত হল| তারা মোশিকে দিয়ে কিছু কু-কাজ করালো|
- কারণ ওই লোকরা মোশিকে ভীষণ বিমর্ষ করে তুললএবং সে কিছু চিন্তা-ভাবনা না করেই কথা বলল|
- ঈশ্বর তাঁর লোকদের কনানে অন্য জাতিসমূহ যারা বাস করছিল তাদের ধ্বংস করে দিতে বললেন| কিন্তু ঈস্রাযেলের লোকরা ঈশ্বরের কথা মান্য করে নি!
- তারা অন্য জাতিগুলোর সঙ্গে মেলামেশা করেছিল এবং তারা যা করত ওরা তাই করতে শিখেছিল|
- ওই লোকগুলো ঈশ্বরের লোকদের জন্য ফাঁদের মতই ভয়ঙ্কর হল| ঈশ্বরের লোকরাও সেইসব মূর্ত্তিসমূহের পূজা করতে শুরু করলো যাদের ওরা পূজা করত|
- এমনকি ঈশ্বরের লোকেরা তাদের সন্তানদের পর্য়ন্ত হত্যা করেছিলো এবং ওই দানবদের কাছে উত্সর্গ করেছিলো|
- ঈশ্বরের লোকরা নিস্পাপ লোকদের হত্যা করেছিলো| ওরা ওদের নিজেদের সন্তানদেরও হত্যা করেছিলো এবং তাদের মূর্ত্তিসমূহের উদ্দেশ্যে উত্সর্গ করেছিলো|
- তাই অন্য লোকদের পাপে ঈশ্বরের লোকরা অপবিত্র হয়ে উঠেছিল| ঈশ্বরের লোকরা তাদের ঈশ্বরের কাছে অবিশ্বাসী হয়ে উঠেছিলো এবং অন্য লোকরা যা করতো ওরাও তাই করতে শুরু করেছিল|
- ঈশ্বর তাঁর লোকজনের ওপরে চটে গেলেন| তাদের ব্যাপারে ঈশ্বর ক্লান্ত হয়ে গেলেন!
- ঈশ্বর তাঁর লোকদেরকেউ চায় নি এমন কিছুতে পরিবর্তন করে দিলেন| ঈশ্বর ওদের শত্রুদের দিয়ে ওদের শাসন করালেন|
- ঈশ্বরের লোকদের শত্রুরা ওদের দাবিয়ে রাখলো এবং তাদের নিজেদের ক্ষমতার মধ্যে রাখলো|
- ঈশ্বর তাদের বহুবার রক্ষা করেছিলেন কিন্তু তারা ঈশ্বরের উপদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল|অতএব, এই কারণে লোকদের সম্মানে খাটো করা হয়েছিল|
- কিন্তু ঈশ্বরের লোকরা যখনই সমস্যায় পড়েছে ওরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকেছে এবং প্রত্যেকবারই ঈশ্বর ওদের প্রার্থনা শুনেছেন|
- ঈশ্বর সর্বদাই তাঁর চুক্তির কথা স্মরণে রেখেছিলেন এবং তাঁর মহত্ প্রেম দিয়ে তিনি সর্বদাই ওদের স্বস্তি দিয়েছিলেন|
- অন্য জাতিরা ওদের বন্দী হিসেবে নিয়ে গিয়েছিলো| কিন্তু তাঁর লোকদের প্রতি ওদের সদয় করেন|
- হে প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করুন! আমাদের অন্য সব জাতি থেকে ফিরিয়ে নিয়ে আসুন যাতে আমরা আপনার পবিত্র নামের প্রশংসা করতে পারি এবং বন্দনা গান করে আপনাকে সম্মান করতে পারি|
- ইস্রায়েলের প্রভু ঈশ্বরের বন্দনা কর| ঈশ্বর চির বিরাজমান এবং তিনি চিরদিন বিরাজিত থাকবেন| সব লোকরা বলল, “আমেন! প্রভুর প্রশংসা কর!”
অধ্যায় 107 ^^
- প্রভুকে ধন্যবাদ দাও, কেননা তিনি মঙ্গলময়| তাঁর প্রেম চিরন্তন!
- প্রভু যাদের রক্ষা করেছেন, তারা প্রত্যেকে অবশ্যই এই একই কথাগুলি উচ্চারণ করবে| প্রভু ওদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন|
- প্রভু বিভিন্ন দেশ থেকে তাঁর লোকদের জড় করেছেন| তাদের তিনি পূর্ব ও পশ্চিম এবং উত্তর ও দক্ষিণ থেকে নিয়ে এসেছেন|
- ওদের কেউ কেউ মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলো| ওরা বাঁচার জন্য অন্য জায়গা খুঁজছিলো কিন্তু ওরা কোন শহর খুঁজে পাচ্ছিলো না|
- ক্ষুধা-তৃষ্ণায় ওরা ক্রমশঃই দুর্বল হয়ে পড়ছিলো|
- তখন ওরা সাহায্যের জন্য প্রভুকে ডাকলো তাই তিনি ওদের বিপদ থেকে উদ্ধার করলেন|
- ঈশ্বর সোজা তাদের সেই শহরে নিয়ে গেলেন যেখানে তারা বাস করতে পারে|
- প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং তাঁর আশ্চর্য়্য় কার্য়্য়, যা তিনি লোকদের জন্য করেছেন, তার জন্য ধন্যবাদ দাও|
- ঈশ্বর তৃষিত আত্মার তৃষ্ণা নিবৃত্ত করেন, ঈশ্বর সুন্দর জিনিস দিয়ে ক্ষুধিত আত্মার সন্তুষ্টি করেন|
- ঈশ্বরের কিছু লোক বন্দী ছিল, ওরা অন্ধকার গারদে বদ্ধ হয়েছিলো|
- কেন? কারণ ঈশ্বর যা বলেছেন, ওরা তার বিরুদ্ধে লড়াই করেছিলো| তারা পরাত্পরের উপদেশসমুহ মান্য করতে অস্বীকার করেছিলো|
- ওদের কুকর্মের জন্য ঈশ্বর ওদের জীবনকে কঠিনতর করে তুলেছিলেন| ওরা হোঁচট খেয়ে পড়লো কিন্তু ওদের সাহায্যের জন্য কেউ ছিল না|
- ওরা সমস্যায় পড়েছিলো| তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিলো এবং তিনি তাদের সমস্যাসমূহ থেকে বাঁচিয়েছিলেন|
- ঈশ্বর ওদের অন্ধকার কারাগার থেকে বাইরে বের করে এনেছিলেন| য়ে দড়ি দিয়ে ওদের বেঁধে রাখা হয়েছিলো, ঈশ্বর তা ছিন্ন করেছিলেন|
- প্রভুর প্রেমের জন্য এবং মানুষের জন্য তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দাও|
- শত্রুদের পরাজিত করতে ঈশ্বর আমাদের সাহায্য করেন| ঈশ্বর ওদের পিতলের দরজা ভেঙে দিতে পারেন| ঈশ্বর ওদের ফটকের লোহা ভেঙে দিতে পারেন|
- কিছু লোক ওদের পাপসমূহ ও অন্যায়গুলোকে, নিজেদের নির্বোধে পরিণত করতে দেয়| তারা তাদের পাপসমূহের জন্য ভয়ঙ্কর ভাবে ভুগবে|
- ওরা আহার গ্রহণ করতে অস্বীকার করেছিলো এবং প্রায় মারা গিয়েছিলো|
- ওরা সমস্যায় পড়েছিলো, তাই ওরা প্রভুর কাছে সাহায্য চেয়েছিলো| এবং ওদের সমস্যা থেকে তিনি ওদের বাঁচিয়েছিলেন|
- ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং ওদের সমস্যা মুক্ত করেছিলেন| তাই ওই লোকরা মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলো|
- প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং লোকদের জন্য তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন তার জন্য ধন্যবাদ দাও|
- প্রভু যা কিছু করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে, প্রভুর কাছে বলি উত্সর্গ কর| প্রভু যা যা করেছেন তা আনন্দের সঙ্গে বল|
- কিছু লোক নৌকা করে সমুদ্রে পাড়ি দিয়েছিলো, ওদের জীবিকা ওদের মহাসমুদ্রে টেনে নিয়ে গিয়েছিলো|
- ওই সব লোক দেখেছে প্রভু কি করতে পারেন| সমুদ্রে তিনি য়ে সব বিস্ময়কর কাজ করেছেন, তা ওরা দেখেছে|
- ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং প্রবল বাতাস বইতে শুরু করেছিলো| ঢেঊগুলো ক্রমেই উচ্চ থেকে উচ্চতর হয়েছিল|
- ঢেউগুলো ওদের আকাশে তুলে দিচ্ছিলো এবং সমুদ্রের গভীরে নামিয়ে দিচ্ছিলো| সে এমন ভয়ঙ্কর ঝড় ছিলো য়ে ওরা সাহস হারিযে ফেলেছিলো|
- ওরা টল্মল করছিলো এবং নেশাগ্রস্তের মত বোধ করছিলো| নাবিক হিসেবে তাদের ক্ষমতা কোন কাজেই লাগেনি|
- ওরা সমস্যায় পড়েছিলো তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিলো এবং তিনি সমস্যাসমুহ থেকে ওদের রক্ষা করেছিলেন|
- ঈশ্বর ঝড় থামিযে দিয়েছিলেন| তিনি সমুদ্রকে শান্ত করে দিয়েছিলেন|
- সমুদ্র শান্ত দেখে নাবিকরা খুশী হয়েছিলো এবং তারা যেখানে য়েতে চেয়েছিলো সেখানে ঈশ্বর তাদের নিরাপদে পৌঁছে দিয়েছিলেন|
- তাঁর প্রেমের জন্য এবং লোকদের জন্য তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও|
- বিরাট মহাসমাজের সামনে প্রভুর মহাসভায প্রশংসা কর| প্রবীণ নেতারা যখন একত্রিত হবে তখন তাঁর প্রশংসা করো|
- ঈশ্বর নদীগুলিকে মরুভূমিতে পরিণত করেছেন| ঈশ্বর ঝর্ণার প্রবাহ বন্ধ করেছেন|
- উর্বর জমিকে ঈশ্বর পরিবর্তিত করেছেন এবং তা অকাজের নোনা জমিতে পরিণত হয়েছে| কেন কারণ সেই অঞ্চলে মন্দ লোকরা বসবাস করতো|
- ঈশ্বর মরুভূমিকে পরিবর্তিত করলেন এবং তা জলময় সরোবরে পরিণত হল| শুকনো জমি থেকে ঈশ্বর প্রবাহের নিমিত্ত তৈরী করলেন|
- ক্ষুধার্ত মানুষকে ঈশ্বর সেই দেশে নিয়ে এলেন এবং তারা বসবাসের জন্য শহর নির্মাণ করলো|
- ওরা ওদের জমিতে বীজ বুনলো| ওরা জমিতে দ্রাক্ষালতা পুঁতলো এবং ওরা খুব ভাল ফসল পেলো|
- ঈশ্বর ওদের আশীর্বাদ করলেন| ওদের পরিবার বেড়ে উঠতে লাগলো| ওদের বহুবিধ গৃহপালিত পশু হলো|
- দুর্য়োগ এবং সমস্যার জন্য ওদের পরিবারগুলো ছোট এবং দুর্বল ছিলো|
- ঈশ্বর ওদের নেতাদের লজ্জিত ও বিব্রত করালেন| ঈশ্বর ওদের মরুভূমির সেই স্থানে ঘোরালেন যেখানে কোন রাস্তাই নেই|
- কিন্তু ঈশ্বর তারপর ওই ভাগ্যহত লোকদের দূর্দশা থেকে উদ্ধার করলেন| এবং এখন ওদের পরিবার মেষের পালের মত বড় হয়েছে|
- সত্ লোকরা এটা দেখে এবং তারা সুখী হয়| কিন্তু, মন্দ লোকরা এটা দেখে এবং তারা জানে না কি বলবে|
- কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তবে সে এই সব গুলো স্মরণে রাখবে এবং সে হৃদয়ঙ্গম শুরু করবে, ঈশ্বরের প্রকৃত প্রেম কি|
অধ্যায় 108 ^^
- ঈশ্বর, আমি প্রস্তুত, আমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে আপনার প্রশংসা গান করার জন্য আমি প্রস্তুত|
- হে বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য, সূর্য়কে জাগিয়ে দাও!
- হে প্রভু, বিভিন্ন জাতির মধ্যে আমরা আপনার প্রশংসা করবো| অন্যান্য লোকদের মাঝে আমরা আপনার প্রশংসা করবো|
- হে প্রভু, আপনার প্রেম আকাশের চেয়ে উঁচু| আপনার প্রেম উচ্চতম মেঘের চেয়েও উঁচুতে অবস্থিত|
- হে ঈশ্বর, স্বর্গের ওপের উঠুন! সারা বিশ্বকে আপনার মহিমা দেখতে দিন|
- হে ঈশ্বর, আপনার মিত্রদের রক্ষার জন্য এটা করুন| আমার প্রার্থনার উত্তর দিন এবং আপনার পরাক্রমী শক্তি ব্যবহার করুন|
- ঈশ্বর তাঁর মন্দিরে বলেছেন, “আমি যুদ্ধে জয়ী হবো এবং জয় করে সুখী হবো! আমার লোকজনদের মধ্যে আমি এই ভূখণ্ড ভাগ করে দেবো| আমি ওদের শিখিম উপত্যকা দেবো| আমি ওদের সুক্কোত উপত্যকা দেবো|
- গিলিয়দ ও মনঃশিও আমার থাকবে| ইফ্রযিম আমার শিরস্ত্রাণ হবে| যিহূদা হবে আমার বিচারদণ্ড|
- মোযাব আমার পা ধোযার পাত্র হবে| ইদোম হবে আমার পাদূকাবাহক দাস| আমি পলেষ্টীয়দের পরাজিত করবো এবং জয়ধ্বনি দেবো|”
- কে আমাকে শত্রুর দূর্গে নেতৃত্ব দেবে? কে আমাকে ইদোমের বিরুদ্ধে লড়াই করতে নেতৃত্ব দেবে?
- ঈশ্বর একমাত্র আপনিই আমাদের সাহায্য করতে পারেন| কিন্তু আপনি আমাদের ত্যাগ করেছেন! আপনি আমাদের সৈন্যদের সঙ্গে যান নি!
- ঈশ্বর আমাদের শত্রুদের পরাজিত করতে আমাদের সাহায্য করুন! লোকেরা আমাদের সাহায্য করতে পারবে না!
- একমাত্র ঈশ্বরই আমাদের শক্তিশালী করে তুলতে পারেন| ঈশ্বরই আমাদের শত্রুদের পরাজিত করতে পারেন!
অধ্যায় 109 ^^
- ঈশ্বর, আমার প্রার্থনা শোনা থেকে বিরত হবেন না!
- দুষ্ট লোকরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে| যা সত্য নয় ওরা তাই বলছে|
- লোকেরা আমার সম্পর্কে অপ্রীতিকর কথাবার্তা বলছে| অকারণে লোকরা আমায় আক্রমণ করছে|
- আমি ওদের ভালোবেসেছিলাম, কিন্তু ওরা আমায় ঘৃণা করে| তাই ঈশ্বর, এখন আমি আপনার কাছে শরণাগত|
- আমি ওইসব লোকেরা জন্য ভাল কাজই করেছিলাম কিন্তু ওরা আমার প্রতি মন্দই করেছে| আমি ওদের ভালোবেসেছিলাম, কিন্তু ওরা আমায় ঘৃণা করেছে|
- আমার শত্রু য়ে মন্দ কাজ করেছে তার জন্য ওকে শাস্তি দিন| একজন লোককে খুঁজে বের করুন য়ে প্রমাণ দেবে ও ভুল করেছে|
- বিচারককে এই সিদ্ধান্ত নিতে দিন য়ে আমার শত্রু ভুল করেছে এবং সে দোষী| আমার শত্রুরা যা যা বলে তা য়েন ওর পক্ষে অহিতকরই হয়|
- আমার শত্রুর শীঘ্রই মৃত্যু হোক| অন্য লোকরা তার স্থান নিক|
- আমার শত্রুর সন্তানদের অনাথ এবং তার স্ত্রীকে বিধবা করে দিন|
- ওরা য়েন ঘর বাড়ী হারিযে ভিখারী হয়ে যায়|
- আমার শত্রু যার কাছে ঋণী সে য়েন ওর সব কিছু নিয়ে নেয| আমার শত্রু য়ে সব জিনিসের জন্য কঠিন পরিশ্রম করেছিল, সেগুলো কোন আগন্তুক এসে নিয়ে যাক|
- কামনা করি, কোন লোক য়েন আমার শত্রুর প্রতি সদয় না হয়| কামনা করি, কোন লোক য়েন ওর ছেলেদের প্রতি ক্ষমা না দেখায়|
- আমার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন| পরবর্তী প্রজন্ম য়েন সব কিছু থেকে ওর নাম মুছে দেয়|
- প্রভু য়েন আমার শত্রুর পূর্বপুরুষদের পাপ সম্পর্কে অবগত হোন| ওর মাযের পাপও য়েন কখনও ধুয়ে না যায়|
- আমি আশাকরি প্রভু চিরদিন ওই সব পাপগুলো স্মরণে রাখবেন| এবং আমি আশা করি, আমার শত্রুকে সম্পূর্ণ ভুলে য়েতে তিনি লোকদের বাধ্য করবেন|
- কেন? কারণ ওই মন্দ লোকটা কোনদিন কোন ভালো কাজ করে নি| সে কোনদিন কাউকে ভালোবাসে নি| দরিদ্র ও অসহায় মানুষের জীবনকে সে কঠিন করে তুলেছিলো|
- ওই লোকটা সর্বদাই অন্যদের অভিশাপ দিতে ভালবাসত| তাই ওর ক্ষেত্রেই ওই সব মন্দ বিষয় ফলতে দিন| ওই মন্দ লোকটা কোনদিন চায় নি, অন্য কারো ভালো হোক| তাই ওর ভালো হতে দেবেন না|
- অভিশাপ য়েন ওর বস্ত্র হয়| অভিশাপ য়েন ওর তৃষ্ণার জল হয়, অভিশাপগুলো য়েন ওর দেহে মাখা তেল হয়|
- দুষ্ট লোকে য়ে পোশাক পরে অভিশাপগুলো য়েন সেই পোশাকসমূহ হয় এবং অভিশাপই য়েন ওদের কোমরবন্ধ হয়|
- আমার শত্রুর প্রতি প্রভু য়েন এসব করেন| যারা আমায় খুন করতে চায় তাদের প্রতি প্রভু য়েন এসব করেন|
- প্রভু, আপনি আমার সদাপ্রভু| তাই আমার প্রতি এমন ব্যবহার করুন যা আপনার নামের মর্য়াদা এনে দেবে| আপনার প্রেম খুব মহান, তাই আমার রক্ষা করুন|
- আমি নিছক একজন অসহায় দরিদ্র মানুষ| প্রকৃতই আমি ভগ্ন হৃদয়ের এক দুঃখী মানুষ|
- আমি এমন অনুভব করি য়েন, বেলা শেষের লম্বা ছায়ার মত আমার জীবন শেষ হয়ে গেছে| আমি নিজেকে অগ্রাহ্য করা ছারপোকার মত মনে করি|
- ক্ষুধার কারণে আমার হাঁটু দুটো দুর্বল| ওজন কমে গিয়ে আমি ক্রমশঃই রোগা হয়ে যাচ্ছি|
- মন্দ লোকরা আমায় অপমান করে| আমার দিকে তাকিযে ওরা মাথা নাড়ায|
- প্রভু আমার ঈশ্বর, আমায় সাহায্য করুন| আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় উদ্ধার করুন!
- তখন ওই লোকরা জানতে পারবে য়ে আপনি আমায় সাহায্য করেছিলেন| ওরা জানতে পারবে য়ে আপনার শক্তিই আমাকে সাহায্য করেছিলো|
- ওই মন্দ লোকরা আমায় অভিশাপ দেয়| কিন্তু আপনি আমায় আশীর্বাদ করতে পারেন প্রভু| ওরা আমায় আক্রমণ করেছে, তাই ওদের পরাজিত করুন| তাহলে আপনার দাস, আমি সুখী হব|
- আমার শত্রুদের বিব্রত করে দিন! ওদের বস্ত্রাবরণ হিসেবে ওরা য়েন ওদের লজ্জাই পরিধান করে|
- আমি প্রভুকে ধন্যবাদ দিই| বহু লোকদের সামনে আমি তাঁর প্রশংসা করি|
- কেন? কারণ অসহায় লোকদের পাশে প্রভু দাঁড়ান| ওকে যারা মৃত্যুদণ্ড দিতে চায়, তাদের থেকে ঈশ্বর ওরে রক্ষা করেন|
অধ্যায় 110 ^^
- 1 প্রভু আমার মনিবকে বলেছেন, “য়তক্ষণ পর্য়ন্ত আমি তোমার শত্রুকে তোমার অধীনে না এনে দিই ততক্ষণ আমার ডান দিকে বস|”
- প্রভু তোমার রাজ্য বাড়াতে সাহায্য করবেন| তোমার রাজ্য সিয়োনে শুরু হবে য়তদিন পর্য়ন্ত তুমি তোমার শত্রুদের তাদের নিজেদের রাজ্য়ে শাসন করবে, ততদিন তা বাড়তে থাকবে|
- যখন আপনি আপনার সৈন্যদের একত্রিত করবেন, তখন আপনার লোকরা স্বেচ্ছায আপনার সঙ্গে য়োগ দেবে| ওরা ওদের বিশেষ পোশাক পরে অতি প্রত্যুষে মিলিত হবে| জমিতে পড়া শিশির কণার মত ওই তরুণরা আপনার চারদিকে থাকবে|
- প্রভু একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি তাঁর মত পরিবর্তন করবেন না| “তুমি চিরদিনের জন্য একজন যাজক, একটি বিশিষ্ট রীতির যাজকের মত, য়েমন মল্কীষেদক ছিল সেইরকম|”
- আমার প্রভু আপনার ডান দিকে রয়েছে| যখন তিনি ক্রুদ্ধ হন তখন তিনি অন্যান্য রাজাদের পরাজিত করেন|
- ঈশ্বর জাতি সকলের বিচার করবেন| জমিটি মৃতদেহে ঢেকে যাবে এবং ঈশ্বর শক্তিশালী জাতির নেতাদের শাস্তি দেবেন|
- রাস্তার ধারের ঝর্ণা থেকে রাজাকে জল পান করতে হবে| তারপর সে বিজয়ী হয়ে তার মাথা তুলবে!
অধ্যায় 111 ^^
- প্রভুর প্রশংসা কর! যেখানে সত্ লোকেরা জমাযেত হয়, সেই মণ্ডলীতে আমি সমস্ত অন্তর দিয়ে প্রভুকে ধন্যবাদ দিই|
- প্রভু বিস্ময়কর কাজকর্ম করেন| ঈশ্বরের কাছ থেকে য়ে সব ভালো জিনিস আসে লোকরা তা চায়|
- ঈশ্বর প্রকৃতই বিস্ময়কর এবং মহিমময় কার্য়্য় করেন| তাঁর ধার্মিকতা চিরদিনই বিরাজ করে|
- ঈশ্বর, আশ্চর্য়্য় কার্য়্য় করেন যাতে আমরা মনে রাখি য়ে প্রভু সত্যিই দয়াময় ও ক্ষমাশীল|
- ঈশ্বর, তাঁর অনুগামীদের আহার দেন| ঈশ্বর চিরদিন তাঁর চুক্তি স্মরণে রাখেন|
- ঈশ্বর য়ে সব শক্তিশালী জিনিসগুলি করেছেন তা তাঁর লোকজনের কাছে প্রমাণ করেছে য়ে তিনি অন্য জাতিসমূহের অধিকারভুক্ত দেশ তাদের দিয়েছিলেন|
- ঈশ্বর যা কিছু করেন সবই সুন্দর ও যথায়থ| তাঁর সব আজ্ঞাকেই নির্ভর করা চলে|
- ঈশ্বরের আজ্ঞাসমূহ চিরদিন বজায় থাকবে| য়ে কারণে ঈশ্বর আজ্ঞাগুলি দিয়েছিলেন সেগুলি ছিল সত্ ও আন্তরিক|
- তাঁর লোকেদের উদ্ধার করার জন্য ঈশ্বর কাউকে পাঠিয়েছিলেন| ঈশ্বর তাদের সঙ্গে য়ে চুক্তি করেছেন তা চিরদিন বজায় থাকবে| ঈশ্বরের নাম ভয়ঙ্কর এবং পবিত্র|
- ঈশ্বরের প্রতি ভয় এবং শ্রদ্ধা থেকেই প্রজ্ঞার সূত্রপাত হয়| যারা ঈশ্বরকে মান্য করে তারা খুব বিচক্ষণ| চিরদিন ঈশ্বরের প্রতি প্রশংসাগীত গাওয়া হবে|
অধ্যায় 112 ^^
- প্রভুর প্রশংসা কর! সেই ব্যক্তি য়ে প্রভুকে ভয় ও শ্রদ্ধা করে সে খুব সুখী হবে| সেই ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পছন্দ করে|
- তার উত্তরপুরুষরা এই পৃথিবীতে মহত্ হবে| সত্ লোকদের উত্তরপুরুষরা সত্যিকারের ধন্য হবে|
- সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে|
- সত্ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মত| ঈশ্বর দয়াময়, ক্ষমাশীল এবং ভালো|
- একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো| একজন ব্যক্তির পক্ষে তার কর্মে সত্ থাকা ভালো|
- সেই ব্যক্তির কোনদিন পতন হবে না| একজন ধার্মিক ব্যক্তিকে চিরদিন স্মরণ করা হবে|
- সে দুঃসংবাদে ভীত হবে না| সে তার নিজের বিশ্বাসে দৃঢ় কেননা সে প্রভুতে আস্থা রাখে|
- সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়| সে কখনও ভয় পাবে না| সে তার শত্রুদের পরাজিত করবে|
- সেই ব্যক্তি দরিদ্রদের মুক্তহস্থে দান করে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে| সে বিরাট সম্মান পাবে|
- দুষ্ট লোকরা এই সব দেখে রেগে যায়| ওরা রাগে দাঁত কড়মড় করতে থাকে কিন্তু তারপর ওরা অদৃশ্য হয়ে যায়| যা সব থেকে বেশী করে দুষ্ট লোকরা চায় তা ওরা পাবে না|
অধ্যায় 113 ^^
- প্রভুর প্রশংসা কর! প্রভুর দাসরা, তাঁর প্রশংসা কর! প্রভুর নামের প্রশংসা কর|
- প্রভুর নাম এখনকার জন্য এবং চিরকালের জন্য ধন্য হোক|
- যেখানে পূর্বদিকে সূর্য়োদয হয় সেখান থেকে শুরু করে পশ্চিমে যেখানে সূর্য় অস্ত যায় সেখান পর্য়ন্ত প্রভুর নামের প্রশংসা হোক|
- প্রভু, সমস্ত জাতিগুলির উর্দ্ধে| তাঁর মহিমা আকাশ পর্য়ন্ত যায়|
- কোন ব্যক্তিই আমাদের প্রভু ঈশ্বরের মত নয়| ঈশ্বর স্বর্গের উঁচু আসনে বসেন|
- ঈশ্বর আমাদের থেকে এত উঁচুতে আছেন য়ে আকাশ ও পৃথিবীকে দেখতে হলে তাঁকে নীচের দিকে তাকাতে হয়|
- ঈশ্বর দরিদ্র লোকদের ধূলো থেকে ওপরে তোলেন| আস্তাকুঁড় থেকে ঈশ্বর ভিখারীদের তুলে আনেন|
- এবং সেই সব লোকদের ঈশ্বর খুব গুরুত্বপূর্ণ করে তোলেন| ঈশ্বর তাদের লোকদের ওপর নেতৃত্ব করবার জন্য উচ্চ স্থানগুলি দেন|
- একজন নারীর কোন সন্তান না থাকতে পারে| কিন্তু ঈশ্বর তাকে সন্তান দেন ও সুখী করেন| প্রভুর প্রশংসা কর!
অধ্যায় 114 ^^
- ইস্রায়েল মিশর ত্যাগ করলো| যাকোব সেই বিদেশ ত্যাগ করলো|
- যিহূদা ঈশ্বরের বিশেষ মানুষ হলো| ইস্রায়েল তাঁর রাজত্ব হলো|
- এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো| য়র্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো|
- পর্বতগুলো বুনো ছাগলের মত নেচে উঠেছিলো| পাহাড়গুলো মেষর মত নেচে উঠেছিলো|
- লোহিতসাগর কেন তুমি ছুটে পালালে? য়র্দন নদী কেন তুমি ঘুরে দৌড় দিলে?
- পর্বতমালা কেন তোমরা বুনো ছাগলের মত নাচলে? পাহাড় সকল, কেন তোমরা মেষশাবকের মত নাচলে?
- যাকোবের প্রভু, ঈশ্বরের সামনে, পৃথিবী কেঁপে গিয়েছিলো|
- ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান| ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন|
অধ্যায় 115 ^^
- হে প্রভু, আমাদের কোন সম্মান পাওয়া উচিত্ নয়| সব সম্মানই আপনার| আপনার প্রেমের জন্য আমরা আপনাকে বিশ্বাস করতে পারি| এই জন্য সকল সম্মান আপনার|
- অন্য জাতির লোকরা কি করে বলতে পারে, “কোথায তোমাদের ঈশ্বর?”
- ঈশ্বর স্বর্গে রয়েছেন এবং তিনি যা চান তাই করতে পারেন|
- অন্যান্য জাতির “দেবতারা” শুধুই সোনা ও রূপার তৈরী মূর্ত্তি মাত্র| ওরা কিছু মানুষের তৈরী মূর্ত্তি মাত্র|
- ওই মূর্ত্তিদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না| ওদের চোখ আছে কিন্তু দেখতে পায় না|
- ওদের কান আছে কিন্তু শুনতে পায় না| ওদের নাক আছে কিন্তু ঘ্রাণ নিতে পারে না|
- ওদের হাত আছে কিন্তু অনুভব করতে পারে না| ওদের পা আছে কিন্তু চলতে পারে না এবং ওদের কন্ঠ থেকে কোন স্বর আসে না|
- য়ে সব লোকরা মূর্ত্তিগুলি তৈরী করে এবং তাতে তাদের আস্থা রাখে, তারা কি ওই সব মূর্ত্তিগুলোর মত হয়ে যাবে?
- হে ইস্রায়েলের লোকরা, প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন|
- হারোণের পরিবার প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন|
- প্রভুর অনুগামীরা, প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন|
- প্রভু আমাদের স্মরণে রাখবেন এবং আমাদের আশীর্বাদ করবেন| প্রভু ইস্রায়েলকে আশীর্বাদ করবেন| প্রভু হারোণের পরিবারকে আশীর্বাদ করবেন|
- প্রভু তাঁর সমস্ত অনুগামীদের আশীর্বাদ করবেন| দীন থেকে মহত্তম পর্য়ন্ত সকলকেই সমানভাবে আশীর্বাদ করবেন|
- প্রভু, তোমাকে এবং তোমার সন্তানদের অনেক অনেক আশীর্বাদ দিন|
- প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রভু তোমাকে স্বাগত জানাচ্ছেন!
- স্বর্গ ঈশ্বরের কিন্তু মানুষকে তিনি পৃথিবী দিয়েছেন|
- মৃত লোকেরা ঈশ্বরের প্রশংসা করে না| মৃত লোকেরা, যারা কবরে রয়েছে তারা প্রভুর প্রশংসা করে না|
- কিন্তু আমরা এখন প্রভুর ধন্যবাদ করছি এবং চিরদিন আমরা তাঁকে ধন্যবাদ দেবো| প্রভুর প্রশংসা কর!
অধ্যায় 116 ^^
- প্রভু যখন আমার প্রার্থনা শোনেন, তখন আমার ভালো লাগে|
- আমি যখন সাহায্যের জন্য ডাকি তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে|
- আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম! আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল| কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে| আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম|
- তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম| আমি বলেছিলাম “প্রভু, আমায় রক্ষা করুন!”
- প্রভু মঙ্গলময় এবং করুণাময়| ঈশ্বর দয়াময়|
- প্রভু অসহায় মানুষের যত্ন নেন| আমি সহায়হীন ছিলাম, প্রভু আমায় রক্ষা করেছেন|
- হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস! প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন|
- হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন| আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন|
- জীবিতদের রাজ্য়ে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব|
- যখন আমি বলেছি, “আমি ধ্বংস হয়ে গেছি” তখনও আমি বিশ্বাস করে চলেছি|
- হ্যাঁ, যখন আমি বিমর্ষ ছিলাম, তখন বলেছিলাম, “সব লোকই মিথ্যাবাদী|”
- আমি প্রভুকে কি আর দিতে পারি? আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন!
- তিনি আমায় রক্ষা করেছেন, তাই আমি তাঁকে পেয নৈবেদ্য উত্সর্গ করবো| আমি প্রভুর নাম আমন্ত্রণ করবো|
- যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রভুকে আমি তা দেবো| আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো|
- প্রভুর অনুগামীদের একজনের মৃত্যু প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ| প্রভু, আমি আপনার একজন দাস!
- আমি আপনার দাস, আমি আপনারই এক দাসীর সন্তান| প্রভু, আপনিই আমার প্রথম শিক্ষক ছিলেন!
- আমি আপনাকে ধন্যবাদ উত্সর্গ করবো| আমি প্রভুর নাম স্মরণ করবো|
- যা প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে আমি তা দেবো| আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো|
- আমি জেরুশালেমের মন্দিরে যাবো| প্রভুর প্রশংসা কর|
অধ্যায় 117 ^^
- তোমরা জাতিসকল, প্রভুর প্রশংসা কর| তোমরা সব লোকেরা, প্রভুর প্রশংসা কর|
- প্রভু আমাদের খুব ভালোবাসেন! এবং প্রভু চিরদিনই আমাদের প্রতি সত্ থাকবেন| প্রভুর প্রশংসা কর!
অধ্যায় 118 ^^
- প্রভুকে সম্মান কর, কারণ তিনিই ঈশ্বর| তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!
- ইস্রায়েল এই কথা বল, “তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!”
- যাজকরা তোমরা বল, “তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!”
- তোমরা লোকেরা যারা প্রভুকে উপাসনা কর, তোমরা বলো, “তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!”
- আমি সমস্যায় পড়েছিলাম তাই সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম| প্রভু আমায় উত্তর দিয়েছেন এবং আমায় মুক্ত করেছেন|
- আমার সঙ্গে প্রভু আছেন, তাই আমি ভয় পাবো না| লোকেরা আমাকে আহত করার জন্য কিছু করতে পারে না|
- প্রভুই আমার সহায়| আমি আমার শত্রুদের পরাজিত দেখবো|
- মানুষকে বিশ্বাস করার থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো|
- তোমাদের নেতাদের বিশ্বাস করা থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো|
- বহু শত্রু আমাকে ঘিরে ধরেছিল| কিন্তু প্রভুর শক্তির দ্বারা আমি আমার শত্রুদের পরাজিত করেছি|
- আমার শত্রুরা ক্রমাগত আমায় ঘিরেই যাচ্ছিল| প্রভুর শক্তির সাহায্যে আমি ওদের পরাজিত করেছি|
- ঝাঁক ঝাঁক মৌমাছির মত শত্রুরা আমায় ঘিরে ধরেছিলো| কিন্তু দ্রুত জ্বলনশীল ঝোপের মত ওরা শেষ হয়ে গিয়েছিলো| প্রভুর শক্তি দিয়ে আমি ওদের পরাজিত করেছি|
- আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিলো এবং আমাকে প্রায় শেষ করে দিয়েছিলো| কিন্তু প্রভু আমায় সাহায্য করেছিলেন|
- প্রভুই আমার শক্তি এবং আমার জয়গান! প্রভু আমায় রক্ষা করেন!
- ধার্ম্মিক লোকেদের বাড়ীতে তুমি এই বিজয় উত্সব শুনতে পাবে| প্রভু আবার তাঁর মহান শক্তি প্রদর্শন করলেন|
- প্রভুর বাহুগুলি জয়ে উত্তোলিত| তিনি আবার একবার তাঁর মহান শক্তি দেখালেন|
- আমি মরবো না, আমি বেঁচে থাকবো এবং প্রভু কি করেছেন তা আমি বলবো|
- প্রভু আমায় শাস্তি দিয়েছেন, কিন্তু তিনি আমায় মরতে দেন নি|
- ন্যাযের সিংহদ্বারগুলি আমার জন্য খুলে যাও, আমি প্রভুর উপাসনা করতে ভেতরে আসবো|
- ওইগুলো প্রভুর দ্বার| একমাত্র ধার্ম্মিক লোকরাই ওর মধ্যে দিয়ে য়েতে পারে|
- হে প্রভু, আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য এবং আমাকে রক্ষা করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই|
- য়ে পাথরটিকে স্থপতিরা চায় নি, সেটাই হয়ে গেল মুখ্য প্রস্তর|
- প্রভু এটি করেছেন এবং এটি দেখতে অদ্ভুত লাগছে!
- আজকের দিন সেই দিন যা প্রভু সৃষ্টি করেছেন| আজ আমাদের আনন্দ করতে দিন, সুখী হতে দিন|
- লোকেরা বললো, “প্রভুর প্রশংসা কর! প্রভু আমাদের রক্ষা করেছেন!”
- সেই লোকটিকে স্বাগত জানাও, য়ে প্রভুর নাম নিয়ে আসছে|” যাজকরা উত্তর দিয়েছিলো, “আমরা তোমাকে প্রভুর গৃহে স্বাগত জানাই!”
- প্রভুই ঈশ্বর এবং তিনি আমাদের গ্রহণ করেন| বলির জন্য একটা মেষ বাঁধ এবং সেটাকে বেদীর কোণে নিয়ে চল|”
- প্রভু, আপনিই আমার ঈশ্বর, আপনাকে ধন্যবাদ দিই| আমি আপনার প্রশংসা করি!
- প্রভুর প্রশংসা কর! কারণ তিনি মঙ্গলময়| তাঁর প্রকৃত প্রেম চিরন্তন|
অধ্যায় 119 ^^
- সেই সব লোক যারা সত্ ও শুদ্ধ জীবনযাপন করে তারা সুখী| ওই সব লোক প্রভুর শিক্ষামালাকে অনুসরণ করে|
- যারা প্রভুর চুক্তি মানে তারা সুখী| তারা সর্বান্তঃকরণ দিয়ে প্রভুকে মানে|
- ওই সব লোক কোন মন্দ কাজ করে না| ওরা প্রভুকে মানে|
- প্রভু, আপনি আমাদের আজ্ঞা দিয়েছেন এবং আপনি আমাদের ওই আজ্ঞাসমূহ পুরোপুরি মানতে বলেছেন|
- প্রভু, সবসময় আমি যদি আপনার বিধি মানি,
- তাহলে আমি যখন আপনার আদেশগুলি নিয়ে চিন্তা করব তখন আমি লজ্জিত হবো না|
- তাহলে আমি প্রকৃতই আপনাকে সম্মান করতে পারবো, যখন আমি আপনার ন্যায্য বিধিগুলি সমীক্ষা করব|
- প্রভু আমি আপনার আজ্ঞাগুলো পালন করবো তাই আমাকে ছেড়ে যাবেন না!
- একজন যুবক কি করে শুদ্ধ জীবনযাপন করবে? আপনার আদেশসমুহ মেনে সে এরকম করতে পারবে|
- সমগ্র অন্তর দিয়ে আমি প্রভুর সেবা করতে চেষ্টা করি| ঈশ্বর, আপনার আজ্ঞা মানতে আমায় সাহায্য করুন|
- আপনার শিক্ষামালা আমি যত্ন করে অনুধাবন করি, যাতে আমি আপনার বিরুদ্ধে পাপ না করি|
- হে প্রভু, আপনি ধন্য| আপনার বিধিসমূহ আমায় শেখান|
- আমি আপনার সব প্রাজ্ঞ সিদ্ধান্তের কথা বলবো|
- আমি য়ে কোন জিনিসের চেয়ে আপনার চুক্তিসমুহ জানতে বেশী উপভোগ করি|
- আমি আপনার নিয়মের আলোচনা করি| আমি আপনার জীবনধারা অনুসরণ করি|
- আমি আপনার বিধিসমুহ উপভোগ করি| আপনার বাক্য আমি ভুলবো না|
- আপনার দাস, এই য়ে আমি আমার প্রতি ভাল ব্যবহার করুন, যাতে আমি বেঁচে থাকতে পারি এবং আপনার আজ্ঞাসমুহ মানতে পারি|
- প্রভু আমার চোখ খুলে দিন| আমাকে আপনার শিক্ষাসমুহ দেখতে দিন এবং য়েসব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছেন তা পাঠ করতে দিন|
- প্রভু, এই দেশে আমি একজন বিদেশী| আমার কাছ থেকে আপনার শিক্ষাকে আড়াল করে রাখবেন না|
- সব সময়েই আমি আপনার সিদ্ধান্তগুলো অনুধাবন করতে চাই|
- প্রভু, আপনি অহঙ্কারী লোকদের সমালোচনা করেন| যারা আপনার আদেশগুলি মানতে অস্বীকার করে, তাদের ভাগ্য়ে মন্দ কিছু ঘটবে|
- আমাকে লজ্জিত এবং বিব্রত করবেন না| আমি আপনার চুক্তি পালন করেছি|
- নেতারা পর্য়ন্ত আমার সম্পর্কে মন্দ কথা বলেছে| কিন্তু প্রভু, আমি, আপনার দাস এবং আমি আপনার বিধিসমূহ অনুধাবন করি|
- আপনার চুক্তি আমার নিকট বন্ধু| ওটি আমাকে ভালো উপদেশ দেয়|
- আমি খুব শীঘ্রই মারা যাবো| প্রভু আপনি আজ্ঞা দিন এবং আমাকে বাঁচতে দিন|
- আমার জীবন সম্পর্কে আমি আপনাকে বলেছি এবং আপনি আমায় উত্তর দিয়েছেন| এখন আমাকে আপনার বিধি সম্পর্কে শিক্ষা দিন|
- প্রভু আপনার বিধি বুঝতে আমায় সাহায্য করুন| য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছেন তা আমায় বলতে দিন|
- আমি দুঃখী এবং শ্রান্ত| আপনি আজ্ঞা করুন এবং আমি আবার শক্তিশালী হয়ে উঠবো|
- হে প্রভু, আমাকে ওই প্রবঞ্চনাময় জীবন থেকে দূরে রাখুন| আপনার শিক্ষামালা দিয়ে আমায় পরিচালিত করুন|
- হে প্রভু, আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকতে স্থির করেছি| অত্যন্ত সাবধানতার সঙ্গে আমি আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ অনুধাবন করি|
- হে প্রভু, আপনার চুক্তিতে আমি নিশ্চল থাকবো| অতএব আমাকে হতাশ করবেন না|
- আমি আনন্দের সঙ্গে আপনার আজ্ঞাগুলো মানবো| প্রভু আপনার আজ্ঞাগুলো আমায় সুখী করে|
- প্রভু, আমাকে আপনার বিধি শিক্ষা দিন, আমি সেগুলো মেনে চলবো|
- আমাকে বুঝতে সাহায্য করুন, আমি আপনার শিক্ষামালাগুলো মানবো. আমি সম্পূর্ণভাবে সেগুলো পালন করবো|
- হে প্রভু, আপনার আজ্ঞাসমুহের পথে আমায় পরিচালিত করুন| জীবনের সেই পথ আমি সত্যিই ভালোবাসি|
- কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে, আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমায় সাহায্য করুন|
- প্রভু, অসার বিষযের দিকে আমাকে তাকাতে দেবেন না| আপনার পথে বাঁচতে আমায় সাহায্য করুন|
- আপনার দাসের জন্য য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করুন, যার ফলে লোকরা আপনাকে শ্রদ্ধা করে|
- য়ে লজ্জাকে আমি ভয় পাই তা আপনি নিরসন করুন| আপনার সিদ্ধান্তগুলি জ্ঞানগর্ভ এবং ভালো|
- দেখুন আমি আপনার আজ্ঞাগুলো ভালোবাসি| আমার প্রতি ভালো ব্যবহার করুন এবং আমায় বাঁচতে দিন|
- প্রভু, আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন| আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন|
- তাহলে য়ে লোকরা আমায় অপমান করেছে তাদের জন্য আমি একটা উত্তর খুঁজে পাবো| প্রভু আপনি যা বলেন প্রকৃতই আমি তা বিশ্বাস করি|
- আপনার সত্য শিক্ষা সম্পর্কে আমাকে সর্বদাই বলতে দিন| প্রভু, আমি আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তের ওপর নির্ভর করি|
- প্রভু, আমি চিরদিন আপনার শিক্ষামালাগুলো অনুসরণ করবো|
- তাহলে আমি মুক্ত হবো| কেন? কারণ আপনার বিধি পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করি|
- এমন কি রাজাদের সামনেও আমি নির্ভয়ে আপনার নীতি কি বলে সে সম্বন্ধে বলব|
- হে প্রভু, আপনার আজ্ঞাগুলি আমি ভালবাসি এবং ওগুলোতে আমি আনন্দ পাই|
- প্রভু, আপনার আজ্ঞাগুলোর প্রশংসা করি| আমি সেগুলোকে ভালোবাসি এবং সেগুলো অনুধাবন করি|
- প্রভু আমার প্রতি আপনার প্রতিশ্রুতির কথা মনে রাখবেন| সেই প্রতিশ্রুতি আমাকে আশা দেয়|
- আমি দুর্দশাগ্রস্ত ছিলাম, আপনি আমায় স্বস্তি দিয়েছেন| আপনার বাক্য আমাকে পুর্নবার বাঁচতে দিয়েছে|
- যারা ভাবে ওরা নিজেরা আমার চেয়ে ভালো, তারা আমাকে ক্রমাগত অপমান করেছে| কিন্তু আমি আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হই নি|
- আমি সর্বদাই আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ স্মরণ করি| প্রভু আপনার প্রাজ্ঞ সিদ্ধান্ত আমায় সান্ত্বনা দেয়|
- যখন দেখি, দুর্জন মানুষ আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হয়েছে, তখন আমি ক্রুদ্ধ হই|
- আপনার বিধিগুলোই আমার গৃহেসঙ্গীত|
- প্রভু, রাতে আমি আপনার নাম স্মরণ করি|
- এটা সম্ভব হয়েছে তার কারণ, আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি|
- প্রভু, আপনার আজ্ঞা পালন করাকেই আমার জীবনের কর্তব্য বলে স্থির করেছি|
- প্রভু, আমি সম্পূর্ণভাবে আপনার ওপর নির্ভর করি| আপনার প্রতিশ্রুতি মত আমার প্রতি সদয় হোন|
- নিজের জীবন সম্পর্কে আমি খুব সতর্কভাবে চিন্তা করেছি এবং আমি আপনার চুক্তিতে ফিরে এসেছি|
- কোনও বিলম্ব না করে আমি আপনার আজ্ঞাগুলি পালন করার জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি|
- একদল মন্দ লোক আমার সম্পর্কে বাজে কথা বলেছে| কিন্তু প্রভু, আমি আপনার শিক্ষামালাকে ভুলিনি|
- আপনার সুসিদ্ধান্তর জন্য, মাঝ রাতে উঠে আমি আপনাকে ধন্যবাদ দিই|
- যারা আপনার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কাছে বন্ধুস্বরূপ|
- প্রভু, আপনার প্রকৃত প্রেম পৃথিবীকে পূর্ণ করে| আমায় আপনার বিধিগুলো শেখান|
- হে প্রভু, আমার জন্য আপনার এই দাসের জন্য আপনি অনেক মঙ্গল করেছেন| যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি ঠিক তাই করেছেন|
- প্রভু, প্রাজ্ঞ সিদ্ধান্ত গ্রহণের জন্য আমায় প্রজ্ঞা দিন| আমি আপনার আজ্ঞাসমুহ বিশ্বাস করি|
- দুর্দশায় পড়ার আগে আমি অনেক ভুল কাজ করেছি| কিন্তু এখন আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি|
- হে ঈশ্বর, আপনি মঙ্গলময় এবং আপনি ভালো কাজসমূহ করেন| আপনার বিধিগুলো আমায় শেখান|
- লোকরা যারা ভাবে ওরা আমার চেয়ে ভালো তারা আমার সম্পর্কে বাজে কথা এবং মিথ্যা কথা বলেছে| কিন্তু সমস্ত অন্তর দিয়ে আমি আপনার আজ্ঞা পালন করে গেছি|
- ঐ সব লোক খুবই নির্বোধ| কিন্তু আমি আপনার শিক্ষামালার অধ্যযন উপভোগ করেছি|
- আমি য়ে ভুগেছিলাম তা ভালোই হয়েছিল, কারণ আমি আপনার বিধিগুলো শিখেছিলাম|
- প্রভু, আপনার শিক্ষামালাগুলো আমার পক্ষে হিতকর| তারা 1,000 খণ্ড সোনা ও রূপোর চেয়েও উত্তম|
- হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন এবং আপনি নিজের হাত দিয়ে আমায় অবলম্বন দিয়েছেন| আপনার আজ্ঞাগুলো বুঝতে এবং পালন করতে আমায় সাহায্য করুন|
- প্রভু, আপনার অনুগামীরা আমায় দেখে এবং আমায় শ্রদ্ধা করে| ওরা খুশী, কারণ আপনার কথা আমি বিশ্বাস করি|
- প্রভু, আমি জানি আপনার সিদ্ধান্তগুলো সুন্দর এবং আপনি য়ে আমায় শাস্তি দিয়েছিলেন তা আপনার পক্ষে যথায়থ ছিলো|
- এখন আপনার প্রকৃত প্রেম দিয়ে আমায় আরাম দিন| আপনার প্রতিশ্রুতি মত আমায়, আপনার দাসকে আরাম দিন|
- হে প্রভু, আমার ওপর আপনার করুণা বর্ষন করুন এবং আমায় বাঁচতে দিন| আমি আপনার শিক্ষামালাগুলো সত্যিই উপভোগ করি|
- লোকে, যারা নিজেদের আমার চেয়ে উত্তম বলে মনে করে তারা আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে| ঐ লোকগুলো য়েন লজ্জিত হয়| হে প্রভু, আপনার বিধিগুলো আমি অধ্যযন করি|
- আশা করি আপনার অনুগামীরা আমার কাছে ফিরে আসবে এবং তারা আপনার চুক্তি সম্পর্কে জানবে|
- প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে নিখুঁতভাবে পালন করতে দিন, তাহলে আমি আর লজ্জিত হব না|
- আমি প্রায় মৃত, আপনি আমায় রক্ষা করবেন এই প্রতীক্ষায আছি| কিন্তু হে প্রভু, আপনি যা বলেন তাতে আমি বিশ্বাস করি|
- আপনি য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেখতে দেখতে আমার দুচোখ ক্লান্ত হয়ে গেছে| হে প্রভু, কখন আপনি আমাকে আরাম দেবেন?
- যদি আমি কখনও আবর্জনাস্তুপে শূন্য মদের পিপার মত পরিত্যক্ত হই তখনও আমি আপনার বিধিগুলো ভুলবো না|
- আমি কতদিনই বা বাঁচবো? হে প্রভু, যারা আমায় নির্য়াতিত করেছে, সেইসব লোকেদের আপনি কবে শাস্তি দেবেন?
- কিছু উদ্ধত লোক তাদের মিথ্যার দ্বারা আমায় বিদ্ধ করেছে এবং তাও আপনার শিক্ষামালার বিরুদ্ধে|
- প্রভু লোকে আপনার সব আজ্ঞা বিশ্বাস করতে পারে| আমায় নির্য়াতন করে ঐসব ভুল করেছিল| আমায় সাহায্য করুন|
- ঐ লোকরা আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছে| কিন্তু আমি আপনার আজ্ঞা পালন থেকে বিরত হই নি|
- প্রভু আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় বাঁচতে দিন| আপনি যা বলবেন আমি তাই করবো|
- হে প্রভু, আপনার বাণী চিরকাল থাকে| আপনার বাণী স্বর্গে চিরকালের জন্য থাকে|
- চিরদিনের জন্যই আপনি বিশ্বস্ত| প্রভু, আপনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এখনও তা রয়েছে|
- এখনও পর্য়ন্ত এই পৃথিবী য়ে অস্তিত্বশীল রয়েছে, তার কারণ আপনার বিধি| এই পৃথিবী আপনার বিধিকে একজন ক্রীতদাসের মতই মান্য করে|
- আপনার শিক্ষামালাগুলো যদি আমার কাছে বন্ধুর মত না হত তাহলে আমার দুর্গতিই আমায় শেষ করে দিতো|
- আমি আপনার আজ্ঞাগুলি কখনই ভুলবো না, কারণ সেগুলো আমাকে বাঁচতে দিয়েছে|
- প্রভু, আমি আপনারই, তাই আমাকে রক্ষা করুন! কেন? কারণ আপনার আজ্ঞাগুলি মানতে আমি আপ্রাণ চেষ্টা করি|
- দুষ্ট লোকরা আমায় ধ্বংস করতে চেয়েছিলো| কিন্তু আপনার চুক্তি আমাকে জ্ঞানী করেছে|
- আপনার বিধি ছাড়া সব কিছুরই সীমা আছে|
- হে প্রভু, আমি আপনার শিক্ষামালাগুলো ভালোবাসি| সব সময়েই আমি সে সম্পর্কে কথা বলি|
- প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে আমার শত্রুদের থেকে জ্ঞানী করেছে| আপনার বিধি সব সময়েই আমার সঙ্গে থাকে|
- আমার সকল শিক্ষকের চেয়ে আমি জ্ঞানী, কারণ আমি আপনার চুক্তি অধ্যয়ন করি|
- সমস্ত প্রাচীন নেতাদের চেয়ে আমি বেশী বিজ্ঞ কারণ আমি আপনার সব আজ্ঞাগুলি মান্য করি|
- আমি প্রতিটি মন্দ কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলাম| তাই প্রভু, আপনি যা বলবেন, আমি তাই করতে পারি|
- হে প্রভু, আপনি আমার শিক্ষক, তাই আমি আপনার বিধিসমূহ পালন করা থেকে বিরত হব না|
- আপনার বাক্যগুলো আমার মুখে মধুর চেয়েও মিষ্টি লাগে|
- আপনার শিক্ষামালা আমাকে জ্ঞানী করেছে, তাই ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি|
- প্রভু, আপনার বাক্যগুলো প্রদীপের মত আমার পথকে আলোকিত করে|
- আপনার বিধিগুলো ভালো| আমি সেগুলো পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করবো|
- প্রভু দীর্ঘদিন ধরে আমি ভুগেছি| দয়া করে আপনার প্রতিশ্রুতি মত আমাকে আবার বাঁচতে দিন!
- প্রভু আমার প্রশংসা গ্রহণ করুন এবং আপনার বিধিগুলো শেখান|
- আমার জীবন সর্বদাই সঙ্কটাপন্ন| কিন্তু আমি আপনার শিক্ষাগুলো ভুলি নি|
- দুষ্ট লোকরা আমায় ফাঁদে ফেলতে চেয়েছিলো| কিন্তু আমি আপনার আজ্ঞাগুলি অমান্য করিনি|
- প্রভু, আমি চিরদিন আপনার চুক্তি অনুসরণ করবো| এটা আমাকে ভীষণ খুশী করে|
- আপনার বিধিগুলো পালন করার জন্য আমি অবশ্যই সর্বদা আপ্রাণ চেষ্টা করবো|
- প্রভু, যারা আপনার প্রতি পুরোপুরি নিষ্ঠাবান নয় তাদের আমি ঘৃণা করি| কিন্তু আপনার শিক্ষামালাগুলো আমি ভালোবাসি| 1
- আমায় রক্ষা করুন, আমায় আড়াল করে রাখুন| প্রভু, আপনি যা বলেন আমি সব বিশ্বাস করি|
- প্রভু, দুষ্ট লোককে আমার কাছে আসতে দেবেন না| আমি অবশ্যই আমার ঈশ্বরের আজ্ঞা পালন করবো|
- হে প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় সহায়তা দিন এবং আমি অবশ্যই বাঁচবো| আমি আপনাকে বিশ্বাস করি, আমাকে হতাশ করবেন না| 1
- প্রভু, আমায় সাহায্য করুন, আমি রক্ষা পাবো| আমি সর্বদা আপনার আজ্ঞাগুলি অধ্যযন করবো|
- হে প্রভু, যারা আপনার বিধি ভঙ্গ করে তাদের সবার কাছ থেকে আপনি সরে আসুন| কেন? কারণ যখন তারা আপনাকে অনুসরণ করার কথা বলেছিলো, তখন তারা মিথ্যা কথা বলেছিলো| 1
- প্রভু, দুষ্ট লোকদের আবর্জনার মত আপনি পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিন| তাই আমি সর্বদাই আপনার চুক্তিকে ভালোবাসবো|
- প্রভু, আমি আপনাকে ভয় করি| আপনার বিধিকে আমি ভয় ও শ্রদ্ধা করি|
- যা সঠিক এবং ভালো আমি তাই করেছি| হে প্রভু, যারা আমায় উত্পীড়ন করে এমন লোকেদের হাতে আমায় সমর্পণ করবেন না|
- আপনার দাস, আমার প্রতি ভাল ব্যবহার করবার প্রতিশ্রুতি করুন| আমি আপনার দাস| হে প্রভু, ঐ অহঙ্কারী লোকেদের আমাকে উত্পীড়ন করতে দেবেন না|
- হে প্রভু, আপনার সাহায্যের আশায থেকে এবং আপনার সাহায্যের আশায থেকে এবং আপনার সুন্দর বাক্যের প্রত্যাশায আমার দু চোখ ক্লান্ত|
- আমি আপনার দাস| আমার প্রতি আপনার প্রকৃত ভালোবাসা দেখান| আমাকে আপনার বিধিগুলো শেখান|
- আমি আপনার দাস| আমি যাতে আপনার চুক্তি জানতে পারি, আমায় বুঝতে সাহায্য করুন|
- প্রভু এখন আপনার কিছু করার সময় এসেছে| লোকরা আপনার বিধি ভঙ্গ করেছে|
- প্রভু আপনার বিধিগুলোকে আমি সব থেকে খাঁটি সোনার চেয়েও ভালোবাসি|
- আপনার সব আজ্ঞা আমি খুব যত্ন করে পালন করি| ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি|
- হে প্রভু, আপনার চুক্তি সত্যিই বিস্ময়কর| সেই জন্য আমি তা অনুসরণ করি|
- যখন লোকেরা আপনার বানীসমুহ বুঝতে শুরু করে, তা একটি আলোর মত য়েটা তাদের সঠিক পথে বেঁচে থাকার পথ দেখায়|
- হে প্রভু, আমি সত্যিই আপনার আজ্ঞাগুলো অধ্যযন করতে চাই| আমি সেই লোকের মত যার নিঃশ্বাস ভারী হয়েছে এবং অধৈর্য়্য় হয়ে প্রতীক্ষা করছে|
- ঈশ্বর আমার দিকে দেখুন, আমার প্রতি সদয় হন, যারা আপনার নাম ভালোবাসে তাদের পক্ষে যা হিতকর তাই করুন|
- প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় পরিচালিত করুন| আমার প্রতি ক্ষতিকর কিছু ঘটতে দেবেন না|
- হে প্রভু, য়ে সব লোক আমায় আঘাত করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন এবং আমি আপনার আজ্ঞা মান্য করবো|
- প্রভু, আপনার দাসকে গ্রহণ করুন এবং আমাকে আপনার বিধি শিক্ষা দিন|
- লোকে আপনার শিক্ষামালাকে মান্য করে না| সেইজন্য আমি এত কেঁদেছি য়ে আমার চোখের জলে একটা নদী বইয়ে দিয়েছি|
- হে প্রভু, আপনি মঙ্গলময় এবং আপনার বিধিগুলোও ন্যায্য ও সত্|
- আপনার চুক্তিতে আপনি আমাদের জন্য ভালো এবং ন্যায্য বিধিসমুহ দিয়েছেন| আমরা সত্যি তাদের ওপর নির্ভর করতে পারি|
- আমার প্রবল উদ্দীপনা আমায় ধ্বংস করে দিচ্ছে| আমার শত্রুরা আপনার আজ্ঞাগুলো ভুলে গেছে তাই আমি এত বিমর্ষ হয়ে রয়েছি|
- আমরা য়ে আপনার বাক্যকে বিশ্বাস করতে পারি, আমাদের কাছে সেই প্রমাণ আছে এবং আমি তা ভালোবাসি|
- আমি একজন তরুণ লোক এবং লোকে আমায় সম্মান করে না| কিন্তু আমি আপনার আজ্ঞা ভুলি নি|
- আপনার ধার্ম্মিকতা চিরন্তন এবং আপনার শিক্ষাগুলিকে বিশ্বাস করা যায়|
- আমার সমস্যা এবং দুঃসময় ছিল| কিন্তু আমি আপনার নির্দেশ উপভোগ করি|
- আপনার চুক্তি চিরকালের জন্য ভালো ও ন্যায্য| আমাকে বুঝতে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি|
- হে প্রভু, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনাকে ডাকছি, আমায় উত্তর দিন! আমি আপনার সমস্ত আজ্ঞাগুলি মান্য করব|
- প্রভু, আমি আপনাকে ডাকছি| আমায় রক্ষা করুন! আমি আপনার চুক্তি পালন করবো|
- আপনার কাছে প্রার্থনা করার জন্য আমি খুব সকালে উঠি| আপনি যা বলেন আমি তার ওপর নির্ভর করি|
- আপনার কথা অধ্যযনের জন্য আমি অনেক রাত পর্য়ন্ত জেগে থাকি|
- হে প্রভু, আপনি প্রেমময় এবং ন্যায়পরায়ণ| দয়া করে আমার কথা শুনুন এবং আমাকে বাঁচতে দিন|
- দুষ্ট লোকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে| ঐ লোকরা আপনার শিক্ষামালা অনুসরণ করে না|
- প্রভু, আপনি আমার কাছেই আছেন এবং আপনার সব আজ্ঞাই বিশ্বাস করা চলে|
- দীর্ঘদিন আগে আমি আপনার চুক্তি থেকে জেনেছি য়ে আপনার শিক্ষামালা হবে চিরন্তন|
- প্রভু, আমার দুর্দশা দেখুন এবং আমায় উদ্ধার করুন| আমি আপনার শিক্ষামালাগুলো ভুলি নি|
- হে প্রভু, আমার জন্য আপনি লড়াই করুন এবং আমায় রক্ষা করুন| আপনার প্রতিশ্রুতি অনুসারে আমায় বাঁচতে দিন|
- দুষ্ট লোকরা জয় করতে পারবে না, কারণ তারা আপনার বিধি অনুসরণ করে না|
- প্রভু, আপনি অত্যন্ত সদয়| য়েগুলো আপনি যথায়থ বলেন সেই কাজই করুন এবং আমায় বেঁচে থাকতে দিন|
- আমার অনেক শত্রু আছে যারা আমাকে আঘাত করতে চায়, কিন্তু আমি আপনার চুক্তি অনুসরণ করা থেকে বিরত হই নি|
- আমি ঐ বিশ্বাসঘাতকদের দেখি| প্রভু, তারা আপনার বাক্য অনুসরণ করে না| এবং আমি তা ঘৃণা করি|
- দেখুন, আপনার আজ্ঞা পালনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি| প্রভু আপনার সব ভালোবাসা দিয়ে আমায় বেঁচে থাকতে দিন|
- একেবারে শুরু থেকে আপনার প্রত্যেকটি বাক্যকেই নির্ভর করা যাবে| প্রভূ এবং আপনার সমস্ত ভালো ও ন্যায্য বিধিগুলো চিরদিনই থাকবে|
- শক্তিশালী নেতারা বিনা কারণে আমায় আক্রমণ করেছিলো| কিন্তু আমি একমাত্র আপনার বিধিকে ভয় ও শ্রদ্ধা করেছিলাম|
- হে প্রভু, আপনার বাক্যসমুহ আমাকে খুশী করে, একটি লোক প্রচুর সম্পদ খুঁজে পেলে য়েমন সুখী হয় তেমন সুখী|
- আমি মিথ্যাকে ঘৃণা করি! আমি ওসব সহ্য করতে পারি নি| কিন্তু আমি আপনার শিক্ষামালাকে ভালোবাসি, প্রভু|
- আপনার ভালো ও ন্যায্য বিধিগুলোর জন্য আমি দিনে সাতবার আপনার প্রশংসা করি|
- যারা আপনার শিক্ষাকে ভালোবাসে সেই লোকেরা প্রকৃত শান্তি খুঁজে পাবে| কোন কিছুই ঐ লোকদের পতন ডেকে আনতে পারবে না|
- রভু, আপনি আমায় রক্ষা করবেন আমি এই জন্য প্রতীক্ষা করছি| আমি আপনার আজ্ঞাগুলি পালন করেছি|
- আমি আপনার চুক্তি অনুসরণ করেছি| প্রভু, আপনার বিধিগুলো আমি প্রচণ্ড ভালোবাসি|
- আমি আপনার আজ্ঞা এবং আপনার চুক্তি অনুসরণ করেছি| প্রভু, আমি কি করেছি তার সবই আপনি জানেন|
- প্রভু আমার আনন্দ গীত শুনুন| আপনার প্রতিশ্রুতি মত আমায় জ্ঞানী করে দিন|
- প্রভু, আমার প্রার্থনা শুনুন| আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন|
- আমায় আপনি আপনার বিধিগুলো শিখিয়েছেন| আপনার প্রশংসা আমার ওষ্ঠ থেকে উপছে পড়ে|
- আপনার বাক্যে আমাকে সাড়া দিতে দিন এবং আমাকে আমার গান গাইতে দিন| হে প্রভু, আপনার সব বিধিই ভালো|
- আমি স্থির করেছি আপনার আজ্ঞাই মান্য করবো| তাই এগিয়ে আসুন এবং আমায় সাহায্য করুন|
- হে প্রভু, আমি চাই আপনি আমায় রক্ষা করুন| আপনার শিক্ষামালা আমাকে সুখী করে|
- আমাকে বাঁচতে দিন এবং আপনার প্রশংসা করতে দিন প্রভু| আপনার বিধি য়েন আমায় সাহায্য করে|
- হারিযে যাওয়া মেষের মত আমি ঘুরে বেড়াচ্ছিলাম অতি দূরে| হে প্রভু, আমায় খুঁজতে আসুন| আমি আপনার দাস এবং আমি আপনার আজ্ঞাগুলি ভুলে যাই নি|
অধ্যায় 120 ^^
- আমি সমস্যায় পড়েছিলাম| সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম এবং তিনি আমায় উদ্ধার করেছেন!
- প্রভু, যারা আমার সম্পর্কে মিথ্যা বলেছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| ওই লোকগুলো য়ে কথাগুলো বলেছে তা সত্য নয়|
- মিথ্যাবাদীরা তোমরা কি জানো তোমরা কি পাবে? তোমরা কি জানো তোমরা কি লাভ করবে?
- সৈনিকগণের তীক্ষ্ণ তীরসমুহ এবং জ্বলন্ত কযলা দিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে|
- তোমরা মিথ্যাবাদী, তোমাদের কাছে বাস করা মেশকে বাস করার মতন| এটা য়েন কেদরের তাবুঁতে বাস করার সমতুল্য|
- যারা শান্তিকে ঘৃণা করে তেমন লোকদের সঙ্গে আমি দীর্ঘদিন বাস করেছি|
- আমি বলেছি আমি শান্তি চাই, কিন্তু তারা য়ুদ্ধ চেয়েছে|
অধ্যায় 121 ^^
- সাহায্যের জন্য আমি পাহাড়ের দিকে তাকিযে থাকি| কিন্তু প্রকৃতপক্ষে আমার সাহায্য কোথা থেকে আসবে?
- আমার সাহায্য প্রভুর কাছ থেকে আসবে, য়ে প্রভু স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা|
- ঈশ্বর তোমার পতন ঘটাতে দেবেন না| তোমার রক্ষাকর্তা ঘুমিযে পড়বেন না|
- ইস্রায়েলের রক্ষাকর্তা কখনও ঘুমোন না| ঈশ্বর কখনও নিদ্রা যান না|
- প্রভুই তোমার রক্ষাকর্তা| তাঁর মহত্ শক্তি দিয়ে তিনি তোমায় রক্ষা করেন|
- দিনের বেলায় সূর্য় তোমায় আঘাত করতে পারে না| রাতের বেলায় চাঁদ তোমায় আঘাত করতে পারে না|
- সকল বিপদ থেকে প্রভু তোমায় রক্ষা করবেন| প্রভু তোমার আত্মাকে রক্ষা করবেন|
- যখনই তুমি আসবে এবং যাবে তখন প্রভু তোমায় সাহায্য করবেন| প্রভু তোমাকে এখন এবং চিরদিন সাহায্য করবেন!
অধ্যায় 122 ^^
- আমি প্রচণ্ড খুশী হয়েছিলাম যখন লোকে বলেছিলো, “চল আমরা প্রভুর মন্দিরে যাই|”
- আমরা এখানে জেরুশালেমের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি|
- এটা নতুন জেরুশালেম! একটা সংযুক্ত শহর হিসেবে এই শহর আবার গড়ে উঠেছে|
- এটা সেই শহর যেখানে ঈশ্বরের লোকরা যায়| প্রভুর নামের প্রশংসা করার জন্য ইস্রায়েলের লোকরা সেখানে যায়| ওরা সবাই প্রভুর পরিবারগোষ্ঠীর লোক|
- দায়ূদের পরিবারের রাজগণ তাঁদের বিচারের সিংহাসন ঐখানেই স্থাপন করেছেন| লোকজনের বিচার করার জন্য তাঁরা তাঁদের সিংহাসন ঐখানে স্থাপন করেছেন|
- জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা কর| “আমি আশা করি যারা আপনাকে ভালোবাসে তারা ওখানে গিয়ে শান্তি পাবে| আমি আশা করি আপনার প্রাচীরের ভিতরে শান্তি থাকবে| আপনার প্রাসাদগুলি নিরাপদ থাকুক|”
- আমার প্রতিবেশী এবং ভাইদের ভালোর জন্য আমি প্রার্থনা করি, সেখানে শান্তি থাকবে|
- আমাদের প্রভুর মন্দিরের কল্যানের জন্য, এই শহরের ভাল কিছু হোক এই মানসে আমি প্রার্থনা করি|
অধ্যায় 123 ^^
- হে ঈশ্বর, আমি আমার নয়ন য়ুগল উর্দ্ধে তুলি এবং আপনার কাছে প্রার্থনা করি| স্বর্গ আপনি রাজার মত বসেন|
- দাসরা তাদের প্রযোজনীয জিনিসপত্রের জন্য তাদের ওপর নির্ভর করে|
- সেই ভাবে আমরাও আমাদের প্রভু ঈশ্বরের ওপর নির্ভর করি| প্রভু আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন, এই প্রতীক্ষায় আমরা রয়েছি|
- প্রভু, আমাদের প্রতি সদয় হোন, কারণ দীর্ঘদিন ধরে আমরা অপমানিত হয়ে এসেছি|ঐসব অলস এবং উদ্ধত লোকদের কাছ থেকে আমরা য়থেষ্ট অপমান ও নিন্দা পেয়েছি|
অধ্যায় 124 ^^
- যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি হতে পারত? হে ই্রাযেল, আমাকে উত্তর দাও|
- যখন লোকে আমাদের আক্রমণ করেছিলো, তখন যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি অবস্থা হত?
- যখন আমাদের শত্রুরা আমাদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলো, তখন হয়তো তারা আমাদের জ্য়ান্ত গিলে ফেলত|
- আমাদের শত্রুরা আমাদের বন্যার মত ধুয়ে দিয়ে য়েতো, নদীর মত ডুবিয়ে দিয়ে য়েতো|
- ঐ গর্বিত লোকরা মুখের ওপর ছাড়িযে যাওয়া জলের মত হত এবং আমাদের ডুবিয়ে দিত|
- প্রভুর প্রশংসা কর! প্রভু আমাদের শত্রুদের হাতে, আমাদের ধরা পড়তে ও হত হতে দেন নি|
- আমরা সেই পাখির মত, য়ে জালে জড়িয়ে পড়েও পালিয়ে গিয়েছিলো| জাল ছিঁড়ে গেল এবং আমরা পালিয়ে গেলাম|
- প্রভুর কাছ থেকে আমাদের সাহায্য আসে| প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন|
অধ্যায় 125 ^^
- য়ে লোকরা প্রভুতে আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মত হবে| তারা কখনই কাঁপবে না এবং তারা চিরদিন অব্যাহত থাকবে|
- জেরুশালেমের চারদিকেই পর্বত রয়েছে এবং প্রভু তাঁর লোকদের চারদিকে রয়েছেন| তাঁর লোককে তিনি চিরদিন রক্ষা করবেন|
- দুষ্ট লোকরা ভাল লোকদের দেশকে চিরদিন শাসন করবে না| যদি তাই হত তাহলে সত্ লোকরাও হয়তো মন্দ কাজ করা শুরু করতো|
- হে প্রভু, ভাল ও সত্ লোকদের প্রতি ভালো ব্যবহার করুন| শুদ্ধ হৃদয়ের লোকদের প্রতি সদ্ব্য়বহার করুন|
- মন্দ লোকরা মন্দ কাজকর্ম করে| প্রভু ঐসব মন্দ লোককে শাস্তি দেবেন| ইস্রায়েলের শান্তি বজায় থাকুক!
|
|