Tikun Project Tikun Project on X Tikun Project on redditTikun Project on InstaGram Tikun Project on FaceBook Donate Please

Sponsored by Holy Books




অধ্যায় 1 ^^

  1. একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে, যদি সে পাপীদের মত জীবনযাপন না করে, যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে - যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে|
  2. একজন সত্‌ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে| সে প্রভুর শিক্ষা বিষযে দিনরাত চিন্তা করে|
  3. এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোঁতা গাছের মত শক্ত ও দৃঢ় হয়| য়ে গাছ ঠিক সময় ফল দেয়, সেই লোক সেই গাছের মত হয়| সেই লোক, সেই গাছের মতই হয়, যার পাতা কোনদিন ঝরে যায় না| সে যা কিছু করে, সবই সফল হয়|
  4. মন্দ লোকরা সে রকম নয়| মন্দ লোকরা বাতাসে উড়িযে নিয়ে যাওয়া তুষের মত|
  5. সত্‌ লোকরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে| সেই পাপীরা, বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না|
  6. কেন? কারণ প্রভু সত্‌ লোকদের রক্ষা করেন, কিন্তু মন্দ লোকদের বিনাশ করেন|

অধ্যায় 2 ^^

  1. অন্যান্য জাতিগুলোর লোকজন এত ক্রুদ্ধ কেন? কেন তারা বোকার মত পরিকল্পনা করছে?
  2. তাদের রাজারা এবং নেতারা, প্রভু এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হচ্ছে|
  3. সেই সব নেতা বলছে, “এস আমরা ঈশ্বর এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি| “এস আমরা ওদের থেকে আলাদা হয়ে বেরিয়ে এসে নিজেদের মুক্ত করি!”
  4. কিন্তু আমার প্রভু, স্বর্গের রাজা, ওদের প্রতি বিদ্রূপের হাসি হেসেছিলেন|
  5. ঈশ্বর ক্রুদ্ধ হয়ে সেই সব লোকদের বলেছেন, “এই ব্যক্তিকে আমি রাজা হিসেবে মনোনীত করেছি! এবং সে সিয়োন পর্বতে রাজত্ব করবে| সিয়োন আমার কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্বত|” এই ঘটনা সেই সব নেতাদের ভীত করলো|
  6. এখন আমি তোমাকে প্রভুর চুক্তির কথা বলবো| প্রভু আমায় বললেন, “আজ আমি তোমার পিতা হলাম! এবং তুমি আমার পুত্র|
  7. যদি তুমি আমার কাছে চাও, আমি সমগ্র জাতিগুলি তোমার হাতে দিয়ে দেব!
  8. ভেঙ্গে য়েতে পারে না এমন ক্ষমতা নিয়ে তুমি তাদের ওপর শাসন করবে| তুমি তাদের ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া মাটির পাত্রের মত ছড়িয়ে দেবে|”
  9. সুতরাং হে রাজন্যবর্গ জ্ঞানী হও| অতএব হে শাসকগণ, চালাক-চতুর হও|
  10. ভয় ও শ্রদ্ধা সহকারে প্রভুর সেবা কর|
  11. ঈশ্বরের পুত্রকে চুম্বন কর এবং প্রমাণ কর য়ে তুমি ঈশ্বরের পুত্রের প্রতি ভক্তিতে একনিষ্ঠ যদি তুমি তা না কর তিনি ক্রুদ্ধ হবেন এবং তোমার বিনাশ করবেন| সেই সব লোক যারা প্রভুর ওপর আস্থা রাখে তারা ধন্য| কিন্তু অন্যদের সাবধান হতে হবে, কারণ প্রভু তাঁর ক্রোধ দেখাতে প্রায় প্রস্তুত|

অধ্যায় 3 ^^

  1. “প্রভু, আমার অসংখ্য শত্রু| বহু লোক আমার বিরুদ্ধে চলে গেছে|
  2. বহু লোক আমার বিরুদ্ধে মন্দ কথা বলছে| তারা বলছে, “ঈশ্বর ওকে রক্ষা করবেন না!”
  3. কিন্তু হে প্রভু, আপনিই আমার ঢালস্বরূপ| আপনি আমার গৌরব| প্রভু আপনি আমাকে গুরুত্বপূর্ণ করেছেন!
  4. আমি প্রভুর কাছে প্রার্থনা করবো| পবিত্র পর্বত থেকে তিনি আমার ডাকে সাড়া দেবেন!
  5. আমি শুয়ে পড়ি এবং বিশ্রাম নিই এবং আমি জানি, আবার আমি জেগে উঠবো| কেন? কারণ প্রভু আমায় আবৃত করে থাকেন| প্রভু আমায় রক্ষা করেন!
  6. যদি হাজার সৈন্যও আমায় ঘিরে ফেলে, আমি ঐ শত্রুদের ভয়ে ভীত হব না!
  7. প্রভু, উঠে দাঁড়ান|হে আমার ঈশ্বর, আপনি এসে আমায় উদ্ধার করুন! আপনি অসীম শক্তির অধিকারী! আমার শত্রুদের চোযালে আপনি যদি আঘাত করেন আপনি তাদের সবকটা দাঁতই ভেঙে দেবেন|
  8. হে প্রভু, আপনার জয়! এবং আপনার আশীর্বাদ রয়েছে আপনার লোকদের ওপর|

অধ্যায় 4 ^^

  1. হে আমার ধার্ম্মিকতার ঈশ্বর, যখন আমি আপনার কাছে প্রার্থনা করি, আমার ডাকে সাড়া দেবেন! আমার প্রার্থনা শুনুন, আমার প্রতি সদয় হোন! সঙ্কট থেকে আমায় পরিত্রাণ দিন!
  2. হে মানব সন্তানগণ, আর কতদিন তোমরা আমার বিরুদ্ধে মন্দ কথা বলতে থাকবে? আমার সম্পর্কে বলার জন্য তোমরা নতুন নতুন মিথ্যার সন্ধান করছো| তোমরা মিথ্যা কথা বলতে ভালোবাসো|
  3. তোমরা জানো য়ে, ঈশ্বর তাঁর অনুগামী ভালো লোকদের কথাই শোনেন| সুতরাং যখন আমি তাঁর কাছে প্রার্থনা করি তখন তিনি আমার কথা শোনেন|
  4. যদি কোন কিছু তোমায় বিব্রত করে, তুমি রেগে য়েতে পারো, কিন্তু পাপ করো না| যখন তুমি বিছানায় ঘুমোতে যাও, তখন তুমি অবশ্যই ঐ সব বিষযে চিন্তা করবে না এবং শান্ত হবে|
  5. ঈশ্বরকে ধার্ম্মিকতার বলি উত্সর্গ কর এবং প্রভুর ওপর আস্থা রাখ|
  6. অনেকে বলে, “কে আমাদের ঈশ্বরের ধার্ম্মিকতা দেখাবে? প্রভু, আপনার দীপ্তিময় মুখখানি আমাদের দেখতে দিন!
  7. প্রভু, আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন! ফসলের সময়, যখন আমাদের কাছে প্রচুর শস্য় এবং দ্রাক্ষারস ছিল তখনকার চেয়েও আমি এখন বেশী খুশী|
  8. আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিযে পড়ি| কেন? কারণ, হে প্রভু, নিরাপদে ঘুমোবার জন্য আপনি আমাকে শুইযে দেন|

অধ্যায় 5 ^^

  1. হে প্রভু, আমার কথা শুনুন| আমি যা বলতে চাইছি তা বুঝে নিন|
  2. হে আমার ঈশ্বর, হে রাজন, আমার প্রার্থনা শুনুন|
  3. হে প্রভু, প্রতিদিন সকালে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি| প্রতিদিন সকালে আপনি আমার প্রার্থনা শোনেন|
  4. হে ঈশ্বর, মন্দ লোকরা আপনার কাছে থাকুক, এ আপনি চান না| দুষ্ট লোকরা আপনার উপাসনা করে না|
  5. বোকারা আপনার কাছে আসতে পারে না| লোকদের মন্দ কাজ করাকে আপনি ঘৃণা করেন|
  6. আপনি মিথ্যাবাদীদের বিনাশ করেন| যারা অন্য লোকদের আঘাত করার জন্য গোপনে ফন্দি আঁটে সেইসব লোকদেরও আপনি ঘৃণা করেন|
  7. কিন্তু প্রভু, আপনার বিশাল করুণাধন্য হয়ে, আমি আপনার মন্দিরে যাবো| প্রভু আমার, আপনার প্রতি ভীতি এবং শ্রদ্ধাসহ আমি আপনার মন্দিরে মাথা নত করবো|
  8. প্রভু আমার, আপনার সঠিক জীবনযাত্রা আমার কাছে উদ্ঘাটন করুন| লোকেরা আমার দুর্বলতা খুঁজছে| তাই য়েমনভাবে আমার বেঁচে থাকা উচিত্‌ তা আমায় দেখিয়ে দিন|
  9. লোকজন সত্যি কথা বলে না| তারা মিথ্যাবাদী, সত্যকে বিকৃত করে| তাদের মুখ শূন্য কবরের মত| তারা অন্য লোকদের ভালো ভালো কথা বলছে, তারা কেবল তাদের ফাঁদে ফেলতে চাইছে|
  10. ঈশ্বর, ওদের শাস্তি দিন| তাদের নিজেদের ফাঁদেই তাদের পড়তে দিন| ঐসব লোকেরা আপনার বিরুদ্ধে গিয়েছে অতএব ওদের বহু অন্যাযের জন্য ওদের শাস্তি দিন|
  11. কিন্তু সেই সব লোক যারা ঈশ্বরের ওপর নির্ভর করে, তাদের সুখী করুন| চিরদিনের জন্য সুখী করুন! ঈশ্বর আমার, যারা আপনাকে ভালোবাসে, আপনি তাদের রক্ষা করুন ও শক্তি দিন|
  12. হে প্রভু, সত্‌ লোকের জন্য আপনি যখন ভালো কাজ করেন, তখন আপনি বিরাট বড় ঢালের মত তাদের রক্ষা করেন|

অধ্যায় 6 ^^

  1. হে প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না| মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না|
  2. প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি দুর্বল এবং অসুস্থ| আমায় সুস্থ করে দিন কারণ আমার হাড়গুলো নড়বড় করছে|
  3. প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে| প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?
  4. প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন| আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন|
  5. মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না| মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না| তাই আমায় সুস্থ করে দিন!
  6. হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয করেছি| আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে|
  7. আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে|
  8. মন্দ লোকরা তোমরা চলে যাও| কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন|
  9. প্রভু আমার বিনতি শুনেছেন| প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন|
  10. আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে| হঠাত্‌ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায চলে যাবে|

অধ্যায় 7 ^^

  1. প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার ওপর নির্ভর করি| যারা আমায় তাড়া করছে তাদের হাত থেকে আপনি আমায় রক্ষা করুন| আমায় উদ্ধার করুন!
  2. যদি আপনি আমায় সাহায্য না করেন, আমি সিংহের হাতে ধরা পড়া পশুর মত অসহায় হয়ে পড়ব| তারা আমাকে টেনে নিয়ে যাবে| আমাকে রক্ষা করার কেউ থাকবে না!
  3. প্রভু আমার ঈশ্বর, আমি কোন অন্যায় করি নি| আমি শপথ করে বলছি আমি কোন অন্যায় করিনি!
  4. প্রভু আমার ঈশ্বর, যদি আমার বাক্য কোন মন্দ কাজ করে থাকে এবং যদি আমি আমার বন্ধুর প্রতি কোন অন্যায় কাজ করে থাকি এবং যদি কোন কারণ ছাড়াই শত্রুর কাছ থেকে কোন জিনিস নিয়ে থাকি বা আক্রমণ করে থাকি তাহলে আমার শত্রুরা য়েন আমাকে খুঁজে ধরে ফেলে এবং আমাকে হত্যা করে আমার জীবন ধূলোয় মিশিয়ে দেয় এবং আমার আত্মাকে পাতালে পাঠিয়ে দেয়|”
  5. প্রভু, লোকদের বিচার করুন| সকল জাতিদের আপনার সঙ্গে সঙঘবদ্ধ করুন|
  6. এবং লোকদের বিচার করুন| হে প্রভু, আমারও বিচার করুন| প্রমাণ করুন আমি সত্য পথে আছি| প্রমাণ করুন আমি নিষ্পাপ|
  7. মন্দ লোকদের শাস্তি দিন, সত্‌ লোকদের সাহায্য করুন| হে ঈশ্বর, আপনিই মঙ্গলময়| আপনি লোকের হৃদয়ের ভেতরে কি আছে তা দেখতে পান|
  8. যাদের হৃদয় সত্‌ তাদের ঈশ্বর সাহায্য করেন| তাই ঈশ্বর আমাকে রক্ষা করবেন|
  9. ঈশ্বর একজন সুবিচারক| সব সময় তিনি মন্দের বিরুদ্ধে বলেন|
  10. ঈশ্বর তাঁর আক্রমণ থামাবেন না| তিনি তাঁর আক্রমণ থেকে পিছু হঠবেন না|তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন এবং শত্রুদের প্রতি তাঁর লক্ষ্য স্থির রেখেছেন|
  11. তিনি মারণাস্ত্র তৈরী করে রেখেছেন এবং তাঁর তীরগুলো ধারালো করেছেন|
  12. কিছু লোক সর্বদাই মন্দ ফন্দি আঁটে| তারা গোপনে ফন্দি করে এবং মিথ্যা কথা বলে|
  13. তারা অন্য লোকদের ফাঁদে ফেলতে চায় এবং আঘাত করতে চায়| কিন্তু নিজেদের ফাঁদে পড়েই ওরা আহত হবে|
  14. যা শাস্তি ওদের প্রাপ্য ওরা সেই শাস্তিই পাবে| অপরের প্রতি ওরা নির্দয ছিল| ওদের যা প্রাপ্য ওরা তাই পাবে|
  15. আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি ভালো| আমি পরাত্‌পর প্রভুর নামের প্রশংসা করি|

অধ্যায় 8 ^^

  1. হে প্রভু আমাদের সদাপ্রভু, সারা পৃথিবীতে আপনার নামই সব থেকে মহিমান্বিত! আপনার নাম স্বর্গলোক জুড়ে আপনার প্রশংসা এনে দেয়|
  2. শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে আপনার প্রশংসা গীত বেরিয়ে আসে| আপনার শত্রুদের নীরব করে দেওয়ার জন্য আপনি ওদের মুখে এইসব শক্তিশালী গান দিয়েছেন|
  3. আপনি নিজের হাত দিয়ে য়ে স্বর্গ সৃষ্টি করেছেন তার দিকে চেয়ে দেখি| আপনার সৃষ্টি করা চাঁদ এবং তারা দেখি এবং আমি বিস্মিত হই|
  4. লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কেন আপনি তাদের কথা স্মরণ করেন? কেন লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? আপনি তাদের দিকে তাকিযেই বা দেখেন কেন?
  5. কিন্তু মানুষ আপনার কাছে গুরুত্বপূর্ণ! আপনি মানুষকে প্রায় দেবতার মত করেই বানিয়েছেন| এবং গৌরব ও সম্মান দিয়ে আপনি মানুষকে মহিমান্বিত করেছেন|
  6. আপনি যা যা সৃষ্টি করেছেন তার দায়িত্ব আপনি মানুষের হাতেই দিয়েছেন| সব কিছুই আপনি মানুষের নিয়ন্ত্রণে রেখেছেন|
  7. মেষ, গবাদিপশু সহ অন্যান্য বন্য জন্তুদের ওপরে মানুষ কর্ত্তৃত্ব করেছে|
  8. আকাশের পাখী ও জলের মাছের ওপর কর্ত্তৃত্ব করেছে|
  9. হে প্রভু আমাদের সদাপ্রভু, সমগ্র বিশ্বে আপনার নামই সব থেকে মহিমান্বিত|

অধ্যায় 9 ^^

  1. আমি আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর প্রশংসা করি| প্রভু, আপনার সৃষ্টি করা প্রত্যেকটি আশ্চর্য়্য় কার্য়্য় সম্পর্কে আমি বলবো|
  2. আপনি আমাকে অত্যন্ত সুখী করেছেন| হে পরাত্‌পর ঈশ্বর, আমি আপনার নামের প্রশংসা করি|
  3. আপনার কাছ থেকে আমার শত্রুরা দূরে পালিয়ে গেছে| কিন্তু তাদের পতন হবে ও তারা বিনষ্ট হবে|
  4. আপনি একজন সুবিচারক| আপনার সিংহাসনে আপনি ধর্ম বিচারকের মতই বসেছিলেন| হে প্রভু, আপনি আমার অবস্থার কথা শুনেছিলেন এবং আমার সম্বন্ধে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন|
  5. আপনি সেসব লোকের সমালোচনা করেছেন| প্রভু, সেই সব দুষ্ট লোককে আপনি বিনষ্ট করেছেন| যারা বেঁচে রয়েছে, তাদের নামের তালিকা থেকে আপনি সেই সব দুষ্ট লোকের নাম চিরদিনের জন্য মুছে দিয়েছেন|
  6. শত্রুরা নিশ্চিহ্ন হয়েছে! প্রভু, আপনি তাদের নগরসমূহ ধ্বংস করেছেন! এখন শুধুমাত্র ভাঙ্গা বাড়ীগুলো পড়ে আছে| সেই সব দুষ্ট লোকদের কথা আমাদের স্মরণ করিয়ে দেবার মত কিছুই আর অবশিষ্ট নেই|
  7. কিন্তু প্রভু চিরদিনের জন্য শাসন করেন| প্রভু তাঁর রাজ্যকে শক্তিশালী করেছেন| পৃথিবীতে ন্যায় আনবার জন্য তিনি এই কাজ করেছেন|
  8. প্রভু পৃথিবীতে প্রত্যেককে ন্যায় বিচার দেন| প্রভু সব জাতিদের সত্‌ভাবে বিচার করেন|
  9. বহু মানুষ তাদের নানাবিধ সমস্যার ফাঁদে আবদ্ধ এবং জর্জরিত| তাদের সমস্যার ভারের নীচে তারা পিষ্ট হয়ে গেছে| প্রভু, তাদের জন্য আপনি নিরাপদ স্থান হোন য়েন তারা আপনার কাছে য়েতে পারে|
  10. লোকেরা যারা আপনার নাম জানে তারা আপনার ওপর বিশ্বাস রাখবে| প্রভু, লোকজন যদি আপনার কাছে আসে, আপনি তাদের সাহায্য না করে ফিরিয়ে দেবেন না|
  11. হে সিয়োন-বাসীরা, তোমরা প্রভুর প্রশংসা কর| প্রভুর মহত্‌ কর্মের কথা অন্যান্য জাতিকে বল|
  12. যারা প্রভুর কাছে সাহায্যের জন্য গিয়েছিল তিনি তাদের কথা মনে রেখেছেন| সেই বঞ্চিত দরিদ্র লোকেরা সাহায্য প্রার্থনা করেছিল| প্রভু তাদের ভুলে যান নি|
  13. আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলাম. “প্রভু, আমার প্রতি সদয় হোন| দেখুন, আমার শত্রুরা আমায় আঘাত করেছে| আমাকে ‘মৃত্যুর ফটকগুলি’ থেকে রক্ষা করুন|
  14. তাহলে, হে প্রভু, জেরুশালেম শহরের ফটকে আমি আপনার প্রশংসাগীত করতে পারবো| এতে আমি সুখী হবো| কারণ আপনি আমায় রক্ষা করেছিলেন|
  15. অন্য সব জাতি, লোকদের ফাঁদে ফেলার জন্য মাটিতে গর্ত খুঁড়েছে| কিন্তু তারা নিজেরাই নিজের ফাঁদে পড়ে গেছে| অন্সব লোকজনকে ধরবে বলে ওরা লুকিয়ে জাল পেতেছিল কিন্তু ওরা নিজের জালেই ধরা পড়ে গেছে|
  16. প্রভু ওই মন্দ লোকদের ধরেছেন| তাই লোকজন জানতে পারলো, যারা মন্দ কাজ করে প্রভু তাদের শাস্তি দেন|
  17. যারা ঈশ্বরকে ভুলে যায় তারাই মন্দ| তারা পাতালে পতিত হবে|
  18. কখনও কখনও এমন মনে হয় য়ে, সমস্যা জর্জরিত মানুষকে ঈশ্বর ভুলে গেছেন| এমনও মনে হচ্ছে য়ে, এইসব দরিদ্র লোকদের কোন আশা বাকী নেই| কিন্তু ঈশ্বর কখনই তাদের চিরদিনের মত ভোলেন না|
  19. হে প্রভু, উঠুন এবং জাতিগণের বিচার করুন| মানুষকে একথা ভাবতে দেবেন না য়ে তারা শক্তিশালী|
  20. লোকদের কিছু শিক্ষা দিন| তাদের একথা বুঝতে দিন য়ে তারা কেবলই মানুষ|

অধ্যায় 10 ^^

  1. প্রভু, আপনি এত দূরে থাকেন কেন? সমস্যা জর্জরিত মানুষ আপনাকে দেখতে পায় না|
  2. অহঙ্কারী এবং দুষ্ট লোকরা মন্দ ফন্দি আঁটছে এবং তারা দরিদ্র লোকেদের আঘাত করে|
  3. মন্দ লোকরা যা চায় তার বড়াই করে| ঐসব লোভী লোকরা ঈশ্বরের নিন্দা করে| এই ভাবেই মন্দ লোকেরা প্রকাশ করে য়ে তারা প্রভুকে ঘৃণা করে|
  4. মন্দ লোকরা ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে অতিরিক্ত দাম্ভিক| তারা রাশি রাশি মন্দ ফন্দি আঁটে| তারা এমনভাব করে য়েন ঈশ্বরের কোন অস্তিত্ব নেই|
  5. মন্দ লোকরা সর্বদাই কুটিল কাজকর্ম করে| এমনকি তারা ঈশ্বরের বিধিসকল ও মহান শিক্ষামালাকে লক্ষ্য করে না|ঈশ্বরের শত্রুরা তাঁর শিক্ষামালাকে উপেক্ষা করে|
  6. ঐসব লোকজন মনে করে, কোনদিন ওদের খারাপ কিছু হবে না| তারা বলে, “আমরা সব দিনই মজা করবো আমাদের কোন শাস্তি হবে না|”
  7. ঐসব লোকরা সর্বদা অভিশাপ দিচ্ছে| অন্যান্য লোকজন সম্পর্কে তারা সর্বদাই কটু ও মিথ্যা কথা বলে চলেছে| সর্বদাই তারা অহিতকর কাজ করার ফন্দি আঁটে|
  8. ঐসব লোক অন্যান্য লোকদের ধরার জন্য গোপন স্থানে লুকিয়ে থাকে| তারা লুকিয়ে থাকে, মানুষকে আঘাত করার জন্য খুঁজতে থাকে| নির্দোষ লোকদের ওরা হত্যা করে|
  9. মন্দ লোকরা সেই সব সিংহের মত যারা তাদের আহার্য় পশুকে ধরার জন্য ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে| তারা দরিদ্র লোকদের আক্রমণ করে| মন্দ লোকদের তৈরী ফাঁদে দরিদ্র লোকরা ধরা পড়ে|
  10. ঐসব লোক হতভাগ্য ও বিড়ম্বিত মানুষকে বার বার আঘাত করে|
  11. এই কারণে ভাগ্যহত লোকরা ভাবে, “ঈশ্বর আমাদের ভুলেই গেছেন! আমাদের থেকে তিনি চিরদিনের জন্য বিমুখ হয়েছেন! আমাদের ওপর যা যা ঘটে চলেছে প্রভু তা দেখছেন না!”
  12. প্রভু জেগে উঠুন এবং কিছু করুন! ঈশ্বর, ঐসব মন্দ লোককে শাস্তি দিন! ঐসব বঞ্চিত দরিদ্র লোকদের ভুলে যাবেন না!
  13. মন্দ লোকরা কেন ঈশ্বরকে অবজ্ঞা করে? কারণ তারা ভাবে, ঈশ্বর তাদের শাস্তি দেবেন না|
  14. প্রভু, মন্দ লোকরা য়ে সব নির্দয ও অহিতকর কাজ করে, নিশ্চয় আপনি তা দেখতে পান| ঐসবের দিকে দেখুন এবং কিছু করুন! সমস্যাগ্রস্ত মানুষ আপনার সাহায্যের দিকে চেয়ে রয়েছে| হে প্রভু, আপনিই সেইজন যিনি অনাথদের সাহায্য করেন| অতএব তাদের সাহায্য করুন!
  15. প্রভু, মন্দ লোকদের বিনাশ করুন|
  16. প্রভু চিরকালের এবং অনন্তকালের রাজা| বিদেশী জাতিগুলি তাঁর দেশ থেকে অদৃশ্য হয়েছে|
  17. হে প্রভু, দরিদ্র লোকরা কি চায় তা আপনি শুনেছেন| তাদের প্রার্থনা শুনুন এবং তারা যা চায় তাই করুন!
  18. প্রভু পিতৃ-মাতৃহীন সন্তানদের রক্ষা করুন| দুঃখী লোকেদের অধিক যন্ত্রণার সম্মুখীন করবেন না| এমন করুন য়েন মন্দ লোকরা এখানে থাকতে ভয় পায়|

অধ্যায় 11 ^^

  1. আমি প্রভুর ওপর বিশ্বাস রাখি| তবে কেন তোমরা আমায় দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলে? তুমি আমায় বলেছিলে, “পাখীর মত তোমার পর্বতে উড়ে য়েতে!”
  2. মন্দ লোকরা শিকারীর মত, তারা অন্ধকারে লুকিয়ে থাকে| তারা ধনুকের ছিলা টেনে ধরে| তারা তাদের তীর লোকের দিকে তাক করে এবং সাধু ও সত্‌ লোকের হৃদয়ে তা সরাসরি বিদ্ধ করে|
  3. সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায়, তবে সত্‌ লোকরা কি করবে?
  4. প্রভু তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন| প্রভু স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন| এই পৃথিবীতে যা কিছু ঘটে, তার সবই তিনি দেখতে পান| লোকরা সত্যিকারের ভাল না মন্দ তা জানবার জন্য প্রভু লোকেদের খুব কাছ থেকে ভালভাবে নিরীক্ষণ করেন|
  5. প্রভু সত্‌ লোকদের খোঁজেন| কিন্তু হিংসাশ্রযী বদ লোকদের পরিত্যাগ করেন|
  6. মন্দ লোকদের ওপর তিনি জ্বলন্ত কযলা ও গন্ধক বর্ষণ করবেন| ঐসব মন্দ লোক উত্তপ্ত ও অগ্নিময় বাতাস ছাড়া আর কিছুই পাবে না|
  7. কিন্তু প্রভু ভালো| য়েসব লোক ভাল কাজ করে তিনি তাদের ভালোবাসেন| সত্‌ লোকরা তাঁরই সঙ্গে থাকবে এবং তাঁকে দেখতে পাবে|

অধ্যায় 12 ^^

  1. হে প্রভু, আমায় রক্ষা করুন! ভালো লোকরা সবাই চলে গেছে| প্রকৃত বিশ্বাসীদের এই পৃথিবীর লোকদের সঙ্গে রাখা হয় না|
  2. লোক তার প্রতিবেশীদের মিথ্যা কথা বলে| প্রত্যেকটি লোক তার প্রতিবেশীকে তোষামোদ করে এবং ঠকাবার জন্য মিথ্যে কথা বলে|
  3. য়ে ঠোঁট দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, সেই ঠোঁটগুলি প্রভুর কেটে ফেলা উচিত্‌| য়ে জিভ দিয়ে তারা বড় বড় গল্প বলেছে, প্রভুর সেই জিভগুলিও কেটে ফেলা উচিত্‌|
  4. সেই লোকেরা বলছে, “আমরা প্রকৃত পক্ষে মিথ্যা কথা বলবো এবং গুরুত্বপূর্ণ লোক হব| আমরা জানি কি বলতে হবে, তাই কেউই আমাদের মনিব হবে না|”
  5. কিন্তু প্রভু বলছেন. “মন্দ লোকরা দুর্বলদের কাছ থেকে চুরি করেছে| নিঃসহায় লোকদের জিনিষ ওরা নিয়ে নিয়েছে| কিন্তু এখন আমি নিজে দাঁড়িয়ে, ঐসব ভারাক্রান্ত লোকদের রক্ষা করবো|”
  6. প্রভুর কথাগুলি, জ্বলন্ত আগুনে গলানো রূপোর মত সত্য ও খাঁটি| কথাগুলি সেই রূপোর মত খাঁটি যাকে সাতবার গলিয়ে শুদ্ধ করা হয়েছে|
  7. হে প্রভু, নিঃসহায় মানুষের দেখাশুনা করুন| তাদের এখন এবং চিরদিনের জন্য রক্ষা করুন!
  8. মন্দ লোকরা আমাদের চারদিকে রয়েছে| তারা সব জায়গায় গুরুত্বপূর্ণ লোকের মত ব্যবহার করে| এদিকে মানুষের নির্লজ্জ কাজগুলি প্রশংসা পায়|

অধ্যায় 13 ^^

  1. হে প্রভু, আর কতক্ষণ আপনি আমায় ভুলে থাকবেন? আপনি কি চিরদিনের জন্য আমায় ভুলে যাবেন? আর কতদিন আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবেন?পরিচালকের প্রতি| দায়ূদের একটি গীত|
  2. আর কতকাল আমি এই চিন্তাগুলোর সঙ্গে য়ুদ্ধ করব? আর কতকাল আমার হৃদয় এই দুঃখ ভোগ করবে? আর কতদিন আমার শত্রুরা আমায় পরাজিত করবে?
  3. হে প্রভু আমার ঈশ্বর, আমার দিকে তাকান! আমার প্রশ্নের উত্তর দিন! আমার প্রশ্নের উত্তর আমায় জানিয়ে দিন, নয়তো আমি মরে যাবো!
  4. যদি তাই ঘটে, আমার শত্রুরা বলবে, “আমি ওকে মেরেছিলাম!” আমাকে পরাজিত করতে পারলে আমার শত্রুরা খুশী হবে|
  5. হে প্রভু, আমি আপনার প্রকৃত ভালবাসার ওপর আস্থা রেখেছিলাম| আপনি আমায় রক্ষা করেছেন এবং সুখী করেছেন!
  6. আমি প্রভুর উদ্দেশ্যে আনন্দ গান গাই, কারণ তিনি আমার জন্য হিতকর কাজ করেছেন|

অধ্যায় 14 ^^

  1. একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে, “ঈশ্বর নেই|” এইসব লোকরা ভয়ঙ্কর ও দুষ্ট কাজকর্ম করে| তাদের মধ্যে একজনও নেই য়ে ভালো কাজ করে|
  2. ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে এমন দেখবার জন্য প্রভু স্বর্গ থেকে লোকদের প্রতি লক্ষ্য রেখেছিলেন| (জ্ঞানী লোকরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয়|)
  3. কিন্তু প্রত্যেকটি লোকই ঈশ্বরের থেকে বিমুখ হয়ে গেছে| সব লোকই, মন্দ লোকে পরিণত হয়েছে| এমনকি একটা লোকও ভালো কাজ করে নি!
  4. মন্দ লোকরা আমার লোকদের বিনষ্ট করেছে| ওই সব মন্দ লোকরা ঈশ্বরকে চেনে না| মন্দ লোকদের জন্য গলাধঃকরণ করার মত প্রচুর খাদ্য রয়েছে| এমনকি তারা প্রভুর উপাসনা পর্য়ন্ত করে না|
  5. ঐসব মন্দ লোক, একজন দরিদ্র মানুষের কাছ থেকে উপদেশ শুনতে চায় না| কেন? কারণ ওই দরিদ্র লোকটি ঈশ্বরের ওপর নির্ভর করে| কিন্তু ঈশ্বর তাঁর সত্‌ লোকদের সঙ্গে থাকেন| সুতরাং মন্দ লোকদের ভয়ের অনেক কারণ আছে|
  6. সিয়োন পর্বত থেকে কে ইস্রায়েলকে রক্ষা করে? তিনি বয়ং প্রভু যিনি ইস্রায়েলকে রক্ষা করেন! প্রভু যখন আবার তাঁর লোকদের তাদের দেশ থেকে সমৃদ্ধশালী করেন, তখন যাকোবের পরিবার আনন্দ করুক| ইস্রায়েলের লোকেরা সুখী হোক|

অধ্যায় 15 ^^

  1. প্রভু, কে আপনার পবিত্র তাঁবুতে থাকতে পারে? কে আপনার পবিত্র পর্বতে থাকতে পারে?
  2. একমাত্র সেই ব্যক্তি য়ে পবিত্রভাবে জীবনযাপন করে, য়ে সত্‌ কাজ করে, য়ে অন্তর থেকে সত্য কথা বলে সেই আপনার পবিত্র পর্বতে বাস করতে পারে|
  3. এই ধরণের লোক, অন্যান্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না| সেই লোক তার প্রতিবেশীদের প্রতি খারাপ আচরণ করে না| সেই লোক, তার নিজের পরিবার সম্পর্কে লজ্জাজনক কিছু বলে না|
  4. ঈশ্বরকে যারা ঘৃণা করে সেই লোক, তাদের সম্মান করে না| কিন্তু যারা প্রভুর সেবা করে, সেই লোক তাদের সম্মান প্রদর্শন করে| যদি সে প্রতিবেশীর কাছে কোন প্রতিশ্রুতি করে থাকে, তবে সে তার প্রতিশ্রুতি পালন করে|
  5. যদি সেই লোক কাউকে টাকা দেয়, সে সেই ঋণের জন্য সুদ চায় না| এমনকি সেই লোক, সহজ সরল মানুষের অমঙ্গল করার জন্য টাকা পয়সাও গ্রহণ করে না| যদি কোন লোক এই সত্‌ মানুষটির মত জীবনযাপন করে, তবে সে সর্বদাই ঈশ্বরের কাছে থাকবে|

অধ্যায় 16 ^^

  1. হে ঈশ্বর, আমায় রক্ষা করুন| কারণ আমি আপনার ওপর নির্ভর করি|
  2. আমি প্রভুকে বলেছিলাম, “প্রভু, আপনিই আমার সদাপ্রভু| যা কিছু ভালো জিনিস এখন আমার আছে তা আপনার কাছ থেকেই এসেছে|”
  3. পৃথিবীতে তাঁর অনুচরদের জন্য প্রভু বিস্ময়কর কাজ করেন| প্রভু দেখিয়ে দেন য়ে প্রকৃতই তিনি ঐসব লোকেদের ভালোবাসেন|
  4. কিন্তু যারা অন্যান্য দেবতার পূজা করতে ছুটে যায় তারা অনেক যন্ত্রণায় পড়বে| য়ে রক্ত তারা ঐসব দেবমূর্ত্তিতে উত্সর্গ করে, আমি সেই উত্সর্গের সামিল হব না| এমনকি আমি ঐসব দেবমূর্ত্তির নামও উচ্চারণ করবো না|
  5. না, আমার ভাগের অংশ, আমার পানপাত্র প্রভুর কাছ থেকে আসে| প্রভু আপনি আমায় সহায়তা দিয়েছেন| আপনি আমায় আমার অংশ দিয়েছেন|
  6. আমার অংশটুকু অবশ্যই চমত্কার| আমার উত্তরাধিকার সত্যিই সুন্দর|
  7. আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি আমায় উত্তমরূপে শিক্ষাদান করেছেন| এমনকি নিশাকালে, তাঁর নির্দেশসমূহ তিনি আমার অন্তরের গভীরে রেখে যান|
  8. আমি সর্বদাই প্রভুকে আমার সামনে রাখি| এবং আমি কখনই তাঁর দক্ষিণ পাশ ছেড়ে যাবো না|
  9. তাই, আমার হৃদয় এবং আত্মা অত্যন্ত খুশী হবে| আমার দেহও নিরাপদে বেঁচে থাকবে|
  10. কেন? কারণ হে প্রভু পাতালে আপনি আমার আত্মা ছেড়ে চলে যাবেন না| আপনার বিশ্বস্ত জনকে আপনি কবরে পচতে দেবেন না|
  11. আপনি আমাকে বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা প্রদান করবেন| হে প্রভু, শুধুমাত্র আপনার সঙ্গে থাকলেই জীবনের চরম শান্তি লাভ হবে| আপনার ডানদিকে থাকতে পারলেই চিরন্তন সুখ আসবে|

অধ্যায় 17 ^^

  1. হে প্রভু, ন্যায্য বিচারের জন্য আমার প্রার্থনা শুনুন| আমি উচ্চস্বরে আপনাকে ডাকছি এবং আমি যা বলছি, সত্‌ভাবে বলছি| অতএব, আমার প্রার্থনা শুনুন|
  2. আপনি আমার সম্পর্কে যথায়থ সিদ্ধান্ত নেবেন| আপনি সত্যকে দেখতে পান|
  3. আপনি আমার অন্তরের গভীর পর্য়ন্ত দেখেছেন| সারারাত আপনি আমার সঙ্গে ছিলেন| আপনি আমায় জিজ্ঞাসা করেছেন এবং আমার মধ্যে কোন ত্রুটি পান নি| আমি কোন মন্দ ফন্দি করি নি|
  4. আপনার নির্দেশ পালন করতে গিয়ে, মানুষের পক্ষে য়তখানি কঠিন প্রচেষ্টা সম্ভব, তা আমি করেছি|
  5. আমি আপনার পথ অনুসরণ করেছি| আমার দুটি পা, আপনার প্রদর্শিত জীবনের চলার পথ, কখনও পরিত্যাগ করে নি|
  6. হে ঈশ্বর, আমি আপনাকে ডাকছি, দয়া করে আমায় উত্তর দিন| আমার কথা শুনুন, আমার প্রার্থনা শুনুন|
  7. হে ঈশ্বর, যারা আপনার ওপর নির্ভর করে, তাদের আপনি সাহায্য করেন| সেই সব লোক আপনার ডানদিকে দাঁড়াবে| তাই দয়া করে, আপনার এক অনুগামীর প্রার্থনা শুনুন|
  8. আপনার চোখের মণির মত আমায় রক্ষা করুন| আপনার ডানার ছায়ায় আমায় আশ্রয় দিন|
  9. প্রভু, সেই সব মন্দ লোক, যারা আমাকে বিনষ্ট করতে চাইছে, তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| যারা আমার চার পাশে থেকে আমাকে আঘাত করতে চাইছে, তাদের হাত থেকে আমায় রক্ষা করুন|
  10. ঐসব মন্দ লোক এত অহঙ্কারী য়ে তারা ঈশ্বরের বাক্য শুনতেই চায় না এবং তারা নিজেদের সম্পর্কে বড়াই করে|
  11. ঐসব লোক আমাকে তাড়া করেছে| এখন তারা আমার চারপাশে রয়েছে| তারা আক্রমণ করার জন্য তৈরী হয়ে রয়েছে|
  12. ঐসব মন্দ লোক সিংহের মত অন্য পশুকে হত্যা করে খাবার জন্য অপেক্ষা করছে| তারা সিংহের মত লুকিয়ে থাকে, আক্রমণের জন্য প্রস্তুত থাকে|
  13. প্রভু উঠুন এবং শত্রুদের কাছে যান| ওদের দিয়ে আত্মসমর্পণ করান| আপনার তরবারি ব্যবহার করে আমাকে মন্দ লোকদের হাত থেকে রক্ষা করুন|
  14. প্রভু, আপনার ক্ষমতা দ্বারা দুষ্ট লোকদের বসতভূমি থেকে উচ্ছেদ করুন| প্রভু, বহু লোক আপনার সাহায্যের জন্য এসেছে| এই জীবনে এই সব লোকদের খুব বেশী কিছু নেই| ঐসব লোককে প্রচুর খাদ্য দিন| ওদের শিশুরা যা চায় সব দিন| ওদের শিশুদের এতই বেশী পরিমান দিন য়েন, ওরা ওদের শিশুদের জন্যও উদ্বৃত্ত খাদ্য রেখে য়েতে পারে|
  15. আমি বিচারের জন্য প্রার্থনা করেছি| তাই হে প্রভু আমি আপনাকে দেখবো এবং হে প্রভু, আপনাকে দেখে পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হব|

অধ্যায় 18 ^^

  1. তিনি বললেন, “প্রভু আমার শক্তি, আমি আপনাকে ভালোবাসি!”
  2. প্রভুই আমার শিলা, আমার দুর্গ, আমার নিরাপদ আশ্রয়স্থল| আমার ঈশ্বর, আমার শিলা| আমি তাঁর কাছে নিরাপত্তার জন্য ছুটে যাই| ঈশ্বরই আমার ঢালস্বরূপ| তাঁর শক্তি আমায় রক্ষা করে| দুর্গম পাহাড়ে প্রভুই আমার গোপন আশ্রয়স্থল|
  3. ওরা আমায় উপহাস করেছে| কিন্তু আমি প্রভুর কাছে সাহায্য চেয়েছি এবং আমার শত্রুদের কাছ থেকে রক্ষা পেয়েছি!
  4. আমার শত্রুরা আমায় হত্যা করতে চাইছিল! আমার চারপাশে ছিল মৃত্যুর দড়ি| এক তীব্র বন্যা আমাকে পাতালের দিকে ভাসিযে নিয়ে যাচ্ছিল|
  5. আমার চারপাশে ছিল কবরের রজ্জুগুলি| আমার সামনে পড়েছিল মৃত্যুর ফাঁদ|
  6. ফাঁদে বদ্ধ হয়ে, আমি প্রভুর কাছে সাহায্য চাইলাম| হ্যাঁ, আমি আমার ঈশ্বরকে ডাকলাম| ঈশ্বর তাঁর মন্দিরে ছিলেন| তিনি আমার কন্ঠস্বর শুনতে পেলেন| তিনি আমার সাহায্যের জন্য কান্না শুনতে পেলেন|
  7. সারা পৃথিবী কেঁপে উঠলো, পর্বতের ভিতগুলো পর্য়ন্ত নড়ে উঠেছিল| কেন? কারণ প্রভু ক্রুদ্ধ হয়েছিলেন!
  8. ঈশ্বরের নাক দিয়ে ধোঁযা বেরিয়ে এলো| ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে এলো জ্বলন্ত অগ্নিশিখা| তাঁর দেহ থেকে জ্বলন্ত আগুন বিচ্ছুরিত হতে লাগলো|
  9. আকাশমণ্ডল বিদীর্ণ করে প্রভু নীচে নেমে এলেন! একটি ঘন কালো মেঘের ওপর তিনি দাঁড়িয়েছিলেন|
  10. বাতাসের পাখায় চড়ে তিনি আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে বেড়াচ্ছিলেন| বাতাসের ওপর ভর করো, তিনি সুদূর শূন্য়ে ভেসে বেড়াচ্ছিলেন|
  11. প্রভু একটা ঘন কালো মেঘের মধ্যে লুকিয়েছিলেন, সেই মেঘ তাঁকে তাঁবুর মত ঘিরেছিল| তিনি ঘন বজ্রময় মেঘের মধ্যে লুকিয়েছিলেন|
  12. তারপর মেঘ ভেদ করে ঈশ্বরের আলোকময় ঔজ্জ্বল্য বেরিয়ে এলো| সেখানে বজ্রসহ শিলাবৃষ্টি এবং বিদ্য়ুতের ঝলকানি দেখা দিল|
  13. আকাশ থেকে প্রভু বিদ্য়ুতের মত ঝলসে উঠলেন! পরাত্‌পরের রব শোনা গেল| সেখানে তখন শিলাবৃষ্টি এবং বজ্রসহ অগ্নিময় বিদ্য়ুতের ঝলক ছিল|
  14. প্রভু তাঁর তীরসমূহনিক্ষেপ করে শত্রুদের ছত্রভঙ্গ করে দিলেন| প্রভু তীরের মত ক্ষিপ্রগতিতে অনেকগুলো অশনিপাত করলেন এবং লোকরা বিভ্রান্ত হয়ে ছড়িয়ে পড়লো|
  15. প্রভু আপনি উচ্চস্বরে আপনার আজ্ঞা দিলেন এবং তীব্র বেগে বাতাস বইতে শুরু করলো| জল পেছনে সরে গেল এবং আমরা সমুদ্রের তলদেশ দেখতে সমর্থ হলাম| আমরা পৃথিবীর ভিত দেখতে পেলাম|
  16. প্রভু ওপর থেকে নীচে পৌঁছলেন এবং আমাকে রক্ষা করলেন| প্রভু আমাকে গভীর জল থেকে টেনে তুললেন|
  17. আমার শত্রুরা আমার চেয়ে শক্তিশালী ছিলো| ওই সব লোক আমায় ঘৃণা করেছে| আমার কাছে আমার শত্রুরা বেশ শক্তিশালীই ছিল, তাই ঈশ্বর আমায় রক্ষা করেছেন!
  18. আমি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলাম এবং আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিল| কিন্তু আমাকে সহায়তা দেওয়ার জন্য প্রভু সেখানে ছিলেন!
  19. প্রভু আমায় ভালোবাসেন, তাই তিনি আমায় উদ্ধার করলেন. তিনি আমায় নিরাপদ আশ্রয়ে নিয়ে গেলেন|
  20. আমি নিস্পাপ, তাই প্রভু আমাকে আমার য়োগ্য পুরস্কার দেবেন| আমি কোন অন্যায় কাজ করি নি, তাই তিনি আমার জন্য হিতকর কাজই করবেন|
  21. কেন? কারণ আমি প্রভুর নির্দেশ পালন করেছি! আমি ঈশ্বরের বিরুদ্ধে কোন পাপ করি নি|
  22. আমি সর্বদাই প্রভুর নির্দেশসমূহ স্মরণে রাখি| আমি তাঁর নির্দেশিত বিধি পালন করি!
  23. তাঁর সামনে আমি সর্বদাই সত্‌ ও বিশুদ্ধ ছিলাম| আমি নিজেকে অন্যায় কাজ থেকে দূরে রেখেছিলাম|
  24. এই কারণে প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন! কেন? কারণ আমি নির্দোষ! প্রভু দেখেছেন, আমি কোন গর্হিত কাজ করি নি| তাই আমার প্রতি তিনি হিতকর কাজই করবেন|
  25. প্রভু, যদি কোন লোক প্রকৃতই আপনাকে ভালোবাসে আপনিও তাঁর প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করুন| আপনার প্রতি কেউ যদি সত্‌ ও একনিষ্ঠ হয়, আপনিও তার প্রতি সত্‌ হন|
  26. হে প্রভু, যারা ভাল এবং শুচি তাদের কাছে আপনিও ভাল এবং শুচি| কিন্তু, নীচতম এবং ক্রুরতম ব্যক্তিকেও আপনি পরাক্রমী করতে পারেন|
  27. প্রভু, নম্র লোকদের আপনি সাহায্য করেন| কিন্তু উদ্ধত ও অহঙ্কারী লোকদের আপনি অবদমিত করেন|
  28. প্রভু, আপনিই আমার প্রদীপ জ্বালান| আমার ঈশ্বর, আমার চারদিকের অন্ধকারকে আলোকিত করেন!
  29. আপনার সাহায্যে হে প্রভু, আমি সৈন্যদের সঙ্গে ছুটতে পারি| ঈশ্বরের সাহায্য় পেয়ে, আমি শত্রুদের দেওয়ালের ওপর চড়তে পারি|
  30. ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করে থাকেন| প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে| যারা তাঁর ওপর বিশ্বাস রাখে, তিনি তাদের রক্ষা করেন|
  31. প্রভু ছাড়া আর অন্য কোন ঈশ্বর নেই| আমাদের প্রভু ছাড়া আর কোন শিলা নেই|
  32. ঈশ্বর আমায় শক্তি দেন| তিনি আমাকে পবিত্র জীবনযাপন করতে সাহায্য করেন|
  33. ঈশ্বর আমাকে হরিণের মত দ্রুত দৌড়তে সাহায্য করেন| উচ্চস্থানে তিনিই আমাকে অবিচল রাখেন|
  34. ঈশ্বর আমাকে যুদ্ধের কৌশল শিক্ষা দেন, তাই আমার বাহুগুলি একটি শক্তিশালী ধনুকে ছিলা পরাতে পারে|
  35. ঈশ্বর আপনি আমায় রক্ষা করেছেন এবং জয়ী হতে সাহায্য করেছেন| আপনার ডান হাত দিয়ে আপনি সহায়তা করেছেন| আমার শত্রুকে পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন|
  36. আমার পা এবং গোড়ালি শক্ত করে দিন, য়েন আমি হোঁচট না খেয়ে দ্রুত দৌড়তে পারি|
  37. আমি য়েন আমার শত্রুদের তাড়া করতে পারি এবং তাদের ধরে ফেলতে পারি| তাদের শেষ না করে আমি আর ফিরবো না!
  38. আমি আমার শত্রুদের পরাজিত করবো| তারা আর উঠে দাঁড়াবে না| আমার সব শত্রু আমার পাযের নীচে পড়ে থাকবে|
  39. ঈশ্বর, যুদ্ধে আপনিই আমাকে শক্তিশালী করেছেন| আপনিই আমার শত্রুকে আমার সামনে ভূপতিত করেছেন|
  40. আমার শত্রুদের পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন এবং আমি আমার বিরোধীদের বিনষ্ট করেছি!
  41. আমার শত্রুরা সাহায্যের জন্য চিত্কার করেছিল| কিন্তু তাদের সাহায্য করার কেউ ছিল না| তারা এমনকি প্রভুকেও ডেকেছিল, কিন্তু প্রভু তাদের উত্তর দেন নি|
  42. আমি আমার শত্রুদের মেরে টুকরো টুকরো করে দিয়েছি| তারা ধূলোর মত বাতাসে উড়ে গিয়েছিল| আমি তাদের একেবারে খণ্ড বিখণ্ড করে ছেড়েছি|
  43. যারা আমার বিরুদ্ধে য়ুদ্ধ করছে আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন| আমাকে সেই সব জাতির নেতা বানিয়ে দিন| য়ে সব লোকদের আমি জানি না, তারা আমার সেবা করবে|
  44. সেই সব লোক আমার সম্পর্কে শোনামাত্রই আমার আজ্ঞাকারী হবে| ঐ বিদেশীরা আমায় ভয় করবে|
  45. ঐসব বিদেশীরা ভয়ে শুকিয়ে যাবে| ভয়ে কম্পমান হয়ে ওরা ওদের গোপন ড়েবা থেকে বেরিয়ে আসবে|
  46. প্রভু জীবন্ত! আমি আমার শিলার প্রশংসা করি| ঈশ্বর আমায় রক্ষা করেন| তিনি মহান!
  47. ঈশ্বর আমার জন্য আমার শত্রুদের শাস্তি দিয়েছেন| তিনি লোকদের আমার অধীনে এনে দিয়েছেন|
  48. প্রভু, আপনি শত্রুর হাত থেকে আমায় বাঁচিয়েছেন| যারা আমার বিরুদ্ধে গিয়েছিল, তাদের পরাস্ত করতে আপনি আমায় সাহায্য করেছেন| নিষ্ঠুর মানুষের হাত থেকে আপনি আমায় রক্ষা করেছেন|
  49. হে প্রভু, এই কারণে আমি সকল জাতির কাছে আপনার প্রশংসা করি| এই জন্যই আপনার নামে আমি স্তোত্র গান করি|
  50. প্রভু তাঁর মনোনীত রাজাকে বহু যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন! তাঁর মনোনীত রাজার প্রতি তিনি প্রকৃত ভালোবাসা দেখান| তিনি দায়ূদ এবং তাঁর উত্তরপুরুষদের প্রতি চিরদিন বিশ্বস্ত থাকবেন!

অধ্যায় 19 ^^

  1. আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে| বিতান তাঁর হাতের তৈরী শ্রেষ্ঠ সৃষ্টির কথা ঘোষণা করে|
  2. প্রতিটি নতুন দিন, ঈশ্বরের মহত্ত্বের কথা বলে| প্রতিটি রাত্রি ঘোরতরভাবে ঈশ্বরের জ্ঞান প্রকাশ করে|
  3. প্রকৃতপক্ষে তুমি কোন কথা বা শব্দ শুনতে পাবে না| আমাদের কানে শোনার মত কোন শব্দ তারা সৃষ্টি করে না|
  4. কিন্তু তাদের “রব” সারা পৃথিবী পরিব্যপ্ত করে রাখে| তাদের “শব্দসকল” পৃথিবীর শেষ প্রান্ত পর্য়ন্ত পৌঁছায| সূর্য়্য়ের কাছে আকাশ একটি বাড়ির মত|
  5. সকালের সূর্য় বাসরঘর থেকে পরিতৃপ্ত বরের মত বেরিয়ে আসে| সূর্য়্য় হচ্ছে একজন দৌড়বাজের মত| আকাশের এপার থেকে ওপার পর্য়ন্ত তার দৌড়ের প্রতিয়োগিতায দৌড়বার জন্য উদগ্রীব|
  6. সূর্য়্য় আকাশের এক দিক থেকে দৌড় শুরু করে এবং সারা রাস্তা দৌড়ে দৌড়ে আকাশের অন্য প্রান্তে গিয়ে দৌড় শেষ করে| তার তাপ থেকে কিছুই লুকিয়ে থাকতে পারে না| প্রভুর শিক্ষাগুলিও ঠিক এই রকম|
  7. প্রভুর শিক্ষামালা হচ্ছে নিখুঁত| সেগুলি ঈশ্বরের লোকদের শক্তি দেয়| প্রভুর সাক্ষ্য বিশ্বাসয়োগ্য| তা অজ্ঞ মানুষকে জ্ঞানী হতে সাহায্য করে|
  8. প্রভুর সকল বিধি যথায়থ| সেগুলি মানুষকে সুখী করে| প্রভুর আজ্ঞাগুলিও উত্তম| সেগুলি মানুষকে বাঁচার যথার্থ পথ দেখায়|
  9. প্রভুর উপাসনা সেই আলোর মত, যার দীপ্তি চিরদিন ভাস্বর| প্রভুর সিদ্ধান্তগুলি ভাল এবং ন্যায়সঙ্গত|
  10. প্রভুর শিক্ষামালা সব থেকে খাঁটি সোনার চেয়েও মূল্যবান| তা শ্রেষ্ঠ মধু, যা মৌচাক থেকে সরাসরি পাওয়া যায় তার থেকেও মিষ্টি|
  11. প্রভুর শিক্ষামালা তাঁর দাসকে সতর্ক করে| সেগুলি পালন করলে মহাফল হয়|
  12. প্রভু, কোন ব্যক্তিই তার নিজের সব দোষ দেখতে পায় না| তাই হে প্রভু, গোপনে পাপ করা থেকে আমায় বিরত করুন|
  13. আমার য়ে সব পাপ করতে ইচ্ছা হয়, সেগুলো আমায় করতে দেবেন না| ঐ পাপগুলিকে আমার ওপর প্রভুত্ব করতে দেবেন না| আপনি যদি আমায় সাহায্য করেন, তবে আমি পাপমুক্ত ও শুচি থাকবো|
  14. আমার বাক্য এবং চিন্তাসমূহ আপনাকে প্রসন্ন করুক| হে প্রভু, আপনিই আমার শিলা| আপনিই সেই জন যিনি আমার রক্ষা করেন|

অধ্যায় 20 ^^

  1. যখন তুমি সংকটের মধ্যে থাকো, তখন প্রভু য়েন তোমার ডাকে সাড়া দেন| যাকোবের ঈশ্বর তোমায় সেগুলো অতিক্রম করতে সাহায্য করুন|
  2. ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে তোমায় সাহায্য করুন| সিয়োন পর্বত থেকে তিনি য়েন তোমায় সাহায্য করেন|
  3. তোমার দেওয়া সকল উত্সর্গ ঈশ্বর স্মরণে রাখুন| তোমার দেওয়া সকল নৈবেদ্য য়েন তিনি গ্রহণ করেন|
  4. তুমি যা চাও, ঈশ্বর য়েন তাই মঞ্জুর করেন| তিনি য়েন, তোমার সব পরিকল্পনা সফল করেন|
  5. ঈশ্বর যখন তোমাকে সাহায্য করেন তখন আমরা আনন্দ করব| এস, আমরা তাঁর নামের প্রশংসা করি| তুমি যা চাও প্রভু য়েন তোমাকে তার সব কিছুই দেন!
  6. এখন আমি জেনেছি, প্রভু তাঁর মনোনীত রাজাকে সাহায্য করেন! প্রভু তাঁর পবিত্র স্বর্গলোকে বিরাজিত ছিলেন এবং তাঁর মনোনীত রাজাকে তিনি উত্তর দিয়েছিলেন|
  7. কিছু লোক তাদের রথের ওপর নির্ভর করেছিল| কিছু লোক তাদের সৈন্যদের ওপর নির্ভর করেছিল| কিন্তু আমরা স্মরণে রেখেছিলাম আমাদের প্রভু ঈশ্বরকে|
  8. সেই সব লোকগুলো পরাজিত হয়েছে, তারা যুদ্ধে মারা গেছে| কিন্তু আমরা জিতেছি! আমরা বিজয়ী হয়েছি!
  9. প্রভু তাঁর মনোনীত রাজাকে রক্ষা করেছেন! ঈশ্বরের মনোনীত রাজা সাহায্য চাইলো| প্রভু তার উত্তর দিলেন!




Mini Disclaimer:

The information contained herein does not constitute the full body of knowledge regarding each subject discussed. The content contained herein is a starting point for you to either follow us via this website or do further research. The information contained herein is of an advanced level for those seeking higher answers.

* Conditions may apply.
** Some links are affiliate links.
*** Please read full Disclaimer here.




 * conditions may apply
Tikun Meditation Project ©™ 2021 - 2026 + Modified: 2026-07-03

The Tikun Project

 Top Of page Nav page 
 Please email a friend. Nav page Top Of page